Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং বিষয়ক সভা

    হবিগঞ্জে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং বিষয়ক সভা

    হবিগঞ্জে জরায়ূ-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকালে জেলা সদর হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

    সিভিল সার্জন এ কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
    স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ শাহাদত হোসেন।

    বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-পরিচালক মোঃ সাইফুর রহমান, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা মোঃ আব্দুর রহিম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, ডাঃ মোঃ আমিনুল সাহিন।

    এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশব্বিদ্যালয়ের প্রফেসর ডাঃ মোঃ শামসুল হক, ডাঃ সাইদা মাহবুবাসহ স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ এবং সিনিয়র স্টাফনার্স।

  • বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার ক্রাইম , কিশোর গ্যাং, ও নারী প্রতি ডিজিটাল ভায়েলেন্স বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

    আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা ২টার সময় এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপস্থিত ছিলেন সুজাতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম আহমেদ, এসআই আবু মোকসেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।

    সভায় সুজাতপুর এলাকায় আইন শৃঙ্খলার রক্ষার্থে সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং, ও নারী প্রতি ডিজিটাল ভালোলেন্স, দাঙ্গা, মাদক, জুয়া, ইভটেজিং ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

    এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার সকলের সহযোগীতা কামনা করেন ইনচার্জ আব্দুর রহিম।

  • দেশের উন্নয়নে জন্য শেখ হাসিনার বিকল্প নাই – এমপি আবু জাহির

    দেশের উন্নয়নে জন্য শেখ হাসিনার বিকল্প নাই – এমপি আবু জাহির

    বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ হবিগঞ্জ জেলা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ ৩আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন, দেশের উন্নয়নে জন্য শেখ হাসিনার বিকল্প নাই।

    শত ঘাত প্রতিঘাত উপেক্ষা করে দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দাড় করেছেন। দেশের প্রতিটি ক্ষেত্রে আজ ডিজিটালাইজেশনের ছোয়া লেগেছে। মানুষ ঘরে বসে তাদের নিত্যদিনের কাজ করতে পারছে।

    তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার গ্রামকে শহরে রূপান্তরের কাজ করে যাচ্ছেন। মানুষ গ্রামে বসে শহরের সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবে।

    জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, সহ সভাপতি এডভোকেট মাহফুজা বেগম সাঈদা, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আফম মাহবুবুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রিটু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য পিজুস দেবনাথ চৌধুরী, এডভোকেট জিয়াউল ইসলাম ফুয়াদ, চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবেদ হাসনাত চৌধুরী সঞ্জু, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবুর রহমান সানি সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন প্রমুখ।

    অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াহিয়া চৌধুরী।

    সভায় জানানো হয় যে, আগামী ২৫ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

  • বানিয়াচংয়ে মাদক সেবনের অপরাধে ৬ মাসের জেল

    বানিয়াচংয়ে মাদক সেবনের অপরাধে ৬ মাসের জেল

    হবিগঞ্জ বানিয়াচং উপজেলায় গাজা সেবনের অপরাধে ১জন আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    আটককৃত ব্যক্তি উপজেলা মৃত সৈয়দ উল্লার ছেলে আলফু মিয়া (৪৪)। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় তাকে আটক করা হয়।

    বানিয়াচং পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জাতুকর্ণপাড়া মাইজের মহল্লার মৃত সৈয়দ উল্লার ছেলে আলফু মিয়া (৪৪) নিয়মিত গাজা সেবন করে বিশৃংখলা সৃষ্টি করত।

    শুক্রবার দুপুরে বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

    এমসয় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসফাত আরা জাহান উমি মোবাইল কোর্ট বসিয়ে আটককৃত আলফু মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫ শত টাকা জরিমানা করেন।

    পরে আটককৃত আলফু মিয়াকে জেলহাজতে প্রেরণ করা হয়।

  • মাধবপুরে র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মাধবপুরে র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মাধবপুরে র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে৷ ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ৬ নং শাহজাহানপুর ইউনিয়ন, দক্ষিণ সুরমা গ্রামের মনতলা রোডের সাহাববাড়ী রাস্তার মোড়ে চাঁন মিয়া মাজারের প্রবেশ মুখ হতে ১০ কেজি গাঁজাসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়৷

