Category: হবিগঞ্জ

  • মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্টাবার্ষিকী পালন

    মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্টাবার্ষিকী পালন

    মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্টাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার এ আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী। বিশেষ অতিথি অতিরিক্ত হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন শৈলেন চাকমা।

    জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সেক্রেটারি জনাব পংকজ কান্তি দাস পল্লব এর পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযুদ্ধা আব্দুল শহীদ।হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ড আহবায়ক ফকরুদ্দিন খান পারভেজ।

    জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ড সদস্য সচিব ব্যাংকার্স এসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক শাহ জয়নাল আবেদীন রাসেল, প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, ক্রীড়া সংস্থা সেক্রেটারি ফরহাদ হোসেন কলি, সোনালী ব্যাংক ম্যানেজার প্রতিষ্ঠানিক সন্তান কমান্ড যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান, অডিটর প্রণয় চক্রবর্তী, জেলা সন্তান কমান্ড সহ-সভাপতি শামসুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তানভীর চৌধুরী। দফতর সম্পাদক এনামুল হক বাবুল, সদর সন্তান কমান্ড সভাপতি মিজানুর রহমান, সেক্রেটারি রায়হান তরফদার প্রমুখ।

  • মাধবপুরে গাজা পাচারকালে আটক ২

    মাধবপুরে গাজা পাচারকালে আটক ২

    মাধবপুর উপজেলার নোয়াপাড়া সাহেব বাড়ী গেইটের যাত্রীছাউনি এলাকা থেকে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ১৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

    আটককৃত ব্যক্তিরা উপজেলার মির্জাপুর ও খাড়ুরা গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে শুক্রবার ভোরে পুলিশ উল্লেখিত স্থানে একটি প্রাইভেটকার আটক করে।

    আটকের পর প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে এবং মাদক পাচারের সাথে জড়িত থাকার অপরাধে মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের নূর হোসেন এর পুত্র রফিকুল ইসলাম (৩৫), খাডুরা গ্রামের ফারুক মিয়ার পুত্র সাদ্দাম হোসেন(৩২)গ্রেফতার করে।

    এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

  • বাহুবলে মোবাইল কোর্টের অভিযানে জেল জরিমানা

    বাহুবলে মোবাইল কোর্টের অভিযানে জেল জরিমানা

    হবিগঞ্জের বাহুবল উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন পরিত্যক্ত একটি বাড়িতে এবং মিরপুর বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং পণ্যের মূল্য তালিকা না থাকার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে কয়েকটি দোকানীকে জরিমানা করা হয়।

    বৃহস্পতিবার ২৮ অক্টোবর বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

    এ সময় বাহুবল সদরের পরিত্যক্ত বাড়িতে জুয়া খেলারত অবস্থায় জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে জুয়া আইনে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
    এছাড়া উপজেলার মিরপুর বাজারের এক দোকানীকে মেয়াদোত্তীর্ণ বেকারি পণ্য বিক্রয়ের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    এদিকে মিরপুর বাজারের এক মুদির দোকানীকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় ভোক্তা অধিকার আইন মোতাবেক ২হাজার টাকা জরিমানা করা হয়।

    এছাড়া এক দোকানীকে যথাযথ স্বাস্থ্যবিধি না মেনে দোকান পরিচালনা করার দায়ে ২শত টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে বাহুবল মডেল থানার পুলিশের একটি দল।

    এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।

  • মিরপুর দাখিল মাদ্রাসা কমিটির নির্বাচনে  ৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

    মিরপুর দাখিল মাদ্রাসা কমিটির নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

    বাহুবল উপজেলার প্রাচীনতম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন জমে উঠেছে।

    উক্ত নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিনে ২৮ অক্টোবর অভিভাবক সদস্য পদে প্রিজাইডিং অফিসারের পক্ষে মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা আলাউদ্দিনের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এর আগে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক নিয়োগকৃত প্রিজাইডিং অফিসার উপজেলা সমবায় অফিসার রুবাইয়া বেগম ২৫ অক্টোবর তফসিল ঘোষণা করেন।

    তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল ২৬ অক্টোবর হতে ২৮ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ৩০ অক্টোবর দুপুর সাড়ে ১২ ঘটিকায়। মনোনয়নপত্র প্রত্যাহার ৩ নভেম্বর বিকাল ৪ টার মধ্যে এবং ভোট গ্রহণ ১৫ নভেম্বর সকাল ১০ টা হতে বিকাল ৪টা পর্যন্ত। এতে মনোনয়ন ফি নির্ধারণ করা হয় এক হাজার টাকা। তফসিল ঘোষণার একমাত্র ৪ প্রার্থী ২৮ অক্টোবর বিকাল ৪ টার মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার এর পক্ষে মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা আলাউদ্দিন।

    অভিভাবক সদস্য পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, সাংবাদিক সাজিদুর রহমান, মোঃ বদরুল আলম, মোঃ সাজিদুর রহমান ও মোঃ আব্দুল্লাহ মিয়া। হাফেজ মাওলানা আলাউদ্দিনের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন ৪জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এর আগে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক নিয়োগকৃত প্রিজাইডিং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা রুবাইয়া বেগম ২৫ অক্টোবর তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল ২৬ অক্টোবর হতে ২৮ অক্টোবর।

    মনোনয়নপত্র বাছাই ৩০ অক্টোবর দুপুর সাড়ে ১২ ঘটিকায়। মনোনয়নপত্র প্রত্যাহার ৩ নভেম্বর বিকাল ৪ টার মধ্যে এবং ভোট গ্রহণ ১৫ নভেম্বর সকাল ১০ টা হতে বিকাল ৪টা পর্যন্ত। এতে মনোনয়ন ফি নির্ধারণ করা হয় এক হাজার টাকা। তফসিল ঘোষণার পর এক সাথে ৪ প্রার্থী ২৮ অক্টোবর বিকাল ৪ টার মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তার পক্ষে মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা আলাউদ্দিন।

    অভিভবক সদস্য পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, সাংবাদিক সাজিদুর রহমান, মোঃ বদরুল আলম, মোঃ সাজিদুর রহমান ও মোঃ আব্দুল্লাহ মিয়া।

  • চুনারুঘাটে অস্রসহ ২ বনদস্যু  র‌্যাবের হাতে আটক

    চুনারুঘাটে অস্রসহ ২ বনদস্যু র‌্যাবের হাতে আটক

    হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে দুই বনদস্যুকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে অস্রসহ গোলা বারুদ উদ্ধার করা হয়।

    ২৮ অক্টোবর ভোর আনুমানিক ৩.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রানীরগাঁও ইউনিয়নের কালেঙ্গা গ্রামের পঞ্চবটী সেগুন বাগানের হুগলীছড়া টু রশিদপুর বিট গামী ত্রিমূখী মাটির কাঁচা রাস্তার উপর হইতে দুইজন অস্ত্রসহ বনদস্যু আটক করেছে র‌্যাব।

    আটককৃত ব্যক্তিরা উপজেলার ইসলামপুরের মৃত নজির আলীর ছেলে হোসেন আলী (৫৫), মধ্যরাণী গ্রামের মৃত আলী আহমদের ছেলে মোঃ আলা উদ্দিন (৪০)।

    চুনারুঘাটে-অস্রসহ-২-বনদস্যু-র‌্যাবের-হাতে-আটক

    এসময় তাদের কাছ থেকে ১টি শোটার গান, ১টি পাইপ গান এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

    পরবর্তীতে আটককৃত আসামীদেরকে অস্র আইনে মামলা দায়ের পূর্বক চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

  • আইডিয়াল হাইস্কুলে নতুন ভবন উদ্বোধন করলেন এমপি আবু জাহির

    আইডিয়াল হাইস্কুলে নতুন ভবন উদ্বোধন করলেন এমপি আবু জাহির

    হবিগঞ্জ সদর উপজেলার আইডিয়াল হাইস্কুল ভাদৈয়ে একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলা উর্ধ্বমুখী সম্প্রসারণ করা হয়েছে। সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর প্রচেষ্টায় এই প্রকল্প বাস্তবায়ন হয়েছে। ৯৫ লাখ টাকা ব্যয়ে কাজটি করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এতে বিদ্যালয়ের নানা সমস্যার সমাধান হল।

    বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির আনুষ্ঠানিকভাবে নব নির্মিত ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। পরে সেখানে অভিভাবক সমাবেশে বক্তৃতা করেন তিনি।

    এতে এমপি আবু জাহির বলেন, গত প্রায় ১২ বছরে হবিগঞ্জের শিক্ষাক্ষেত্রে অকল্পনীয় উন্নয়ন সাধিত হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংশ্লিষ্টদের আন্তরিকতা ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব না। সকলের আন্তরিকতা থাকলে হবিগঞ্জকে শিক্ষাক্ষেত্রে অনন্য উচ্চতায় নিয়ে যাব ইনশাল্লাহ।

    Habiganj-News-আইডিয়াল-হাইস্কুলে-নতুন-ভবন-উদ্বোধন-করলেন-এমপি-আবু-জাহির

    আইডিয়াল হাইস্কুল ভাদৈ এর ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান এমএ রাজ্জাকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগমের পরিচালনায় অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন।

    এ ছাড়া বিদ্যালয়ের সকল শিক্ষক, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মুরুব্বীয়ান ও অভিভাবকবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

    প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা বেগম জানিয়েছেন, বিদ্যালয়ের যে কোন সমস্যার কথা নিয়ে গেলে এমপি আবু জাহির তা সমাধান করে দেন। এরই ধারাবাহিকতায় তাঁরা তিন তলা ভবন পেলেন।

    এর মধ্য দিয়ে বিদ্যালয়টির শ্রেণীকক্ষ ও বিজ্ঞানাগারসহ নানা সমস্যার সমাধান। এজন্য তাঁরা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান ও আর কিছু দাবি উত্থাপন করেন।

  • মাধবপুরে গাজা আর ফেনসিডিলসহ আটক ১জন

    মাধবপুরে গাজা আর ফেনসিডিলসহ আটক ১জন

    হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি প্রসেনজিৎ চন্দ্র শীল (২৭) নামে জানিয়েছে পুলিশ।

    বৃহস্পতিবার ২৮ অক্টোবর ভোর রাতে তাকে আটক করা হয়। আটককৃত প্রসেনজিৎ চন্দ্র শীল মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামের প্রবীর চন্দ্র শীলের পুত্র।

    এবিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোরে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই জিয়াউর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামে প্রসেনজিৎ চন্দ্র শীলের বাড়িতে অভিযান চালায়।

    অভিযানকালে তার কাছে থাকা ১২০ বোতল ফেনসিডিল এবং ১ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

    এদিকে আসামীর বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান।