Category: হবিগঞ্জ

  • ভিক্ষা করলে পরিবারের খাবার জোটে-নইলে সবাই উপোষ

    ভিক্ষা করলে পরিবারের খাবার জোটে-নইলে সবাই উপোষ

    আকিকুর রহমান রুমন, বানিয়াচংঃ

    হবিগঞ্জের বানিয়াচংয়ের পরিতোষ মোদকের পৈতৃক পেশা ছিল মিষ্টান্ন তৈরি ও বিক্রি করা। খুব ছোটবেলায় বাবাকে হারিয়ে পেশা হিসেবে বেছে নেন মোয়া-মুড়কি,বাদাম, ছোলা বিক্রি করা। বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করা তার ভাগ্যে জুটে নাই। একটি সড়ক দূর্ঘটনায় ভেঙ্গে যাওয়া পায়ের চিকিৎসা করাতে ঘর-বাড়ি বিক্রি করে দেন।

    বর্তমানে সব হারিয়ে নিঃস্ব হয়ে,এখন ভিক্ষা করছেন।
    ভিক্ষা করলেই চার সদস্যের পরিবারের সবার খাবার জোটে। পরিতোষ যেদিন ভিক্ষা করতে পারেননা, সেদিন সবাইকে উপোষ থাকতে হয়।

    বানিয়াচং উপজেলার ২ নম্বর ইউনিয়নের রঘুচৌধুরী পাড়া গ্রামের পরিতোষ মোদক ৩৭ বছরের যুবক। এই বয়সেই পরিতোষের দেখা হয়ে গেছে পৃথিবীর নির্মমতা। তার জীবনের প্রতিটি পরতে পরতে সুখের বদলে আছে কেবলই কষ্টগাথা।

    প্লাস চশমা লাগিয়েও চোখে ঝাপসা দেখেন। চোখের ডাক্তার বলে দিয়েছেন অপারেশন করতে হবে। তিনবেলা খাবারই জোটেনা চেখের চিকিৎসা কিভাবে হবে?
    চার সন্তানের জনক পরিতোষ। দুটি সন্তান দত্তক দিয়ে দিয়েছেন। কারন তার স্ত্রী মনিকা মোদক মানসিকভাবে ভারসাম্যহীন। স্ত্রীকে জিঞ্জির দিয়ে বেধে রাখলে ঘরের মধ্যে মল-মূত্র ত্যাগ করে। ছেড়ে দিলে যেখানে ইচ্ছা চলে যায়। সন্তানদের কোন খোজ-খবর রাখেনা।

    ভিক্ষা করতেও লজ্জা করে বলে সব দিন ভিক্ষা করতে বের হননা। সে কারনে ওইদিন দুই বাচ্চা ও মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে উপোষ থাকতে হয়। পরিতোষের স্ত্রীর উৎপাতে বাড়ির মালিক প্রায়ই বাড়ি ছাড়ার জন্য তাগাদা দেন বলেও তিনি জানান।

    কিন্ত অসুস্থ স্ত্রী ও ছোট দুটি বাচ্চা নিয়ে এতবড় পৃথিবীর বুকে পরিতোষের যাওয়ার মত নিজস্ব কোন স্থান নেই। হতাশ পরিতোষ এখন কেবলই চোখের জল ফেলে দিন দিনরাত কাটাচ্ছেন।

    পঅরিতোষ মোদক বলেন,এতবড় পৃথিবীতে আমার কোন যাওয়ার জায়গা নাই। আমি সরকারের নিকট সাহায্যর আবেদন করছি। আমাকে যেন মাথাগোজার ঠাই করে দেওয়া হয়।

    এ ব্যাপারে ইউপি সদস্য মোঃ জাহেদ মিয়া জানান, পরিতোষের ঘর-বাড়ী নেই এই কথাটি সত্য। সে স্ত্রী-সন্তান নিয়ে খুবই অসহায় অবস্থায় আছে। তাকে যদি সরকারিভাবে একখানা ঘরের ব্যাবস্থা করে দেওয়া যায় তাহলে খুবই উপকার হবে।

    এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, পরিতোষ মোদকের কষ্ট দূর করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করবো। সামনের দিনে আবার যদি গৃহহীনদের জন্য ঘর আসে তাহলে অবশ্যই তার বিষয়টি বিবেচনা করা হবে। আমরা তার পরিবারের পাশে খুবই আন্তরিকভাবে থাকার চেষ্টা করবো।

  • স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের আহবান এমপি আবু জাহিরের

    স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের আহবান এমপি আবু জাহিরের

    করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহবান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    বৃহস্পতিবার হবিগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে সদর উপজেলা ও পৌরসভার পূজামন্ডপগুলোতে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

