Category: হবিগঞ্জ

  • মার্কেন্টাইল ইসলামি লাইফ ইন্সুরেন্স হবিগঞ্জ সেন্টারের সংবর্ধনা ও ব্যবসা উন্নয়ন সভা

    মার্কেন্টাইল ইসলামি লাইফ ইন্সুরেন্স হবিগঞ্জ সেন্টারের সংবর্ধনা ও ব্যবসা উন্নয়ন সভা

    মার্কেন্টাইল ইসলামি লাইফ ইন্সুরেন্স হবিগঞ্জ সেন্টারের সংবর্ধনা ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ইস্টার্ন রিজিওন ইনচার্জ মোহাম্মদ মীর হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিলেট ডিভিশন ইনচার্জ এম সেকুল ইসলাম সরদার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগন্জ ইনচার্জ শাহিন আহমদ আফজল।

    হবিগঞ্জ সার্ভিস সেন্টার ইনচার্জ গোলাম মহিউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট অফিসের জোনাল ইনচার্জগন সহ অসংখ্য সুধীজন সভায় অংশগ্রহন করেন।

  • হবিগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালন

    হবিগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালন

    “আমরা কন্যা শিশু- প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়।

    আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

    জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা দিল আফরোজ, সহাকরী পরিচালক যুব উন্নয়ন এ কে এম আবদুল্লাহ ভুইয়া, লেখক ও ছড়াকার তাহমিনা বেগম গিনি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইসমত আরা জলি প্রমুখ।

    Habiganj news

    এসময় বক্তাগণ বলেন, সমাজের সকল ক্ষেত্রে কন্যাশিশুকে তার যথায়ত মূল্যায়ন করতে হবে। কন্যা শিশুকে কখনো বোঝা হিসেবে গণ্য করার সুযোগ নেই। দেশ এবং জাতির প্রতিটি কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি কন্যা শিশুরা আজ অবদান রাখছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপনের ডিজিটাল বাংলাদেশের কল্যানে কারিগরি দক্ষাতার পাশাপাশি যুগের সাথে এগিয়ে যাচ্ছে আমাদের কন্যা শিশুরা।

  • বানিয়াচংয়ে পাচারকালে ১৪ বস্তা ভিজিডি’র চাল জব্দ, আটক ২

    বানিয়াচংয়ে পাচারকালে ১৪ বস্তা ভিজিডি’র চাল জব্দ, আটক ২

    হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচি ভিজিডি’র চাল পাচারকালে দুই পাচারকারীকে আটক করেছে এনএসআই ও বানিয়াচং থানা পুলিশ৷ এ সময় তাদের কাছ থেকে পাচারকালে ১৪ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।

    আজ ৩০ সেপ্টেম্বর বৃহস্পতুবার দুপুরে বানিয়াচং উপজেলা সদরের আমিরখানী কালভার্ট এলাকা থেকে থেকে পাচারকারীদেরকে আটক ও চালগুলো জব্দ করা হয়।

    জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র হবিগঞ্জের এডি মোঃ মোশাররফ হোসেন পাচারকারীদেরকে আটক ও চাল জব্ধের বিষয়টি নিশ্চিত করেন৷

    তিনি জানান,একটি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এনএসআই বানিয়াচং থানা পুলিশকে সাথে নিয়ে বানিয়াচং-জলসুখা ভায়া আজমিরীগঞ্জ সড়কে অভিযান চালাই৷

    এসময় আমিরখানি কালভার্ট এলাকা থেকে জলসুখা নোয়াগড় গ্রামের মৃত বিশ্বেসর ঘোপের পুত্র শ্রীকৃষ্ণ দাস (৩০) ও শ্রীভাস চন্দ্র দাসের পুত্র ব্রজেশ্বর ঘোপ (৪৬)কে হাতেনাতে আটক করা হয়৷ এসময় তাদের কাছ থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচি ভিজিডি’র ১৪ বস্তা চাল জব্দ করা হয়৷

    এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার জানান, আইনগত প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে এখনও কোন মামলা দায়ের করা হয় নাই।

  • লাখাইয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

    লাখাইয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

    “জলাতঙ্ক আতন্ক নয়, সচেতনতা জয়।” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লাখাইয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২১ পালিত হয়েছে।

    বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরবেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য অধিদফতরের জেনেটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এর আয়োজনে এ দিবস উপলক্ষে আলোচনা সভা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জামান এর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃ আদনান আল আরেফিন এর সন্চালনায় অনুষএ হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। আলোচনায় অংশ নেন মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে. ও. সি তদন্ত মহি উদ্দিন সুমন, লাখাই রিপোর্টারস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সরদার আব্দুর রহমান, সাংবাদিক এম. এ. ওয়াহেদ, জুনাঈদ চৌধুরী, স্বাস্থ্য পরিদর্শক সত্য ভূষণ ভট্টাচার্য্য প্রমুখ।

    সভায় বক্তাগন বলেন জলাতঙ্ক নিয়ে জনসাধারণের মধ্যে অনেক আতংক রয়েছে। তারা সচেতনতার অভাবে অপচিকিৎসার শিকার হয়। তাই জনসাধারণকে সচেতন করার লক্ষে প্রচারনা চালাতে হবে।

    মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সচেতনতা সৃষ্টি করতে হবে। কুকুরে কামড়ালে জলাতঙ্ক হয়ে থাকে। কিন্তু কুকুরে শতভাগ ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারলে জলাতঙ্ক থেকে রক্ষা পাওয়া যাবে।

  • হবিগঞ্জে প্রধানমন্ত্রী জন্মদিন উদযাপন করেছে মহিলা আওয়ামী লীগ

    হবিগঞ্জে প্রধানমন্ত্রী জন্মদিন উদযাপন করেছে মহিলা আওয়ামী লীগ

    বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র ৭৫ তম জন্মদিন উদযাপন করেছে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ।

    মঙ্গলবার বিকালে কেক কাটা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্যে এই দিনটি উদযাপন করা হয়।

    জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস জমিলা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলেয়া আক্তারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    habiganj news

    এ সময় নেত্রীবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জীবন ও কর্মের উপর আলোকপাত করেন ও বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় তাঁর দূরদর্শী নেতৃত্বের বর্ণনা করেন।

    পরে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

    এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি ইসমত আরা জলি, শওকত আরা চৌধুরী, শাহানারা চৌধুরী, তাহেরা চৌধুরী, মাধবী চৌধুরী ধরা, শিউলী সুলতানা, রূপালী চৌধুরী, অ্যাডভোকেট মাসুদা বেগম চৌধুরী হাসনা, হেনা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুন্নেছা চৌধুরী স্মৃতি, জাহেনারা আক্তার বিউটি, সুমী মোদক, সাংগঠনিক সম্পাদক ফাতেমা তুজ জোহরা রীনা, সালেহা বেগম চৌধুরী, অ্যাডভোকেট গুলশান আরা ফেন্সী, মাহমুদা জাহান এনী, হাসি রায়, রুমা দেব, সুপ্রিয়া ভট্টাচার্য্য সুমা, লুৎফা বেগম, নাজমা বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আরা বেগমসহ জেলা ও পৌর মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা লীগের নেত্রীবৃন্দ।

  • বানিয়াচংয়ে নৌকাবাইচ অনুষ্ঠিত

    বানিয়াচংয়ে নৌকাবাইচ অনুষ্ঠিত

    হবিগঞ্জের বানিয়াচংয়ে গ্রামীন ঐতিহ্য নৌকাবাইচ অনুষ্টিত হয়েছে। প্রতিযোগিতায় মোট ৪টি নৌকা প্রতিদ্বন্দিতা করে। বিজয়ী হবিগঞ্জ সদরের পৈল গ্রামের নৌকা।পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে একটি ষাড় গরু।

    দ্বিতীয় পুরস্কার বাগাহাতার নৌকা। পুরস্কার দেওয়া হয়েছে একটি ছাগল।

    বানিয়াচং উপজেলার ৬ নম্বর কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা যুব সংগঠনের আয়োজনে প্রতিবছরের ধারাবাহিকতায় চলতি বছরও অনুষ্টিত হচ্ছে নৌকাবাইচ।

    ২৯ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫টায় স্থানীয় শাখা কুশিয়ারা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়।

    বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।

    এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, উপজেলা যুবলীগের যুগ্মসাধারন সম্পাদক আজমল হোসেন খান, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাবিবুর রহমান চৌধুরী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

  • আজমিরীগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন

    আজমিরীগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন

    জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, গনতন্ত্রের মানস কন্যা, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার বেলা আনুমানিক ১১ ঘটিকায় আজমিরীগঞ্জ এ. বি. সি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবলু রায় ও যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান সজীব এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়।

    আজমিরীগঞ্জে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান।

    বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ গ্রহন করেন জেলা পরিষদের সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল হাসান, এ. বি. সি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান মোস্তফা এবং আজমিরীগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী যুব লীগের নেতৃবৃন্দ।