Category: হবিগঞ্জ

  • লাখাইয়ে স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিল প্রশাসন

    লাখাইয়ে স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিল প্রশাসন

    লাখাইয়ে জুতিয়া খাতুন (১৬) নামে এক স্কুল পড়ুয়া কিশোরীর বাল্য বিবাহ বন্ধ করেছে প্রশাসন। উপজেলার মোড়াকরি গ্রামের মোঃ আব্দুল হকের মেয়ে জুতিয়া বেগম। এসময় মোবাইল কোর্ট অভিভাবককে ৪হাজার টাকা জরিমানা ও মুছলেকা গ্রহণ করা হয়।

    আজ ২০ সেপ্টেম্বর সোমবার উপজেলার মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া গ্রামের মোঃ আব্দুল হক তার স্কুল পড়ুয়া ১৬ বছরের কিশোরী মেয়ে মোছাঃ জুতিয়া খাতুনের বিয়ের আয়োজন করেন।

    খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় কিশোরীর বাবা আব্দুল হক পালিয়ে যান।

    পরে কিশোরীর মাকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর অধীন ৪হাজার টাকা জরিমানা করা হয় এবং ঐ কিশোরীর বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া হবে না মর্মে নির্ধারিত ফরমে মুচলেকা নেওয়া হয়।

    উল্লেখ্য যে, এই কিশোরীর নামে ইউনিয়ন পরিষদ সচিব ও চেয়ারম্যান কর্তৃক যৌথ স্বাক্ষরে যে জন্ম সনদ ইস্যু করা হয়েছে তার সাথে স্কুলে সংরক্ষিত রেজিস্ট্রার এ নিবন্ধিত জন্ম তারিখের কোন মিল পাওয়া যায়নি।

    তাৎক্ষণিক সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান ফয়সাল মোল্লার সাথে যোগাযোগ করে বলেন, কোন তথ্যের ভিত্তিতে জন্ম সনদ প্রদান করা হয়েছে সে বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করতে।।

    তবে এ প্রতিবেদক ইউনিয়ন পরিষদের সচিব রঞ্জন দাসের সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

    এবিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, ইস্যুকৃত জন্ম সনদ জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

  • হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম  , বৃন্দাবন কলেজ  শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

    হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম , বৃন্দাবন কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

    হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম, বৃন্দাবন সরকারি কলেজ শাখার উদ্যোগে “বৃক্ষরোপন কর্মসূচি ২০২১” অনুষ্টিত হয়েছে।

    ১৯ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২ ঘটিকার পর বৃন্দাবন সরকারি কলেজ ক্যাম্পাসের দেশরত্ন শেখ হাসিনা একাডেমিক ভবন কাম পরীক্ষা হল প্রাঙ্গনের সামনে খালি জায়গায় বৃক্ষ রোপনের মাধ্যেমে কার্যক্রমের উদ্ভোদন করেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াছ বখত চৌধুরী জালাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান।

    এতে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও তত্ত্বাবধায়ক প্রধান শেখ সুলতান মোহাম্মদ কাউসার, সাধারণ সম্পাদক শেখ আব্দুল আওয়াল রাসেল ,কোষাধক্ষ্য খলিলুর রহমান রুবেল, প্রচার সম্পাদক মোহাম্মদ জাকির খান।

    এছাড়াও আরো উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটির সভাপতি সিয়ামুল ছুরত প্রিন্স , সাধারণ সম্পাদক আব্দুল মোসাদ্দেক, সাংগঠনিক সম্পাদক সোহাগ মিয়া , কে. এম. আবু বকর ,এনায়েত হাসান ,শাহানুর ,রিয়াদ, এলিসা, মামুন ,নাহিদ , জিয়া প্রমূখ।

  • লাখাইয়ে পথ শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত

    লাখাইয়ে পথ শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত

    আজ ১৯ শে সেপ্টেম্বর পথ শিশু কল্যাণ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ও মোড়াকরি হাই স্কুল এন্ড কলেজের আর্থিক সহযোগিতায় সকাল ১০ টা বিকেল ৩ টা পর্যন্ত মোড়াকরি হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সকল স্বাস্থ্যবিধি মেনে জন সচেতনতা বৃদ্ধি ও রক্তদানে উদ্বুদ্ধ করতে এবং রক্তের গ্রুপ অবগত করার লক্ষ্যে ফ্রী রক্তের গ্রুপ দিনের কর্মসূচি গ্রহণকরা হয়।

