Category: হবিগঞ্জ

  • লাখাইয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    লাখাইয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ পশ্চিম গ্রামে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাদের মৃত্যু হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই উপজেলার বামৈ পশ্চিম গ্রামের উজ্জল মিয়ার দুই শিশু কন্যা মাহী অক্তার (৮) ও তিশা আক্তার (৭) তাদের মায়ের সাথে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানির নিছে তলিয়ে যায় । অনেক খোজাখুজির পর উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেকা্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।

    লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • শহরের মুন প্রাঃ  হাসপাতাল ও চিকিৎসককে ৩৫ হাজার টাকা জরিমানা!

    শহরের মুন প্রাঃ হাসপাতাল ও চিকিৎসককে ৩৫ হাজার টাকা জরিমানা!

    হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে অবস্থিত মুন জেনারেল হাসপাতালে বিদেশে থাকা চিকিৎসকের নাম-পদবি ব্যবহার করে চিকিৎসা করার অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ ও এক চিকিৎসককে জরিমানা করা হয়েছে।

    রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-৯-এর হবিগঞ্জ ক্যাম্প ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

    র‍্যাব-৯-এর হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেঃকমান্ডার নাহিদ হাসানের নেতৃত্বে একটি টিম নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানাকে সঙ্গে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ হাসপাতালে অভিযান চালায়। এ সময় অভিযানে মুন জেনারেল হাসপাতালের ডাঃ তাসনিম সুলতানার কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায় তিনি এমবিবিএস পাস করেছেন। ইন্টার্নশিপ না করে অন্যজনের নাম-পদবি ব্যবহার করে চিকিৎসা দিচ্ছেন।

    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং তা অনাদায়ে দুই মাসের কারাদন্ড দেন আর হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

    এ বিষয়ে র‍্যাব -৯ হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেঃকমান্ডার নাহিদ হাসান জানান, দীর্ঘদিন ধরে ডাঃ তাসনিম সুলতানা বিদেশ থাকা এক চিকিৎসকের নাম-পদবি ব্যবহার করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে তাকে অর্থদন্ড করা হয়।

  • মাধবপুরে পূজা উদযাপন কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময়

    মাধবপুরে পূজা উদযাপন কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময়

    আসন্ন শারদীয় দুর্গোৎসব স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    থানা মিলনায়তনে ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার ১২০ পূজা কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

    এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ। এসআই ফজলে রাব্বির পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনিল দাস, সহসভাপতি জগদীশ মোদক, সেক্রেটারি লিটন রায়, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শংকর পাল সুমন, পৌর শাখার সভাপতি প্রমোদ রঞ্জন মালাকার, সেক্রেটারি দুলাল মোদক প্রমুখ।

    বক্তারা করোনাকালীন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন ও আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেন। অপ্রীতিকর যে কোনো তথ্য দ্রুত পুলিশকে জানাতে বলা হয়।

  • মাধবপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

    মাধবপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

    হবিগঞ্জের মাধবপুরে মুসলিম মিয়া (৬৯) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহমদ পুর গ্রামের মৃত শাহজাহান আলীর পুত্র।

    স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুর পাড়ে একটি কাঁঠাল গাছে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে মুসলিম মিয়া। সকালে তাকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

    খবর পেয়ে কাশিমনগর ফাঁড়ি পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে আইন গত ব্যাবস্তা প্রকরিয়াদিন করে।

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • লাখাই প্রেসক্লাব সভাপতির পিতৃবিয়োগ, বিভিন্ন মহলের শোক

    লাখাই প্রেসক্লাব সভাপতির পিতৃবিয়োগ, বিভিন্ন মহলের শোক

    লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ এর পিতা, বিশিষ্ট পল্লী চিকিৎস্যক ও পল্লী চিকিৎসক সমিতির সহ সভাপতি ডাঃ মোঃ কলিম উল্লাহ (১০০) শুক্রবার (২৪শে সেপ্টেম্বর) সকাল ৭ ঘটিকায় বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে তাঁর পশ্চিম বুল্লাস্থ নিজ বাড়ীতে ইন্তিকাল করেন। ‘ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।”

    মৃত্যুকালে তিনি ৬ পুত্র ও ৪ কন্যা সন্তানসহ অসংখ্য আত্বীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী রেখে যান। মরহুমের নামাজে জানাযা পশ্চিমবুল্লা ঈদগাহ মাঠে বিকাল ৩ ঘটিকায় অনুষ্টিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    বিশিষ্ট চিকিৎস্যক ও প্রেসক্লাব সভাপতির পিতার মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গ শোকবানী দিয়েছন।প্রদত্ত শোকবানীতে তাঁরা ডাঃ কলিম উল্লাহ মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন ও মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

    তারা হলেন লাখাই রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন ও সাধারন সম্পাদক বিল্লাল আহমেদ, লাখাই প্রেসক্লাবের পক্ষে সাধারন সম্পাদক আশীষ দাশগুপ্ত ও সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়, সুশাসনের জন্য নাগরিক – সুজন লাখাই কমিটির পক্ষে সভাপতি ডাঃ ঝন্টু লাল দাশ, বাংলাদেশ প্রেসক্লাব লাখাই কমিটির আহবায়ক মহি উদ্দিন আহমেদ রিপন, উপজেলা সাহিত্য পরিষদের পক্ষে সভাপতি শাহীনুর রহমান শাহীন মোল্লা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দেবাশীষ আচার্য্য, লাখাই অনলাইন প্রেসক্লাবের পক্ষে সভাপতি আতাউর রহমান ইমরান, সাধারণ সম্পাদক সূর্য্য রায়, সাংবাদিক ফোরামের পক্ষে সভাপতি সুশীল চন্দ্র দাস, বুল্লা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহারুল ইসলাম তাউস, এডভোকেট মোশারফ হোসেন শিপন, এডভোকেট মোঃ ইস্রাইল মিয়া, এডভোকেট আয়াতুল ইসলাম, সাবেক মেম্বার আতাউর রহমান, প্রবীন সাংবাদিক আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহসিন সাদেক, বীরমুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতী প্রমুখ।

  • মাধবপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

    মাধবপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

    হবিগঞ্জের মাধবপুরে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ( শুক্রবার) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    এলাকাবাসী সুত্রে জানা যায়, ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে শিশু মাহিন বাহিরে খেলা করছিল। কোন এক সময় মাহিন (২) বাড়ির পাশে পুকুরে পড়ে যায়।

    স্বজনরা আশংকাজনক অবস্থায় শিশুটিকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতৃব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

  • মাধবপুরে ৩দিন পর লাশ উদ্ধার

    মাধবপুরে ৩দিন পর লাশ উদ্ধার

    হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের ৩ দিন পর এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার) সকালে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের পাশের খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

    স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের মৃত নকুল সরকারের ছেলে জিতেন্দ্র সরকার গত বুধবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

    শুক্রবার সকালে স্থানীয় লোকজন তার মৃতদেহ সড়কের পাশে খালের পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।