Category: হবিগঞ্জ

  • মিথ্যাবাদীদের দ্বারা দেশের উন্নতি সম্ভব না – এমপি আবু জাহির

    মিথ্যাবাদীদের দ্বারা দেশের উন্নতি সম্ভব না – এমপি আবু জাহির

    সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ কথা আর কাজে মিল রাখে। ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন বিনামূল্যে সার দেবেন। নির্বাচিত হওয়ার পর তিনি তাঁর কথা রক্ষা করেছেন। দেশজুড়ে তিনি বিনামূল্যে সার দিচ্ছেন। বছরব্যাপি নানা ধরণের ভাতাও অব্যাহত রেখেছেন।

    আবু জাহির আরও বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন আসলে মানুষকে মিথ্য আশ্বাস দেয়। ধর্মের নাম ব্যবহার করে এরা রাজনীতি করে। অন্যের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারই তাদের রাজনীতির কৌশল। এই মিথ্যাবাদীদের দ্বারা দেশের উন্নয়ন-অগ্রগতি কখনও সম্ভব না।

    সোমবার শায়েস্তাগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের চালের উপকারভোগী প্রায় দুই হাজার মানুষের মাঝে কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।

    মিথ্যাবাদীদের দ্বারা দেশের উন্নতি সম্ভব না - এমপি আবু জাহির

    উপজেলার নূরপুর, ব্রাহ্মণডুরা ও শায়েস্তাগঞ্জ ইউনিয়নে পৃথক অনুষ্ঠানে কার্ডগুলো বিতরণ করেন তিনি।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

    শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানগুলোতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খান ও মুখলিছ মিয়াসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    তালিকাভুক্ত এই দুই হাজার মানুষ এখন থেকে বছরের পাঁচ মাস দশ টাকা কেজি দরে চাল পাবেন। প্রতি মাসে একেকজনকে ত্রিশ কেজি করে চাল দেয়া হবে উপজেলা প্রশাসন জানিয়েছে।

  • জেলা মহিলা অধিদপ্তরের “জয়িতা” নির্বাচনে আবেদনপত্র আহ্বান

    জেলা মহিলা অধিদপ্তরের “জয়িতা” নির্বাচনে আবেদনপত্র আহ্বান

    মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কর্মসূচির আওতায় জয়িতা অনুসন্ধান ‘২০২১ সংক্রান্ত বিজ্ঞপ্তি হবিগঞ্জ জেলা মহিলা বিষয়ক কার্যালয় প্রকাশ করেছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল বাধা বিপত্তি অতিক্রম করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল নারীর প্রতীকী নাম হচ্ছে জয়িতা। মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ হতে “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর – ১০ডিসেম্বর )” এবং “বেগম রোকেয়া দিবস”-২০২১ উদযাপন উপলক্ষে ৫টি ক্যাটাগরীতে হবিগঞ্জ জেলাধীন সকল (৯টি) উপজেলার সকল ইউনিয়ন ও (৬টি) পৌরসভা হতে আগ্রহী ও যোগ্য নারীদের নিকট হতে “জয়িতা” নির্বাচনের জন্য ৫ (পাঁচ) টি ক্যাটগরীতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

    • ক্যাটাগরি সমূহ
      ১। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী।
      ২। শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী।
      ৩। সফল জননী নারী।
      ৪। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী।
      ৫। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী।
    • শর্তাবলীঃ
      ১। নির্ধারিত ফরমে আবেদন করতে হবে সদর উপজেলা/হবিগঞ্জ পৌরসভার ক্ষেত্রে উপপরিচালকের কার্যালয় হতে এবং অন্যান্য উপজেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিযয়ক কর্মকর্তার কার্যালয় হতে সংগ্রহ করতে হবে।
      ২। আবেদনকারী অবশ্যই ইউনিয়নের অথবা পৌরসভার স্হায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণক হিসাবে জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
      ৩। জীবনযুদ্ধ এবং পরবর্তীতে সফলতার বিষয়টি আলাদা কাগজে প্রমানকসহ সংযুক্ত করতে হবে।
      ৪। আবেদনকারীর ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।

    সদর উপজেলা/হবিগঞ্জ পৌরসভার ক্ষেত্রে আগ্রহী আবেদনকারীগণকে আগামী ২০.১০.২১ তারিখের মধ্যে নিম্মোক্ত ঠিকানায় আবেদনপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

    উপপরিচালকের কার্যালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর,
    প্রেস ক্লাব (২য় তলা) হবিগঞ্জ।
    ফোনঃ ০৮৩১- ৬৩১২০
    ইমেইল ঠিকানাঃ dwahabiganj@gmail.com

  • মাধবপুরে পানিতে পড়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

    মাধবপুরে পানিতে পড়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

    হবিগঞ্জের মাধবপুরে পুকুরে পড়ে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

