Category: হবিগঞ্জ

  • শায়েস্তাগঞ্জ জংশনে সাড়ে তিন কোটি টাকার উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি আবু জাহির

    শায়েস্তাগঞ্জ জংশনে সাড়ে তিন কোটি টাকার উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি আবু জাহির

    শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ৩ কোটি ৫৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। মঙ্গলবার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সেখানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

    ৩ কোটি ৫৫ লাখ টাকায় স্টেশনে যাত্রী সেবা বাড়ানের লক্ষ্যে প্লাটফর্ম উচুকরণ, স্টেশনে ভবন রিনোভেশন, এক্সেস কন্ট্রোল ও প্লাটফর্মের শেড নির্মাণ করবে বাংলাদেশ রেলওয়ে। আলোচনা সভায় এমপি আবু জাহির উন্নয়ন কাজের গুণগত মান ধরে রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন।

    তিনি বলেন, শায়েস্তাগঞ্জ একটি ইউনিয়ন ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আমরা পৌরসভা, থানা ও সর্বশেষ উপজেলা বাস্তবায়ন করেছি। শায়েস্তাগঞ্জ জংশনের সঙ্গে এলাকার ঐতিহ্য জড়িয়ে। মুজিবর্ষে ৩ কোটি ৫৫ লাখ টাকার কাজ হচ্ছে। এতে জংশনটি আরও আকর্ষণীয় হবে বলে আমরা আশাবাদী।
    বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম পূর্ব অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পথ) মোহাম্মদ মহিউদ্দিন আরিফের সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ রেলওয়ে ঢাকা-২ বিভাগীয় প্রকৌশলী মোঃ সিরাজ জিন্নাত।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকত, আতাউর রহমান মাসুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, আওয়ামী লীগ নেতা ওসমান আলী মিনু, জেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক ফরিদ হাসান।
    বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পূর্ত) মোঃ আশিকুর রহমান, ঊর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (পথ) মোঃ সাইফুল্লাহ রিয়াদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কিতাব আলী শাহীন, পৌর কাউন্সিলর জালাল উদ্দিন মোহন, পৌরসভার সাবেক কাউন্সিলর খায়রুল আলম, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক, সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সামাদ মেম্বার, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খান, উপজেলা যুবলীগ আহবায়ক ফজল উদ্দিন তালুকদার, যুগ্ম-আহবায়ক জাকির হোসেন, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জামাল আহমেদ রাজ, পৌর যুবলীগ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক টিএম আফজাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেব, সাধরাণ সম্পাদক কামরুল হাসান রাসেল, পৌর শ্রমিক লীগের সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইয়াছির আহমেদ স্বপন, যুগ্ম-আহবায়ক সাহেদুল ইসলাম, পৌর ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান বিলাল, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সুমন, কলেজ ছাত্রলীগ সভাপতি জয়নাল সরদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ।

  • হবিগঞ্জে জেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্দোগে জলাতঙ্ক দিবস পালন

    হবিগঞ্জে জেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্দোগে জলাতঙ্ক দিবস পালন

    “জলাতঙ্ক ভয় নয়, সচেতনতায় জয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে জেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্দোগে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জ জেলা প্রাণী সম্পদ বিভাগের কার্যালয়ে র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ ডাঃ রঞ্জিত কুমার আচার, ডাঃ মোঃ জসিম উদ্দিন, ডাঃ মোঃ আজিজুর রহমান শামীম, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, খামারী ফারিয়া বেগম, আব্দুল কুদ্দুস প্রমুখ।

    আলোচনা সভায় জানানো হয় যে, কুকুর বিড়াল শিয়াল বেজির কামড়ে আচড়ে সাথে সাথে সাবান-পানি দিয়ে ১৫ মিনিট আক্রান্ত স্থান ধৌত করে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্ক টিকা নিতে হবে।

    তাছাড়া জেলা সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতালে বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান করা হয়।

  • চুনারুঘাটে ৯ ঘন্টার ব্যবধানে একই পরিবারের ৩ জনের মৃত্যু

    চুনারুঘাটে ৯ ঘন্টার ব্যবধানে একই পরিবারের ৩ জনের মৃত্যু

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একই পরিবারে বাবার মৃত্যুর সংবাদ শুনে পরপর মেয়ে ও নাতনি মৃত্যু বরণ করেছেন৷ একই পরিবারে ৩ জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

    আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নে একই পরিবারে পরপর ৩ জনের মৃত্যুর ঘটানাটি ঘটেছে৷

    জানা যায়,মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় ঢাকার পপুলার হাসপাতালে ইন্তেকাল করেন আলহাজ্ব সাজিদুর রহমান (আরজু মিয়া) নামে এক ব্যক্তি৷

    পিতার মৃত্যুর সংবাদ শুনে একই দিনে সকাল সাতটায় চুনারুঘাট হাসপাতালে ইন্তেকাল করেন মরহুম আরজু মিয়ার মেয়ে মোছাঃ সুরাইয়া আক্তার৷

