Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে মুক্তাঞ্চল সাহিত্য উৎসবের উদ্ধোধন

    হবিগঞ্জে মুক্তাঞ্চল সাহিত্য উৎসবের উদ্ধোধন

    মুক্তাঞ্চল সাহিত্য উৎসবের উদ্ধোধন ও মানচিত্র প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না দেশটাকে ভালবেসে এগিয়ে নিয়ে যেতে হবে। কিছু মানুষ দেশকে অস্থিতিশীল করতে চায়, ধর্ম নিয়ে রাজনীতি করে তারা ব্যক্তি স্বার্থ হাসিল করতে চায়। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দিতে চায়।

    তিনি আরো বলেন, সাহিত্য চর্চার মাধ্যমে আগামী প্রজন্মকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস তাদের সামনে তুলে ধরতে হবে।

    আজ শনিবার ২৩ অক্টোবর সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তাঞ্চল সাহিত্য চর্চা কেন্দ্র হবিগঞ্জের আয়োজনে অনুষ্ঠানে উৎসব আয়োজক কমিটির সভাপতি মোস্তাক আহমদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা সৈয়দ জাহেদুল ইসলাম, মোঃ সিদ্দিক আলী,ফজলে এলাহী বাচ্চু প্রমুখ।

    এরপর চিত্রাঙ্গন, কবিতা আবৃতি প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান
    করা হয়।

  • নবীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় মাদ্রাসা ছাত্র গুরুতর আহত

    নবীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় মাদ্রাসা ছাত্র গুরুতর আহত

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে দুর্বৃত্তদের হামলায় সফিকুল ইসলাম ইসান (১৬) নামের এক মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছে। আহত সফিকুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    শুক্রবার সন্ধ্যা ৭টার সময় মাদ্রাসা ছাত্রের বাড়ির পাশে এই ঘটনাটি ঘটে । আহত সফিকুল ইসলাম ইসান কুর্শি গ্রামের খলিলুর রহমানের পুত্র।

    স্থানীয় ও পরিবারিক সূত্রে জানাযায়, কুর্শি গ্রামের ইসান আউশকান্দি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। শুক্রবার সন্ধ্যার পর ডিম আনার জন্য দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।

    বাড়ি থেকে বের হওয়ার ১০ মিনিট পর হঠাৎ রক্তমাখা শরীরে চিৎকার দিয়ে মা আমাকে বাচাঁও বাচাঁও বলে বাড়িতে এসে মাটিতে পড়ে যায়।

    পরে পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

    তাৎক্ষনিক ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই লুৎফুর রহমান এবং এ এস আই জামাল আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    গুরুতর আহত সফিকুল ইসলাম ইসানের মা বলেন, বাড়ি থেকে যাওয়ার ১০ মিনিট পরে আমার ছেলে বাড়ি এসে বলে মা আমাকে বাচাঁও।

    তিনি আরো বলেন, আমার ছেলেকে যারা আঘাত করেছে তাদেরকে আটক করে বিচারের আওতায় আনার জন্য আমি প্রশাসনের কাছে দাবি জানাই।

  • বিভিন্ন কর্মসুচীতে হবিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

    বিভিন্ন কর্মসুচীতে হবিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

    হবিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জ বিআরটিএ এবং জেলা ট্রাফিক পুলিশ বিভাগ বিভিন্ন কর্মসুচী পালন করেছে।

    “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুক্রবার ২২অক্টোবর দিবসটি পালন করা হয়।

    বিভিন্ন-কর্মসুচীতে-হবিগঞ্জে-জাতীয়-নিরাপদ-সড়ক-দিবস-পালন

    সকাল ১০টায় জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদেকুর রহমান, বিআরটিএ সহাকরী পরিচালক (ইন্জিনিয়ারি) মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

    আলোচনা সভায় বক্তাগণ বলেন, যেকোন যানবাহন চালানের সময় গতির প্রতিযোগিতা না করে নিরাপদে গাড়ী চালালে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হবে না। একটু অসচেতন হলে আমাদের জীবনে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই আমাদেরকে গতিসীমা মেনে চলে সড়ক দুর্ঘটনা রোধে এগিয়ে আসতে হবে।

    বিভিন্ন-কর্মসুচীতে-হবিগঞ্জে-জাতীয়-নিরাপদ-সড়ক-দিবস-পালন

    এছাড়াও দিনব্যাপি বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে শহর ও টার্মিনাল এলাকায় সচেতনতামূলক মাইকিং, পোষ্টার এবং লিফলেট বিতরণ করা হয়।

    এদিকে দিবসটি উপলক্ষে জেলা ট্রাফিক পুলিশের উদ্ধোগে মোতালেব চত্তরে সচেতনতামূলক আলোচনা সভা করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমাসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • বানিয়াচংয়ে পুলিশ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামী গ্রেফতার

    বানিয়াচংয়ে পুলিশ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামী গ্রেফতার

    বানিয়াচংয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক ৫ আসামী গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।

    ২০ অক্টোবর বৃহস্পতিবার রাতে, অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর নেতৃত্বে বানিয়াচং থানায় কর্মরত এসআই শামছুল ইসলাম, এসআই হাবিবুর রহমান, এসআই ফজলুল হক, এসআই মোহাম্মদ মহিন উদ্দিন, এএসআই মোঃ তোহাসহ সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক ৫ আসামী গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারকৃত আসামী মোস্তাক মিয়া (২৮), পিতা-হাফিজুর মিয়া, গ্রাম জাতুকর্ণপাড়া। মোঃ হোসেন মিয়া (২৫), পিতা-মোঃ জামাল মিয়া, গ্রাম-ইকরাম। আব্দুল জলিল, পিতা-মৃত আব্দুল হেকিম, গ্রাম কাজীপুর বন্দের বাড়ী। মোঃ শামসুল হক, পিতা-ফুল মিয়া, গ্রাম সিকন্দরপুর। মোঃ আবু ছালেক, পিতা-মাঃ আব্দুল কাদির, গ্রাম পাড়াগাও, বানিয়াচং।

    এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, বানিয়াচং উপজেলাকে অপরাধমুক্ত করতে পুলিশের এ ধরণের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। আসামিদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • লাখাইয়ে মোবাইল কোর্টের জরিমানা

    লাখাইয়ে মোবাইল কোর্টের জরিমানা

    হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজারে হোটেলে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত এবং গণউপদ্রব সৃষ্টি করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আজ বৃহস্পতিবার ২১ অক্টোবর এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসি কান্ত হাজং।

    মোবাইল কোর্ট পরিচালনার সময় রাস্তার পাশে ধান বোঝাইকারী ট্রাক রেখে যানজট ও গণউপদ্রব সৃষ্টি করায় এক ব্যক্তিকে ৫শত টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

    তাছাড়া বুল্লা বাজারে একটি হোটেলে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করায় একজনকে ১হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

    মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং, এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন।

    পরবর্তীতে বুল্লা বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে বাজার মনিটরিং করা হয় এবং পরিশেষে বুল্লা বাজারের প্রবেশদ্বার হতে মসজিদ পর্যন্ত রাস্তা নির্মাণের লক্ষ্যে উক্ত স্থানটি পরিদর্শন করা হয়।

  • হবিগঞ্জ-লাখাই রোডের সিএনজি ভাড়া নির্ধারণ

    হবিগঞ্জ-লাখাই রোডের সিএনজি ভাড়া নির্ধারণ

    মহিউদ্দিন আহমদ রিপনঃ হবিগঞ্জের লাখাই উপজেলা আইন শৃংখলা কমিটির মিটিং এ হবিগঞ্জ-লাখাই রোডের প্রত্যেক সিএনজির ভাড়া নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।

    সভায় সিদ্ধান্ত হয় যে, নতুন এই ভাড়ার তালিকা প্রত্যেক সিএনজি অটোরিকশা সামনে ঝুলানে থাকবে। নির্ধারিত ভাড়ার বাহিরে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেনা। আজ বৃহস্পতিবার ২১ অক্টোবর লাখাই উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিঞ্জপ্তিতে এ তথ্য জানানো হয়।

    তাছাড়া নিম্নোক্ত তালিকার বাইরে যাত্রীসাধারণের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায় হলে বা এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে অভিযুক্ত সিএনজি চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    হবিগঞ্জ-লাখাই রোডের সিএনজি ভাড়া নির্ধারণ

    এছাড়াও বিঞ্জপ্তিতে আরো জানানো হয় যে, অতিরিক্ত ভাড়া আদায় করা হলে উক্ত সিএনজি চালকের ছবি/ভিডিও উপজেলা প্রশাসনের ফেইসবুক আইডির ম্যাসেঞ্জারে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

  • শিক্ষিত ও আদর্শ মানুষ হওয়ার স্বপ্ন দেখা উচিত – জেলা প্রশাসক

    শিক্ষিত ও আদর্শ মানুষ হওয়ার স্বপ্ন দেখা উচিত – জেলা প্রশাসক

    হবিগঞ্জে শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত ও আদর্শ মানুষ হওয়ার স্বপ্ন দেখা উচিত। আদর্শ মানুষের সংখ্যা বাড়লে সমাজ দেশ ও রাষ্ট্র উপকৃত হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেকের ছেলেমেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ছেলেমেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুললে পরিবারে সুখ-শান্তি আসবে।

    বৃহস্পতিবার ২১ অক্টোবর দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহত্তর সিলেট তথা হবিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ এবং হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আব্দুল হান্নান চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    জেলা প্রশাসক ইশরাত জাহান আরো বলেন- শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী একজন আপাদমস্তক খাটি আদর্শ মানুষ ছিলেন। তাঁর স্মরণে প্রতি বছর বৃত্তি প্রদান করায় মরহুমের ছেলেদেরকে ধন্যবাদ জানান তিনি। জেলা প্রশাসক এ বৃত্তি প্রদান অব্যাহত রাখার জন্য মরহুমের সন্তানদের প্রতি আহবান জানান।

    দৈনিক হবিগঞ্জের মুখ সম্পাদক ও এনটিভি প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল কবির, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ডিবিসি টিভি প্রতিনিধি মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাভিশন টিভি প্রতিনিধি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে নিউইয়র্ক থেকে প্রকাশিত নিউজ ম্যাগাজিন দিনবদল এর প্রধান সম্পাদক সেলিম আজাদ।

    অনুষ্ঠানে শিক্ষাবিদ মরহুম আব্দুল হান্নান চৌধুরীর জীবনী পাঠ করেন বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জেরিন আক্তার।
    ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল কবির বলেন- শিক্ষার্থীদেরকে মা-বাবার কথা শুনতে হবে। গুরুজনদের সম্মান করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে দুই হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

    প্রসঙ্গত, মরহুম আব্দুল হান্নান চৌধুরীর ছেলে সুইডেন প্রবাসী কমিউনিটি লিডার আব্দুল বাছিত চৌধুরীর আর্থিক সহায়তায় প্রতিবছর এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে।