Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

    হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

    হবিগঞ্জ পুলিশ লাইন্স এ মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা উক্ত কিট প্যারেড পরিদর্শন করেন। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলে নঅতিরিক্ত পুলিশ সুপার (সদর)মাহমুদুল হাসান।

    আজ বৃহস্পতিবার ২১ অক্টোবর সকালে জেলা পুলিশের নিয়মিত প্যারেডের অংশ হিসেবে এ কিট প্যারেড অনুষ্ঠিত।

    অভিবাদন গ্রহণ শেষে প্যারেডে উপস্থিত সকলের কিট সামগ্রী পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা ।

    হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

    কিট প্যারেডে উপস্থিত সকল পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল অনুসরণ, উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন।

    এছাড়া তিনি গর্বিত পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও দায়িত্বশীলতার সহিত কাজ করার আহ্বান জানান।

  • লাখাইয়ে ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী র‌্যাবের আটক

    লাখাইয়ে ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী র‌্যাবের আটক

    র‌্যাব -৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্প এর অভিযানে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা থেকে ২ হাজার ৭ শত ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ।

    ২০ অক্টোবর বুধবার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব ইউনিয়নে অভিযান চালায়।

    এসময় সিংগগ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মোঃ আব্দুল্লাহ এর বসত বাড়ীর দক্ষিণ পাশে এবং মনি মিয়ার ছেলে মোঃ সালাউদ্দিন (২৯) এর ফাঁকা জায়গা উপর হইতে ২৭২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী মৃত মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ জীবন আহম্মেদ (২০) মৃত সাগর আলীর ছেলে মোঃ লাউস মিয়া (৪৫)কে আটক করা হয়।

    পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামী’কে লাখাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১০ (খ)/৪১ ধারা মূলে হস্তান্তর প্রক্রিয়া চলমান।

  • সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের বিশেষ মতবিনিময় সভা

    সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের বিশেষ মতবিনিময় সভা

    হবিগঞ্জের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷

    ১৯ অক্টোবর বুধবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে
    এই বিশেষ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

    এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান,সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ এডভোকেট আলমগীর চৌধুরী,হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম প্রমূখ৷

    এসময় সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তিপূর্ণ হবিগঞ্জ বজায় রাখতে ধর্মীয় নেতাদের অগ্রণী ভূমিকা পালনে আহবান জানান সম্মানিত জেলা প্রশাসক।

  • লাখাইয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে মতবিনিময়  সভা অনুষ্টিত

    লাখাইয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে মতবিনিময় সভা অনুষ্টিত

    হবিগঞ্জের লাখাইয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে’ উপজেলার নির্বাহী অফিসার এর কার্যালয়ে সনাতন ধর্মীয় সংগঠনের স্থানীয় প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বুধবার (২০ অক্টোবর) বিকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা লুসি কান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ রুহুল আমিন, লাখাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত।

    চলমান পরিস্থিতির বিষয়ে” বক্তব্য রাখেন উপজেলা হিন্দু- বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য্য, উপজেল পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী, সম্পাদক সম্পাদ রায়, মলয় দেব, ঐক্য পরিষদের সভাপতি জ্যোতি রন্জনসিংহা স্বপন নেতৃবৃন্দ প্রমুখ।

    লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা লুসি কান্ত হাজং বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য বজায় রাখতে, সকলের সহযোগিতা, সহমর্মিতা, ধৈর্য্য এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে লাখাই উপজেলার সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য, সকলের প্রতি অনুরোধ জানান তিনি ।

  • বানিয়াচং আওয়ামীলীগের বর্ধিত সভা ২৪ অক্টোবর

    বানিয়াচং আওয়ামীলীগের বর্ধিত সভা ২৪ অক্টোবর

    বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্টিত হতে যাচ্ছে ২৪ অক্টোবর।

    দীর্ঘদিন পর অনুষ্টিত বর্ধিত সভাকে কেন্দ্র করে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

    বর্ধিত সভাকে জাকজমক করার জন্য ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে।

    উপজেলা আওয়ামীলীগ সূত্রে জানা যায়, স্থান হিসেবে বাছাই করা হয়েছে বানিয়াচং উপজেলা পরিষদ মাঠ।
    আগামী ২৪ অক্টোবর রবিবার বিকাল ৪টা থেকে শুরু হবে বর্ধিত সভা।

    বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার।

    সভা পরিচালনা করবেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আবু জাহির এমপি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাধারন সম্পাদক এডঃ আলমগীর চৌধুরী। দায়িত্বপ্রাপ্ত নেতা সহসভাপতি শেখ শামসুল হক, সজিব আলী, ডাঃ অসিত বরন রায়, যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম।

    বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভাকে সফল ও সার্থক করে তোলার জন্য উপজেলা আ

    আওয়ামীলীগের সকল ইউনিটের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান। এমপি মজিদ খান বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ২০ অক্টোবর বর্ধিত সভার স্থান পরিদর্শন করেছেন।

    এ সময় তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ হবিগঞ্জ জেলার মধ্যে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী ইউনিট।

    এখানকার নেতাকর্মীরা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকের মধ্যে সবসময় লালন করে। বর্ধিত সভাটি আশা করছি খুবই সফল ও ফলপ্রসু হবে। আমি বর্ধিত সভার সফলতা কামনা করছি।

  • মাধবপুরে ঈদে মিল্লাদুন্নবী (সাঃ) পালিত

    মাধবপুরে ঈদে মিল্লাদুন্নবী (সাঃ) পালিত

    হবিগঞ্জের মাধবপুরে ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের উদ্যোগে ঈদে মিল্লাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে জশনে জুলুছ পালিত হয়েছে।

    আজ ( বুধবার) সকালে উপজেলার বিভিন্ন স্থানে এবং কাশিমনগর এলাকা থেকে খান্দুরা হাবিলির সৈয়দ রেজাউল কামাল ওয়াছিম এর নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। বিশাল এ রেলি কাশিমনগর হতে বহরা-মিস্ত্রুর বাড়ি -মনতলা তেমুনিয়া-ও মনতলা স্টেশন বাজার হয়ে শাহজালাল সরকারি কলেজে এসে শেষ হয় ।

    এতে বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কয়েক হাজার আশেকে ভক্তগন উপস্থিত ছিলেন। পরে মনতলা সরকারি শাহজালাল কলেজ মাঠে বিশেষ দোয়া অনুষ্টিত হয়।

  • বানিয়াচংয়ে ধর্মীয় নেতাদের সঙ্গে থানা প্রশাসনের সম্প্রীতি সভা

    বানিয়াচংয়ে ধর্মীয় নেতাদের সঙ্গে থানা প্রশাসনের সম্প্রীতি সভা

    হবিগঞ্জের বানিয়াচংয়ে মুসলিম উলামা ও হিন্দু সম্প্রদায়ের নেত্রীবৃন্দের সাথে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৯ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টায় বানিয়াচং থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সভাপতিত্বে আলেম উলামা ও সনাতন হিন্দু নেতাদের সঙ্গে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।

    সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে। এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস, মাওলানা আব্দুল বাছিত আজাদ , মাওলানা শায়েখ মখলিছুর রহমান, অধ্যক্ষ আব্দাল হোসেন খান, কাজী আতাউর রহমান, মাওলানা শায়েখ আব্দুল ওয়াদুদ, মাওলানা গোলাম কাদির, মাওলানা আব্দুল জলিল ইউসূফী, মাওলানা মশিউর রহমান, বানিয়াচং পূজা উদযাপন কমিটির সভাপতি বাদল ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মাদব দেব, হিন্দু বৌদ্ধ ও খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি বিপুল ভূষণ রায়, সাধারণ সম্পাদক কাজল চ্যাটার্জীসহ উভয় ধর্মের সিনিয়র নেতৃবৃন্দ।

    নেতৃবৃন্দ বানিয়াচংয়ের সকল ধর্ম-বর্ণ, শ্রেণিপেশা ও মতের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে প্রশাসনকে আশ্বস্ত করেছেন এবং কোন ধরণের গুজবে কান না-দিতে সবার প্রতি বিনীত আহবান জানিয়েছেন। তাছাড়া দ্রুত সময়ের মধ্যে উভয় ধর্মের নেতাদের নিয়ে একসাথে সম্প্রীতি সভা করায় পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানান ধর্মীয় নেতৃবৃন্দ।