Category: হবিগঞ্জ

  • প্রাণ আরএফএল কোম্পানীতে ইস্পাতের আঘাতে নিহত ১

    প্রাণ আরএফএল কোম্পানীতে ইস্পাতের আঘাতে নিহত ১

    হবিগঞ্জের অলিপুর প্রাণ আরএফএল কোম্পানীতে সহকর্মীর আঘাতে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক সুজন দাসের (২৫) বাড়ী বানিয়াচং উপজেলায়।

    রোববার ৩ অক্টোবর বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটেছে কারখানার আভ্যন্তরে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার সূত্রপাতের কারণ সর্মপকে জানা যায়নি।

    বিভিন্ন সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে প্রাণ আরএফএল কোম্পানীর ভেতরে সুজন দাস এবং মিন্টু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে মিন্টু মিয়া কাছে থাকা ইস্পাত দিয়ে সুজন দাসকে আঘাত করলে সুজন দাস মারা যান। এ ঘটনায় ঘাতক মিন্টু মিয়াকে আটক করেছে পুলিশ।

    এবিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, ঘাতক মিন্টু মিয়াকে আটক করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • কাকাইলছেও ইউয়িনে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক ফরিয়াদের গণসংযোগ

    কাকাইলছেও ইউয়িনে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক ফরিয়াদের গণসংযোগ

    আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত্ব আজমিরীগঞ্জ ৪নং কাকাইলছেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হবিগঞ্জ জেলা আওয়ামিলীগ নেতা, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।

    তিনি শুক্রবার ও শনিবার এ গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে আমার পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান চৌধুরী মুক্তিযদ্ধে অংশ গ্রহন করেছিলেন। আমার পিতা আজীবন এলাকার মানুষের কল্যাণে কাজ করে গেছেন।  এলাকায় কি ভাবে উন্নয়ন হবে এজন্য ফজলুর রহমান চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

    সাংবাদিক নেতা চৌধুরী মোঃ ফরিয়াদ বলেন-জনপ্রতিনিধি হলে এলাকার উন্নয়ন করা সহজ। আমার মরহুম পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি কাকাইলছেও ইউনিয়ন পাশে থেকে আজীবন কাজ করে যেতে চাই। এ জন্য সকলের সার্বিক সহযোগিতা, দোয়া, আশির্বাদ ও ভোট কামনা করছি। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার কাছে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আওয়ামীলীগের দলীয় মনোনয়নের দাবি করছি।

    গণসংযোগকালে তিনি পথসভায় বক্তব্য রাখেন। পথসভায় বক্তারা বলেন-তার পিতা মরহুম ফজলুর রহমান চৌধুরী ছিলেন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার। ১৯৭১ সালে ৯ মাস যুদ্ধ করে তিনি ৮ ই ডিসেম্বর আজমিরীগঞ্জকে পাক হানাদার মুক্ত করেন। ফজলুর রহমান চৌধুরীর নিরলস প্রচেষ্ঠায় এলাকার বহু উন্নয়নমূলক মেঘা প্রকল্প বাস্তবায়ন হয়েছে।

    তার মধ্যে উল্লেখ্য যোগ্য হল সৌলরী এসডিপি মডেল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা,কাকাইলছেও টু শিবপাশা (ঘরদাইর ভায়া) পাকা রাস্তা করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়াও নদী ভাঙ্গনের কবলে পড়ে ইউনিয়নের ১২টি গ্রাম হুমকির সম্মুখীন হলে তিনি দীর্ঘদিনের প্রচেষ্টায় চালিয়ে নদী ভাঙ্গন রোধ প্রকল্প বাস্তবায়ন করেছেন।

    তিনি মৃত্যুও আগ পর্যন্ত এলাকার মানুষের সুঃখ দুঃখের চিন্তা করে গেছেন। ফজলুর রহমান চৌধুরী তার কর্মের মাঝে আজীবন বেঁচে থাকবেন।

    বক্তারা আরো বলেন-ফজলুর রহমান চৌধুরী কাকাইলছেও ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে ৫১৮ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছিলেন। কিন্তু সেই বিজয় দুঃস্কৃতিকারীরা ছিনিয়ে নিয়েছিলো। এবার আর সেই সুযোগ দেওয়া হবে না। তার সন্তান চৌধুরী মোহাম্মদ ফরিয়াদকে নির্বাচিত করবে।