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো-মাধবপুর থানার সাতপাড়া গ্রামের মোঃ আলাই মিয়ার পুত্র মোঃ সালমান (২৫),মোঃ ফোরকান মিয়ার পুত্র মোঃ সুমন মিয়া (১৮) ও বানেশপুর গ্রামের মোঃ মজিদ মিয়ার পুত্র মোঃ মিজানুর রহমান (২৮)৷

    রাতে গ্রেফতারকৃত আসামীদেরকে এবং উদ্ধারকৃত আলামত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(খ) ধারায় নিয়মিত মামলা রজু করিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে৷

  • বানিয়াচংয়ে ১০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

    বানিয়াচংয়ে ১০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

    হবিগঞ্জের বানিয়াচংয়ে র‌্যাব-৯, সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্প একটি টিম অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ১ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে৷

    আজ বৃহস্পতিবার সকাল প্রায় ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে বানিয়াচং উপজেলা সদরের ১নং ইউনিয়নের বড় বাজার ব্রাক ব্যাংকের এটিএম বুথের সামনে পাকা রাস্তার উপর হতে ১০ কেজি গাঁজাসহ আহমদ শফি (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে৷ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বানিয়াচংয়ের লম্বাবগি গ্রামের মৃত মোঃ ইছমাইল মিয়ার পুত্র৷

    গ্রেফতারকৃত আসামীকে এবং উদ্ধারকৃত আলামত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(খ) ধারায় নিয়মিত মামলা রুজু করিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় হস্তান্তর করেছে
    র‌্যাব৷

  • মাধবপুরে নকশা বহিভুত ইমারত নির্মাণ, কাজ বন্ধে পৌর কতৃপক্ষের নোটিশ

    মাধবপুরে নকশা বহিভুত ইমারত নির্মাণ, কাজ বন্ধে পৌর কতৃপক্ষের নোটিশ

    হবিগঞ্জের মাধবপুর পৌর সভার শ্যামলিপাড়া আবাসিক এলাকায় “পৌরসভার অনুমোদিত নক্শা বহির্ভুত ইমারত নির্মাণ কাজ বন্ধকরণ ও অপসারন করতে সুশান্ত পাল নামে এক ব্যাক্তি কে নোটিশ করেছে পৌর কতৃপক্ষ।

    গত ৮ সেপ্টেম্বর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ সহিদুল ইসলাম এ নোটিশ প্রেরন করেন। নোটিশে জানা যায় সুশান্ত পাল কোন জায়গা না ছেড়ে ইমারত নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে । যা স্থানীয় সরকার ( পৌরসভা) আইন ২০০৯ ইমারত আইন ১৯৫২ ও ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর পরিপন্থী।

    অবিলম্বে নির্মান কাজ বন্ধ করতে ও নকশা বহিভুত অংশ ভেঙ্গে ফেলে অপসারন করার জন্য নোটিশ করা হয়।

    স্থানীয় বাসিন্দা স্বপন রায় জানান, সুশান্ত পাল পুলিশে চাকুরি করে, সুশান্ত পাল তার বাসার পাশে ভবন করছে। তার বাসা থেকে ১৫ ইঞ্চি জায়গা ছাড়লেও এখন সুশান্ত পাল সেই জায়গাও দখল করতে চাইছে। বিষয়টি নিয়ে থানা পুলিশ সহ একাধিকবার বসা হয়। আমরা প্রতিবাদ করলে ভয় দেখায়।

    সুশান্ত পাল জানান, আমরা চাকুজিবী মানুষ আমরা অন্যায় করতে পারি না। উভয় পক্ষের সাথে দুই বার বসা হয়েছে। শালীসে যে রায় হয়েছে স্বপন রায় ও রিমন বণিক মানতে চাইছে না। একটি গেইট নিয়ে নোটিশ করা হয়। গেইটি ভেঙ্গে যে ভাবে করার নিয়ম রয়েছে সে ভাবে করা হবে।

    মাধবপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সহিদুল ইসলাম জানান, ভবন টা পরিদর্শন করি। এতে দেখলাম যে ভবনটা কিছুটা নকশা বহিভুত কাজ করা হয়েছে। তাকে নোটিশ দিয়ে এটি বন্ধ রাখতে বলেছি। নোটিশ না মেনে কাজ করলে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।