Category: হবিগঞ্জ

  • শায়েস্তাগঞ্জে বাস নোহার মুখোমুখি সংঘর্ষ

    শায়েস্তাগঞ্জে বাস নোহার মুখোমুখি সংঘর্ষ

    হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর নামক স্থানে হবিগঞ্জ বিরতিহীন বাসের সাথে প্রাইভেট নোহা গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নোহার চালকসহ ২জন গুরুতর আহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ এবং হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ২টি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালককে উদ্ধার করেন।

    মঙ্গলবার (২৮ শে সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর নামক স্থানে হবিগঞ্জ সিলেট বিরতিহীন বাস ও প্রাইভেট নোহা মাইক্রোবাসের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    স্থানীয় সুত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জগামী মাইক্রোবাসা নোহার সাথে সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জ বিরতিহীন বাসটি জগতপুরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে নোহার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ ২জন আহত হয়।

    স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় জানা যায়নি।

    হবিগঞ্জ নিউজের পক্ষ থেকে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ করা হলে জানা যায়, হবিগঞ্জ এবং শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালককে উদ্ধার করেন।

  • হবিগঞ্জে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা ও পুরস্কার বিতরণী

    হবিগঞ্জে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা ও পুরস্কার বিতরণী

    হবিগঞ্জে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। ” তথ্য আমার অধিকার- জানা আছে কি সবার, তথ্য আমাদের অধিকার- জানতে হবে সবার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্ব অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পৌর মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাজমুল হাসান, উপপরিচালক পরিবার পরিকল্পনা মোঃ আব্দুর রহিম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, বিআরটিএ সহকারী পরিচালক হাবিবুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম, জেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমানসহ প্রশাসনের এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

    জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিষয় ভিত্তিক রচনা প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

    আলোচনা সভায় বক্তাগন বলেন, বর্তমান অবাধ তথ্য প্রবাহের যুগে সকলের তথ্য জানার অধিকার রয়েছে। সরকার যেকোন তথ্য মানুষের হাতের নাগালে পৌছে দিতে দেশের সকল বিভাগকে ডিজিটালে রূপান্তরিত করেছে। তবে এই অবাধ প্রবাহকে যেন আমরা সঠিকভাবে ব্যবহার করি, আমাদের কোন তথ্য দ্বারা দেশ এবং জাতির যেন কোন ক্ষতি না হয় সেবিষয়টি খেয়াল রাখতে হবে।

  • লাখাইয়ে সারের মূল্য বৃদ্ধিতে বিপাকে কৃষক

    লাখাইয়ে সারের মূল্য বৃদ্ধিতে বিপাকে কৃষক

    হবিগঞ্জের লাখাইয়ে রোপা আমন মৌসুমে কৃষিতে সারের চাহিদা বাড়ায় সকল প্রকার সারের মূল্য বৃদ্ধি অব্যাহত থাকায় কৃষককূল পড়েছে বিপাকে।

    তারা নির্ধারিত মূল্যের চেয়ে অধিকমূল্যে সার কিনতে বাধ্য হচ্ছে। এতে কৃষকের কৃষিতে ব্যয় বেড়েই চলেছে। সারের মূল্যবৃদ্ধি রোধে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নেই কোন তদারকি।

    লাখাই উপজেলা কৃষি অধিদফতর সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, ইউরিয়া প্রতি ৫০ কেজির বস্তার খুচরো মূল্য ৮০০ টাকা, টিএসপি প্রতি বস্তা ১,১০০ টাকা, এমওপি সার প্রতি বস্তার মূল্য ৭৫০ টাকা নির্ধারিত। চলতি বছর লাখাইয়ে রোপা আমন ধানের চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছিল ৩,৬৫০ হেক্টর এবং চাষ হয়েছে ইতিমধ্যে ৩,৯৬০ হেক্টর জমি। আবহাওয়া অনুকূলে থাকায় রোপা আমনের চাষ আরোও বাড়তে পারে।

    এদিকে রোপা আমনের চাষাবাদ বাড়তে থাকায় সারের চাহিদাও বেড়েই চলেছে। আর এ বাড়তি চাহিদাকে পুঁজি করে এক শ্রেনীর সার ডিলার ও সার ব্যবসায়ী চাহিদার সাথে পাল্লা দিয়ে সারের মূল্য খেয়াল খুশি মতো বৃদ্ধি করে চলেছেন।

