Category: হবিগঞ্জ

  • পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তার র‌্যাংক ব্যাজ পরিধান

    পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তার র‌্যাংক ব্যাজ পরিধান

    সাব ইন্সপেক্টর (এস আই নিঃ) হতে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ জাহিরুদ্দিনকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

    আজ বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি তার কার্যালয়ে পদোন্নতি প্রাপ্ত জাহিরুদ্দিনকে এ র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

    পুলিশ সুপারের মিডিয়া সেল সূত্রে জানানো হয়, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • মাধবপুরে এক ইয়াবা কারবারি গ্রেপ্তার

    মাধবপুরে এক ইয়াবা কারবারি গ্রেপ্তার

    হবিগঞ্জের মাধবপুরে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই দেবাশীষ তালুকদার এর নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার হরষপুর বেগম রুকিয়া মেমোরিয়াল কিন্টারগার্ডেনের সামনে পাকা রাস্তায় অভিযার চালিয়ে আশিক মিয়া (২৫) নামে এক যুবককে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

    গ্রেপ্তারকৃত আশিক মিয়া উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের বাবুল মিয়া পুত্র

    মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • হবিগঞ্জে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীভূত উন্নয়ন কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা সম্পন্ন

    হবিগঞ্জে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীভূত উন্নয়ন কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা সম্পন্ন

    হবিগঞ্জে স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিকেন্দ্রীভূত উন্নয়ন কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।

    বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ইউএসএআইডি-র অর্থায়নে এবং মামনি এমএনসিএস প্রকল্প সীমান্তিকের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাজমুল হাসান, উপপরিচালক পরিবার পরিকল্পনা মোঃ আব্দুর রহিম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান উজ্জল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম, ডিসট্রিক্ট কনসালটেন্ট ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা, প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, মামনি এমএনসিএস প্রকল্পের রওশন আরা বেগম, শাকিল আহমেদ খান, দিলীপ চন্দ্র দাস প্রমুখ। ।

    কর্মশালায় মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডাঃ ওমর ফারুকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আমিনুর রশিদ সরকার।

    কর্মশালায় সিদ্ধান্ত হয় যে, সদর হাসপাতালের সামনে থেকে সকল বেসরকারী এম্বুলেন্স সরিয়ে নিতে হবে, কোন অবস্থাতে হাসপাতালের সামনে যানজট তৈরী করা কিংবা এম্বুলেন্স রাখা যাবেনা।

    বক্তাগণ বলেন, জেলা সদর হাসপাতালের ইর্মাজেন্সি কক্ষে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থাকরণ, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা অতীব জরুরী।

    তাই হবিগঞ্জ জেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগককে আরো জনবান্ধব করতে হলে সরকারী এবং বেসরকারী সহায়তার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরকে এগিয়ে আসতে হবে।

    স্থানীয় সরকার বিভাগ মাঠ পর্যায়ে বিভিন্ন সহযোগীতার পাশাপাশি মনিটরিং বৃদ্ধি করেন তাহলে কাজের মান আরো উন্নত হবে।

  • নবীগঞ্জে প্রেমের টানে ঘর ছেড়ে প্রেমিক কারাগারে প্রেমিকা সেইফ হোমে

    নবীগঞ্জে প্রেমের টানে ঘর ছেড়ে প্রেমিক কারাগারে প্রেমিকা সেইফ হোমে

    হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলায় প্রেমের টানে ঘর বেধেও শেষ পর্যন্ত সেই ঘরে আর থাকা হলোনা। বেসরিক মা বাবার অপহরণ মামলায় প্রেমিকের ঠাই হল কারাগারে আর প্রেমিকা সিলেট সেইভ হোমে।

    মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে উক্ত প্রেমিক যুগল জাহিদ হাসান ও সুমাইয়া ফেরদৌসি লিসাকে পুলিশ আটক করে।

    সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার নাদামপুর এলাকার মৃত আব্দুল মতিন খানের মেয়ে সুমাইয়া ফেরদৌসি লিসার দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাজাবাদ গ্রামের ফরহাদ মিয়ার ছেলে জাহিদ হাসান (২১) এর সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে।

