Category: হবিগঞ্জ

  • মাধবপুরে সাম্প্রদায়িক হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে  সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

    মাধবপুরে সাম্প্রদায়িক হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

    হবিগঞ্জের মাধবপুরে দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে “সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা “অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বিকালে মাধবপুর আওয়ামী লীগ আয়োজিত উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করে ঢাকা সিলেট মহাসড়ক সহ বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে উপজেলা প্রবেশ পথে এক সমাবেশ করে ।

    এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান,যুগ্ন সম্পাদক ,এখলাছুর রহমান ,সাংঠনিক সম্পাদক শেখ মোজাহিদ বিন ইসলাম, বেনু মাধব রায়, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহ সেলিম, আওয়ামীলীগ আন্দিউড়া ইউনিয়ন সেক্রেটারী মিজানুর রহমান,হিন্দু বুদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি হরিষ চন্দ্র দেব, পুজা উদযাপন পরিষদের সেক্রেটারী লিটন রায়, ব্যবসায়ী জগদীশ চন্দ্র ঘোষ, উপজেলা যুবলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান,মহিলা আওয়ামীলীগ সভানেত্রী রোকেয়া বেগম, কৃষক লীগ আহবায়ক জামাল উদ্দিন,ছাত্রলীগ সভাপতি আনু মোহাম্মদ সুমন, সেচ্ছাসেবক লীগের আহবায়ক আলমঙ্গীর হোসেন টিপু প্রমুখ।

  • শায়েস্তাগঞ্জে শেখ রাসেল দিবস পালিত

    শায়েস্তাগঞ্জে শেখ রাসেল দিবস পালিত

    যথাযথ কর্মসূচীর মধ্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালিত হয়েছে।

    শেখ রাসেল দিবস- ২০২১ উপলক্ষে ১৮ অক্টোবর সোমবার সকাল ৯ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর সহযোগীতায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গাজীউর রহমান ইমরান, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল্লা সরদার।

    এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নূরপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছুর রহমান, ব্রাহ্মণডোরা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ রমা পদ দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুর রহমান, একাডেমি সুপার ভাইজার জগদীশ চন্দ্র দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, থানা ভারপ্রাপ্ত (তদন্ত) ওসি মোর্শেদ আলম, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিক মিয়া, শায়েস্তাগঞ্জ প্লেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও সাপ্তাহিক জনতার দলিল এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, উপজেলা রিপোটার্স ইউনিটি সভাপতি মোঃ মামুন চৌধুরী, উপজেলা অনলাইন প্লেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ প্লেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মঈনুল হাসান রতন, শাহ মোস্তফা কামাল প্রমুখ।

    উক্ত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি, শিক্ষক, আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    শেখ রাসেল দিবস – ২০২১ উপলক্ষে স্থানীয় শেখ রাসেল জাতীয় শিশু – কিশোর পরিষদের উদ্যেগে কেক কাটা ও চিত্রাংকন প্রতিযোগীতার মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। অন্যদিকে শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের নানা কর্মসূচী পালন করা হয়। এছাড়া শেখ রাসেল এর রুহের মাগফিরাত কামনা করে উপজেলার প্রত্যেক মসজিদে বিশেষ মোনাজাত এর আয়োজন করা হয়।

  • ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হবিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

    ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হবিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

    ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে হবিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প করবেন ডাঃ এ.বি.এম. মাহবুবুর রহমান।

    আগামীকাল সোমবার ১৯ই অক্টোবর জামেয়া গাউছিয়া সুন্নিয়া একাডেমি পৈল রোড হবিগঞ্জের প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে সকল ধরণের রোগিদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

    ডাঃ এ.বি.এম. মাহবুবুর রহমান তিনি দীর্ঘদিন জহুরুল ইসলাম মেডিকেল কলেজে লেকচারার হিসাবে ছিলেন।
    পরে তিনি হবিগঞ্জে স্থায়ীভাবে চলে আসেন। এখন নিয়মিত রোগী দেখছেন গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার কোর্ট স্টেশন, পুলিশ ফাঁড়ির সামনে (২য় তলা), হবিগঞ্জ।

    ডাঃ এ.বি.এম. মাহবুবুর রহমান হবিগঞ্জের একমাত্র ডাক্তার যিনি এই প্রথম হবিগঞ্জে (FNAC) এবং মাংস পরীক্ষা করে থাকেন।

    উল্লেখ্য, তিনি প্রতিবছর মিলাদুন্নবী সাঃ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প করে আসছেন। গতবছর তার জন্মস্থান চুনারুঘাটে ফ্রি মেডিকেল ক্যাম্প করেন।

  • অশ্লীল ভিডিও ও ছবি সংরক্ষণ এবং বিক্রয়ের দায়ে নবীগঞ্জে জরিমানা

    অশ্লীল ভিডিও ও ছবি সংরক্ষণ এবং বিক্রয়ের দায়ে নবীগঞ্জে জরিমানা

    শাহরিয়ার আহমেদ শাওন, নবীগঞ্জ

    হবিগঞ্জের নবীগঞ্জে অশ্লীল ভিডিও ও ছবি সংরক্ষণ এবং বিক্রয়ের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা ও অপরাধে ব্যবহৃত ০২ টি কম্পিউটার (CPU) জব্দ ও বাজেয়াপ্ত করা হয়েছে।

    নবীগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন।

    সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ চৌদ্দ হাজারী মার্কেটের নয়নমনি কম্পিউটার নেট নামক একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় নয়নমনি সরকারের কম্পিউটারে গোপনে সংরক্ষিত অশ্লীল ভিডিও ফুটেজ ও ছবি পাওয়া যায়।

