Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে দুর্গা পুজা অত্যন্ত সুষ্ঠভাবে সম্পন্ন হবে – এমপি আবু জাহির

    হবিগঞ্জে দুর্গা পুজা অত্যন্ত সুষ্ঠভাবে সম্পন্ন হবে – এমপি আবু জাহির

    হবিগঞ্জ জেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, হবিগঞ্জে দুর্গা পুজা অত্যান্ত সুষ্ঠভাবে সম্পন্ন হবে, এনিয়ে সংশয়ের কোন কারণ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা সব সময় আপনাদের পাশে আছে। কিছু অসাধু চক্র ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদের এই হীন উদ্দেশ্য কখনো সফল হবে না।

    আজ বৃহস্পতিবার রাত ৮টায় শহরের কালিবাড়ীতে হবিগঞ্জ জেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

    এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম, হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট ত্রিলক কান্তি বিজন, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শংঙ্খ শুভ্র রায় প্রমুখ।

  • বানিয়াচংয়ে দূর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেছেন-এমপি মজিদ খান

    বানিয়াচংয়ে দূর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেছেন-এমপি মজিদ খান

    হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান বানিয়াচং উপজেলার দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন দূর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেছেন।

    ১৪ অক্টোবর সারাদিন ব্যাপী ১০ নং সুবিদপুর ইউনিয়ন ১নং উঃপূঃ,২ নং উঃপঃ,৩নং দঃপূঃ,৪নং দঃপঃ ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় দূর্গোৎসবে পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

    এ সময় এমপি আব্দুল মজিদ খান বলেন, ” এই দেশ আমাদের সকলের। দেশের স্বাধীনতা অর্জন করতে এ দেশের সব ধর্মের মানুষ যুদ্ধ করে রক্ত বিলিয়ে দিয়ে দেশকে শত্রুুমুক্ত করেছেন। অসাম্প্রদায়িক চেতনার বলে বলীয়ান হয়েই দেশ স্বাধীন হয়েছিলো। কাজেই ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতেই হবে।এর বিকল্প আমাদের সামনে নাই। আজকে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে কেবল দেশটির রাষ্ট্র ক্ষমতায় আওয়ামীলীগের নেতৃত্ব আছে বলেই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন বলেই এত-এত উন্নয়ন সাধিত হচ্ছে। শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলেই আমি এমপি হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। শুধু দেশের ভিতরে উন্নয়নই নয়,শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রশংসা কুড়াচ্ছে। ”

    এমপি এডঃ আব্দুল মজিদ খানের সাথে এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,উপজেলা আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি রেখাছ মিয়া,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কৃষ্ণদেব,আরফান উদ্দিন,উপজেলা যুবলীগের যুগ্মসাধারন সম্পাদক আজমল হোসেন খান,শাহজাহান মিয়া,শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ,ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন,ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হোসেন খান মামুন,সাধারন সম্পাদক সাইম হাসান পুলক প্রমূখ।

  • বানিয়াচংয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

    বানিয়াচংয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

    দিলোয়ার হোসাইন: হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্টিত হয়েছে।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সভা ও অগ্নিনির্বাপণ মহড়া‘র আয়োজন করা হয়।

    ১৩ অক্টোবর বুধবার সকাল ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি।

    প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন পল্লীবিদ্যুৎয়ের ডিজিএম মামুন মোল্লা,বানিয়াচং ফায়ার ষ্টেশনের ইনচার্জ শেখ সৈয়দ, ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ,বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া প্রমূখ।
    এ সময় বক্তারা বলেন,দূর্যোগ দুই ধরনের। প্রাকৃতিক ও মানবসৃষ্ট।

    নিজেদের সচেতনতার মাধ্যমে প্রাকৃতিক ক্ষয়ক্ষতির হাত থেকে জানমালের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।

    অন্যদিকে মানবসৃষ্ট দূর্যোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব নিজেদের সচেতনতার মাধ্যমে।

    বক্তারা এসময় আরোও বলেন যে,হাওরে বজ্রপাত থেকে মানুষকে বাচাতে হলে পাকা স্থাপনা ও বজ্রপাতরোধী দন্ড স্থাপন করা প্রয়োজন।
    সভা শেষে বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্টিত হয়েছে।

  • শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ আন্তজেলা ডাকাত গ্রেফতার

    শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ আন্তজেলা ডাকাত গ্রেফতার

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ ৫ আন্তজেলা ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

