Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জ জেলা পরিষদের উদ্ধোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

    হবিগঞ্জ জেলা পরিষদের উদ্ধোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

    হবিগঞ্জে কোভিড ১৯ সুরক্ষা সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, সরকারের সমউপযোগী প্রদক্ষেপের কারণে করোনা মহামারী মোকাবেলা করতে পেরেছে, একে একে দেশের সকল নাগরীককে টিকার আওতায় আনা হবে।

    সারা বিশ্ব যেখানে এই মহামারী মোকাবেলায় হিমশিম খাচ্ছে, তখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার ফলে সফলভাবে মোকাবেলা করা সম্ভব হয়েছে।

    তিনি আরো বলেন, যদি করোনার ৩য় ঢেউ আবারো আসে তাহলে আমাদেরকে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সকল ক্ষেত্রে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

    হবিগঞ্জ-জেলা-পরিষদের-উদ্ধোগে-করোনা-সুরক্ষা-সামগ্রী-বিতরণ

    শনিবার (২ অক্টোবর) দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা পরিষদ কর্তৃক আয়োজিত এ সুরক্ষা সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।

    জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মোঃ মুশফিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল, অতিরিক্ত পুলিশ সুপার সদর মাহফুজা আক্তার শিমুল, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক আমিনুল হক সরকার, শায়েস্তাগনজ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগনজ পৌরসভার মেয়ার এম এফ আহমেদ অলি, প্যানেল চেয়ারম্যান নুরুল আমীন ওসমান, শায়েস্তাগনজ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার প্রমুখ।

    মোঃ আব্দুল মুকিতের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম। আলোচনা সভা শেষে জেলা পরিষদের পক্ষ থেকে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা এবং বিভিন্ন জনপ্রতিনিধিদের হাতে অক্সিজেনসহ বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

  • শায়েস্তাগঞ্জে ২৪ বোতল বিদেশী মদসহ আটক ১

    শায়েস্তাগঞ্জে ২৪ বোতল বিদেশী মদসহ আটক ১

    হবিগঞ্জ শায়েস্তাগনজ উপজেলার দেউন্দি পুলিশ চেকপোষ্ট সংলগ্ন এলাকা হতে ২৪ বোতল বিদেশী মদসহ একজনকে আটক করেছে পুলিশ।

    আটককৃত ব্যাক্তি চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের সাদেক মিয়ার ছেলে সাগর আহমদ জসিম (২৩)।

    বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব।

    শায়েস্তাগঞ্জে ২৪ বোতল বিদেশী মদসহ আটক ১

    পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর নেতৃত্ত্বে এসআই স্বপন চন্দ্র সরকার, এএসআই লিটন চন্দ্র পাল, এএসআই বিধান রায়, আরাফাত হোসেন, সোহরাব হোসেন, কামাল হোসেনসহ গোপন সংবাদের ভিত্তিতে দেউন্দি পুলিশ চেকপোষ্ট সংলগ্ন দেউন্দি হতে বরমপুর বাজারগামী পাকা রাস্তার কালভার্টের উপর অভিযান পরিচালনা করে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের সাদেক মিয়ার ছেলে সাগর আহমদ জসিম (২৩) কে আটক করা হয়।

    এসময় তার কাছ থেকে ২৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে শায়েস্তাগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের পর আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

  • হবিগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন ও র‍্যালি

    হবিগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন ও র‍্যালি

    হবিগঞ্জ সুজন সুশাসনের জন্য নাগরিক ও পিস ফ্যাসিলিটের গ্রুপ হবিগঞ্জ আয়োজিত জেলা প্রশাসক কার্যালয়ের সমনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    শনিবার (২ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন সুজন জেলা সহ-সভাপতি এএসএম মহসিন চৌধুরী।

    সুজন সদর উপজেলা সম্পাদক ও পিস সদস্য মোতালিব তালুকদার দুলালের পরিচালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন হবিগঞ্জ জেলা সম্পাদক ও পিস এম্বাসেডর চৌধুরী মিছবাহুল বারী লিটন।

    এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সুজন সহ-সভাপতি মীর গোলাম রাব্বানী, সুজন সাংগঠনিক সম্পাদক মীর দুলাল, পিস কোঅর্ডিনেটর ও সুজন শায়েস্তাগঞ্জ সভাপতি জালালুদ্দিন রুমী, সুজন জেলা অর্থ সম্পাদক মোঃ নুমান মিয়া, পিস সদস্য আজিজুর রহমান কামাল, সুজন জেলা সহ- সম্পাদক ফয়সল আহমেদ তুষার, সুজন লাখাই সম্পাদক বাহার উদ্দিন, সুজন শায়েস্তাগঞ্জ উপজেলা সম্পাদক ও পিস সদস্য আমিরুল ইসলাম চৌধুরী তুহিন, সুজন সদর সহ সভাপতি আব্দুল কাদির কাজল, হারিনুর রহিম রুপজ, আজিজুল ইসলাম, শিশু মিয়া, মুজিবুর রহমান, আঃ ওয়াহিদ প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের চেতনায় উজ্বীবিত হয়ে, সকল প্রকার হিংসা বিদ্বেষ পরিহার করে সহিংসতা মুক্ত সোনার বাংলা গড়ার আহবান জানান।

    মানববন্ধন শেষে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ করে সদর থানার সামনে সমাপ্ত হয়।

  • ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সামিল না হলে পরে আফসোস করতে হয় – এমপি আবু জাহির

    ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সামিল না হলে পরে আফসোস করতে হয় – এমপি আবু জাহির

    যে কোন এলাকায় একটি মসজিদ নির্মাণের উদ্যোগে নিলে সেটির উন্নয়ন কাজ কোন না কোনভাবে শেষ হয়। যারা মসজিদের উন্নয়নে সামিল থাকেন তাঁরা পরবর্তীতে তৃপ্তি অনুভব করেন।

    কিন্তু যারা সুযোগ থাকার পরও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সামিল থাকেন না তাঁরা সুন্দর ভবন দেখে পরবর্তীতে আফসোস করেন। সেজন্য নিজ নিজ এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ কাজে সামর্থ অনুযায়ী সকলের সামিল থাকা উচিত।

    শুক্রবার বাদ জুম্মা হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের পাইকপাড়া জামে মসজিদে ২য় তলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।

    তিনি আরও বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষকে সমানভাবে বিবেচনা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকার প্রতিটি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানে একাধিকবার অনুদান দিয়েছি।

    Habiganj-News-এমপি-আবু-জাহির

    হবিগঞ্জের সকল ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন করেছি। জনসেবাকে ইবাদত মনে করে জনগণের জন্য কাজ করি, আগামীতেও করতে চাই। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতে সকল মুসল্লীদের প্রতি আহবান জানিয়েছেন।

    মসজিদ কমিটির সভাপতি ফারুক আনসারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল তালুকদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল হক তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গহর আলী প্রমুখ। এতে এলাকার অর্ধ সহশ্রাধিক মুসল্লী অংশ নিয়েছেন।

    পরে এমপি আবু জাহির রাজিউড়া ইউনিয়নের উচাইল বাজারে অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় স্থানীয় মুরুব্বীয়ান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মুসল্লীয়ান উপস্থিত ছিলেন।

  • দৈনিক আজকের দর্পণের সিলেট ব্যুরো অফিস উদ্বোধন

    দৈনিক আজকের দর্পণের সিলেট ব্যুরো অফিস উদ্বোধন

    দৈনিক আজকের দর্পণ সিলেট ব্যুরো অফিস নগরীর শাহজালাল রহ. মাজার সংলগ্ন ঝরনারপার এলাকায় হোটেল হলিল্যান্ড কমপ্লেক্সে শুক্রবার জুমআর নামাজের পর জমকালো অনুষ্টানের মাধ্যমে উদ্ভোধন করা হয়েছে।

    পত্রিকার মহাব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলামের সভাপতিতে এবং ব্যুরো প্রধান মুহাম্মদ আমজাদ হোসাইনের্ব পরিচালনায় উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাকের সভাপতি ইকবাল সিদ্দিকী।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংবাদপত্র মানুষের কল্যাণে কাজ করে। সেইসাথে সমাজ পরিবর্তনে শক্তিশালী ভূমিকা রাখে। বস্তুনিষ্ট সংবাদ মানুষের হৃদয়কে নাড়া দেয়। বর্তমান কঠিন পরিস্থিতিতে আজকের দর্পন চ্যালেঞ্জ গ্রহন করে বাজারে এসেছে। সুতরাং যেতে হবে বহুদূর। তবে এ ক্ষেত্রে সংবাদপত্রের মালিকপক্ষকে আরো দায়িত্ববান হতে হবে। সাংবাদিকদের ন্যায্য দাবী ধাওয়া পূরণ ও সবরকম সুযোগ সুবিধা প্রদান করতে হবে।

