Category: হবিগঞ্জ

  • নবীগঞ্জে নকল বিড়ি উৎপাদন ও বিক্রির অপরাধে জরিমানা

    নবীগঞ্জে নকল বিড়ি উৎপাদন ও বিক্রির অপরাধে জরিমানা

    সরকারি কর ফাঁকি দিয়ে নকল বিড়ি উৎপাদন ও বিক্রি করার অপরাধে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৩জন বিক্রেতাকে আর্থিক জরিমানা করা হয়।

    মঙ্গলবার ১২ অক্টোবর নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

    এসময় তিনি উপজেলার গুজখাইর বাজারে সরকারি কর ফাঁকি দিয়ে নকল বিড়ি উৎপাদন ও বিক্রি করার অপরাধে ৩জনকেভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারার অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করেন এবং নকল তৈরীকৃত বিড়ি জব্দ পূর্বক ধ্বংস করা হয়।

    মোবাইল কোর্ট পরিচালনা ও আইনশৃঙ্খলা এবং প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানার একদল পুলিশ সদস্য।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন বলেন, নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে এসব অবৈধ বিড়ি বন্ধে আরও কঠোর হবে উপজেলা প্রশাসন।

  • লাখাইয়ে ইয়াবাসহ আটক ১

    লাখাইয়ে ইয়াবাসহ আটক ১

    হবিগঞ্জের লাখাই উপজেলা হাসপাতালের আবাসিক এলাকা থেকে ইয়াবা সেবনের সময় একজনকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩৮ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি বামৈ গ্রামের হুমায়ুন মিয়া।

    আজ মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটের সময় হাসপাতালের আবাসিক এলাকার পরিত্যক্ত পাম্প হাউজ থেকে তাকে আটক করা হয়।

    হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বামৈ গ্রামের আছকির মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৩০) হাসপাতালের আবাসিক এলাকায় পরিত্যক্ত পাম্প হাউজ থেকে ইয়াবা সেবনের সময় হাসপাতালের স্টাফ শাহিন মিয়া, আলী আকবর, অজিত চন্দ্রের সহাতায় তাকে আটক করা হয়। এসময় তার কাছে ৩৮ পিছ ইয়াবা পাওয়া যায়।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জামান বলেন, আমাদের হাসপাতালের আবাসিক এলাকায় প্রায়ই চুরি হয়। আমাদের স্টাফদের মনে সব সময় একটা ভীতি কাজ করে, বিশেষত সন্ধার পর তারা দল বেধে মাদক সেবন করে এবং বিভিন্ন বাসায় চুরি করে।

    তিনি আরো বলেন, আমাদের হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী সোয়াব আলীকে সন্ধার পর দলবেধে বহিরাগতদের নিয়ে আবাসিক এলাকায় ঘুরাফেরা না করার জন্য মৌখিকভাবে সর্তক করা হয়েছে।

    এদিকে আটক হুমায়ুন মিয়া জানায়, উপজেলা হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী সোয়াব আলী এই ইয়াবা ট্যাবলেট গুলো তার কাছে রেখে চলে যায়।

    খবর পেয়ে লাখাই থানার ইন্সপেক্টর তদন্ত মহিউদ্দিন সুমনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হুমায়ুন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন।

    এসময় তার কাছ থেকে ৩৮ পিছ ইয়াবা উদ্ধার করা হয় বলে তিনি জানান।

  • কারাগার থেকে মুক্তির পর কয়েকশতাধীক গাড়ী শোভাযাত্রায় নবীগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতি চেয়ারম্যান মুকুলকে সংবর্ধনা

    কারাগার থেকে মুক্তির পর কয়েকশতাধীক গাড়ী শোভাযাত্রায় নবীগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতি চেয়ারম্যান মুকুলকে সংবর্ধনা

    ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ৪ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ১১ নং গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল৷

    গতকাল বিকেলে হবিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তিলাভের পর চেয়ারম্যান মুকুলকে সংবর্ধনা জানান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী ও সহসভাপতি এডভোকেট আবুল ফজলসহ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা৷

    এসময় কয়েকশতাধীক গাড়ী ও মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে কারামুক্ত নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে হবিগঞ্জ শহর থেকে নবীগঞ্জ শহরের উপর দিয়ে নিজ এলাকা ফুলতলী বাজারে নিয়ে যান আওয়ামিলীগের নেতাকর্মীরা৷

    রাতে শতাধীক গড়ীর শুভাযাত্রাটি ফুলতলী বাজারে গিয়ে পৌঁছলে স্হানীয় কয়েকশতাধীক জনতা এসময় তাকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা দেয়৷
    উল্লেখ্য, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় স্হানীয় কুচক্রীমহলের একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় প্রায় ৪ মাস কারাগারভোগ করেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল৷

  • হবিগঞ্জে ফাইজার টিকার আনুষ্ঠানিক উদ্ধোধন

    হবিগঞ্জে ফাইজার টিকার আনুষ্ঠানিক উদ্ধোধন

    হবিগঞ্জে ফাইজার টিকার আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১১টায় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে এ কার্যক্রমের উদ্ধোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোখলেছুর রহমান উজ্জল, তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ আমিনুল হক সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মমিন উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন চৌধুরী, জেলা ইপিআই সুপারিনটেন্ডেন্ট মোঃ মোশাররফ হোসেন, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট নিখিল রঞ্জন শর্মা প্রমুখ।

    ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোখলেছুর রহমান উজ্জল জানান, হবিগঞ্জে মোট ১৬ হাজার ৩শত ১৮টি ফাইজারের টিকা এসেছে। মওজুদ সাপেক্ষে সবাইকে দেওয়া হবে, তবে প্রবাসীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

