Category: হবিগঞ্জ

  • অবশেষে নবীগঞ্জ বাহুবলবাসীর স্বপ্নপূরন

    অবশেষে নবীগঞ্জ বাহুবলবাসীর স্বপ্নপূরন

    অবশেষে নবীগঞ্জ বাহুবলবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরন হল। নবীগঞ্জ থেকে ঢাকা মহাখালী পর্যন্ত বিআরটিসি এসি বাস সার্ভিস চালু হল। এতে এই এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা আর এক ধাপ এগিয়ে গেল।

    আজ শুক্রবার সকাল ১১টায় বিআরটিসি এসি বাস সার্ভিসের শুভ উদ্ধোধন করেন বাহুবল নবীগঞ্জ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী।

    সূত্রে জানা যায়, অত্র এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাহুবল নবীগঞ্জ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজীর একান্ত প্রচেষ্ঠায় প্রথমবারের মত নবীগঞ্জ থেকে মহাখালী ঢাকা বিআরটিসি এসি বাস সার্ভিস চালু হয়েছে।

    এসময় বিআরটিসি বাস কর্তপক্ক ছাড়াও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • বাহুবলে অবৈধ বালু ও ড্রেজার মেশিন জব্দ

    বাহুবলে অবৈধ বালু ও ড্রেজার মেশিন জব্দ

    হবিগঞ্জের বাহুবলে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু ও তিনটি ড্রেজার মেশিন জব্দ এবং প্রায় (২৫০) ফুট পাইপ ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালত।

    বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার হাসনাবাদ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

    জানা যায়, বাহুবল উপজেলার হাসনাবাদ গ্রামের পূর্ব পাশে মসজিদ সংলগ্ন ছড়ার পাড়ে জমি গর্ত করে ইব্রাহিম মিয়া ও ছালেক মিয়ার নেতৃত্বে গত কয়েকদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছিলো।

    এই অবৈধ বালু উত্তোলনের কারণে প্রতিবেশীদের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা সৃষ্টি হয়।

    বাহুবলে অবৈধ বালু ও ড্রেজার মেশিন জব্দ

    স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদারের নেতৃত্বে হাসনাবাদ গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানকালে তিনটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়। বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় (২৫০)ফুট পাইপ ধ্বংস করে দেয়া হয়।

    পরে জব্দকৃত বালু ও তিনটি ড্রেজার মেশিন স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল আমিনের জিম্মায় রেখে আসেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।

  • মাধবপুরে অবৈধ ড্রেজার মেশিন ও  পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন

    মাধবপুরে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নে আজ বৃহস্পতিবার অবৈধভাবে বালি ও মাটি উত্তোলন বিরোধী এক অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্টদের না পাওয়া গেলেও এ সময় তিনটি মেশিন এবং প্রায় দুই কিলোমিটার পাইপ বিকল করে দেওয়া হয়।

    তবে ড্রেজার পরিচালনাকারীদের আটক করা যায়নি। অভিযান পরিচালনাকারীদের দেখেই তারা পালিয়ে যায়।

    বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে অবৈধভাবে চালিত এসব ড্রেজার মেশিনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে মাধবপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের একটি দল।

    অভিযান শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম বলেন, ঘটনাস্থলসমূহে অভিযান চালিয়ে সর্বমোট ০৩ (তিন) টি ড্রেজার মেশিন ও প্রায় দুই কি.মি. দীর্ঘ ড্রেজার পাইপসহ বালু উত্তোলনের আনুষঙ্গিক যন্ত্রাংশ পাওয়া যায় যা উপস্থিত সকলের সামনে আগুনে পুড়িয়ে অকার্যকর করা হয়। তিনি আরো বলেন নদী ও জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন কারীদের কোন ছাড় দেওয়া হবে না।

  • মাধবপুরে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

    মাধবপুরে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

    হবিগঞ্জের মাধবপুরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ

    গ্রেফতারকৃতরা হল- মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব মাধবপুর গ্রামের মো. ইদ্রিস আলী পাঠান এর ছেলে বাদশা পাঠান, মো. সোয়াব মিয়ার ছেলে জীবন মিয়া, কাটিহারা গ্রামের মাহবুব মিয়ার মেয়ে লাকী আক্তার ও বিজয়নগর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের আবু সায়েদ মিয়ার ছেলে আতিক মিয়া।

    বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) মহসীন আল মুরাদ।

    পুলিশ ও মামলার এজাহার মোতাবেক জানা যায়, মাধবপুরের বাঘাসুরা গ্রামের বিদেশফেরত এক বিবাহিত নারীর সঙ্গে বিজয়নগরের এক্তিয়ারপুর গ্রামের আতিক মিয়া নামে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার দুপুরে নারীর সাথে দেখা করার জন্য মাধবপুরে নিয়ে আসে এবং পরে ওই নারীকে বিয়ের আশ্বাস দেয় আতিক। এরপর তারা একান্ত সময় কাঠানোর জন্য মাধবপুর পৌর শহরের কাটিহারা গ্রামে লাকী আক্তারের বাসায় ৬০০ টাকা ভাড়া দিয়ে একটি কক্ষে উঠেন। পরে ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোর করে ধর্ষণ করেন কথিত প্রেমিক আতিক। পরে তাদের উভয়কে আপত্তির অবস্থায় দেখতে পায় বাদশা পাঠান ও জীবন মিয়া। পরে ঐ নারীকে তারা ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম বিষয়টি থানায় জানালে পুলিশ রাতেই বাড়ির মালিক লাকী আক্তারসহ ৪ জনকে গ্রেফতার করে ও একজন পলাতক রয়েছে। এ ঘটনায় রাতেই ভিকটিম বাদী হয়ে থানায় মামলা করেন।

    ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় পুলিশ নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। গ্রেফতারদের আদালতে পাঠানো হবে।

  • লাখাইয়ে মরহুম ওমর ফারুকের শোকসভা

    লাখাইয়ে মরহুম ওমর ফারুকের শোকসভা

    হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, সরকার করোনাভাইরাসের মধ্যেও উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার দেশে যে পরিমাণ উন্নয়ন করেছে এদেশের ইতিহাসে আর কোন সরকার তা করতে পারেনি।

    আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করে বিধায় জনগণ এ সংগঠনের নেতাকর্মীকে সম্মান দেখিয়ে নৌকায় ভোট দেয়। আওয়ামী লীগের একজন নেতা মারা গেলেও জনগণ তাঁকে মনে রাখেন।

    মঙ্গলবার লাখাই উপজেলার চার নম্বর বামৈ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মরহুম সরদার ওমর ফারুকের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও শোকসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে লাখাই উপজেলায় গত এক যুগে অভাবনীয় উন্নয়ন করেছি। এই উন্নয়নের কৃতত্ব এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের। কারণ তাঁরাই আওয়ামী লীগকে বার বার ক্ষমতায় এনেছে। আওয়ামী লীগ নেতা ওমর ফারুকের ভূমিকা রয়েছে এলাকার উন্নয়নে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন এমপি আবু জাহির।

    বামৈ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল তালুকদারের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মামুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউদ্দিন আহমেদ দুলদুল, আব্দুল মতিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ সৌরভ ও রাসেল আহমেদ।

    উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক খায়ের উদ্দিন, যুগ্ম আহবায়ক শরিফুল আলম রনি প্রমুখ।

    এছাড়াও এলাকার সহশ্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

     

  • শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ আটক ১

    শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ আটক ১

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ  নতুন থানার মোড়ে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি চুনারুঘাট উপজেলার উবাহাট ইউনিয়নের মানিক মিয়ার ছেলে শাহীন মিয়া (১৯)।

    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ নতুন থানার মোড়ে কিম্মত আলীর দোকানের সামনে রাস্তার উপর হইতে অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে এসআই সনজীত চন্দ্র নাথ, এএসআই মোঃ তাফাজ্জল হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ শাহীন মিয়া (১৯)কে ইয়াবাসহ আটক করা হয়।

    এসময় শাহীন মিয়ার কাছ থেকে ৫০ পিছ উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়, আটক শাহিন মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

    আটককৃত আসামী শাহিন মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • মাধবপুরে পৃথকস্থানে পুকুর ও ডোবা থেকে ২ শিশুর লাশ উদ্ধার

    মাধবপুরে পৃথকস্থানে পুকুর ও ডোবা থেকে ২ শিশুর লাশ উদ্ধার

    হবিগঞ্জের মাধবপুরে পৃথক স্থানে পানিতে ডুবে এক প্রতিবন্ধী শিশুসহ দুই শিশুর মৃত্যু হয়েছে।

    বুধবার দুপুরে উপজেলার হারিয়া ও মিরনগর গ্রামে মৃত্যুর এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায় দুপুর ১২ টায় উপজেলার হারিয়া গ্রামের মোঃ ফয়সাল মিয়ার প্রতিবন্ধী শিশু পুত্র হাসান মিয়া(৪) বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা যায়। পরে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

    অপরদিকে একই উপজেলার মীরনগর গ্রামের ইউনুস মিয়ার শিশুকন্যা মরিয়ম বেগম (২) দুপুর একটার সময় বাড়ির পাশের ডুবার পানিতে ডুবে মারা যায়। পরে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান ঘটনাস্থলে অফিসারসহ পুলিশ পাঠানো হয়েছে। মিরনগর গ্রামের ইউনুস মিয়ার শিশুকন্যা মরিয়ম বেগমের লাশের সুরতহাল রিপোর্ট সহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।