    ইকবাল সিদ্দিকী আরো বলেন, দেশে যাতে অনিয়ন্ত্রিত ও অনিবন্ধিত কোন সংবাদ মাধ্যম না থাকে সে জন্য সরকারকে খেয়াল রাখতে হবে। কারণ এসব ক্ষেত্রে অনেক পোর্টাল প্রতিযোগিতা করতে গিয়ে মানুষকে ভুল তথ্য দেয়। এতে মানুষ বিভ্রান্তিতে পড়েন। সমাজ ও দেশ ক্ষতিগ্রস্থ হয়।

    তিনি বলেন, সমাজে যারা দুর্বৃত্ত আছে তাদের ক্ষমতা বেশি। দুর্বর্ৃত্তদের মানুষ ভয় পেয়ে কথা বলতে পারেনা। সংবাদপত্রে এসকল দুর্বৃত্তের পরিচয় তুলে ধরতে হবে। তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তখনই সমাজে সত্য প্রতিষ্টিত হবে।

    আগামীতে সংবাদপত্রের ভবিষ্যত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, আজকের দর্পন একটি গুরুত্বপূর্ণ পত্রিকা হিসেবে প্রতিষ্টা লাভ করবে বলে আমি বিশ্বাস করি। বিশেষ করে সিলেটে এ পত্রিকা দ্রুত জনপ্রিয়তা পাবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

    অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, পায়রা সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, হলিল্যান্ড নিউজ বিডি ডটকমের সম্পাদক আলহাজ্ব সালেহ আহমদ ও পায়রা সমাজকল্যাণ সংঘের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আহমদ।

    সভাপতির বক্তব্যে দৈনিক আজকের দর্পন এর মহাব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম বলেন, সিলেটবাসীর দাবী ধাওয়া পূরণে আজকের দর্পন কাজ করে যাবে। সিলেটে আমরা প্রথম ব্যুরো অফিস দিয়ে যাত্রা শুরু করেছি। বিশ্বাস করি দেশের প্রতিটি এলাকার মানুষের হাতে পৌছবে আজকের দর্পন। এখানে ইয়োলো জার্নালিজম থাকবেনা। এটি হবে জনমানুষের দর্পন। এজন্য তিনি সিলেটবাসীর সহযোগিতা কামনা করেন।

    এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দি ডেইলি ট্রাইবুনাল এর সিলেট ব্যুরো প্রধান রাজ্জাক হোসেন, আমার কাগজ সিলেটের ব্যুরো চীফ খালেদ আহমদ, সাংবাদিক আফতাব উদ্দিন, , সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, দৈনিক জালালাবাদ এর চীফ রিপোর্টার আহবাব মোস্তফা খান , সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, , সিলেট প্রেসক্লাবের সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার মুহিবুর রহমান, সাংবাদিক গোলাম মর্তুজা বাচ্চু, আজকের দর্পণের হবিগঞ্জ প্রতিনিধি শরিফ চৌধুরী, সিলেট জেলা প্রতিনিধি আইয়ুব আলী, পায়রা সমাজকল্যাণ সংঘের যুগ্ন সম্পাদক মুছাদ্দিকুন নবী, সংস্কৃতিকর্মী মোঃ আনোয়ার হোসাইন, হলিল্যান্ড নিউজ বিডি ডটকমের নির্বাহী সম্পাদক নাহিদ আহমেদ সিদ্দিকী, দৈনিক সবুজ সিলেট এর স্টাফ ফটো সাংবাদিক করিম মিয়া, সিলেট বিদ্যুত উন্নয়ন বোর্ডের কন্ট্রাকটার মোঃ আইনুল হক, ভাই ভাই সেচ প্রকল্পের পরিচালক মহরম আলী সুমন, আজকের দর্পনের দক্ষিণ সুরমা প্রতিনিধি ইমন দাস, শিক্ষানুরাগী হারুনুর রশীদ, সাংবাদিক মোঃ নাছির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলতু মিয়া, রুহেল আহমদ মনি, ব্যবসায়ী রাকিব আহমদ, রায়হান আহমদ।

