Category: হবিগঞ্জ

  • শায়েস্তাগঞ্জের দুটি স্কুলে  ‘জিপ ভ্রমণকন্যার’ সামাজিক সচেতনতামুলক অনুষ্ঠান

    শায়েস্তাগঞ্জের দুটি স্কুলে ‘জিপ ভ্রমণকন্যার’ সামাজিক সচেতনতামুলক অনুষ্ঠান

    ট্রাভেলেটস অফ বাংলাদেশ – ভ্রমণকন্যার অন্যতম প্রকল্প “Gender Equity and Empowerment Programme (GEEP)” গত ১ সেপ্টেম্বর ২০২১ তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

    এরই ধারাবাহিকতায় সোমবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে এবং শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাই স্কুলে ষষ্ঠ – দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ, পরিবেশ, আত্মরক্ষা, বাল্যবিবাহ, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও মাসিক, মাদক ও সড়ক নিরাপত্তা নিয়ে কথা বলেছে GEEP প্রকল্পটির সিলেট জোন লিডার জান্নাতুল ফেরদৌস শুভা সহ সিলেট বিভাগের ভলান্টিয়ারগণ।

    GEEP ভ্রমণকন্যার একটি সামাজিক সচেতনতামূলক কার্যক্রম প্রকল্প। এর আগে প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এম.পি। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. সৈয়দ মো. গোলাম ফারুক এবং বাংলাদেশের ৬৪ জেলার জেলা শিক্ষা অফিসারগণ।

    প্রতিষ্ঠানটির যৌথ প্রতিষ্ঠাতা ডাঃ সাকিয়া হক এবং ডাঃ মানসী সাহা জানান, এই প্রকল্পটির মাধ্যমে আমরা ৫ বছরব্যাপী বাংলাদেশের প্রায় ১০০০ স্কুলের ৫ লক্ষ ছাত্রছাত্রীদের সাথে কর্মসূচি পরিচালনা করবো।

    ইতোমধ্যে সংগঠনটি সারাদেশব্যপী ব্যাপক সাড়া ও প্রশংসা অর্জন করছে। কাজের স্বীকৃতি হিসাবে দেশে-বিদেশে বিশেষ পুরষ্কার অর্জন করেছে। তার মধ্যে “জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮”, “জাফিগো অ্যাওয়ার্ড ২০২৮(মালয়েশিয়া), ” ইয়ুথ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯( চীন)”, “দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২০(যুক্তরাজ্য) অন্যতম।

  • বিএনপি এখন জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলে পরিণত – এমপি আবু জাহির

    বিএনপি এখন জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলে পরিণত – এমপি আবু জাহির

    হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, আওয়ামী লীগের একেকটি জনসভা এখন জনসভায় রূপান্তরিত হয়। এমনি এমনিই আওয়ামী লীগ আজকের এই অবস্থানে আসেনি।

    সকল নেতাকর্মীর সমন্বিত পরিশ্রমে আওয়ামী লীগ আজ দেশজুড়ে সুসংগঠিত। এজন্য আওয়ামী লীগের ত্যাগী নেতারা এখন সম্মানিত। অন্যদিকে আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাস ঘাতকতাকারীরা আজ ইতিহাসের আঁস্তকুড়ে নিক্ষিপ্ত।

    সোমবার সন্ধ্যায় বাহুবল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। জনসভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী ঘোষণা প্রসঙ্গে এমপি আবু জাহির বলেন, অতীতে যারা সংগঠনের সিদ্ধান্ত অমান্য করেছে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সম্ভাব্য প্রার্থী তালিকায় সে বিষয়ে উল্লেখ করে কেন্দ্রে পাঠানো হবে।

    এ ব্যাপারে উপজেলা ও জেলা আওয়ামী লীগ সত্যের মধ্যে থাকবে। সকলের কর্মকান্ডের রিপোর্টই মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার নিকট রয়েছে। কার নাম কত নম্বরে গেলে সেটি বিষয় না। যাচাই-বাছাই করে যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দিবে মনোনয়ন বোর্ড।

    তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে সুসংগঠিত হওয়ায় আজকের আওয়ামী লীগ আজ শক্তিশালী ও জনগণের বিশ্বাসের ঠিকানা। অন্যদিকে বিএনপি এখন জনবিচ্ছিন্ন এক রাজনৈতিক দলে পরিণত হয়েছে। জনসম্পৃক্ততা না থাকয় তারা আন্দোলনেও ব্যর্থ।

    উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাইয়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।

    প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী।

    আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র অতাাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, অ্যাডভোকেট সুলতান মাহমুদ প্রমুখ।

