Category: হবিগঞ্জ

  • বঙ্গবন্ধু সাইন্স অলিম্পিয়াড ২০২১ এর অনলাইনে রেজিষ্ট্রেশন চলছে

    বঙ্গবন্ধু সাইন্স অলিম্পিয়াড ২০২১ এর অনলাইনে রেজিষ্ট্রেশন চলছে

    শিশু কিশোরদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে, শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চা অব্যাহত রাখা, তাদের মাঝে বিজ্ঞানকে জনপ্রিয় করা ও তাদের মানসিক বিকাশ অব্যাহত রাখতে, হবিগঞ্জ জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য জেলা প্রশাসন হবিগঞ্জের আয়োজনে এবং উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের বাস্তবায়নে অনলাইনে বঙ্গবন্ধু সাইন্স অলিম্পিয়াড ২০২১ আয়োজন করা হয়েছে। অনলাইনে রেজিষ্ট্রেশন চলছে।

    রেজিষ্ট্রেশন চলবে আগামী ৩০/০৯/২০২১ খ্রিস্টাব্দ পর্যন্ত নির্ধারিত আসন পূরণ হয়ে গেলে e-Registration বন্ধ হয়ে যাবে।

    প্রতিযোগিতার পরিচিতি: এটি একটি একক প্রতিযোগিতা। প্রতিটি ক্যাটাগরি থেকে ৩ জন করে মোট ৯ জনের মধ্যে ২০ হাজার টাকা পরিমাণ অর্থ পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।

    প্রতিযোগিতার নিয়ম: জুনিয়র (৬ষ্ঠ – থেকে – ৮ম শ্রেণি), সেকেন্ডারি (৯ম – থেকে – ১০ম শ্রেণি), সিনিয়র (একাদশ থেকে দ্বাদশ) । প্রতিযোগিতা ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময় আগে থেকেই ওয়েবসাইট এবং ফেসবুক পেইজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

    বঙ্গবন্ধু সাইন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে তিন গ্রুপ বা ক্যাটাগরিতে:
    ১. জুনিয়র(৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি)
    ২. সেকেন্ডারি (৯ম থেকে ১০ম শ্রেণি)
    ৩. সিনিয়র ও বিশেষ (একাদশ থেকে দ্বাদশ ) { যাদের জন্ম ১ জানুয়ারি ২০০১ সাল বা তার পরে}

    অলিম্পিয়াডের – তারিখ এবং সময় জানিয়ে দেওয়া হবে।

    হবিগঞ্জ জেলার সকল উপজেলার, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যে কোন শিক্ষার্থী প্রযোজ্য যে কোন একটি ক্যাটাগরিতে অংশ নিতে পারবে।তবে প্রতিটি বিদ্যালয়ের (কমপক্ষে) ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে হবে। বঙ্গবন্ধু সাইন্স অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য কোন রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবেনা।

    রেজিষ্ট্রেশন লিংকঃ এখানে যান।

    প্রত্যেক প্রতিযোগীকে একটি রেজিস্ট্রেশন আইডি বা ই-মেইল করে অলিম্পিয়াডের লিংক নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দেওয়া হবে যার মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে লগইন করে কুইজে অংশ নিতে হবে।

    বঙ্গবন্ধু সাইন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে তিনটি ক্যাটাগরিতে (পাঁচটি) বিষয়ের উপর:
    ক্যাটাগরি- (জুনিয়র) ১.বিজ্ঞান ২.তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
    ক্যাটাগরি (সেকেন্ডারি, সিনিয়র ) ১.পদার্থবিজ্ঞান ২.রসায়ন ৩.আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

    এসব বিষয় থেকে প্রশ্ন করা হবে। প্রশ্নের ধরণ (এমসিকিউ) বা এক শব্দে উত্তর হতে পারে।

    প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
    ফেইসবুক পেইজ:
    https://www.facebook.com/udvaboniscienceclub/
    ফেইসবুক মেসেঞ্জার লিংক:
    https://m.me/udvabonibd.org
    ফেইসবুক পেইজ মেসেঞ্জার লিংক:
    https://m.me/udvaboniscienceclub
    বঙ্গবন্ধু সাইন্স অলিম্পিয়াড হেল্প গ্রুপ:
    https://www.facebook.com/groups/881786489122421/
    জরুরী প্রয়োজনে ফোন নাম্বার:
    01712422489 ‌অথবা, 01753669617

  • বাহুবলে র‍্যাবের অভিযানে শীর্ষ ডাকাত গ্রেফতার

    বাহুবলে র‍্যাবের অভিযানে শীর্ষ ডাকাত গ্রেফতার

    হবিগঞ্জের বাহুবল উপজেলা থেকে বিভাগীয় ডাকাত দলের একজন শীর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব – ৯ একটি দল। আটককৃত ব্যক্তি উপজেলা ভবানীপুর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে সাহাব উদ্দিন (৩০)।

    আজ মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে একদল ফোর্সসহ আসামী সাহাব উদ্দিনকে তার বসত ঘরের সামনে হইতে আটক করা হয়।

    আটক সাহাব উদ্দিনের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা নং- ১৩, তারিখঃ- ১১/০৪/২০১৪, ধারা; ৩৯৫/৩৯৭/৪১২ দঃ বিঃ এবং জি আর নং- ৭২/১৪, দায়রা- ৭৪৬/২০১৫ ধারায় মামলা রয়েছে।

    পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামী’লকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়।

  • বানিয়াচংয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

    বানিয়াচংয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের উত্তর পাশ দিয়ে চলমান রত্না নদীর অনুমান আধা কিলোমিটার দুরে টেটোয়ার খালে হাওড়ের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত নামা ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ।