    এই খবর সুমাইয়া ফেরদৌসির পরিবারের লোকজন জানতে পেরে তার উপর নির্যাতন চালায়। এমতাবস্থায় লিসা গত ৬ সেপ্টেম্বর বিকালে জাহিদের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।

    এ ঘটনায় প্রেমিকার মা আসমা বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। উক্ত মামলায় মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে নবীগঞ্জ থানা পুলিশ তাদেরকে আটক করে বলে পুলিশ জানায়।

    এ ব্যাপারে প্রেমিকা সুমাইয়া ফেরদৌসি লিসা জানান, তাকে অন্যত্র বিবাহ দেয়ার জন্য বিভিন্ন ভাবে চাপ ও নির্যাতন চালিয়ে আসছিলেন পরিবারের লোকজন। নির্যাতন সহ্য করতে না পেরে তার প্রেমিক জাহিদ হাসানকে খবর দিয়ে নিয়ে তার হাত ধরে পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করেন। বর্তমানে তারা স্বামী-স্ত্রী হিসেবে সুখে শান্তিতে ছিলেন।

    এদিকে প্রেমিকা সুমাইয়া ফেরদৌসি লিসা এর ডাক্তারী পরীক্ষা শেষে বিজ্ঞ আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেন। এতে সুমাইয়া ফেরদৌসির উপর তার মা-ভাইয়ের অত্যাচার নির্যাতনের লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন।

    পরে বিজ্ঞ বিচারক ভিকটিম তার মায়ের জিম্মায় যেতে না চাওয়ায় সিলেটস্থ নিরাপত্তা হেফাজতে প্রেরণ করেন।

    এ ব্যাপারে হবিগঞ্জ নিউজের পক্ষ থেকে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমদের সাথে মঙ্গলবার রাতে যোগাযোগ করা হলে তিনি জানান, উক্ত প্রেমিক যুগল মঙ্গলবার ভোরে পালিয়ে যাবার সময় তাদেরকে আটক করা হয়।

    প্রেমিক জাহিদকে অপহরণ মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয় এবং প্রেমিকাকে ডাক্তারী পরীক্ষা ও আদালতে জবানবন্দি প্রদান শেষে সিলেট সেইফ হোমে প্রেরণ করা হয়।

  • আজমিরীগঞ্জে ইউনিয়ন পরিষদ ও স্কুল ভবন উদ্বোধন করলেন এমপি মজিদ খাঁন

    আজমিরীগঞ্জে ইউনিয়ন পরিষদ ও স্কুল ভবন উদ্বোধন করলেন এমপি মজিদ খাঁন

    আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নে সরকারি অর্থায়নে তিনটি প্রকল্পের প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ইউনিয়ন পরিষদ ভবন ও সাহানগর ১ এবং রামনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন স্কুল ভবনের শুভ উদ্বোধন করছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং -আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন।

    মঙ্গলবার দুপুরে উপজেলার কাকাইলছেও ইউনিয়নে এই উন্নয়ন মুলক কাজের উদ্বোধন করা হয়।

    Habiganj-News

    এ ছাড়া একই দিন সকাল ১১ টায় সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা পরিষদের বাস্তবায়নে অর্থাৎ ২০১৯/২০ অর্থ বছরের কোভিড-১৯ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২২০ জন দুস্থ প্রতিবন্ধী ও ৩৮০ জন দুস্থ শ্রমিকদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮ জন দরিদ্র ক্যান্সার আক্রান্ত রোগীদের প্রত্যেককের মাঝে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন।

    Habiganj-News

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুর্তজা হাসান, নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী, সহকারী কমিশনার ভুমি শফিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নজমুল হাসান,উপজেলা প্রকৌশলী তানজির উল্ল্যাহ সিদ্দিকী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার,সহকারী প্রকৌশলী মোসাদ্দেকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজবাহ উদ্দীন ভুঁইয়া, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনোয়ার আলী, কাকাইলছেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক ভুঁইয়া সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ প্রমুখ।

