Category: হবিগঞ্জ

  • লাখাইয়ে করোনা টিকা পাচ্ছেন ৯ হাজার নারী-পুরুষ

    লাখাইয়ে করোনা টিকা পাচ্ছেন ৯ হাজার নারী-পুরুষ

    সারাদেশের ন্যায় ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার লাখাই উপজেলার ৬ ইউনিয়নের ইউনিয়ন পরিষদে দিনব্যাপী কোভিড-১৯ এর প্রথম ডোজের টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ক্যাম্পেইনে প্রতিটি ইউনিয়নে সকাল ৯ টা থেকে একযোগে শুরু হচ্ছে।

    উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রতি ইউনিয়নে ১,৫০০ জন করে ৬ ইউনিয়নে মোট ৯,০০০ জন ২৫ থেকে তনুর্ধ্ব বয়সের নারী পুরুষ নিবন্ধন সাপেক্ষে এ টিকা দেওয়া হবে।

    এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা কামাল এর সাথে আলাপকালে জানান, আমরা প্রতি কেন্দ্রে ১,৫০০ ডোজ করে বরাদ্দ দিচ্ছি। এ কার্যক্রম একদিন চলবে।

  • নবীগঞ্জে গলায় রশি দিয়ে যুবকের আত্মহত্যা

    নবীগঞ্জে গলায় রশি দিয়ে যুবকের আত্মহত্যা

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া গ্রামে ফয়ছল আহমেদ (২৪) নামে এক যুবক গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে বলে জানা যায়।

    সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ লাশ উদ্ধার করে।

    ফয়ছল আহমেদ উপজেলার দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া গ্রামের সাবুল আহমদের ছেলে।

    পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ফয়ছল আহমেদের মানসিক সমস্যা ছিল। প্রতিদিনের ন্যায় কৃষি ক্ষেতে কাজ করতে যায় ফয়ছল।

    হঠাৎ করে কাজ থেকে ফিরে ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ফয়ছল।

    মাঠ থেকে ফিরতে দেরি হওয়ার কারণে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান।

    পরে পুলিশকে খবর দিলে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছু উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

    গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছু উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ফয়ছলের মানসিক সমস্যা ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মানসিক সমস্যা থেকেই সে আত্মহত্যা করেছে।

  • মাধবপুরে গাঁজাসহ গ্রেপ্তার ১জন

    মাধবপুরে গাঁজাসহ গ্রেপ্তার ১জন

    হবিগঞ্জের মাধবপুরে ৪ কেজি ভারতীয় গাঁজাসহ এক মাদক কারবারিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

    সোমবার দুপুরে মাধবপুর হরষপুর সড়কের পানিহাতা নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    ধৃত মাদক কারবারি মাধবপুর উপজেলার ধর্মগড় ইউনিয়নের আহমদ পুর গ্রামের ফজলুর রহমানের ছেলে জহিরুল ইসলাম(২৪)।

    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে দুপুর একটার দিকে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক এসআই রতন মাধবপুর হরষপুর সড়কের পানিহাতা নামক স্থানে একটি সিএনজি অটোরিস্কার গতি রোধ করেন। পরে সিএনজি যাত্রীদের তল্লাশি করে একটি ব্যাগে ৪ কেজি ভারতীয় গাঁজাসহ জহিরকে আটক করা হয়।

    এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ।

  • মাধবপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

    মাধবপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

    আবুল হোসেন সবুজ ও মোঃ হাউশ মিয়াঃ হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় সিএনজিতে থাকা ৩ জন যাত্রী নিহত হয়েছেন। এই ঘঠনায় আহত হয়েছেন আরও ৩ জন।

    আজ ২৭ সেপ্টেম্বর (সোমবার) দুপুর দেড়টার দিকে আন্দিউড়া উম্মেতুন নেসা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দূর্ঘটনা ঘটে।

    দূর্ঘটনায় ঘটনাস্থলে শিশু মোশাররফ ও জব্বার মিয়া নিহত হয়। আর চিকিৎসাধীন অবস্থায় শিশু রুপা আক্তার মারা যায়।

    এসময় আহত বিলকিস (৩০) ও আব্দুল্লাহ (২২) কে উদ্ধার করে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    মাধবপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

    বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম।

    স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি চালিত একটি অটোরিক্সা মাধবপুর যাচ্ছিল। ঢাকা থেকে একটি সিলেটগামী সাগরিকা নামের বাস ঢাকা-সিলেট মহাসড়ককের আন্দিউড়া উচ্চ বিদ্যালয় এলাকায় সিএনজিকে ধাক্কা দেয়। এতে শিশুসহ ৩ জন সিনএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।

