Category: হবিগঞ্জ

  • মাধবপুরে গাজাসহ আটক ১

    মাধবপুরে গাজাসহ আটক ১

    হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    আটককৃত ব্যক্তি জগদীশপুর ইউনিয়নের উত্তর সন্তোষপুর গ্রামের লাল মিয়ার ছেলে জজ মিয়া (২৬)।

    শুক্রবার ১ অক্টোবর ভোর ৫ টার দিকে তেলিয়াপাড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার শাহা আলম এর নেতৃত্বে বিজিবির টহল দল তেলিয়াপাড়া চা বাগানের সীমান্তবর্তী লালটিলা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও নগদ ৩১ হাজার টাকাসহ জজ মিয়াকে আটক করে।

    আটক জজ মিয়া মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর সন্তোষপুর গ্রামের লাল মিয়ার ছেলে।

    এদিকে শুক্রবার সকাল ৬ টার দিকে অপর এক অভিযান চালিয়ে ধর্মঘর সীমান্তে একদল বিজিবি সদস্য ধর্মঘর ইউনিয়নের মোহনপুর এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করে।

    গাজা উদ্ধার এবং আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামি উন্নবী চৌধুরী।

  • মাধবপুরে মহাসড়কের উপর নির্মিত দোকানপাট উচ্ছেদ

    মাধবপুরে মহাসড়কের উপর নির্মিত দোকানপাট উচ্ছেদ

    ঢাকা সিলেট মহাসড়ক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এসময় প্রায় অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। আজ শুক্রবার ১ অক্টোবর হাইওয়ে পুলিশের নেতৃত্বে উপজেলা শাহজীবাজার মাজার গেইট এলাকায় এসব দেকানপাট উচ্ছেদ অভিযান চলে।

    উচ্ছেদ অভিযানের সময় মাধবপুর উপজেলার মাজার গেইট এলাকায় মহাসড়কের উপর অবৈধভাবে নির্মিত প্রায় অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়।

    মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সাথে যোগাযোগ করা হলে তিনি হবিগঞ্জ নিউজকে জানান, বিষয়টি সর্ম্পকে আমরা অবগত আছি, হাইওয়ে পুলিশ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে, কোথাও কোন ধরণের অসুবিধা হয় নাই।

  • আবিদ উল্লাহ মাস্টারের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

    আবিদ উল্লাহ মাস্টারের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

    হবিগঞ্জ সদর উপজেলা লোকড়া বামকান্দি একতা যুবসংঘের উদ্যোগে বার পঞ্চায়েত কমিটির সাবেক সহ-সভাপতি মরহুম আবিদ উল্লাহ মাস্টার এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    আজ শুক্রবার ১ অক্টোবর বিকালে লোকড়া বামকান্দিতে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম।

    স্মরণ সভায় বক্তাগণ বলেন, ধল বামকান্দি পাঁচ গ্রামের বিশিষ্ট মুরুব্বি মরহুম আবিদ উল্লাহ মাস্টার ছিলেন অত্যান্ত সহজ সরল এবং নৈতিকতায় ভরপুর।
    তিনি কখনো কোন অন্যায়কে আশ্রয় দেন নাই। শিক্ষকতা থেকে শুরু করে প্রতিটি কর্মক্ষেত্রে তিনি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

  • হবিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে  আলোচনা সভা

    হবিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা

    আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আজ ১লা অক্টোবর শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে “ডিজিটাল সমতা সকল বয়সের প্রাপ্যতা”। জাতিসংঘ ১৯৯০ সালে আন্তর্জাতিকভাবে দিবসটি প্রতিবছর ১ অক্টোবর পালনের সিদ্ধান্ত নেয়। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন করা শুরু হয়।

    আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর মোঃ হাবিবুর রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ।

    বক্তাগণ বলেন, আওয়ামী লীগ সরকার প্রবীণদের সার্বিক কল্যাণে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রবীণ ব্যক্তিদের অধিকার সুরক্ষায় জাতীয় প্রবীণ নীতিমালা-২০১৩ প্রণয়ন, পিতা-মাতার ভরণপোষণ আইন-২০১৩ প্রণয়ন, ৫৭ লাখ ১ হাজার প্রবীণ ব্যক্তিকে মাসিক ৫০০ টাকা হারে বয়স্কভাতা, ২৪ লাখ ৭৫ হাজার জনকে ৫০০ টাকা হারে বিধবা এবং স্বামী নিগৃহীতা ভাতা প্রদান করা হচ্ছে। তাই প্রবীণদেরকে সমাজে যথাযথ মূল্যায়ন করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, প্রবীণের যুক্তি আর নবীনের শক্তি, এই দুয়ে দেশের মুক্তি।

  • দুর্গাপূজা উপলক্ষে সদর উপজেলায় আইনশৃঙ্খলার বিশেষ সভা

    দুর্গাপূজা উপলক্ষে সদর উপজেলায় আইনশৃঙ্খলার বিশেষ সভা

    আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সদর উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পালের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ইয়াসিন আরাফাত রানা, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মোঃ জাহানসহ বিভিন্ন পুজা মন্ডপের প্রতিনিধিগণ।

    সভায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসবকে নিরাপদ ও পূজা দেখতে আসা দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে দূর্গাপূজা উৎসব উপভোগ করতে পারে সেই লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

    একই সাথে প্রতিটি পূজা মন্ডপে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের সার্বক্ষনিক যোগাযোগ করা হবে, যাতে করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

  • লাখাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

    লাখাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

    আমরা কন্যা শিশু,প্রযুক্তিতে সমৃদ্ধ হবো,ডিজিটাল বাংলাদেশ গড়বো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লাখাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস ২০২১ উদযাপিত হয়েছে।

    দিবসটি উদযাপন উপলক্ষ্যে  ম্যাজিস্ট্রেট  আয়োজিত আলোচনা সভা দুপুর ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

    বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।যুব উন্নয়ন অফিসার মোহাম্মাদ শাহজাহান এর উপস্থাপনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সহকারী মৎস্য অফিসার মোঃ বোরহান উদ্দিন।

    সভায় বক্তাগন বলেন কন্যা শিশুকে সুশিক্ষিত করে তুলতে হবে।সন্তানকে সন্তান হিসাবেই বিবেচনা করুন।পুত্র সন্তান ওকন্যা সন্তানের মাঝে বৈষম্য শুরু হয় পরিবার থেকেই।তাই এ বৈষম্য দূরীকরনে পরিবারের সদস্যদের ইতিবাচক ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে।

  • চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে লক্ষ টাকা জরিমানা

    চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে লক্ষ টাকা জরিমানা

    হবিগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনা ক্রমে চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন কারীকে ১ লক্ষ টাকা জরিমানা ও বিপুল পরিমান বালু জব্দ করা হয়।

    আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

    এসময় উপজেলা শানখলা ইউনিয়নের মির্জাপুর নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জালাল মিয়ার ছেলে মোঃ ছালেক মিয়াকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

    একই সাথে প্রায় ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদী রক্ষার জন্য আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।