    আজ মঙ্গলবার সন্ধা সাড়ে ৫টার সময় বানিয়াচং থানা পুলিশ অজ্ঞাত এ লাশ উদ্ধার করে।

    পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন হাওড়ে কাজ করতে গেলে বিকাল ৩টায় তারা একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পান।

    সাথে সাথে তারা বানিয়াচং থানা পুলিশকে খবর দেয়, খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।

    পুলিশ জানায়, তাৎক্ষণিকভাব নিহতের পরিচয় জানা যায়নি। লাশ পরিচয় সনাক্তকরণের জন্য প্রয়োজনীয় ও আইনগত কার্যক্রম চলমান আছে। তবে কোথাও কেউ নিখোঁজ থাকলে বানিয়াচং থানায় যোগাযোগ করতে অনুরোধ করেন।

  • লাখাইয়ে প্রশিক্ষণের ভাতা ও চিকিৎসা সহায়তা বিতরণ করলেন এমপি আবু জাহির

    লাখাইয়ে প্রশিক্ষণের ভাতা ও চিকিৎসা সহায়তা বিতরণ করলেন এমপি আবু জাহির

    লাখাইয়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্পে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার প্রধান অতিথি হিসাবে এগুলো বিতরণ করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    লাখাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নারীদেরকে এই প্রশিক্ষণ ও ভাতা দেয়া হয়েছে। একইদিন এমপি আবু জাহির তিনজন অসুস্থ রোগীর হাতে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে আসা দেড় লাখ টাকার চেক তুলে দিয়েছেন।

    এ সময় লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া খাতুন, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    এর আগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপদেষ্টা হিসাবে বক্তব্য রাখেন এমপি আবু জাহির। সভায় মাদক ও চুরি-ডাকাতির ব্যাপারে পুলিশ প্রশাসনকে সজাগ থাকারও নির্দেশনা দেন তিনি।

  • আজমিরিগঞ্জে বার্ষিক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রনয়ণ কর্মশালা

    আজমিরিগঞ্জে বার্ষিক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রনয়ণ কর্মশালা

    আজমিরিগঞ্জ উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রনয়ণ কর্মশালার আয়োজন করা হয়।

    আজ মঙ্গলবার ২১ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুম কর্মশালা অনুষ্ঠিত হয়।

    ইউএসএআইডির অর্থায়নে সীমান্তিকের বাস্থবায়নে মামনি এমএনসিএস প্রকল্পের সহায়তায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়।

    সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদাল মিয়া চৌধুরী, , আজমিরীগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ আবু হানিফ , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কোহেলিকা সরকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আমজদ তালুকদার, আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজা, উপজেলা হাসপাতালের আরএমও, ম্যানেজার এমআইএস শাকিল আহমদ খান, জেলা সমন্বয়কারী দিলিপ চন্দ্র দাস, উপজেলা সমন্বয়কারী কিশোর মিশ্র, মেডিক্যাল অফিসারবৃন্দ, সিনিয়র স্টাফ নার্সবৃন্দ এবং মিডওয়াইফসহ প্রমুখ।

    কর্মশালায় সকলের যৌথ আলোচনায় আগামী ১ বছরের জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উন্নয়ন পরিকল্পনা প্রনয়ণ এবং উপস্থাপন করা হয়।

  • মাধবপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

    মাধবপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

    হবিগঞ্জের মাধবপুরের শিয়ালউড়ি থেকে ৯৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

    আজ মঙ্গলবার দুপুরে বিজিবি অভিযানে তাকে আটক করা হয়।

    বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সামিউন্নবী চৌধুরী জানান, হরষপুর বিওপির নায়েক সুবেদার সেলিমউল্লাহ এর নেতৃত্বে জোয়ানরা উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ি এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শিয়ালউড়ি গ্রামের বেনু মিয়ার পুত্র সোহেল রানা(২৮) কে ৯৫ পিস ইয়াবাসহ আটক করে।

    আটককৃতের বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর প্রস্তুুতি চলছে।

  • হবিগঞ্জে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা

    হবিগঞ্জে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা

    হবিগঞ্জে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম ধাপ) ১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা।

    আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

    জেলা তথ্য অফিসের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং তথ্য সম্বলিত উপস্থাপনা করেন জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরী।

    কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, বিটিভি জেলা প্রতিনিধি আলমগীর খান সাদেক, যমুনা টিভি জেলা প্রতিনিধি প্রদীপ দাস সাগরসহ শিক্ষক, ইমাম এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

     

    এসময় বক্তাগণ বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই, স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের নারীরা যেভাবে পিছিয়ে ছিল আজ আর সেই অবস্থায় নেই।

    বর্তমান সরকার নারী উন্নয়নের জন্য নানামুখী বিভিন্ন কার্যক্রমের ফলে নারী শিক্ষার অগ্রগতি হয়েছে, পাশাপাশি প্রতিটি কর্মক্ষেত্রে নারীদের পদাচারণা আজ দৃশ্যমান। তাই আমাদেরকে নারীদের কর্মক্ষেত্র এবং মাতৃত্বকালীন সময়ে অধিকতর যত্নবান হতে হবে।

    বক্তাগণ আরো বলেন, শিশুদের জন্য আগামীর পৃথিবী নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। তাদের প্রতিভা বিকোশিত হওয়ার সুযোগ দিতে হবে।

    সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য আমাদের সহযোগীতার হাত আরো প্রসারিত করতে হবে। তাদেরকে কখনো অবহেলার চোখে দেখার সুযোগ নেই।