    মঙ্গলবার(১২ অক্টোবর) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের বিশাউড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলো ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার লাল মিয়ার ছেলে রুহুল আমিন (২১), সিলেট মেট্রোপলিটনের পশ্চিম পীর মহল্লার আব্দুল হাফিজের ছেলে নিজামুর রহমান (৩৫), খাদিমনগর এলাকার নুর মিয়ার ছেলে আল আমিন (২১), মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সুলতান মিয়ার ছেলে মিজান মিয়া (২০), সিলেট জেলার জালালাবাদ উপজেলার তাজ উদ্দিনের ছেলে ফুল মিয়া (২১)।

    শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন ডাকাতির প্রস্তুতিকালে তাদের অস্ত্রসহ আটক করা হয়।

  • শায়েস্তাগঞ্জে ১হাজার পিস ইয়াবাসহ ২যুবক র‌্যাবের জালে

    শায়েস্তাগঞ্জে ১হাজার পিস ইয়াবাসহ ২যুবক র‌্যাবের জালে

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১ হাজার ১০ পিস ইয়াবাসহ ২ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

    বুধবার সকাল সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি দল ল্যাফটেনেন্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার ড্রাইভার বাজারে অভিযান চালায়।

    অভিযানকালে ১ হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ব্রাক্ষনবাড়িয়ার কসবা উপজেলার শিমরাই গ্রামের ফরিদ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ জিলানী (৩৫) ও একই গ্রামের মোঃ রহমত উল্লাহ (২২) কে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

  • মাধবপুরে দূর্যোগ প্রশমন দিবস ও সিপিপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    মাধবপুরে দূর্যোগ প্রশমন দিবস ও সিপিপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    হবিগঞ্জের মাধবপুরে মুজিবর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।

    দিবসটি উপলক্ষে বুধবার (১৩ অক্টোবর) সকালে মাধবপুর প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভিন্ন দপ্তরের প্রধান ও সাংবাদিকগন।

    আলোচনা সভার পরই শহীদ মিনার চত্বরে মাধবপুর ফায়ার সার্ভিস সাধারণ জনগণকে অগ্নিকাণ্ড সর্ম্পকে ধারণা দেন এবং কিভাবে দুর্যোগ মোকাবিলা করা যায় তার একটি মহড়া প্রদর্শন করেন।

    সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন থাকা এবং ভূমিকম্প, বজ্রপাতসহ যেকোনো বিপদে আতঙ্কিত না হয়ে মোকাবিলা করার কৌশল শিখে রাখা এবং যেকোনো দুর্যোগে প্রশাসনকে অবহিত করার কথা বলেন।

  • হবিগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

    হবিগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

    আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস এবং সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে হবিগঞ্জে অগ্নিকাণ্ড ও ভুমিকম্প সচেতনতা বিষয়ক আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয় ।

    বুধবার ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বিয়াম লাইব্রেরি স্কুল মাঠে হবিগঞ্জ জেলা প্রশানের উদ্ধোগে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।

    হবিগঞ্জে-আন্তর্জাতিক-দূর্যোগ-প্রশমন-দিবস-উপলক্ষে-আলোচনা-সভা-ও-মহড়া-অনুষ্ঠিত
    মহড়ায় দ্রুতগতিতে আগুন নেভানোর দৃশ্য।

    “মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দূর্যোগ প্রস্তুতি”
    এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

    অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মোঃ রফিক, জেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, বিটিভি জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান সাদেক, বিয়াম লাইব্রেরি স্কুলের প্রিন্সিপাল সৈয়দা রওশন আরা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান, ফায়ার সার্ভিসের পরিদর্শক আকিকুর রহমান।

    হবিগঞ্জে-আন্তর্জাতিক-দূর্যোগ-প্রশমন-দিবস-উপলক্ষে-আলোচনা-সভা-ও-মহড়া-অনুষ্ঠিত
    আহতদের প্রাথমিক ব্যবস্থাপনা করছে ফায়ার সার্ভিসের লোকজন।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, যেকোন প্রাকৃতিক দূর্যোগে আমাদেরকে ভয় না পেয়ে সাথে সাথে নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসতে হবে। পাশাপাশি ফায়ার সার্ভিস এবং অন্যান্য সাহায্য সহায়তাকারী বাহিনীকে খবর দিতে হবে।

    হবিগঞ্জে-আন্তর্জাতিক-দূর্যোগ-প্রশমন-দিবস-উপলক্ষে-আলোচনা-সভা-ও-মহড়া-অনুষ্ঠিত
    আগুনের ভিতর থেকে উদ্ধার করে নিয়ে আসার দৃশ্য।

    তাছাড়া আমাদের সকল ছেলে মেয়েদেরকে যেকোন বিষয়ে প্রাথমিক ব্যবস্থাপনা সর্ম্পকে ঞ্জান এবং দক্ষতা থাকা জরুরী।