    ওসি মোঃ মাইনুল ইসলাম বলেন, ৩ জন মারা গেছেন। খবর শুনে ফায়ারসার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আহতদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশষ্কা প্রকাশ করেছেন।

  • আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আজমিরীগঞ্জে পুলিশ প্রশাসনের আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা

    আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আজমিরীগঞ্জে পুলিশ প্রশাসনের আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা

    আসন্ন শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে পুলিশ প্রশাসনের আয়োজনে আজমিরীগঞ্জে আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। রবিবার বিকাল ৪ ঘটিকায় আজমিরীগঞ্জ থানা প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপজেলার ৩৯ টি পুজা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

    আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং – আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসবকে নিরাপদ ও পূজা দেখতে আসা দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে দূর্গাপূজা উৎসব উপভোগ করতে পারে সেই লক্ষে আজমিরীগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে প্রতিটি পূজা মন্ডপে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের নাম্বার সরবরাহ করা হবে। যাহাতে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা সংগঠিত হলে, তৎক্ষনাৎ প্রশাসনের সাথে যোগাযোগ করা যায়।

    আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলামের সভাপতিত্বে আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিবপাশা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ গোলাম কিবরিয়া হাসান, জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জীবন চন্দ্র চন্দ সহ আজমিরীগঞ্জ উপজেলার ৩৯ টি পূজা মন্ডপ কমিটির সভাপতি, সাধারন সম্পাদক বৃন্দ প্রমুখ।

  • হারিয়ে যাওয়া মাদ্রাসা ছাত্র অবশেষে  মা-বাবার কোলে

    হারিয়ে যাওয়া মাদ্রাসা ছাত্র অবশেষে মা-বাবার কোলে

    হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে মাদ্রাসা ছাত্র সুজন মিয়াকে (৮) উদ্ধার করে মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। সুজন মিয়া জেলার চুনারুঘাট উপজেলার আদমপুর গ্রামের শাহ আলম মিয়ার ছেলে।

    রবিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টায় সুজনকে তার নিজ বাড়িতে নিয়ে যান শায়েস্তাগঞ্জ স্বাধীন স্বেচ্ছাসেবক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও সাংবাদিক মোতাব্বির হোসেন কাজল ও সাংবাদিক মীর আব্দুল কাইয়ূম।

    ছেলেকে পেয়ে মা রোকেয়া বেগম ও বাবা শাহ আলম মিয়ার খুশির অন্ত নাই। শাহ আলম মিয়া বলেন, তার ছেলে সুজন মিয়া চুনারুঘাট উপজেলার গোয়াছপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

    শনিবার হঠাৎ সে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। এ খবর পাওয়ার পর আমরা দিশেহারা হয়ে চারদিকে খুঁজাখুঁজি করছিলাম, অনেক জায়গায় তার খুজ করছিলাম। অবশেষে স্বাধীন স্বেচ্ছাসেবক সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে ছেলেকে পেলাম।

    এবিষয়ে মোতাব্বির হোসেন কাজল বলেন- রবিবার সকালে সুজনকে নতুন ব্রীজ এলাকা থেকে আমরা খুজে পাই । এ সময় সুজন মিয়া জানায়-তাকে এক মহিলা এখানে নিয়ে এসেছে। সে সঠিক করে তার ঠিকানা বলতে পারছিল না। অবশেষে তার তথ্যমতে রাত ৯টায় আদমপুরে নিয়ে যাই। সেখানে মা-বাবার কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। এর আগে সে শনিবার মাদ্রাসা হতে নিখোঁজ হয়।

  • জেলা পৌর সাধারণ পাঠাগারে ‘বঙ্গবন্ধু কর্ণার’র উদ্বোধন করলেন  বিভাগীয় কমিশনার

    জেলা পৌর সাধারণ পাঠাগারে ‘বঙ্গবন্ধু কর্ণার’র উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

    হবিগঞ্জ জেলার পৌর সাধারণ পাঠাগারে বঙ্গবন্ধু কর্ণার এর উদ্বোধন করেছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। আজ রবিবার দুপুরে তিনি উদ্বোধন করেন৷

    এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান,
    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী,

    অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল,
    জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম, জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ প্রমূখ৷