    উপজেলার বুল্লাবাজার, বামৈ বাজার, লাখাই বাজার সহ বিভিন্ন বাজারে আগত কৃষকের সাথে আলাপকালে তারা সারের মূল্য বৃদ্ধির বিষয়টি জানান।কৃষক আব্দুল হামিদ, ফরিদ মিয়া চৌধুরী, শাহআলম, রেজু মিয়া সহ কৃষককূলের অনেকের সাথে আলাপকালে তারা জানান, ইউরিয়া বর্তমানে ১,০০০ টাকা, টিএসপি ১,৩৫০ টাকা এবং এম,ও,পি ৯০০ টাকা দরে প্রতি বস্তা সার কিনতে হচ্ছে।

    তারা আরও জানান বি,এ,ডি,সির এবং টি,এস,পি সারের চাহিদা বেশী হলেও এ ধরনের সারের সরবরাহ কম এ অজুহাতে অন্যান্য ভূইফোঁড় কোম্পানির সার কিনতে হচ্ছে।

    এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার শাকিল খোন্দকার এর সাথে আলাপকালে জানান, সারের মূল্যবৃদ্ধির বিষয়ে বাজার মনিটরিং জোরদার করছি। তিনি আরোও জানান লাখাইয়ে চাহিদার অনুপাতে ডিলারদের সার দিতে পারছিনা। বরাদ্দকৃত সার প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

  • মাধবপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

    মাধবপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

    হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে ” তথ্য আমার অধিকার জানা আছে কি সবার ” এ প্রতিপ্রাদ্য বিষয় সামনে নিয়ে এবার তথ্য অধিকার দিবস পালিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান মানিক, সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, কৃষিকর্মকর্তা মোঃ আল মামুন হাসান, মুক্তিযোদ্বা সুকোমল রায়,প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, আলা উদ্দিন, আয়ুব খান,অলিদ মিয়া, মিজানুর রহমান, জামাল মোঃ আবু নাছের রাজিব দেব রায় প্রমূখ।

    সভায় সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

  • সাংবাদিক সোহেলের পিতার মৃত্যুতে হবিগঞ্জ প্রেসক্লাবের মিলাদ ও দোয়া মাহফিল

    সাংবাদিক সোহেলের পিতার মৃত্যুতে হবিগঞ্জ প্রেসক্লাবের মিলাদ ও দোয়া মাহফিল

    হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য এমদাদুল ইসলাম সোহেলের পিতা প্রবীণ আওয়ামী লীগ নেতা দিদার হোসেনের মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল সোমবার মাগরিবের নামাজের পর হবিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি মাসুদ আলী ফরহাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ডিবিসির জেলা প্রতিনিধি মোঃ ফজলুর রহমান, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক ও একুশে টিভি জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, আরটিভি জেলা প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি ফয়ছল চৌধুরী, ভোরের কাগজের জেলা প্রতিনিধি সফিকুল আলম চৌধুরী, হবিগঞ্জ নিউজ এর সম্পাদক ও নিউজ নাউ ২৪ ডটকমের জেলা প্রতিনিধি শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী।

    এটিএন বাংলা প্রতিনিধি আব্দুল হালীম, এশিয়ান টিভি প্রতিনিধি এসএম সুরুজ আলী, হবিগঞ্জের মুখের বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, দৈনিক লোকালয় বার্তার সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল, মাইটিভি প্রতিনিধি মোশাহিদ আলম, বিজয়ের প্রতিধ্বনি সম্পাদক আনিছুজ্জামান চৌধুরী রতন, এশিয়ান টিভি প্রতিনিধি এমএ আজিজ সেলিম, বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক সাইফুর রহমান তারেক, প্রভাকরের বার্তা সম্পাদক আজহারুল ইসলাম মুরাদ।

    মর্নিং গ্লোরির প্রতিনিধি জুয়েল চৌধুরী, দি সাউথ এশিয়ান টাইমস প্রতিনিধি এমএআর শায়েল, আমার সংবাদের প্রতিনিধি মীর আব্দুল কাদির, আজকের সংবাদের প্রতিনিধি সৈয়দ মশিউর রহমান, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি জাহেদ আলী মামুন, সংবাদের প্রতিনিধি শাহ আলম, দৈনিক জনতার প্রতিনিধি শেখ আব্দুল জলিল, বাংলাদেশ সমাচার প্রতিনিধি আব্দুল হান্নান টিপু প্রমুখ।

    মিলাদে মোনাজাত করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসাইন।

  • নবীগঞ্জে মিশুক চালক আবিদুর হত্যাকান্ডের ঘটনায় প্রতিবাদ সভা

    নবীগঞ্জে মিশুক চালক আবিদুর হত্যাকান্ডের ঘটনায় প্রতিবাদ সভা

    হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের তিন দিন পর উদ্ধার মিশুক চালক আবিদুর ইসলামের (১৮) হত্যাকান্ডের ২৭ দিন পরেও এখনো প্রকৃত রহস্য উদ্ঘাটিত না হওয়ায় সোমবার রাতে কানাইপুর গ্রামে ৭ গ্রামবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

