Category: হবিগঞ্জ

  • সদর উপজেলায় রাজস্ব সভা ও ভুমি অফিস পরিদর্শন

    সদর উপজেলায় রাজস্ব সভা ও ভুমি অফিস পরিদর্শন

    হবিগঞ্জ সদর উপজেলায় রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ২৫ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পালের সভাপতিত্বে এ সভায় অনুষ্ঠিত হয়।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত রানা, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ।

    সদর-উপজেলায়-রাজস্ব-সভা-ও-ভুমি-অফিস-পরিদর্শন

    উপজেলায় রাজস্ব সভা শেষে পৌর ভূমি অফিস এবং গোপায়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করন উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল এবং সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত রানা।

    এসময় ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম, রেকর্ড পর্যবেক্ষণ এবং সেবা গ্রহীতাদের সাথে আলোচনা করেন। তাছাড়া সকল ধরণের ভুমি সংক্রান্ত বিষয়ে দ্রুতগতিতে নিষ্পত্তি এবং নাগরিকদেরকে আন্তরিকতার সাথে সেবা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন।

  • এমপি আবু জাহিরের সাথে পথশিশু কল্যান ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

    এমপি আবু জাহিরের সাথে পথশিশু কল্যান ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

    হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহিরের সাথে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

    সোমবার (২৫শে অক্টোবর) সন্ধ্যায় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহিরের হবিগঞ্জের বাসভবনে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদ লাখাই কমিটির সাধারন সম্পাদক দেবাশীষ আচার্য্য, ফাউন্ডেশনের উপদেষ্টা ও বাংলাদেশ প্রেসক্লাব লাখাই উপজেলার আহবায়ক মহি উদ্দিন আহমেদ রিপন, ফাউন্ডেশনের সভাপতি শাহ নাজিমুল হক, অর্থ সম্পাদক আশীষ দাস, আইসিটি এন্ড মিডিয়া সম্পাদক সাঈদ মোঃ আশরাফুল আলম, সমাজ কল্যান সম্পাদক আজহারুল ইসলাম তামিম এবং ফাউন্ডেশনের অদম্য স্বেচ্ছাসেবীগন।

  • চুনারুঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

    চুনারুঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের ভোলারজুম বাজারে অবৈধ নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।

    আজ সোমবার ২৫ অক্টোবর দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পালের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    জানা যায়, উপজেলার হাওর লস্করিয়া মৌজার খাস খতিয়ানভুক্ত জায়গায় দীর্ঘদিন যাবত এলাকার কিছু প্রভাবশালী মহল সরকারী জমি দখল করে স্থাপনা তৈরী করে রেখেছিল। তাই সরকারী খাস জমি উদ্ধারের লক্ষে এখানে নির্মিত ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল।

    এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল বলেন, সরকারী জমি উদ্ধারে আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

    এ সময় চুনারুঘাট থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

  • হবিগঞ্জের মাধবপুরে ফেনসিডিলসহ আটক এক

    হবিগঞ্জের মাধবপুরে ফেনসিডিলসহ আটক এক

    হবিগঞ্জের মাধবপুরে পুলিশ অভিযান চালিয়ে ভারতীয়n ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

    পুলিশ সুত্রে জানা যায়, পৌরসভার গুমোটিয়া রাস্তায় রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এএসআই ইমরান হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিল সহ রাসেল মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

    সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামের আব্দুল মিয়া ছেলে।

    মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ব্যাপারে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • মাদকমুক্ত সমাজ গঠনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে – জেলা প্রশাসক

    মাদকমুক্ত সমাজ গঠনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে – জেলা প্রশাসক

    হবিগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী প্রীতি ফুটবল ও ভলিবল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    আজ ২৪ অক্টোবর হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

    এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল, জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ, সহকারী পরিচালক আঞ্চলিক পাসপোর্ট অফিস হবিগঞ্জ আইরিন পারভীন ডালিয়া প্রমুখ।

     

    মাদকমুক্ত-সমাজ-গঠনে-যুব-সমাজকে-এগিয়ে-আসতে-হবে-জেলা-প্রশাসক

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম।

    এসময় জেলা প্রশাসক বলেন, মাদকমুক্ত হবিগঞ্জ গড়ার প্রত্যয় নিয়ে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক করে সুস্থ্য সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।