    তিনি বলেন, দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সবধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা সার্বক্ষণিক পূজারীদের সঙ্গে থাকবেন।

    তবে করোনা ভাইরাস সংক্রমনের বিষয়টি মাথায় রেখে এবার সকলকে ধর্মীয় উৎসব পালন করতে হবে।

    স্বাস্থ্যবিধি-মেনে-পূজা-উদযাপনের-আহবান-এমপি-আবু-জাহিরের

    অবশ্যই মাস্ক পরিধানসহ সবধরণের স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সকলকে পূজামন্ডপে যাওয়ার আহবান জানিয়েছেন তিনি।

    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নলিনী কান্ত রায় নিরু, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় প্রমুখ।

    এতে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম ও হবিগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলরসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পরে সদর উপজেলা ও পৌরসভার ৬৬টি পূজা মন্ডপের নেতাদের হাতে প্রধানমন্ত্রীর উপহারের ৫শ’ কেজি করে চালের দাম তুলে দেন এমপি আবু জাহির।

  • মাধবপুরে র‌্যাবের অভিযানে ২৫ কেজি গাজাসহ আটক ১

    মাধবপুরে র‌্যাবের অভিযানে ২৫ কেজি গাজাসহ আটক ১

    র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর ২৫ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। আটককৃত নির্ধন সরকার শশী মোহন সরকারের ছেলে।

    আজ বৃহস্পতিবার ৭ অক্টোবর সকাল ৬.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৯, সিপিসি-১, (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৭নং জগদীশপুর ইউনিয়নের বেলঘর গ্রামের শ্রী বাবুল চৌহানের রাজলক্ষী টায়ারের দোকানের সামনে ঢাকা টু সিলেট গামী হাইওয়ের পাকা রাস্তার উপর হইতে ২৫ কেজি গাজাসহ শশী মোহন সরকারের ছেলে নির্ধন সরকারকে (২১) আটক করা হয়।

    পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (গ) ধারা মূলে মামলা দায়ের করে আলামত সমূহ হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

  • বাহুবলের দিগম্বর বাজারে বাস চাপায় শিশু নিহত

    বাহুবলের দিগম্বর বাজারে বাস চাপায় শিশু নিহত

    হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় মায়ের সামনে তার পুত্র সোয়েব মিয়া (১০) নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারে এ ঘটনাটি ঘটে।

    নিহত শিশু সোয়েব উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মারুফ মিয়ার ছেলে ও স্থানীয় একটি ব্রাক স্কুলের ২য় শ্রেণীর ছাত্র।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সকাল ১১টার দিকে তার মায়ের সাথে দ্বিগাম্বর বাজারের রাস্তা পারাপার হচ্ছিল। ওই সময় সিলেট গামী একটি ইউনাইটেড পরিবহন তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।

    বাহুবল মডেল থানার ওসি তদন্ত আলমগির কবির জানান, ঘাটক বাসটি আটক করা হয়েছে।

  • পইল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সেপ্টেম্বর মাসে শততম স্বাভাবিক ডেলিভারি সম্পন্ন

    পইল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সেপ্টেম্বর মাসে শততম স্বাভাবিক ডেলিভারি সম্পন্ন

    হবিগঞ্জ সদর উপজেলা পইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১ মাসে (সেপ্টেম্বর) ১০০টি স্বাভাবিক ও নিরাপদ ডেলিভারী সম্পন্ন করেছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা নুরজাহান বেগম। যেটা সিলেট বিভাগের মধ্যে অন্যতম অর্জন।

    ইতিমধ্যে তিনি পর পর ৭বার সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শকা হিসেবে নির্বাচিত হয়েছেন।

    বৃহস্পতিবার (৭ অক্টোবর) জেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাসিক মিটিং এ তাকে জেলার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

    এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক পরিবার পরিকল্পনা মোঃ আব্দুর রহিম চৌধুরী, সাবেক উপপরিচালক ডাঃ নাসিমা খানম ইভা, সহাকরী পরিচালক মীর সাজেদুর রহমান, ডিসট্রিক্ট কনসালটেন্ট ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা, মা মানি প্রকল্পের ম্যানেজার এমআইএস শাকিল আহমেদ খান প্রমুখ।

    উপপরিচালক পরিবার পরিকল্পনা মোঃ আব্দুর রহিম চৌধুরী বলেন, সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ জেলায় প্রাতিষ্ঠানিক ডেলিভারী তুলনামূলকভাবে বর্তমানে অনেক ভাল, যাহা আজ থেকে ১০বছর আগেও ছিলনা।