    পথসভায় আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মর্তুজ আলী, নগরজাকান্দা গ্রামের সাবেক মেম্বার মোঃ হযরত আলী, কালনিপাড়া গ্রামের সাবেক মেম্বার মোঃ উসমান মিয়া ও ঘরদাইর গ্রামের সাবেক মেম্বার মোঃ আব্দুস শহীদ মিয়া,সৌলরী গ্রামের সাবেক মেম্বার আব্দুল হেলিম (মিলন মিয়া) প্রমূখ।

  • নবীগঞ্জে সাংবাদিক আব্দুল কাইয়ুম আজাদের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

    নবীগঞ্জে সাংবাদিক আব্দুল কাইয়ুম আজাদের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার প্রয়াত প্রবীন সাংবাদিক আব্দুল কাইয়ুম আজাদের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (০২ অক্টোবর) বাদ আছর নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের উদ্যোগে নবীগঞ্জ শহরতলীর দারুল উলুম মাদ্রাসা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিক আব্দুল কাইয়ুম আজাদের কবর জিয়ারত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মাহবুবুর রহমান ও কবর জিয়ারত পরিচালনা করেন মাওলানা গৌউস আহমেদ । দোয়া মাহফিল শেষে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শিরনি বিতরণ করা হয়।

    দোয়া মাহফিল ও কবর জিয়ারতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সহসভাপতি আশাহিদ আলী আশা, সিনিয়র সাংবাদিক আবু তালেব, নবীগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য এম এ মুহিত, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি নাবিদ মিয়া, বর্তমান সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক আলাল মিয়া, দৈনিক আমার হবিগঞ্জের প্রতিনিধি তাজুল ইসলাম, মোফাজ্জল ইসলাম সজিব, শফিকুল ইসলাম নাহিদ, মো. জাফরসহ আরও অনেকেই।

    উল্লেখ্য, সাংবাদিক আব্দুল কাইয়ুম আজাদ ২০১৮ সালের (২ অক্টোবর) বিকেল সোয়া ৩টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (৩ অক্টোবর) সকাল সোয়া ১০টায় হালিতলা জামে মসজিদের মাঠে জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়।

    সাংবাদিক আব্দুল কাইয়ুম আজাদ হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য, নবীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতার পাশাপাশি সভাপতির দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি জাতীয় দৈনিক এশিয়ার সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

  • চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

    চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

    র‌্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্প এর একটি দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামীকে গ্রেফতার করেছে৷

    ২ অক্টোবর রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালনা করা হয়৷

    এসময় চুনারুঘাট বাজার এলাকা হইতে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামী চন্দনা এলাকার লাল মিয়ার পুত্র জাহির মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়৷

    গ্রেফতারকৃত আসামী’কে চুনারুঘাট থানার মামলা নং ৩৬, তারিখ ১৬/০৯/২০২১, ধারাঃ-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯ (১) মূলে থানায় হস্তান্তর করা হবে জানিয়েছেন র‌্যাবের অধিনায়ক লেঃ কমান্ডার নাহিদ হাসান৷

  • আবারো বাহুবলে স্কুলছাত্রী ধর্ষনের অভিযোগ

    আবারো বাহুবলে স্কুলছাত্রী ধর্ষনের অভিযোগ

    বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের পায়রাটিলা আশ্রায়ন প্রকল্পে এক অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

    ১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় সংঘটিত ধর্ষণের চেষ্টার ঘটনাটি ধামাচাপা দিতে দৌড়ঝাপ শুরু করেছেন কতিপয় মাতবরা।

    এ বিষয়ে আশ্রায়ন প্রকল্পের সেক্রেটারি দেওয়ান দেলোয়ার হোসেন চৌধুরী জানান, আশ্রায়নে বসবাসরত আব্দুল কাদিরের ছেলে ২ সন্তানের জনক রাজন মিয়া (২৫) প্রতিবেশী শফিক মিয়ার স্কুল পড়ুয়া কন্যা (১৩) কে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই ছাত্রীর শোর-চিৎকার শুনে পাশে টিউবওয়েল থেকে পানি নিতে আসা মহিলারা এগিয়ে গেলে রাজন মিয়া পালিয়ে যায়।

    ভিকটিমের মা শরিফা বেগম জানান, গত দুই বছর আগে রাজন মিয়া বসতঘরের দরজা ভেঙে আমাকেও ধর্ষণের চেষ্টা করেছিল। এ বিষয়ে ভিকটিমের পরিবার বিচার প্রার্থী হলে সালিশে রাজন ও তার পরিবার ক্ষমাপ্রার্থী হয়।