    বিশিষ্ট মুরুব্বী নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আঃ মালিক, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক প্যানেল মেয়র এটিএম সালাম, নবীগঞ্জ মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মাহবুবুল আলম সুমন, কাউন্সিলর যুবরাজ গোপ, কাউন্সিলর আব্দুস ছুবান, কাউন্সিলর লুৎফুর রহমান মাখন, কাউন্সিলর নানু মিয়া, প্রাক্তন মেম্বার রফিক মিয়া, স্বেচ্ছাসেবকলীগের পৌর সভাপতি ইকবাল আহমদ বেলাল, মাসুক মিয়া, মরম আলী, কবির মিয়া, ইসমত আলী, নুরুজ্জামান ডাক্তর মিয়া, মাওলানা রফি উদ্দিন, এটিএম রুবেল, সফিক মিয়া, আব্দুল বারিক, বিলাল মিয়া, সাইদুল মিয়া, মনসুর আলী মেন্টাই, আছমত আলী, আকবর আলী, বাচ্চু মিয়া, আব্দুল মতিন প্রমূখ।

    বক্তাগণ বলেন, নিরীহ মিশুক চালক আবিদুর ইসলাম অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়।

    নিখোজেঁর ১ মাস এবং লাশ উদ্ধারের ২৭ দিন অতিবাহিত হলেও আশানুরুপ কোন তথ্য বা হত্যাকান্ডের প্রকৃত অপরাধীদের সনাক্তকরণসহ গ্রেফতার করা হয়নি।

    এছাড়া তিমিরপুর গ্রামের যে দু’টি ছেলে ঘটনার মাস পনের দিন আগে নিহত আবিদুরকে প্রাণনাশের হুমকী দিয়েছিল সে বিষয়েও পুলিশের ভুমিকা রহস্যজনক বলে উল্লেখ করেন বক্তারা।

    ৭ মৌজার প্রতিবাদ সভা থেকে নিহত মিশুক চালক আবিদুর ইসলাম হত্যাকান্ডের ঘটনাটি মনিটরিং, প্রশাসনের সাথে যোগাযোগ স্থাপনসহ সার্বিক বিষয়ে পর্যবেক্ষন করার জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

    এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে আবিদুর ইমসলাম হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও দায়ীদের গ্রেফতার এবং নিহতের সাথে থাকা মিশুক গাড়ীটি উদ্ধার করতে ব্যর্থ হলে মানব বন্ধনসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুশিয়ারী দেন।

  • লাখাইয়ে বখাটেদের হামলায় চিকিৎসক আহত

    লাখাইয়ে বখাটেদের হামলায় চিকিৎসক আহত

    লাখাইয়ে বখাটেদের হামলায় এক চিকিৎসক আহত হয়েছেন। আহত চিকিৎসক জগবন্ধু পাল লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত আছেন। এব্যাপারে লাখাই থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

    সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক এলাকায় এঘঠনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের আবাসিক এলাকায় ৩/৪জন বখাটে ছেলে আড্ডা দিচ্ছিলো।

    এসময় হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার জগবন্ধু পাল তাদেরকে বাধা দিতে গেলে তারা ডাঃ জগবন্ধু পালের উপর হামলা চালায়। তাদের হামলায় জগবন্ধু পাল মাথায়, নাকে ও মুখে আঘাত পান। প্রাথমিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

    এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি হবিগঞ্জ নিউজের প্রতিনিধিকে ঘঠনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বখাটেদের একজনকে চিহ্নিত করতে পেরেছি। এব্যাপারে লাখাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    ঘঠনার বিষয়ে ডাক্তার জগবন্ধু পাল আমাদের প্রতিনিধিকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ৩/৪জন বখাটে ছেলে হাসপাতালের আবাসিক এলাকায় আড্ডা দিচ্ছিল। আমি তাদের বারণ করে এখান থেকে চলে যেতে বলি। সাথে সাথে তারা আমার উপর হামলা চালায়। এতে আমি মাথায় প্রচন্ড আঘাত পেয়েছি।

    বিএমএ হবিগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল এবিষয়ে হবিগঞ্জ নিউজকে বলেন, আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই। একই সাথে এঘঠনার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

    লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম হবিগঞ্জ নিউজকে বলেন, এব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা কোর্টে আবেদন করব। কোর্ট থেকে যে নির্দেশনা আসবে আমরা সেভাবে ব্যবস্থা নিব।