    অপরাধীর দোষ স্বীকার ও সাক্ষীর ভিত্তিতে ১৮৬০ এর ২৯২ ধারায় ও মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে অশ্লীল ভিডিও ধারণ ও সংরক্ষনের অভিযোগে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অপরাধে ব্যবহৃত ২ টি কম্পিউটার (CPU) জব্দ ও বাজেয়াপ্ত করা হয়।

  • লাখাইয়ে  শেখ রাসেল দিবস উদযাপিত

    লাখাইয়ে শেখ রাসেল দিবস উদযাপিত

    লাখাইয়ে শহীদ শেখ রাসেল এর ৫৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে লাখাইয়ে নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

    এ উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) উপজেলা প্রসাশনের আয়োজনে সকাল ৭ ঘটিকায় শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতি তে পুষ্পান্জলী অর্পণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

    পরে এক আলোচনা সভা উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে এর সন্চালনায় অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। আলোচনায় অংশ নেন সহকারি কমিশনার ( ভূমি) রুহুল আমিন,বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়,পরিবার পরিকল্পনা অফিসার গৌতম রায়, কৃষি অফিসার শাকিল খোন্দকার, মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার, আব্দুল মতিন,আবুল কাসেম প্রমুখ।

    সভায় উপস্থিত বক্তৃতা ও প্রোগ্রামিং কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ছাত্রছাত্রী দের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

  • পুটিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় মনোনয়ন  ফরম নিলেন ৯ নৌকা প্রত্যাশী

    পুটিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় মনোনয়ন ফরম নিলেন ৯ নৌকা প্রত্যাশী

    জুবায়ের আহমেদ,বাহুবল

    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার ১৭ অক্টোবর বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় পুটিজুরী বাজারে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

    ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পুটিজুরী ইউপির চেয়ারম্যান মোঃ সামছু উদ্দিন তারা মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ মিয়া ও ছাত্রলীগ সভাপতি রমজান আলীর পরিচালনায়, অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর নুর মানিক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, বক্তৃব্য রাখের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি,বশির আহমেদ, আব্দুল কদ্দুস,মাস্টার মখলিছুর রহমান,এম রশিদ আহমেদ, ফারুকুর রশিদ ফারুক,ফজলে এলাহী লুলু, পুটিজুরী ইউনিয়ন আওয়ামিলীগের বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    সভায় মনোনয়ন ফরম কিনেছেন ৯জন নৌকার মনোনয়ন প্রত্যাশী। তারা হলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ মিয়া,বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সামছু উদ্দিন তারা মিয়া, সাবেক চেয়ারম্যান ও জেলা তাঁতী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুদ্দত আলী, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা খন্দকার মোঃ হিরা মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শাহ মাজিদুর রহমান শিপু, ইউনিয়ন যুবলীগ সভাপতি ফজলে এলাহী লুলু, শাহাব উদ্দিন, শামীম ছিদ্দিকী ও শফিউল আলম চৌধুরী স্বপন। তারা ৯ জনই নৌকা প্রতীক এর আশায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন। আগামী ২২ অক্টোবর ফরম পূরণ করে ১২ হাজার টাকা জামানত সহ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ মজিদ তালুকদারের কাছে জমা দেয়ার কথা রয়েছে।

  • সদর হাসপাতালে রোগীদের ম্যাট্রেক্সে দেখে অসন্তোষ স্বাস্থ্য মহাপরিচালকের

    সদর হাসপাতালে রোগীদের ম্যাট্রেক্সে দেখে অসন্তোষ স্বাস্থ্য মহাপরিচালকের

    স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, সরকারের সমউপযোগী প্রদক্ষেপের কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। স্বাস্থ্যসেবা মানুষের দুরগড়ায় পৌছে দেওয়ার জন্য নিরলসভাবে ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া প্রধানমন্রী সারাদেশে কমিউনিটি ক্লিনিকসহ বিকেন্দ্রিভুত সেবা চালু করেছেন।

    তিনি আরো বলেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরকে এমনভাবে পাঠদান করতে হবে, যাতে তারা যোগ্য নাগরীক হিসেবে গড়ে উঠে, দেশ এবং দশের সেবায় নিজেকে আত্ত্বনিয়োগ করতে পারে।

    সদর হাসপাতালে রোগীদের ম্যাট্রেক্সে দেখে অসন্তোষ স্বাস্থ্য মহাপরিচালকের

    তিনি আজ রবিবার ১৭ অক্টোবর হবিগঞ্জ ২৫০ শর্য্যা আধুনিক সদর হাসপাতাল এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ পরিদর্শন শেষে সার্কিট হাউজে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

    এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী করোনাকালীন সময়ে হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসনের সমন্বিত উদ্ধোগের একটি চিত্র উপস্থাপন করেন।

    এর আগে মহাপরিচালক ডা.আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সদর হাসপাতালের ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলে তাদের খোজ খবর নেন। ওর্য়াড পরিদর্শনের সময় তিনি রোগীদের ব্যবহারের জন্য ম্যাট্রেক্সের অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত চাহিদাপত্র দিয়ে ম্যাট্রেক্সে সংগ্রহের নির্দেশনা প্রদান করেন।

    পাশাপাশি তিনি নতুন ভবনে করোনার টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন।

    সদর হাসপাতালে রোগীদের ম্যাট্রেক্সে দেখে অসন্তোষ স্বাস্থ্য মহাপরিচালকের

    পরিদর্শন শেষে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব(উন্নয়ন) মো: সাইদুর রহমান, অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো: অলিউল্লাহ, এনডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা.নাসিমা সুলতানা,অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা.মীরজাদী সেব্রিনা ফ্লোরা, পরিচালক(স্বাস্থ্য), সিলেট বিভাগ ডা.হিমাংশু লাল রায়, সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।