  • বাহুবলে মেয়ের জামাইর হামলায় শশুরসহ আহত ৩

    বাহুবলে মেয়ের জামাইর হামলায় শশুরসহ আহত ৩

    জুবায়ের আহমেদঃ হবিগঞ্জের বাহুবলে যৌতুক লোভী মেয়ের জামাই ও তার লোকজনের হামলায় শশুর সহ ৩ জন আহত হয়েছেন।

    গুরুতর আহত অবস্থায় দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১ অক্টোবর রাত ৯টার দিকে উপজেলার বসবাকরিমপুর গ্রামে।

    জানা যায়, বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামের আফরোজ মিয়ার বাক প্রতিবন্দী মেয়েকে বছর আগে বিয়ে দেন প্রতিবেশী কসবা করিমপুর গ্রামের কবির মিয়ার ছেলে মোঃ আজাদ মিয়ার কাছে। বিয়ের পর থেকে শশুর বাড়ির টাকা পয়সা দিয়েই সংসার চালাতেন আজাদ মিয়া।

    শুক্রবার ১ অক্টোবর রাত প্রায় ৯ টার দিকে মেয়ের জামাই আজাদ মিয়া শশুর আফরোজ মিয়াকে তার বাড়িতে যাওয়ার জন্য খবর দেয়। মেয়ের জামাই আজাদ মিয়ার খবর পেয়ে শশুর আফরোজ মিয়া তার বাড়িতে যান।

    সেখানে যাওয়ার পর মেয়ের জামাই আজাদ মিয়া শশুর আফরোজ মিয়ার কাছে মোটা অংকের টাকা দাবী করেন। শশুর আফরোজ মিয়া এতে রাজি না হলে জামাই আজাদ মিয়া, তার বাবা কবির মিয়া ও পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে শশুর আফরোজ মিয়া, চাচা শশুর সিদ্দিক আলী ও আহাদ মিয়ার উপর হামলা চালায়।

    এসময় মেয়ের জামাই আজাদ মিয়া ও তার লোকজনের হামলায় শশুর আফরোজ মিয়া (৫০) চাচা শশুর সিদ্দিক আলী (৪২) ও আহাদ মিয়া (৩৫) কে কুপিয়ে ও মারধোর করে গুরুতর আহত করে।

    এসময় আফরোজ মিয়া ও তার লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিক আলী ও আহাদ মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

  • কলম একাডেমী লন্ডন হবিগঞ্জ জেলা শাখার গুণীজন সম্মাননা ও ক্রেস্ট প্রদান

    কলম একাডেমী লন্ডন হবিগঞ্জ জেলা শাখার গুণীজন সম্মাননা ও ক্রেস্ট প্রদান

    কলম একাডেমী লন্ডন এর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গুণীজন সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷

    ১লা অক্টোবর শুক্রবার হবিগঞ্জ নুরে মদিনা ট্রাভেলস এন্ড টুরিস্ট এর অফিসে সফল ভাবে সম্পন্ন হয়েছে।

    প্রতিষ্ঠা বার্ষিকী ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে লন্ডন থেকে ভিডিও কলে বক্তব্য রাখেন কলম একাডেমী লন্ডন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রফেসর নজরুল ইসলাম হাবিবী।

    কলম একাডেমী লন্ডন হবিগঞ্জ জেলা সভাপতি উমর ফারুক শাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আঃ রউফ আশরাফের পরিচালনায় অনুষ্টিত প্রতিষ্ঠা বার্ষিকী ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দীন ইকবাল৷

    সংবর্ধিত ব্যক্তি ছিলেন কবি শায়খ তাজুল ইসলাম ও মাওলানা আব্দুল হালিম৷

    বিশেষ অতিথি ছিলেন সুফিয়া মতিন মহিলা কলেজের ইংলিশ প্রভাষক রহমাতুল বারি সাগর, ব্যতিক্রমী লেখক প্রবাসী আয়াত আলী, পঞ্চায়েত ব্যক্তি জনাব আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন- মিনহাজ উদ্দীন শরীফ, মিজানুর রহমান মিজান, ইমরান আহমদ উসমানী, কাজী নোমান আহমদ মনু প্রমুখ।