    শুক্রবার সন্ধ্যায় ঘটনার পর পারিবারের পক্ষ থেকে ঘটনাটি বাহুবলের ইউএনওকে অবহিত করে ভিকটিমকে নিয়ে থানায় আসেন আশ্রয়ন প্রকল্পের সেক্রেটারি দেওয়ান দেলোয়ার হোসেন ও মা শরিফা বেগম।

    এ ঘটনায় থানায় মামলার উদ্যোগ নিলে কতিপয় মাতবর বিষয়টি সালিশে নিষ্পত্তির নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।

    এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খান বলেন, এখনও থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • দুর্গাপূজা উপলক্ষে বানিয়াচং থানা পুলিশের বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

    দুর্গাপূজা উপলক্ষে বানিয়াচং থানা পুলিশের বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

    আকিকুর রহমান রুমনঃ আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বানিয়াচং থানা পুলিশের উদ্যোগে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার(২ অক্টোবর) সকাল ১১ টায়,বানিয়াচং থানা চত্বরে অফিসার ইনচার্জ এমরান হোসেনের সভাপতিত্বে ও এসআই কৃষ্ণধন সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রতির দেশ।এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই।

    শারদীয় দুর্গাপূজা উৎসবকে নিরাপদ ও পূজা দেখতে আসা দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উৎসব উপভোগ করতে পারে সেই লক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।

    এছাড়াও সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সবাইকে পূজা উদযাপন করার আহ্বান জানান তিনি।

    এসময় বিশেষ অতিথি হিসেবে রাখেন,বানিয়াচং পূজা উদযাপন কমিটির সভাপতি বাদল ভট্টাচার্য, সাধারন-সম্পাদক মাধব দেব, সাবেক সভাপতি কৃষ্ণ দেব, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের বানিয়াচং উপজেলা শাখার সভাপতি বিপুল ভূষণ রায় ও সদস্য স্বপন কুমার দাস।

    এ সময় বানিয়াচং উপজেলার প্রতিটি ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাথে মুনিম বাবুর সৌজন্যে সাক্ষাৎ

    নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাথে মুনিম বাবুর সৌজন্যে সাক্ষাৎ

    নবীগঞ্জ অনলাইন প্রেস-ক্লাবের সঙ্গে কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান হবিগঞ্জ জেলা জাতীয় পাটির আহবায়ক হবিগঞ্জ ১ (নবীগঞ্জ – বাহুবল) আসনের সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবুর সৌজন্যে সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ শহরের মধ্যবাজার অবস্থিত হোটেল হাশেম বাগে অনলাইন প্রেস-ক্লাবের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সৌজন্যে সাক্ষাৎ ও পরিবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু।

    এছাড়া বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ আশাহিদ আলী আশা।

    অন্যান্যর মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য শাহ আবুল খায়ের, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক খলিলুর রহমান চৌধুরী দুদু, সদস্য সচিব এমরান মিয়া, জাতীয় পার্টি নেতা মিলাদ হোসেন সুমন নবীগঞ্জ অনলাইন প্রেস-ক্লাবের সাবেক সভাপতি এবং প্রেসক্লাবের সম্মানিত সদস্য নাবেদ মিয়া, অনলাইন প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মোফাজ্জল ইসলাম সজীব, সাবেক সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্না, সিনিয়র সহসভাপতি শাহরিয়ার আহমেদ শাওন, দপ্তর সম্পাদক জাফর ইকবাল, নির্বাহী সদস্য তাজুল ইসলাম, সদস্য সেলিম উদ্দিন, মাসুদ শিকদার, স্বপন রবি দাস।

    এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অঞ্জন রায়।

    প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, সাংবাদিকতা মহান পেশা। আর এই মহান পেশায় আপনারা যারা কাজ করতে পারছেন তারা সৌভাগ্যবান।

    নবীগঞ্জ অনলাইন প্রেস-ক্লাবসহ কর্মরত সকল সাংবাদিকদের সার্বিক সহযোগীতা করার কথা তুলে ধরে তিনি আরো বলেন, আমি হবিগঞ্জ ১ আসনের সাংসদ ছিলাম। সাংসদ সদস্য হওয়ার পুর্বেই আমার ইচ্ছে ছিল দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করার। কাজ করার সুযোগ আমি পেয়ে ছিলাম। নবীগঞ্জ বাহুবলবাসীর উন্নয়নে দিন রাত কাজ করেছি। ব্যাপক উন্নয়ন করেছি।

    পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ আমার নেতা ছিলেন। তার হাত ধরে কাজ করার সুযোগ হয়েছিল। ইনশাঅল্লাহ নির্যাতিত নিপীড়িত মানুষের কল্যাণে আমার কাজের অগ্রযাত্র অব্যাহত থাকবে।