Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সম্প্রীতি মানববন্ধন

    হবিগঞ্জে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সম্প্রীতি মানববন্ধন

    সারাদেশে সহিংসতার প্রতিবাদে হবিগঞ্জে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের উদ্ধোগে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মানববন্ধনের আয়োজন করা হয়।

    রবিবার ২৪ অক্টোবর সকালে হবিগঞ্জ ২৫০ শর্যা আধুনিক সদর হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে সদর হাসপাতালের ডাক্তার নার্সসহ বিভিন্ন সেবাদানকারী এ সম্প্রীতি বজায় রাখার মানববন্ধনে অংশ গ্রহন করেন।

    মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান উজ্জল, হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ আমিনুল হক সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মমিন উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন প্রমুখ।

    এসময় বক্তাগণ বলেন, মানুষের জীবনমান, দেশের উন্নয়ন এবং শান্তি শৃংখলা রক্ষার জন্য নিজেদের মধ্যে সম্প্রীতির বিকল্প নাই। কাজেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে সাম্প্রদায়িক উস্কানি না দিয়ে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। সম্প্রীতির মিলবন্ধন তৈরী করতে হবে।

  • মাধবপুরে ৩০ কেজি গাঁজাসহ  গ্রেপ্তার

    মাধবপুরে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

    হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র‌্যাব অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ৩ বোতল বিয়ারসহ মোঃ জাহিদুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

    রোববার (২৪ অক্টোবর) ভোর ৬ টার সময় র‌্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্প অভিযান চালিয়ে উপজেলার আন্দিউড়া থেকে জাহিদুল নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

    গ্রেফতার কৃত জাহিদুল কুমিল্লা জেলার লালমাই উপজেলার জয়শ্রী মুন্সিবাড়ির জোবায়ের আহম্নেদ এর ছেলে।

    র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে বিপুল পরিমাণ মাদক সহ জাহিদুরকে গ্রেফতার ক‌রে।

    পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতার আসামিকে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১৯ (গ)/২৪(ক)/৩৮/৪১ ধারামূলে হস্তান্তর প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে র‌্যাব।

  • হবিগঞ্জে মাদকবিরোধী প্রচারণামূলক প্রীতি ভলিবল ম্যাচের উদ্ধোধন

    হবিগঞ্জে মাদকবিরোধী প্রচারণামূলক প্রীতি ভলিবল ম্যাচের উদ্ধোধন

    স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মাদকবিরোধী প্রচারণামূলক প্রীতি ভলিবল ম্যাচের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, যুব সমাজকে মাদক থেকে বাচাতে খেলাধুলার বিকল্প নাই। মাদক শুধু একজন ব্যক্তি নয়, পুরো পরিবার এমনকি একটি সুস্থ্য সমাজকেও ধ্বংস করে ফেলে। তাই আমাদের সন্তানদেরকে মাদকের ছোবল থেকে বাচাতে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে।

    “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ রবিবার ২৪ অক্টোবর সকাল ১১টায় হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচের উদ্ধোধন করা হয়।

    হবিগঞ্জে-মাদকবিরোধী-প্রচারণামূলক-প্রীতি-ভলিবল-ম্যাচের-উদ্ধোধন

    পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান প্রমুখ ।
    অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ফুটবলার ও ধারা ভাষ্যকার শফিউল আলম শাফি।

  • বানিয়াচং আওয়ামীলীগের বর্ধিত সভা আগামীকাল র‌বিবার

    বানিয়াচং আওয়ামীলীগের বর্ধিত সভা আগামীকাল র‌বিবার

    দি‌লোয়ার হোসাইনঃ বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্টিত হতে যাচ্ছে আগামীকাল রবিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মাঠে।

    দীর্ঘদিন পর অনুষ্টিত বর্ধিত সভাকে কেন্দ্র করে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। বর্ধিত সভাকে জাকজমক করার জন্য ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে।

    উপজেলা আওয়ামীলীগ সূত্রে জানা যায়, স্থান হিসেবে বাছাই করা হয়েছে বানিয়াচং উপজেলা পরিষদ মাঠ। ২৪ অক্টোবর রবিবার বিকাল ৩টা থেকে শুরু হবে বর্ধিত সভা।

    বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার।

    সভা পরিচালনা করবেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাধারন সম্পাদক এডঃ আলমগীর চৌধুরী।

    দায়িত্বপ্রাপ্ত নেতা সহসভাপতি শেখ শামসুল হক,সজিব আলী,ডাঃ অসিত বরন রায়,যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান,আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম।

    বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভাকে সফল ও সার্থক করে তোলার জন্য উপজেলা আৗযামীলীগের সকল ইউনিটের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান।

    এ সময় তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ হবিগঞ্জ জেলার মধ্যে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী ইউনিট।

    এখানকার নেতাকর্মীরা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকের মধ্যে সবসময় লালন করে। বর্ধিত সভাটি আশা করছি খুবই সফল ও ফলপ্রসু হবে। আমি বর্ধিত সভার সফলতা কামনা করছি।

