Category: হবিগঞ্জ

  • স্কাউটসরা সব সময় মানব কল্যাণে নিয়োজিত থাকে

    স্কাউটসরা সব সময় মানব কল্যাণে নিয়োজিত থাকে

    হবিগঞ্জ জেলা স্কাউটস ও রোভার স্কাউটস নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ স্কাউটসের সভাপতি এবং বাংলাদেশ দূত মোঃ আবুল কালাম আজাদ বলেছেন, লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং করতে হবে। যেসকল ছাত্র/ ছাত্রী স্কাউটিং এর সাথে যুক্ত আছে, তারা অন্যান্য ছাত্র / ছাত্রীদের থেকে আলাদা। তাদের চিন্তা চেতনা সুদুর প্রসারী, মানব কল্যাণে তারা সব সময় নিয়োজিত থাকে।

    তিনি স্কাউটসদের উদ্দেশ্যে আরো বলেন, প্রতিটি স্কাউটসকে ভাল মানুষ হওয়ার পাশাপাশি পৃথিবীর জন্য নতুন কিছু তৈরী করতে হবে। নিজেকে চিন্তা করতে হবে, আমি এই সুন্দর পৃথিবীর জন্য কি তৈরী করেছি, তাহলেই একটি সুন্দর পৃথিবী গড়া সম্ভব হবে।

    স্কাউটসরা-সব-সময়-মানব-কল্যাণে-নিয়োজিত-থাকে

    জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, উপপরিচালক স্থানীয় সরকার (উপসচিব) মোহাম্মদ নাজমুল হাসান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহউল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসি কান্ত হাজং প্রমুখ।

  • চুনারুঘাটে কৃষি বিভাগের উদ্ধোগে প্রশিক্ষণ

    চুনারুঘাটে কৃষি বিভাগের উদ্ধোগে প্রশিক্ষণ

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

    মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে হবিগঞ্জ জেলা উপ-পরিচালক কৃষিবিদ মোঃ তমিজ উদ্দিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহিদুল ইসলাম উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ সহায়তায় ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মিশকাতুল ইসলাম।

    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২১-২০২২ অর্থ বছরে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক কৃষাণীদের ( তৃতীয় পর্যায়ে) এই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

    এসময় উপজেলা বিভিন্ন ইউনিয়নের প্রায় ৬০ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষনার্থীদের বিভিন্ন জাতের বীজ, সুষম বন্টন, সার প্রয়োগ বিষয়ে পরামর্শ দেয়া হয়। এর ফলে কৃষক কৃষাণীদের মাঝে কৃষি উৎপাদনে ব্যাপক উৎসাহ দেখা যায়, ফলে কৃষি উন্নয়ন কাজের প্রতি আগ্রহ বেড়েছে কৃষকদের মাঝে।

    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ মাহিদুল ইসলাম জানান,আমরা কৃষি কাজে আগ্রহ করতে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণের পাশাপাশি ভাতাও দিয়ে থাকি।আমাদের সহকারীগণ মাঠ পর্যায়ে নিয়মিত পরিদর্শন এবং পরামর্শ দিয়ে থাকেন।

  • সচিব নজরুল ইসলামের বামৈ হতে লাখাই বাজার সড়ক পরিদর্শন

    সচিব নজরুল ইসলামের বামৈ হতে লাখাই বাজার সড়ক পরিদর্শন

    লাখাই সড়কের বামৈ তিনপুল অংশ থেকে লাখাই বাজার পর্যন্ত সাব-মার্জেবল রাস্তাটি সরেজমিন পরিদর্শন করেন সড়ক ও জনপদ বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম।

    হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি এর ঐকান্তিক প্রচেষ্টায় বামৈ – লাখাই বাজার সাব-মার্জেবল রাস্তাটি সারাবছর চলাচল উপযোগী করে নির্মানের জন্য উদ্যোগের এক পর্যায়ে বুধবার (২৭শে অক্টোবর) দুপুরবেলা বাংলাদেশ সড়ক ও জনপদ মন্ত্রনালয়ের সচিব লাখাই উপজেলার বামৈ লাখাই বাজার সড়ক পরিদর্শন করেন।

    সচিব নজরুল ইসলাম লাখাইয়ে পৌঁছলে সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি এর পক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান লাখাই উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ লাখাই উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ।

    সচিব-নজরুল-ইসলামের-বামৈ-হতে-লাখাই-বাজার-সড়ক-পরিদর্শন

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এদিকে লাখাই উপজেলার বামৈ হইতে লাখাই বাজার পর্যন্ত সড়কটি সারাবছর চলাচল উপযোগী সড়ক নির্মানের দীর্ঘদিনের দাবী পূরণের প্রক্রিয়া শুরু হওয়ায় এলাকাবাসী উল্লসিত এবং তারা সাংসদ আলহাজ্ব এডভোকেট আবু জাহির এর প্রতি কৃতজ্ঞতা জানান।

  • মাধবপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

    মাধবপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

    হবিগঞ্জের মাধবপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২৭ অক্টোবর বুধবার বিকাল ৩ ঘঠিকার সময় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক এর সঞ্চালনায় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ -৩ আসনের সাংসদ এডভোকেট আবু জাহির।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড.আলমগীর হোসেন চৌধুরী।

    বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুকুমল রায়, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড.মনোয়ার আলী, যুগ্ম সাধারন সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসিম, সাংগঠনিক সম্পাদক এড. সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান এবং মাধবপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ প্রমূখ ব্যক্তিবর্গ।

    অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

    পরে প্রয়াত আওয়ামীলীগের নেতৃবৃন্দদেরকে স্মরণ করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

    ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ ইউ/পি নির্বাচনে নৌকার মনোনয় প্রত্যাশি প্রার্থীসহ তাদের কর্মী সমর্থকদের নিয়ে দলে দলে সভাস্থলে যোগদান করেন।

    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ,সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ এর নেতৃবৃন্দরা।

    সভায় শুরুতেই বক্তারা বঙ্গবন্ধুকে স্মরণ করেন ও ১৫ই আগষ্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা বলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা তৃনমুলের দোয়ারে দোয়ারে পৌছে দিতে হবে।

    বাংলাদেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। স্বাধীনতা বিরোধীরা উন্নয়ন রোধ করতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনে এগিয়ে যাবেই।

    বক্তারা আরো বলেন আসন্ন ইউনিয়ন নির্বাচনে যাচাই বাচাই শেষে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করতে হবে। কেউ নৌকার বিদ্রোহী প্রার্থী হলে তার বিরোদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বক্ষেত্রে বিজয়ী এক তরুনের বিদায়

    সর্বক্ষেত্রে বিজয়ী এক তরুনের বিদায়

    এম এ মজিদঃ মিয়া মোঃ ইলিয়াছ, আমার দৃষ্টিতে সাকসেস এক তরুন। পড়ালেখা খুব বেশি না, কিন্তু ব্যবসায়ী পরিবার থেকে উঠে আসা ইলিয়াছ ছিলেন সফল একজন ব্যবসায়ী।

    এক ঝাক ব্যবসায়ী মিলে যখন হবিগঞ্জ-ঢাকা সড়কে চলাচলকারী দিগন্ত পরিবহনকে টিকিয়ে রাখতে হিমসিম খাচ্ছিলেন, একযোগে সব দিগন্ত বাস কিনে ফেলেন মিয়া মোঃ ইলিয়াছ।

    চাল ডাল পেয়াজ রসুনের ডিলার মিয়া মোঃ ইলিয়াছ কিভাবে সামলাবেন পরিবহনের মতো জটিল ব্যবসা? এমন প্রশ্ন ছিল মুখে মুখে। অল্প দিনের মধ্যেই প্রমানিত হলো ইলিয়াছ সাকসেস।

    একে একে বাস বাড়তে থাকে, সাধারণ বাস থেকে যোগ হয় এসি বাস, হবিগঞ্জ থেকে ঢাকাসহ বাসের গন্তব্য বাড়তে থাকে।

    হবিগঞ্জ থেকে চট্টগ্রাম, কুড়িগ্রাম, দিনাজপুরের মতো দুরুত্বেও মিয়া মোঃ ইলিয়াছের দিগন্ত বাস ছড়িয়ে পড়ে। হবিগঞ্জ থেকে দুর পাল্লার পরিবহনে আধুনিকতার ছোয়া মূলত ইলিয়াছের মাধ্যমে।

    হঠাৎ করেই এক তরুনের স্বাদ জাগলো ইউপি চেয়ারম্যান হবে। তাও হবিগঞ্জ শহর ঘেষা রিচি ইউনিয়নের। রিচি ইউনিয়নের সব গ্রামে যার পদচারণাও পড়েনি তখন।