  • হবিগঞ্জে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    হবিগঞ্জে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    হোসাইন মির্জাঃ নানান কর্মসূচির মধ্যদিয়ে হবিগঞ্জে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

    মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকালে হবিগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল প্রাঙ্গণে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশনের একাদশ বর্ষে পদার্পন উপলক্ষে হবিগঞ্জ জেলার সিইও নাসির হোসাইন তানভীরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    হবিগঞ্জ জেলা মনিটর হোসাইন মির্জার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জমির আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন হবিগঞ্জের উপদেষ্টা মুহিন শিপন, হবিগঞ্জ মডেল হিফজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক কে এম হাবিবুর রহমান, এভিসি রোমান প্রমুখ।

    এসময় হবিগঞ্জ মডেল হিফজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয়।

    একই সাথে দরিদ্র মানুষের সেবায় বিশেষ অবদান রাখায় উপদেষ্টা ও সদস্যদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

    প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন আইটি মনিটর সাইফুল ইসলাম উজ্জ্বল, রফিকুল ইসলাম রফিক, মামুনুর রহমান সোহাগ, হবিগঞ্জ সদর টিম লিডার আতিকুল ইসলাম সোহাগ, চুনারুঘাট উপজেলা টিম লিডার মোঃ তাউছ মিয়া, আলামীন সাঈফী, মির্জা ফয়সাল, আব্দুস শহীদ রাজ, মাওঃ রফিকুল ইসলাম খান সহ সকল সদস্যবৃন্দ।

    উল্লেখ্য, দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন গত কয়েক বছরে ৬ হাজার ব্লাড গ্রুপিং, ৪০৭ ব্লাড ডোনেশন, ৩ হাজার বৃক্ষরোপণ, ২০ হাজার মানুষকে করোনাকালিন খাদ্য সহায়তা, ১৫ হাজার শীতবস্ত্র বিতরণ, ৪ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রি বিতরন, ৪ শ ব্যাক্তিকে শিক্ষা সহায়তা প্রদান, ৫ হাজার পরিবারকে ত্রান সহায়তা প্রদান, ৮ শ সেচ্ছাসেবক তৈরি, ৫০ জনকে কারিগরি শিক্ষা প্রদান ও ৩৯ জন ব্যক্তি কে স্বাবলম্বীকরন কর্মসূচি বাস্তবায়ন করেছে।

  • হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন কমিশন গঠন

    হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন কমিশন গঠন

    আজ বেলা ১১.০০ ঘটিায় হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে কার্য নির্বাহী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়।

    সভায় হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২১-২০২৩ মেয়াদের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন বোর্ড ও আপীল বোর্ড গঠন করা হয়।

    নির্বাচন বোর্ডের চেয়ারম্যান করা হয় শাকিল মোহাম্মদকে এবং সদস্য করা হয় বিপ্লব রায় চৌধুরী ও চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদকে।

    আপীল বোর্ড চেয়ারম্যান করা হয় মোঃ নূর উদ্দিন কবিরকে এবং সদস্য করা হয় আব্দুল মোছাব্বির বকুল ও মোঃ আব্দুস ছালাম দুলালকে।

    চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম, নির্বাহী সদস্য মোঃ দেওয়ান মিয়া, আব্দুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, মোঃ আমিনুল ইসলাম বাবুল, মোঃ মফিজুর রহমান বাচ্চু, মোঃ জাহিরুল আলম, এসএনএম ফজলে রাব্বী রাসেল, মোঃ এনামুল হক, সোহেল রানা তালুকদার, শেখ আনিসুজ্জামান, মোঃ জয়নাল আবেদীন ও অতীন কুমার দত্ত চৌধুরী পাপন।

    সভায় চেম্বারের সাবেক প্রেসিডেন্ট মোঃ তকাম্মুল হোসেন কামাল, চেম্বার সচিব মোঃ আরজু মিয়া মজুমদারের মাতা মোছাঃ মরম চান বিবি ও চেম্বারের আপীল বোর্ডের সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

    সভায় চেম্বারের নির্বাহী সদস্য শেখ আনিসুজ্জামানকে হবিগঞ্জ জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়।