    আজ ( সোমবার) বিকেলে উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ( ইন্সপেক্টর) উত্তম কুমার দাস জানান, শিবরামপুর গ্রামের শাহ আলম মিয়ার ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র মোহন মিয়া আজ বিকেলে পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা পুকুর থেকে তার মৃত দেহ উদ্ধার করে। সে মৃগি রোগী ছিল বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

  • ভারত থেকে দেশে অনুপ্রবেশের সময় মাধবপুরে ২ জন আটক

    ভারত থেকে দেশে অনুপ্রবেশের সময় মাধবপুরে ২ জন আটক

    ভারত থেকে অবৈধ ভাবে দেশে প্রবেশের অপরাধে হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ যুবক কে আটক করে থানায় সোপর্দ করেছে। সোমবার দুপুরে তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যর তাদের আটক করে।

    আটককৃতরা হল জামালপুর জেলার ইসলামপুর থানার তরখা গ্রামের সামসুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম (৩৬) ও ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কবুতর পাড়ার মজনু মিয়ার ছেলে আল আমিন (৩৫) ।

    মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ওই দুই যুবক ৭ মাস পূর্বে চাকরির আশায় ভারতে গিয়েছিল। সেখানে রোজি রোজগারের সুবিধা করতে না পেরে দেশে চলে আসার সময় ৫৫ ব্যাটালিয়ানের তেলিয়াপাড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার মোঃ মহসিন তাদের আটক করে।

  • মাধবপুরে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

    মাধবপুরে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

    হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ রাকিবুল হাসান সজিব (১৩) নামে এক মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার করেছে।

    সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করে। রাকিবুল হাসান সজিব পুরাইকলা গ্রামের মোঃ জামসেদ মিয়ার ছেলে।

    সজিবের পিতা জামসেদ মিয়া জানান সোমবার সকালে ঘরের আড়ের সঙ্গে গলায় ফাঁস লেগে সে আত্বহত্যা করে।

    এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন কি কারনে সজিব মারা গেছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

    মৃত্যুর সঠিক কারন জানার জন্য লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

  • সুস্থ প্রজন্ম গড়ে তুলতে খেলাধূলার অভ্যাসের প্রয়োজন – এমপি মজিদ খান

    সুস্থ প্রজন্ম গড়ে তুলতে খেলাধূলার অভ্যাসের প্রয়োজন – এমপি মজিদ খান

    দি‌লে‌য়োর হোসাইন: হবিগঞ্জের বানিয়াচংয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে।

    করোনাকালীন দীর্ঘ বন্ধের পর শিক্ষা প্রতিষ্টান খুলে দেওয়ায় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা যেন খেলাধূলার সুযোগ পায় এই জন্য উপজেলার ১৬৭টি প্রাথমিক বিদ্যালয়,৩০টি মাধ্যমিক বিদ্যালয়,৫টি কলেজ,৬টি এবতেদায়ী মাদ্রাসা ও ১টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে।

    বানিয়াচং উপজেলা পরিষদের ২০২০-২১ অর্থ বছরের উন্নয়ন তহবিলের অর্থে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে।

    ২০ সেপ্টেম্বর সকাল ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্টানিকভাবে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

    উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ‘র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বেসরকারী বিল ও বেসরকারী বিলের সিদ্ধান্ত সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান,বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা,সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিবুল ইসলাম,কলেজ শিক্ষক মোফাজ্জল হোসেন,মাধ্যমিক শিক্ষক জাকির হোসেন, প্রাথমিক শিক্ষক অরুন কুমার দাস,সুশান্ত দাস,আব্দুল কাইয়ূম প্রমূখ।

    বক্তারা আশাবাদ ব্যাক্ত করে বলেন,করোনাকালীন শিক্ষার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে আবার সবকিছু স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। শিক্ষার পাশাপাশি যেন শিক্ষার্থীরা খেলাধূলার চর্চা করে শারীরিক ও মানসিক উন্নতি করতে পারে সেই কামনা করেন।
    এ সময় বক্তারা আগামীর সুস্থ প্রজন্ম গড়ে তুলতে হলে ক্রীড়া ও শরীর চর্চার বিকল্প নাই বলেও অভিমত ব্যাক্ত করেছেন।

  • রত্না নদীতে নিখোজ জেলে উদ্ধার

    রত্না নদীতে নিখোজ জেলে উদ্ধার

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রত্না নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হওয়া জেলে মোশারফ চৌধুরীর লাশ উদ্ধার করেছে ডুবুরী দল।

    আজ ২০সেপ্টেম্বর সোমবার বেলা ১টা ৩০ মিনিটের সময় ঘটনাস্থল হইতে অনুমান দেড় কিলোমিটার দূরে মন্দরী ইউনিয়নের সুনামপুর এলাকায় রত্না নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়।

    উল্লেখ্য যে, রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় বানিয়াচং উপজেলার রত্না নদীতে মাছ ধরতে যান মোসারফ চৌধুরী। এসময় তিনি অসাবধানতাবশত নৌকা থেকে পানিতে পড়ে যান। পড়ে যাওয়ার সাথে সাথে তিনি নিখোজ হয়ে যান।