    পরিবহন ব্যবসার চেয়েও কঠিন ও জটিল বিষয় ইউপি চেয়ারম্যানের পদ। বয়স তখন ত্রিশের কোটায়। নির্বাচন করলেন, জয়ী হলেন, এবার এক তরুনের গণ মানুষের সাথে মেশার পালা।

    একাধারে ৫ বছর ইউপি চেয়ারম্যান হিসাবে সফলতার স্বাক্ষর স্বরুপ পরের নির্বাচনে সকল ইউপি চেয়ারম্যান প্রার্থী মিলিয়ে যে ভোট পেলেন এর চেয়েও বেশি ভোট পেয়ে দ্বিতীয়বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন ইলিয়াছ।

    স্কুল জীবন থেকেই ব্যবসায়ী ইলিয়াছ মনে করলেন এবার তিনি রাজনীতি করবেন। ছাত্রদলের রাজনীতি না করেই যোগ দিলেন বিএনপির যুবদলে।

    কঠিন এ পথ মারি দিয়ে উপরে উঠতে তার সময় লাগেনি। অল্প দিনের ব্যবধানে হয়ে গেলেন হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি, পরে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

    সাধারণ ব্যবসা, পরিবহন ব্যবসা, আবাসন ব্যবসা, রাজনীতি, জনপ্রতিনিধি সব স্তরে জেলা পর্যায়ের ঈর্ষনীয় ব্যক্তি ছিলেন মিয়া মোঃ ইলিয়াছ।

    অল্পদিনের ব্যবধানে ছোট তিন ভাইয়ের মৃত্যুর পর স্বাভাবিক ছিলেন না ইলিয়াছ। শোকে মুহ্যমান ইলিয়াছ মৃত্যুর আগের দিন তার ফেইসবুকে এক মিলাদের ছবি দিয়ে শুধু লিখলেন “দোয়া চাই”।

    মৃত্যুর দুইদিন আগে রাস্তায় গাড়িতে চলন্ত অবস্থায় সর্বশেষ তার সাথে আমার দেখা হয়। কোনো কথা হয়নি, শুধু হাসি বিনিময়ের মধ্যেই শেষ দেখার পরিসমাপ্তি ঘটে।

    লেখকঃ আইনজীবী ও সংবাদকর্মী
  • হবিগঞ্জ সদর উপজেলায় নৌকার প্রার্থী যারা

    হবিগঞ্জ সদর উপজেলায় নৌকার প্রার্থী যারা

    তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জ সদর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের নামের তালিকা চুড়ান্ত প্রকাশ করা হয়েছে।

    গতকাল ২৫ অক্টোবর সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।

    হবিগঞ্জ সদর উপজেলায় দলীয়ভাবে নৌকার প্রার্থী যারা মনোনীত হয়েছেন তারা হলেন, লোকড়া ইউনিয়নে আহাম্মদ আলী, রিচি ইউনিয়নে আব্দুর রহিম, তেঘরিয়া ইউনিয়নে, আলহাজ্ব এম এ মোতালিব, পৈল ইউনিয়নে মোঃ সাহেব আলী, গোপায়া ইউনিয়নে মোঃ নুরুজ্জামান, রাজিউড়া ইউনিয়নে বদরুল করিম দুলাল, নিজামপুর ইউনিয়নে আব্দুল আউয়াল তালুকদার, এবং লস্ককরপুর ইউনিয়নে মাহবুবুর রহমান হিরো।

  • চুনারুঘাটে শতাধিক ফেন্সিডিলসহ যুবক আটক

    চুনারুঘাটে শতাধিক ফেন্সিডিলসহ যুবক আটক

    হবিগঞ্জের চুনারুঘাটে ১০৫ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
    মঙ্গলবার ভোরবেলা পৌরসভার গোল চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

    আটক যুবক ভোলা জেলার লালমোহন উপজেলার বালুচর একাকার আব্দুল মান্নানের ছেলে রুবেল (২৮)।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মন সহ একদল পুলিশ চুনারুঘাট পৌরএলাকায় অভিযান চালিয়ে ১০৫ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়।

    এসময় মাদক বহনকৃত একটি পিকআপ জব্দ করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে ।

    চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফ সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।