Category: হবিগঞ্জ

  • লাখাইয়ে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

    লাখাইয়ে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

    হবিগঞ্জের লাখাইয়ে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ শামিম মিয়া (২৫) নামে প্রবাস ফেরত একজন নিহত হয়েছেন। তার বাড়ী উপজেলা ফুলবাড়িয়া গ্রামে। ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যায়।

    স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৬ অক্টোবর) দুপুর ১২ টার দিকে লাখাই উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের একটু পশ্চিমে মেইন রোডে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শামিম আহমদ নামে একজন মারা যান। নিহত শামীম ফুলবাড়িয়া গ্রামের হাজী শখুম মিয়ার ছেলে। সে বিদেশে থাকত, ছুটিতে দেশে আসছে।

    লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে যায়। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণের প্রস্থুতি গ্রহণ করছি।

  • শিশুকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের নৈতিক দ্বায়িত্ব – জেলা প্রশাসক

    শিশুকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের নৈতিক দ্বায়িত্ব – জেলা প্রশাসক

    জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, প্রতিটি শিশুকে যোগ্য নাগরীক হিসেবে গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দ্বায়িত্ব। শিশু জন্মের সাথে সাথে যাতে নাগরিকত্ব পায় সে জন্য সরকার জন্ম নিবন্ধন ব্যবস্থাকে আরো শক্তিশালী করেছে। পাশাপাশি মৃত্যু নিবন্ধনও বাধ্যতামুলক করেছে।

    তিনি আরো বলেন, জাতিসংগের শিশু অধিকার সনদ-৭ অনুযায়ী একটি শিশু জন্মের পরই জন্ম নিবন্ধন করতে হবে। জাতীয়তা অর্জন, নামকরণ ও পিতা মাতার পরিচয় জানবার এবং তাদের হাতে পালিত হওয়ার অধিকার শিশুর আছে।

    বর্তমানে সারা দেশে ২৪ টি সিটি কর্পোরেশন, ৩২৯ টি পৌরসভা, ৪৫৭৩টি ইউনিয়ন, ১৫টি ক্যান্টনমেন্ট বোর্ড এবং ৫৫ টি দুতাবাস / মিশনে এ কার্যক্রম চলমান আছে।

    শিশুকে-যোগ্য-নাগরিক-হিসেবে-গড়ে-তোলা-আমাদের-নৈতিক-দ্বায়িত্ব-জেলা-প্রশাসক

    আজ বুধবার ( ৬ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    “সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, উপপরিচালক (উপসচিব) স্থানীয় সরকার বিভাগ মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক বিজেন ব্যনার্জি, উপপরিচালক পরিবার পরিকল্পনা মোঃ আব্দুর রহিম চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান উজ্জল, বিটিভি জেলা প্রতিনিধি আলমগীর খান সাদেক প্রমুখ।

  • তৃণমূলে সুসংগঠিত আওয়ামী লীগ আর বিএনপি জনবিচ্ছিন্ন – এমপি আবু জাহির

    তৃণমূলে সুসংগঠিত আওয়ামী লীগ আর বিএনপি জনবিচ্ছিন্ন – এমপি আবু জাহির

    হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এড্যাভোকেট আবু জাহির বলেছেন, তৃনমূল পর্যায়ে সুসংগঠিত হওয়ায় আওয়ামী লীগ আজ শক্তিশালী ও জনগণের ভরসারস্থল আর অপরদিকে বিএনপি এখন জনবিচ্ছিন্ন এক রাজনৈতিক দলে পরিনত হয়েছে। জন সম্পৃক্ততা না থাকায় আন্দোলনেও তারা চরমভাবে ব্যর্থ।

    তিনি বলেন, তৃনমূলের সকল পর্যায়ের নেতা কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আওয়ামী লীগ আজ সুসংগঠিত। যার ফলে ত্যাগী নেতারা আজ সম্মানিত।

    আর অন্যদিকে আওয়ামী লীগের সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে তারা আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত।

    মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

    নবীগঞ্জ জে. কে. উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পর্কে বলেন, অতীতে যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রুহী প্রার্থী হয়েছিলেন সম্ভাব্য প্রার্থী তালিকায় সে বিষয়ে উল্লেখ করে কেন্দ্রে পাঠানো হবে। কার নাম কত নাম্বারে গেল সেটা বড় কথা নয় উল্লেখ করে তিনি বলেন, যাচাই বাঁচাই করে যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেয়া হবে।

    উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ।

    প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড্যাভোকট আলমগীর চৌধুরী।

    বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এড্যাভোকেট আবুল ফজল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল ও এড্যাভোকেট সুলতান মাহমুদ।

    বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড্যাভোকেট আতাউর রহমান, অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সুখেন্দু রায় বাবুল, অধ্যাপক মুজিবুর রহমান, সালেহ আহমেদ চৌধুরী, আবু সিদ্দিক, সাজু চৌধুরী, আলী আহমদ মুসা, গতি গোবিন্দ দাশ, মুশতাক আহমেদ মিলু, ইমদাদুল হক চৌধুরী, ইজাজুর রহমান, হাজী আবদুল মোহিত, হাজী মোজাহিদ আহমেদ, দিলাওয়ার হোসেন, আক্তার মিয়া ছুবা প্রমূখ।

    সভা শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কারী আসলাম গাজী ও পবিত্র গীতা পাঠ করেন নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল।

  • বানিয়াচংয়ে দেশীয় মদসহ দু‘ব্যাক্তি গ্রেফতার

    বানিয়াচংয়ে দেশীয় মদসহ দু‘ব্যাক্তি গ্রেফতার

    হবিগঞ্জের বানিয়াচংয়ে দেশীয় মদ সহ দু‘ব্যাক্তিকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন পাশ্ববর্তী আজমিরীগঞ্জ উপজেলার জিলুয়া গ্রামের দীনবন্ধু চৌধুরীর পুত্র দীপক চৌধুরী (২৪) ও একই গ্রামের কৃষ্ণকান্ত চৌধুরীর পুত্র টুটুল চৌধুরী (২৭)।

    তাদের থেকে উদ্ধারকৃত মদের পরিমান ১৫ লিটার।

    ৫ অক্টোবর বিকাল সাড়ে ৫টায় বানিয়াচং উপজেলার আদর্শবাজার নৌকাঘাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ অক্টোবর বুধবার সন্ধ্যার আগে আগে নিরাপদে মাদক পাচারকালে দুই মাদক পাচারকারী থানা পুলিশের হাতে গ্রেফতার হয়।

    এ ব্যাপারে বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন বলেন, বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে বানিয়াচং থানা পুলিশের অভিযান চলমান একটি প্রক্রিয়া।

    এরই ধারাবাহিকতায় দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • বানিয়াচংয়ে পলাতক আসামী গ্রেফতার

    বানিয়াচংয়ে পলাতক আসামী গ্রেফতার

    হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৫ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

    রবিবার দিবাগত রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে এসআই শামছুল ইসলাম, এসআই ওমর ফারুক, এএসআই চিত্ত রঞ্জনের সহায়তায় অভিযান পরিচালনা করে জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী শ্রীমঙ্গলকান্দি গ্রামের মৃত সহিদ উল্লার ছেলে শামছু মিয়া (৬০) সামছু মিয়ার ছেলে মোঃ শিবলু মিয়া (২৬) মৃত মোহাম্মদ আলীর ছেলে সোহেল মিয়া (৩৪) এবং আরো ২ জন পলাতক আসামীসহ মোট ৫ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

    পরে আটককৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন।

  • মাধবপুরে গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন

    মাধবপুরে গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন

    হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডে পরিবেশের ভারসাম্য রক্ষায় গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন করা হয়েছে।

    মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে BAES সোলার লিমিটেড এর পক্ষ থেকে পৌরসভার 9টি ওয়ার্ডে 10টি করে মোট 90 টি সোলার লাইট দেয়া হয়েছে।

    পৌরসভার ৩ নং ওয়ার্ডের গুচ্ছগ্রামের রাস্তায় সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপনের মাধ্যমে মেয়র মোঃ হাবিবুর রহমান মানিক এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

    এসময় আরো উপস্থিতি ছিলেন BAES সোলার লিমিটেডের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, এমডি আশরাফ আহমেদ চৌধুরী, ডিরেক্টর মাসহুদুল হাসান চৌধুরী, ডিরেক্টর রফিকুল হোসেন।

    এছাড়াও আরো উপস্থিত ছিলেন পৌরসভার সচিব আমিনুল ইসলাম,পৌরসভা প্রধান নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, কাউন্সিলর বাবুল হোসেন, হাকিম মিয়া, মোবারক হোসেন, শেখ জহিরসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

  • হবিগঞ্জ সদর উপজেলায় ভোক্তা সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট

    হবিগঞ্জ সদর উপজেলায় ভোক্তা সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট

    হবিগঞ্জ সদর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ও পণ্যের সঠিক মান না থাকার কারণে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

    আজ সোমবার ৫ অক্টোবর হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায় মোবাইল এ কোর্ট পরিচালনা করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বর্ণালী পাল মোবাইল কোর্ট পরিচালনা করার সময় পণ্যের সঠিক মান না থাকার কারণে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বর্ণালী পাল বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।