Category: হবিগঞ্জ

  • আজমিরীগঞ্জে ইউপি নির্বাচনে যারা নৌকার মাঝি

    আজমিরীগঞ্জে ইউপি নির্বাচনে যারা নৌকার মাঝি

    দেশের দ্বিতীয় দফায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ নভেম্বর।

    আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) অংশ গ্রহণ না করলেও ক্ষমতাশীন বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে ৫ ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

    ফলে গত কয়েক দিন ধরে দলীয় মনোনয়ন নিয়ে প্রার্থীদের মধ্যে দেখা যায় দৌড় ঝাপ। অবশেষে রবিবার রাতে চুড়ান্ত হলো ৫টি ইউনিয়নের আ’লীগের দলীয় মনোনীত বোর্ডে প্রার্থীর নাম৷

    রবিবার (১০ অক্টোবর) রাতে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবন গনভবনে আ’লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন যৌথ সভায় ওই ৫ ইউনিয়নের মোট ২২জন দলীয় মনোনয়ন প্রত্যাশীত প্রার্থীর মধ্যে চূড়ান্ত ভাবে ৫ জন প্রার্থীকে আ’লীগ/দলীয় মনোনয়নের নাম ঘোষণা করা হয়।

    আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তরা হলেন, ১নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফুল হোসেন মোবারুল ,২ নং বদলপুর ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুষেনজিৎ চৌধুরী ৩নং জলসূখা ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামীলীগ নেতা শাহাজান মিয়া, ৪নং কাকাইলছেও ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূইয়া ৫নং শিবপাশা ইউনিয়নে পেয়েছেন উপজেলার আওয়ামীলীগের নেতা তফছির মিয়া।

    রবিবারে চূড়ান্ত ভাবে নাম প্রকাশ হওয়ায় সকল ইউনিয়নে চলছে দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার৷ তবে দলীয় মনোনয়ন যারা পেয়েছেন তারা সবাই আনন্দিত। তবে যারা মনোনয়ন পাননি তারা দলের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবে কি না এবিষয়ে কোন প্রার্থীর মতামত পাওয়া যায়নি।

    ৪নং কাকাইলছেও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়া মিছবাহ উদ্দিন ভূইয়া বলেন, আমি সারা জীবন রাজনীতির সাথে যুক্ত থেকে জনগনের জন্য কাজ করেছি। জনগন ও আমার নেতাকর্মীদের অনুরোধে আমি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে যাচ্ছি।

    আর চেয়ারম্যান পদে জননেত্রী শেখ হাসিনা আমাকে তার নৌকা মার্কা উপহার দিয়েছে তাই আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং পাশাপাশি আমার দলের সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানাই।জনগন ও আমার দলের নেতাকর্মী আমার পাশে আছে ইনশাআল্লাহ আমার জয় হবেই ইনশাআল্লাহ।

    আজমিরীগঞ্জ ১নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে সেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফুল হোসেন মোবারুল বলেন গত রবিবার দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হতে যাওয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় প্রার্থীর নাম কেন্দ্র থেকে ঘোষণা করেছে দল।

    প্রার্থীদের নাম প্রকাশ হওয়ার পর থেকে পুরো চলছে আনন্দের জোয়ার। আমরা আশাবাদী জনগন তাদের স্ব স্ব ইউনিয়নের উন্নয়নের জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে।

  • বানিয়াচংয়ে সুফিয়া মতিন মহিলা কলেজের আইসিটি ভবন উদ্বোধন

    বানিয়াচংয়ে সুফিয়া মতিন মহিলা কলেজের আইসিটি ভবন উদ্বোধন

    দি‌লোয়ার হোসাইনঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে সুফিয়া মতিন মহিলা কলেজের ৪ তলা বিশিষ্ট আইসিটি ভবন উদ্ভোধন করা হয়েছে। নবনির্মিত ভবনের উদ্বোধন করেন হবিগঞ্জ -২আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

    (১০ অক্টোবর) রোজ রবিবার দুপুর ১২ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে এ সময় এক সভার আয়োজন করা হয়।