    পরে মায়ের মৃত্যুর সংবাদ শুনে বিকাল ৪ টার দিকে চুনারুঘাটের উত্তর বাজারস্থ বাসায় ইন্তেকাল করেন মরহুমা সুরাইয়া আক্তারের বড় মেয়ে সৈয়দা উলফাত৷

    এদিকে একই পরিবারের বাবা, মেয়ে ও নাতিনের মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।

    তিন জনের জানাযার নামাজ শ্রীকুটা হাফিজীয়া মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গনে বাদ মাগরিব অনুষ্ঠিত হয়েছে৷

  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হবিগঞ্জ সফর সংক্রান্ত গণবিঞ্জপ্তি

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হবিগঞ্জ সফর সংক্রান্ত গণবিঞ্জপ্তি

    এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হবিগঞ্জ সফর, হবিগঞ্জে প্রদত্ত ভাষণ, বক্তৃতা-বিবৃতি, অঞ্চলের বাসিন্দাদের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা চিঠি, বঙ্গবন্ধুর হবিগঞ্জ সফর বা অবস্থান কেন্দ্রিক পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদ, হবিগঞ্জ সফরের বিবরণ, যাত্রাপথ, যাত্রাবিরতি ও সফর কেন্দ্রিক আলোকচিত্র সফরের স্মৃতিবিজড়িত স্থানের বিবরণ, আলোকচিত্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ সাহচর্য্যে এসেছেন হবিগঞ্জ জেলার এরূপ ব্যক্তিবর্গের স্মৃতিচারণ, আলোকচিত্র এবং অন্যান্য বিষয়াদির তথ্য আগামী ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখায় অথবা ইমেইলে acgenhabiganj@mopa.gov.bd এ নিকশ ফ্রন্টে সরবরাহ করার জন্য অনুরোধ করা হইল

    জেলা প্রশাসক
    হবিগঞ্জ।

  • হবিগঞ্জের লস্করপুরে ট্রেনে কাটা পড়ে শিশু নিহত

    হবিগঞ্জের লস্করপুরে ট্রেনে কাটা পড়ে শিশু নিহত

    হবিগঞ্জের লস্করপুরে ট্রেনে কাটা পড়ে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মিনহাজ (৩) লস্করপুর গ্রামের মুরাদ মিয়ার ছেলে।

    সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিঠুন রায় বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে পৌছার আগেই শিশুটি মারা গেছে।

    নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শিশু মিনহাজ মঙ্গলবার সকালে বাড়ির পাশ্ববর্তী রেল লাইনে খেলছিল। সকাল ৯টার দিকে সিলেট থেকে ঢাকা গামী একটি কালনী ট্রেনে কাটা পড়ে।

    এ সময় অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্বজনরা এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব‍্যরত চিকিৎসক ডা. মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন।

  • লাখাইয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

    লাখাইয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

    ‘তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লাখাইয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস- ২০২১ এর আলোচনা সভা মঙ্গলবার (২৮শে সেপ্টেম্বর) দুপুরবেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

    এতে আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই আবুল বাশার, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্জ্ব মোঃ বাহার উদ্দিন, লাখাই অনলাইন প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান ইমরান, সমবায় অফিসার ইসমাইল তালুকদার রাহী, সমাজ সেবা অফিসার আফজালুর রহমান, যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহজাহান, বিশিষ্ট সাংবাদিক এম এ ওয়াহেদ, তৌহিদ মোল্লা প্রমুখ।

    আলোচনা শেষে তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

    আলোচনা সভায় বক্তাগন বলেন, বর্তমান অবাধ তথ্য প্রবাহের যুগে সকলের তথ্য জানার অধিকার রয়েছে। সরকার যেকোন তথ্য মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে দেশের সকল বিভাগকে ডিজিটালে রূপান্তরিত করেছে।

    তবে তথ্যের এই অবাধ প্রবাহকে যেন আমরা সঠিকভাবে ব্যবহার করি, আমাদের কোন তথ্য দ্বারা যেন দেশ ও জাতির কোন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

  • হবিগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন

    হবিগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন

    জলাতঙ্ক ভয় নয়, সচেতনতায় জয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ত্তত্বাবধায়ক ডাঃ মোঃ আমিনুল হক সরকার, সিভিল সার্জন অফিসের মেডিকপল অফিসার ডাঃ ওমর ফারুক, পুলিশ সুপারের প্রতিনিধি, চিকিৎসক, নার্স এবং জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

    আলোচনা সভায় জানানো হয় যে, কুকুর বিড়াল শিয়াল বেজির কামড়ে আচড়ে সাথে সাথে সাবান-পানি দিয়ে ১৫ মিনিট আক্রান্ত স্থান ধৌত করে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্ক টিকা নিতে হবে।
    তাছাড়া জেলা সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতালে বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান করা হয়।