    তিনি আরো বলেন, ফাইজার টিকা প্রদানের জন্য শীতাতপনিয়ন্ত্রিত কক্ষের প্রয়োজন বিধায় আমরা নতুন ভবনের একটি শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে টিকা প্রদানের ব্যবস্থা করেছি।

    সারা দেশে ১৯টি জেলায় এই টিকা প্রদান করা হচ্ছে, তার মধ্যে হবিগঞ্জ জেলা একটি।

  • নবীগঞ্জে ইভটিজিং এর অপরাধে ৬ মাসের জেল

    নবীগঞ্জে ইভটিজিং এর অপরাধে ৬ মাসের জেল

    হবিগঞ্জের নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে এক জনকে আটক করেছে মোবাইল কোর্ট। এসময় তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আটক ব্যাক্তি মোঃ মিয়াদ মিয়া উপজেলার কুর্শি ইউনিয়নের বাসিন্দা।

    সূত্রে জানা যায়, ১১ অক্টোবর সকালে ৮ বছর বয়সী ৩য় শ্রেনীর এক স্কুল পড়ুয়া ছাত্রীকে কুর্শি ইউনিয়নের ঝিলকা গ্রামের গউস মিয়ার ছেলে মোঃ মিয়াদ মিয়া (২৫) স্কুলে যাতায়াতের সময় ইভটিজিং করত।

    খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ঘটনাস্থলে পৌছে উপস্থিত সাক্ষী এবং অপরাধ স্বীকার করার ভিত্তিতে দণ্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারায় মোবাইল কোর্ট এর মাধ্যমে ২০০৯ এর ৭(২) ধারা মতে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

    আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানার এস আই লুৎফর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য।

  • নৌকায় ভোট দেওয়াতেই দেশে এত উন্নয়ন-আব্দুল মজিদ খান এম‌পি

    নৌকায় ভোট দেওয়াতেই দেশে এত উন্নয়ন-আব্দুল মজিদ খান এম‌পি

    দিলোয়ার হোসাইন ঃ স্কুল-কলেজ- মাদ্রাসায় নতুন নতুন ভবন। শিক্ষার্থীদের উপবৃত্তি, টিফিন, বই-খাতা সহ বিভিন্ন উপকরন প্রদান। শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছেন।

    বিভিন্ন রাস্তা-ঘাট তৈরি,হাট বাজারের উন্নয়ন, বিভিন্ন শ্রেনী- পেশার মানুষকে ভাতার আওতায় অন্তর্ভূক্ত করা। নারীদেরকে বিভিন্নভাবে সম্মানিত করা, লিঙ্গ বৈষম্য দূর করাসহ দেশের প্রতিটি সেক্টরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়েছেন। আপনারা নৌকা মার্কায় ভোট দেওয়াতে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে আজ সারা বাংলাদেশের অভূতপূর্ব
    উন্নয়ন হচ্ছে।হবিগঞ্জের বানিয়াচংয়ে বিভিন্ন স্কুল কলেজের নতুন নতুন ভবন উদ্ধোধন কালে উপরোক্ত বক্তব্য প্রদান করেছেন হবিগঞ্জ-২আসনের সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান।

    ১১ অক্টোবর সোমবার সকাল ১১টায় বানিয়াচং
    উপজেলার ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের গরীব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা নতুন ভবন উদ্ধোধন করা হয়।

    উদ্ধোধনী উপলক্ষ্যে অভিবাভক ও সুধী সমাবেশ
    অনুষ্টিত হয়।

    স্কুল পরিচালনা কমিঠির সভাপতি খেলু মিয়ার
    সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
    স্থানীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিঠির
    সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।

    এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের
    সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,উপজেলা
    আওয়ামীলীগ নেতা সাবেক জিএস নজরুল
    ইসলাম,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মুত্তাকিম
    বিশ্বাষ,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আশরাফ
    সোহেল,যুবলীগের যুগ্মসাধারন সম্পাদক আজমল
    হোসেন খান,প্রধান শিক্ষক আওলাদ
    হোসেন,উপজেলা যুবলীগের সাংগঠনিক
    সম্পাদক মারুফ হোসেন,স্বেচ্ছাসেবকলীগের
    সাধারন সম্পাদক আবু আশসাফ বাবু,ছাত্রলীগের
    সভাপতি মাহমুদুল হোসেন খান মামুন,যুবলীগ
    নেতা হাফিজুর রহমান প্রমূখ।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা আরজু নিয়া,সর্দার আব্দুর রশিদ, সর্দার ফুল মিয়া,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইম হাসান পুলক,সাংবাদিক আক্তার হোসেন আলহাদী,হৃদয় খান।উল্লেখ্য যে, গরীব হোসেন সরকারি প্রাথমিক
    বিদ্যালয়ের ভবন ৬২ লক্ষ ৭৫ হাজার টাকায় নির্মাণ করা।

    এছাড়া একই দিনে হেদায়েত উল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুরুজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।।

  • লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত ২

    লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত ২

    হবিগঞ্জের লাখাই সড়কের শালদিঘা গ্রাম অংশে সড়ক দূর্ঘটনায় মহিলাসহ আহত ২।

    আজ ১১ই অক্টোবর সোমবার দুপুর ১.২০ মিনিটে দূর্ঘটনাটি ঘটেছে।

    সিএনজি চালিত অটোরিকশা সড়কের পাশে খাদে পড়ে যায়।

    স্থানীয়রা জানান, আহত নারী রাস্তা পার হওয়ার সময় ঐ মহিলাকে বাঁচাতে অটোরিকশা নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে অটোরিকশার  যাত্রীরাও আহত হন।

    আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।