  • বানিয়াচংয়ের আওয়ামীলীগের বর্ধিত সভাটি জনসভায় পরিনত

    বানিয়াচংয়ের আওয়ামীলীগের বর্ধিত সভাটি জনসভায় পরিনত

    আকিকুর রহমান রুমনঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।

    জাকজমকপূর্ণ বর্ধিত সভাটিকে কেন্দ্র করে উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়।
    ছিল বর্ধিত সভা কিন্তু নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে সেই বর্ধিত সভাটি পরিনত হয়েছিলো জনসভায়।

    ২৪ অক্টোবর রবিবার বিকাল ২টায় বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে বর্ধিত সভা অনুষ্টিত হয়।
    সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার।

    সাধারন সম্পাদক ইকবাল হোসেন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আবু জাহির এমপি।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডঃ আলমগীর চৌধুরী।

    এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি শেখ শামসুল হক, ডাঃ অসিত রায়, সজিব আলী, যুগ্মসাধারন সম্পাদক এডঃ লুৎফুর রহমান, আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, চৌধুরী আবুবকর সিদ্দীকী, সুলতান মাহমুদ, গৌতম মহারত্ন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী হারুন মিয়া, বিপুল ভূষন রায়,কবির হোসেন, আহমদ লস্কর, যুগ্ম-সাধারণ সম্পাদক তজিম্মুল হক চৌধুরী, এনামুল বাহার খান, আংগুর মিয়া, সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামিলীগ নেতা মিজানুর রহমান খান, নজরুল ইসলাম, জয়নাল আবেদীন, আবুল হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবির রেজা, যুবলীগের সভাপতি রেখাছ মিয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মহিলালীগ সভাপতি বিউটি আক্তার, সাধারণ সম্পাদক হাসিনা আক্তার, কৃষকলীগ সভাপতি কামাল উদ্দিন লাল, সেবুল ঠাকুর, ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুন, সাধারন সসম্পাদক সাইম হাসান পুলক প্রমূখ।

    বানিয়াচং উপজেলার ১৫ টি ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়নের প্রত্যাশী রয়েছেন প্রায় শতাধিক প্রার্থী।

    এসব দলীয় প্রতিক প্রত্যাশীরাও মাগরিবের নামাজের পর থেকে তাদের বক্তব্য দিতে দেখা যাচ্ছে।

    এমনকি অনুষ্ঠানটি এখনো সমাপ্ত ঘোষনা করা হয়নি। বর্তমানেও ১নং ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রতিক প্রত্যাশী প্রার্থী আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মোঃশাহজাহান মিয়ার ১২মিনিটের বক্তব্য শেষ হওয়ার পর এরিপোর্ট লেখাকালীন সময়েও এশারের নামাজের জন্য বিরতি দেওয়া হয়েছে।

    ওই সমস্ত প্রার্থীদের কর্মী সমর্থক ও তৃণমূলের নেতাকর্মীদের পদচারনায় বর্ধিত সভাটি একটি বড় আকারের জনসভায় রুপ নেয়।

    বর্ধিত সভায় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ দলীয় মনোনয়ন প্রত্যাশীদের প্রতি হুশিয়ারি উচ্চারন করে বলেন,দলের মনোনয়ন চাওয়ার অধিকার দলীয় নেতাকর্মীদের সবারই রয়েছে।

    তবে দল যেহেতু একটি ইউনিয়নে একজনের বেশি অন্য কাউকে দিতে পারবেনা,সেইক্ষেত্রে দলীয় প্রার্থীর পক্ষে এক হয়ে সবাইকে কাজ করতে হবে। এর অন্যথা হলে দোষীদের কোনরুপ ছাড় দেওয়া হবেনা সে যেই হোক।

  • মাধবপুরে বাসের ধাক্ষায় মোটরসাইকেল আরোহী আহত

    মাধবপুরে বাসের ধাক্ষায় মোটরসাইকেল আরোহী আহত

    হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার মাজার গেইট সংলগ্ন মেঘনা কোম্পানির কাছে বাসের ধাক্কায় মটর সাইকেল দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ থেকে মাধবপুর গামী একটি মোটরসাইকেল উল্লেখিত স্থানে পৌছলে অজ্ঞাতনামা একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক শাহিন মিয়া (২০) ও আরোহী মাসুক মিয়া (১৮) গুরুতর আহত হয়। মাসুক মিয়ার পা গুরালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

    খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

    আহত শাহিন মিয়া হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বিশাউড়া গ্রামের বজলুল মিয়ার পুত্র ও মাসুক মিয়া একই এলাকার জহির মিয়ার পুত্র।