  • লাখাইয়ে বিট পুলিশিং ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

    লাখাইয়ে বিট পুলিশিং ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

    মাদক সন্ত্রাস জঙ্গিবাদ নারী নির্যাতন এবং ইভটিজিং মুক্ত সমাজ গঠনের লক্ষে বাংলাদেশ পুলিশের উদ্ধোগে বিট পুলিশিং এবং সম্প্রীতি সভার আয়েজন করা হয়।

    আজ শনিবার ২৩ অক্টোবর হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজন গ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্ধোগে শিবপুর এবং মাদনা গ্রামে এসভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, পুরোহিত এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এসময় বক্তাগণ বলেন, মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠনের জন্য ব্যক্তিগত এবং সামাজিক সচেতনতার প্রয়োজন। পুলিশ প্রশাসনের পাশাপাশি নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে।

    তাছাড়া নারী নির্যাতন এবং ইভটিজিং এর বিরুদ্ধে পারাবারিক এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এছাড়া পুলিশ প্রশাসন সব সময় নির্যাতিত মানুষের পাশে আছে। আইনকে কখনো নিজের হাতে তুলে না নিয়ে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সহযোগীতা নেওয়ার আহবানও জানানো হয়।

  • নবীগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশ

    নবীগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশ

    সারাদেশে ধর্মীয় সহিংসতার প্রতিবাদে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গনে জাতীয় কর্মসূচির আলোকে নবীগঞ্জ উপজেলার সনাতন সম্প্রদায়ের সকল সংগঠনের সহযোগীতায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

    ২৩ অক্টোবর শনিবার সকালে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।

    উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এডভোকেট গতিগোবিন্দ দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, উপজেলা রামকৃষ্ণ সেবা সংঘের সভাপতি অধ্যাপক যতীন্দ্র চন্দ্র দাশ সামন্ত, ইসকন অধ্যক্ষ বিপিন বিহারী দাস, ইসকন সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, উপজেলা লোকনাথ সেবাসংঘের সাবেক সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য,উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি রঙ্গলাল রায়, বিকাশ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক নীলকন্ঠ দাশ সামন্ত নন্টী, পৌরসভা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি বিপুল দেব, সাধারণ সম্পাদক প্রাণেশ দেব।

    আখড়া পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বিধান ধর,লোকনাথ সেবা সংঘের সাধারন সম্পাদক সাধন চন্দ্র দাশ, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রত্নদীপ দাস রাজু, ১২ নং ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জ্যোতিষ চন্দ্র রায়,১নং ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক দেবব্রত দাশ,
    ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন কমিটির সভাপতি চিনু সুত্রধর, ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি নৃপেশ সুত্রধর, ৪নং পুজা কমিটির সাধারন সম্পাদক মাধব সরকার, গীতাস্কুলের শিক্ষক সঞ্জয় দাশ, ছাত্রনেতা অনির্বান নাগ, উপজেলা যুব পরিষদের সভাপতি রিপন দেব,উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সুব্রত চক্রবর্তী মুন্না, সনাতন বিদ্যার্থী সংঘের সভাপতি বাপ্পারাজ দে, হবিগঞ্জ জেলা সেচ্ছাসেবক মহাজোট এর সাংগঠনিক সম্পাদক স্বপন রবি দাশ, উপজেলা সেচ্ছাসেবক মহাজোটের সাধারন সম্পাদক পংকজ রায় প্রমুখ।

    অনুষ্টানের শুরুতে গীতা পাঠ করেন ইসকন মন্দিরের সাবেক অধ্যক্ষ ব্রজকৃষ্ণ ব্রম্মচারী। পরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় নিহতদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

  • বাহুবলে অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

    বাহুবলে অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

    হবিগঞ্জের বাহুবলে বেপরোয়া গতিতে চালানো মোটরসাইকেল আরোহীকে বাচাতে অল্পের জন্য রক্ষা পেলেন এনা পরিবহনের অর্ধশতাধিক যাত্রী। ব্রিজের রেলিং এর কারণে বড় ধরণের দূর্ঘটনা থেকে রক্ষা পেলেও এনা পরিবহনের একপাশ একেবারে দুমড়ে মুছড়ে যায়।

    আজ শনিবার (২৩ অক্টোবর) সন্ধায় বাহুবল উপজেলার মিরপুর বাজারে এদূর্ঘটনা ঘটে।

    স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, শনিবার সন্ধায় ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি বাস মিরপুর বাজারের ব্রিজের কাছে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল আসলে তাকে বাচাতে এনা পরিবহনের বাসটি ব্রিজের পাশে রেলিং এর সাথে ধাক্কা লেগে ঝুলে যায়। এতে মোটরসাইকেল আরোহীসহ বাসের কেউ আহত হয়নি।

    এসময় রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজট লেগে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় যানজট নিরসন করলে যান চলাচল স্বাভাবিক হয়।