    habiganj news

    উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পথশিশুকল্যাণ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ রিপন, সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক হরে কৃষ্ণ দাস অর্থ সম্পাদক, আশিস দাস, অদম্য স্কুল নির্বাহী পরিচালক খাদিজা তাবাসসুম জনি, দুই টাকার শিক্ষা উপকরণ প্রজেক্ট সমন্বয়ক ফারিয়া সিদ্দিকা নাসিমা, সহ-শিক্ষা প্রকল্প প্রজেক্ট সমন্বয়ক রাজিয়া আক্তার, আইটি এন্ড মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল আলম, সমাজ কল্যাণ সম্পাদক আলম মিয়া, হাসির খাবার প্রজেক্ট সমন্বয়ক দীপ রায়, অদম্যস্বেচ্ছাসেবী কাজী নজরুল ইসলাম, দীপ দেব, সাংবাদিক মোবাশ্বির হোসেন, শচীন, নয়ন দাস প্রমুখ।

    habiganj news

    উক্ত ক্যাম্পিং এ প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয় ।

  • বাহুবলে ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.আহমদ কায়কাউস

    বাহুবলে ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.আহমদ কায়কাউস

    জুবায়ের আহমেদ: হবিগঞ্জের বাহুবলে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ক-শ্রেণীর ভূমিহীনদের জন্য প্রস্তুতকৃত ফদ্রখলা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, রবিবার ১৯ সেপ্টেম্বর দুপুরে তিনি বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের ফদ্রখলা আশ্রয়ণ প্রকল্পটি পরিদর্শন করেন।

     

    এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার, সহকারী কমিশনার ভূমি খৃষ্টফার হিমেল রিছিল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার,আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

    habiganj news

    পরিদর্শনকালে প্রধান অতিথি আশ্রয়ণ প্রকল্পের অধিকতর উন্নয়নের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান ও আশ্রয়ণে বৃক্ষ রোপন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথির সহধর্মিণী মাফরুহা আহমেদ।

  • বানিয়াচং রত্না নদীতে জেলে নিখোঁজ

    বানিয়াচং রত্না নদীতে জেলে নিখোঁজ

    বানিয়াচংয়ের রত্না নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় এক জেলে।

    নিখোঁজ জেলে উপজেলার সুবিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আব্দুর রহিমের চৌধুরীর ছেলে মোসারফ চৌধুরী (২০)।

    জানা যায়, রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় বানিয়াচং উপজেলার রত্না নদীতে মাছ ধরতে যান মোসারফ চৌধুরী।

    এসময় তিনি অসাবধানতাবশত নৌকা থেকে পানিতে পড়ে যান। পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে তিনি নিখোঁজ হয়ে যান।

    খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ডুবুরীটিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোঁজাখুজি শুরু করে।

    শেষ খবর পাওয়া পর্যন্ত ডুবুরী দলের উদ্ধার অভিযান চলছে।

  • হবিগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী নতুন কমিটি ঘোষনা

    হবিগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী নতুন কমিটি ঘোষনা

    বাংলাদেশ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সমিতি (বাউপপস) হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) জেলা পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের কনফারেন্স রুমে এক মিটিং নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

    কমিটি গঠনকে সামনে রেখে সাধারণ সভায় মেয়াদোত্তীর্ণ কমিটির জেলা সভাপতি, বিভাগীয় সভাপতি, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ইলেকশন ও সিলেকশন পদ্ধতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

    নতুন কমিটির সভাপতি মোঃ আবুল হাসান, সাধারণ সম্পাদক শামীমা আক্তার শাম্মী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ঠাকুর ও অর্থ সম্পাদক রাজিব দেবনাথকে দিয়ে ২১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়।

    এ ছাড়া উক্ত সভায় পদোন্নতি প্রাপ্ত সিনিয়র সহকর্মী আবু কায়সার আব্দুল হাদী ও বিষ্ণু পদ সাহাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।।

  • লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত

    লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত

    হবিগঞ্জ জেলার ভয়াবহ গণহত্যা ‘কৃষ্ণপুর গণহত্যা’র পঞ্চাশতম দিবস নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হয়।

    শনিবার (১৮ সেপ্টেম্বর) ২০২১ইং কৃষ্ণপুর বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্পাঞ্জলী অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হয়।

    শুরুতে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলী নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রসাশন ও থানা প্রশাসন।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন, লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

    লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত

    পরে কৃষ্ণপুর বধ্যভূমি মাঠে শহীদদের স্মরনে গ্রামবাসীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়।

    বীরমুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অমরেন্দ্র লাল রায়ের সভাপতিত্বে ও শিক্ষক প্রীতি রঞ্জন দাস এর পরিচালনায় দুপুরবেলা অনুষ্টিত হয়।

    শুরুতেই কৃষ্ণপুর কমলাময়ী উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

    পরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

    স্বাগত বক্তব্য রাখেন কৃষ্ণপুর কমলাময়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র সূত্রধর, স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন গণহত্যায় বেঁচে যাওয়া প্রীয়তোষ রায় এছাড়া বক্তব্য রাখেন কৃষ্ণপুর গ্রামের বাবলু রায়, প্রদীপ রায় প্রমুখ।

    সভায় বক্তাগণ আহত মুক্তিযোদ্ধাদের কে আহত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি ও শহীদদেরকে শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দাবি জানান ।