    পইল-ইউনিয়ন-স্বাস্থ্য-কেন্দ্রে-সেপ্টেম্বর-মাসে-শততম-স্বাভাবিক-ডেলিভারি-সম্পন্ন
    করোনাকালীন সময়েও জীবনের ঝুকি নিয়ে সেবা চলমান রেখেছেন নুরজাহান বেগম।

    একটা সময় হবিগঞ্জে মাতৃ ও শিশু মৃত্যুর হার অনেক বেশী ছিল, কিন্তু এখন প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি পাওয়ার কারণে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমে এসেছে। প্রাতিষ্ঠানিক ডেলিভারীর প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। এই জন্য আমি আমার মাঠ পর্যায়ের সকল কর্মীদেরকে আন্তরিক অভিনন্দন জানাই।

    ডিসট্রিক্ট কনসালটেন্ট ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা বলেন, নুরজাহান বেগমের আন্তরিকতার ফলে এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। আমরা তাকে উৎসাহ দিয়েছি এবং আমাদের অবস্থান থেকে সব সময় সহযোগীতা প্রদান করেছি।

    পরিবার কল্যাণ পরিদর্শিকা নুরজাহান বেগম বলেন, আমি চাকুরীতে যোগদানের পর থেকে চেষ্টা করে যাচ্ছি আমার ইউনিয়নের মাতৃ ও নবজাতকের মৃত্যুর হার কমিয়ে এনে প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করা।

    শুরুতে আমার এই সেন্টারে ১০ থেকে ১২ টি ডেলিভারী হতো, ধীরে ধীরে তা বৃদ্ধি পেয়ে আজ আমি শততম সম্পন্ন করতে পেরেছি।

  • নবীগঞ্জে আসর জমিয়ে গাজা সেবনকালে আটক ৮ জন

    নবীগঞ্জে আসর জমিয়ে গাজা সেবনকালে আটক ৮ জন

    গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চরগাঁও এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় ৮জন গাজাসেবীকে হাতে নাতে আটক করা হয়। এসময় তারা মজমা জমিয়ে গাজা সেবন করছিল।

    বুধবার ৬ অক্টোবর রাত ৭ টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন তাদেরকে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

    সূত্রে জানা যায়, বুধবার রাত ৭ টার দিকে উপজেলার চরগাঁও এলাকায় একটি ঝুপড়ি ঘরের মধ্যে মমবাতি জালিয়ে আসর জমিয়ে গাজা সেবন করছিল বেশ কয়েকজন।

    গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

    অভিযানের আগে ঘরের ভেতর পর্যবেক্ষণ করছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন।

    এ সময় মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ ধারার মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারায় দোষী সাব্যস্ত করে ৮ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়।
    অভিযানে নবীগঞ্জ থানার একদল পুলিশ সদস্য সহায়তা প্রদান করেন । নমুনা রেখে জব্দকৃত গাঁজা বিধি মোতাবেক ধ্বংস করা হয়।

  • যুবলীগে ভাল মানুষকে প্রবেশ করার সুযোগ করে দিন – এমপি আবু জাহির

    যুবলীগে ভাল মানুষকে প্রবেশ করার সুযোগ করে দিন – এমপি আবু জাহির

    সৎ ও চরিত্রবান কোন মানুষ যদি যুবলীগ করতে চায় তবে সেই সকল মানুষকে সংগঠনে অন্তর্ভুক্ত করার জন্য যুবলীগ নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।

    বুধবার বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়ন যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দিয়েছেন।

    এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ হচ্ছে গণমানুষের দল। এ সংগঠনের উপকারভোগী দেশের সকল মানুষ। যুবলীগের নেতাকর্মীরাও মানুষের জন্য কাজ করে। তবে মনে রাখতে জাতির পিতার আদর্শ থেকে সরে গেলে রাজনৈতিক ভবিষ্যত ভাল হবে না।

    যুবলীগের নেতাকর্মীদের কাজ করতে হবে মাদক, সন্ত্রাস ও জুয়ার বিরুদ্ধে। এলাকার তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় যুবলীগকে দায়িত্ব পালন করতে হবে। ভাল পরিবারের সৎ আদর্শবান যুবকরা যুবলীগ করতে চাইলে তাঁদেরকে সহযোগিতা করতে হবে।

    Habiganj-News-যুবলীগে-ভাল-মানুষকে-প্রবেশ-করার-সুযোগ-করে-দিন

    ইউনিয়ন যুবলীগের আহবায়ক মঈন উদ্দিন দুলালের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক দিলীপ দাশের পরিচালনায় সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক ফজল উদ্দিন তালুকদার।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হোসাইন মো. আদিল জজ মিয়া, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন।

    এছাড়াও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মেম্বার, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বুলবুল খান, সহ সভাপতি ওসমান আলী মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক আছকির মিয়া প্রমুখ।

    সভার শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।