    এতে বাহুবল উপজেলা ও সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

  • শিশুদের জন্য নিরাপদ ও সমৃদ্ধ বিশ্ব গড়তে হবে।। জেলা প্রশাসক

    শিশুদের জন্য নিরাপদ ও সমৃদ্ধ বিশ্ব গড়তে হবে।। জেলা প্রশাসক

    বিশ্ব শিশু দিবসে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, শিশুদের জন্য নিরাপদ ও সমৃদ্ধ বিশ্ব গড়ে তুলতে হবে, শিশুদের জন্য যদি বিনিয়োগ করতে না পারি, তাহলে আগামীর শিশুদের জন্য নিরাপদ বিশ্ব সমাজ ব্যবস্থা গড়ে তোলা কষ্টকর হবে। তাই আমাদের শিশুদের মননশীলতাকে বিকোশিত করার সুযোগ করে দিতে হবে, শিশুদের অধিকার নিশ্চিতে হ্যা বলতে হবে।

    বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে উদ্ধোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্ধোগে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত জাহান। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা দিল আফরোজ কাঞ্চি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, বিয়াম লাইব্রেরি একাডেমীর অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা, কলামিস্ট ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইসমত আরা বেগম প্রমুখ।

    “শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত শিশু অধিকার সপ্তাহে চিত্রাঙ্কন, রচনা, দেশাত্মবোধক সঙ্গীত এবং বিশেষ চাহিদা সম্পন্ন ও সুবিধা বঞ্চিত শিশুদের অংশগ্রহনে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

  • বাহুবলে বজ্রপাতে ১ কৃষক নিহত

    বাহুবলে বজ্রপাতে ১ কৃষক নিহত

    জুবায়ের আহমেদ: হবিগঞ্জের বাহুবলে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন,সোমবার ৪ অক্টোবর সকাল ১০ টার দিকে উপজেলার স্নানঘাট ইউনিয়নের খাগাউড়া হাওরে এ ঘটনা ঘটে।

    জানা যায়, বাহুবল উপজেলার খাগাউড়া সমুদ্রপেণা গ্রামের মোঃ দরছ মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন(২৫) সকালে কৃষি জমিতে কাজ করতে যান, ১০ টার দিকে বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়।

    জসিম উদ্দিনের মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা,বাবা ও তার আত্নীয় স্বজন।

  • বানিয়াচংয়ে ভাই ভাতিজার ফিকলের আঘাতে প্রবাসী খুন

    বানিয়াচংয়ে ভাই ভাতিজার ফিকলের আঘাতে প্রবাসী খুন

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে ভাই ভাতিজার হামলায় শাহাবুদ্দিন (৪০) নামের এক প্রবাসী খুন হয়েছেন।

    ৪ অক্টোবর সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

    জানা যায়, উপজেলার যাত্রাপাশা গ্রামের ইরফান উল্লার পুত্র শাহাবুদ্দিনের সাথে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয় তারই ভাই হারুন মিয়া ও ভাতিজা আনোয়ার আলীর।

    এ নিয়ে সকালে উভয়ের মাঝে সংঘর্ষ হয়। এ সময় হারুন ও তার ছেলে আনোয়ার ফিকল দিয়ে শাহাবুদ্দিনকে আঘাত করে।

    গুরুতর আহত অবস্থায় শাহাবুদ্দিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    নিহত শাহাবুদ্দিন ওমান প্রবাসী ছিলেন। কিছুদিন আগে তিনি দেশে আসেন।

    খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাফরোজা আক্তার শিমুলসহ হবিগঞ্জ সদর ও বানিয়াচং থানা পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন।

    লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।

  • হাসপাতাল কর্তৃপক্ষের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

    হাসপাতাল কর্তৃপক্ষের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

    হবিগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর মামলার মেডিকেল সার্টিফিকেট, পিএম ও ভিসেরা রিপোর্ট জটিলতা সংক্রান্ত বিষয়ে ২৫০ শয্যা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, ডেপুটি সিভিল সার্জন, আরএমও এবং মেডিকেল অফিসারদের সাথে পুলিশ সুপারের এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।

    আজ রবিবার ৩ অক্টোবর হবিগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সব ধরণের মামলার দ্রুত নিরোসনের লক্ষে সকলের সহযোগিতা কামনা করা হয়।

    পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আমিনুল হক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ সহকারী পুলিশ সুপারবৃন্দ ও সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।

  • দূর্গা পূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

    দূর্গা পূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

    হবিগঞ্জে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভার আয়েজন করা হয়। আজ রবিবার ৩ অক্টোবর হবিগঞ্জ পুলিশ লাইন্স এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুলসহ পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    সভায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসবকে নিরাপদ ও পূজা দেখতে আসা দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে দূর্গাপূজা উৎসব উপভোগ করতে পারে সেই লক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।