    কলেজটির অধ্যক্ষ মোহাম্মদ সুলতান আহমেদ ভূঁইয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সূচনা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হবিগঞ্জ -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

    প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মজিদ খান সুফিয়া মতিন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন খানকে ধন্যবাদ জানান যার আত্নত্যাগে বানিয়াচংয়ের মেয়েরা নিঃসংকোচভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারছেন।

    তিনি বলেন, জনগনের সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বিশেষভাবে নজর রাখছেন।

    এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, বানিয়াচং আইডিয়েল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাস প্রমুখ।

    এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আরিফুল ইসলাম খান, সুফিয়া মতিন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব রেজাউল মোহিত খান, উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া, এশিয়ান টিভির বানিয়াচং উপজেলা প্রতিনিধি সাংবাদিক আনোয়ার মিয়া, আজমল হোসেন খান, দৈনিক আমার হবিগঞ্জের বানিয়াচং উপজেলা প্রতিনিধি সাংবাদিক শেখ সজীব হাসান, আজকের পত্রিকার বানিয়াচং প্রতিনিধি হৃদয় খান, সাংবাদিক রিতেশ কুমার বৈষ্ণব সহ দলীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।

    উল্লেখ্য যে, ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যায়ে আইসিটি ভবনটি বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর।।

  • হবিগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মিটিং

    হবিগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মিটিং

    হবিগঞ্জ সদর উপজেলায় অক্টোবর মাসের আইনশৃঙ্খলা কমিটির মিটিং এর আয়োজন করা হয়। আজ রবিবার ১০ অক্টোবর সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

    মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।

    উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পালের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, ফেরদৌস আরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত রানা, অফিসার ইনচার্জ (তদন্ত), উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রওশন আরা, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

    মিটিং এ জানানো হয় যে, আসন্ন দুর্গা পুজা যাতে শান্তি শৃংখলাভাবে সম্পন্ন হয়, তার জন্য আইন শৃংখলা বাহিনী সর্বদা প্রস্থুত থাকবে। পুলিশের পাশাপাশি আনসার বিডিবি-র সদস্যরাও দ্বায়িত্ব পালন করবে।

  • হবিগঞ্জে ত্রিনয়নী সংঘের উদ্ধোগে বস্ত্র বিতরণ

    হবিগঞ্জে ত্রিনয়নী সংঘের উদ্ধোগে বস্ত্র বিতরণ

    শারদীয় দুর্গা পুজা উপলক্ষে ত্রিনয়নী সংঘের উদ্ধোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন, ধর্ম যার যার, দেশ সবার। শেখ হাসিনা সরকারের সময় সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারছে।

    অচিরেই হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল ৫০০ শর্যায় উন্নীত হবে। শেখ হাসিনার হাতে থাকলে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আসুন আমরা সবাই মিলে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করি।

    রবিবার ১০ অক্টোবর সন্ধায় হবিগঞ্জ পৌর এলাকার পুজা মন্ডব পরিদর্শন শেষে বস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।

    ত্রিনয়নী সংঘের সভাপতি নৃপেন্দ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ হবিগঞ্জের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নারদ চন্দ্র গোপ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক এডভোকেট তুষার কান্তি মোদক, বাংলাদেশ হিন্দু পরিষদের সভাপতি ডাঃ বিশ্বজিত আচার্য্য প্রমুখ।

  • বানিয়াচংয়ে দূর্গাপূজার সরকারি অনুদান বিতরণ

    বানিয়াচংয়ে দূর্গাপূজার সরকারি অনুদান বিতরণ

    প্রতি বৎসরের মত এবারও বানিয়াচংয়ে নির্বিঘ্নে  দূর্গাপূজা অনুষ্টিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কোন ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা সহ্য করা হবেনা।

    কেহ যদি দূর্গা মন্ডপে কোন রকম অনাচার করার চেষ্টা করেন তাহলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।

    দূর্গাপূজার এই উৎসবে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এ জন্য সবাইকে সহযোগিতার মন মানসিকতা লালন করার আহবান জানিয়ে দূর্গাপূজার চেক বিতরনের অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান।

    হবিগঞ্জের বানিয়াচংয়ে দূর্গাপূজায় সরকারিভাবে বরাদ্ধকৃত অনুদানের চেক বিতরন করা হয়েছে ১০ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায়।

    বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নে এই বৎসর ১২২টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্টিত হতে যাচ্ছে। এরমধ্যে ১২০টি মন্ডপ সার্বজনীন আর ২টি মন্ডপ পারিবারিক। মন্ডপের নিশ্চিছদ্র নিরাপত্তার জন্য পুলিশ ও আনসারের লোকজন থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে।

    প্রতিটি মন্ডপের জন্য বরাদ্ধকৃত চলের পরিমান ৫০০ কেজি। এছাড়াও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট থেকে ১২ টি মন্ডপে ৫ হাজার টাকা করে অনুদান ও ৫টি মন্দির সংস্কার করার জন্য অনুদান প্রদান করা হয়েছে।

    বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুদানের চেক বিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য, বেসরকারি বিল ও বেসরকারি প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
    ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,অফিসার ইনচার্য মোঃ এমরান হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক তজিম্মুল হক চৌধুরী,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাদল ভট্রাচার্য্য,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ,হিন্দু-বৌদ্ধ,খ্রিস্টান ও আধিবাসী ঐক্য পরিষদের সাধারন সম্পাদক কাজল চ্যাটার্যী প্রমূখ।

  • শায়েস্তাগঞ্জে হুইল চেয়ার ও আর্থিক অনুদান বিতরণ

    শায়েস্তাগঞ্জে হুইল চেয়ার ও আর্থিক অনুদান বিতরণ

    সারদীয় দূর্গাপূজা উপলক্ষে আর্থিক অনুদান ও হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন, সরকার সকল ধর্মের মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা সরকারের আমলে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কোন সুযোগ নাই। পাশাপাশি ধর্মীয় বিষয়ে উস্কানী দিয়ে দেশে অরাজক পরিবেশ সৃষ্টি করার কোন সুযোগ কাউকে দেওয়া হবে না

    তিনি আজ রবিবার (১০ অক্টোবর) শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত
    প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, অসহায় মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরণ ও খেলাসামগ্রী বিতরণকালে একথা বলেন।

    শায়েস্তাগঞ্জে-হুইল-চেয়ার-ও-আর্থিক-অনুদান-বিতরণ

    উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব প্রমুখ।

    আলোচনা সভা শেষে ১৭টি পুজামন্ডপে আর্থিক অনুদান বিতরণ করা হয়। এছাড়া উপজেলা সমাজ সেবা থেকে পঙ্গু এবং অসহায়দের মাঝে ২০টি হুইল চেয়ার প্রদান করা হয়।

  • হবিগঞ্জে শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ

    হবিগঞ্জে শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ

    হবিগঞ্জে আন্তর্জাতিক শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ রবিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্ধোগে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

    “শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসুচী গ্রহণ করা হয়।

    এর মধ্যে ছিল বিভিন্ন স্কুলের ছাত্র/ ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা, দেশাত্মবোধক সঙ্গীত এবং বিশেষ চাহিদা সম্পন্ন ও সুবিধা বঞ্চিত শিশুদের অংশগ্রহনে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

    সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসুচীতে বিভিন্ন স্কুলের ছাত্র/ ছাত্রীরা অংশ গ্রহন করে।

    হবিগঞ্জে শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ
    বক্তব্য রাখছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী।

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার মোঃ নাজমুল হাসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা দিল আফরোজ কাঞ্চি, সহাকরী কমিশনার আমেনা খাতুন, কলামিস্ট ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি এবং অংশগ্রহনকারী শিশুদের মধ্যে অরুন্ধতী দে এঞ্জেল, নওরীন শশী প্রমুখ।

    এসময় বক্তাগণ বলেন, শিশুদের জন্য মুক্ত চিন্তার পৃথিবী তৈরী করে দিতে হবে, মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে। সমৃদ্ধ পৃথিবীতে শিশুরা মুক্ত চিন্তায় বেড়ে উঠবে। শিশুদের সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।