Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও  র‍্যালী

    হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

    “মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্য বিষয়ে হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

    আজ শনিবার সকাল ১০টায় সদর থানা প্রাঙ্গনে এ কর্মসুচী পালন করা হয়। শুরুতে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে-র উদ্ধোধন করেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির ও হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, কমিউনিটি পুলিশিং সভাপতি মোদারিছ আলী, সাধারণ সম্পাদক মহি উদ্দিন পারভেজ, প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক পৌর মেয়র শহিদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

    অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা। এসময় পুলিশ সদর দপ্তর থেকে হবিগঞ্জের ২জনকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

    আলোচনা সভায় বক্তাগণ বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পুলিশ বিভাগের গৌরবময় ইতিহাস রয়েছে। দেশের উন্নয়নের প্রতিটি গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে পুলিশ বিভাগের সম্পৃক্ততা রয়েছে। তাছাড়া পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, তাই পুলিশ এবং দেশের সকল নাগরীক একসাথে মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।

  • হবিগঞ্জে জাতীয় কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো সপ্তাহের উদ্ধোধন

    হবিগঞ্জে জাতীয় কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো সপ্তাহের উদ্ধোধন

    হবিগঞ্জে জাতীয় কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো সপ্তাহের উদ্ধোধন করা হয়। শনিবার সকাল ১১টায় স্টাফ কোয়ার্টার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে কৃমি ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে সপ্তাহব্যাপি কার্যক্রমের উদ্ধোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান উজ্জল, অতিরিক্ত জেলা প্রশাসক বিজেন ব্যানার্জি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, ডাঃ মেডিকেল অফিসার ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ কলিম উল্লাহ সিকদার।

    এসময় জানানো হয় যে, সপ্তাহব্যাপি কার্যক্রমে ৫ বছর ১৬ বছর বয়সের ছেলে মেয়েকে এই কৃমি ট্যবলেট খাওয়ানো হবে। জেলায় ৬ লক্ষ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষমাত্রা রয়েছে।

    জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, আমাদের ভবিষ্যৎ কোমলমতি শিশুদেরকে যদি আমরা সুস্বাস্থ্যবান করে গড়ে তুলতে না পারি, তাহলে আমাদের অনেক প্রত্যাশা অপূর্ণ থেকে যাবে, তাই তাদেরকে সুস্বাস্থ্যবান এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের নৈতিক দ্বায়িত্ব।

  • জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে-রেজা কিবরিয়া

    জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে-রেজা কিবরিয়া

    দেশে জাতিসংঘের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বার্তা দিয়েছেন গণ অধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া।
    শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে ব্যাক্তিগত সফরে নিজের জন্মস্থান হবিগঞ্জের নবীগঞ্জ এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজা কিবরিয়া এ কথা বলেন।

    তিনি আরো বলেন, দেশে এসে দেখলাম জনগনের ভোট চুরি করে ক্ষমতায় আসা যায়। মৃত ব্যক্তিরা রাতের বেলায় ভোট দিয়ে যায়। কোনো অভিযোগ ছাড়া গায়েবী মামলা হয়। এখন আমাদের কাজ জনগণের অধিকার আদায় করার। ভোটের অধিকার ফিরিয়ে আনা। নিরদলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের ব্যবস্থা তৈরী করা। এছাড়া দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না।

    তিনি বলেন, দু’টি ব্যবস্থায় আবারো দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। একটি হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে আর আরেকটি জাতিসংঘের অধীনে।
    মানুষের উপর অন্যায়ভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে এই সরকার। হাজার হাজার আলেমদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে এ সরকার। দেশের মানুষকে জালেম এর হাত থেকে রক্ষা করতে হলে এই দুই ব্যবস্থায় নির্বাচন দরকার।

    রেজা কিবরিয়া আরো বলেন, বিভিন্ন দেশে যেখানে গণতান্ত্রিক প্রথা ধ্বংস হয়ে যায় সেখানে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের মাধ্যমে দরকার হলে সৈন্য পাঠাবে। সবচেয়ে দুঃখজনক হলো আমাদের সেনাবাহিনী অন্য দেশে নিরপেক্ষ সুষ্টু নির্বাচনের ব্যবস্থা করেছে। কিন্তু ২০১৮ সালে এ ব্যাপারে তারা ব্যর্থ ছিল। আমি তাদের উপরে আর ভরসা করতে পারি না।

    জাতিসংঘে অনেকের সাথে আমাদের আলোচনা হচ্ছে। তারা সুন্দর সাড়া দিয়েছে। আমি মনে করি এটা জনগনের যদি দাবী হয় তাহলে জাতিসংঘ ইনশাআল্লাহ একটা সহযোগিতায় আসবে।

    শুক্রবার বিকেল ৪ টায় নবীগঞ্জ নতুন বাজার মোড়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে শহরের ঐতিহ্যবাহী আরজু চাইনিজ হোটেলে স্হানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন ড. রেজা। এ সময় তার সাথে ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ডাঃ আজাদ আলী ও আবুল হোসেন জীবন।

    এর আগে গণফোরাম ও বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোঃ রজব আলী, ফুল মিয়া পাঠান ফুল, এখলাছ মিয়া, নজরুল ইসলাম, ফজলু মিয়া, মোঃ তাজুদ মিয়া, তখলিছ মিয়াসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী ফুলের তোড়া দিয়ে গণ অধিকার পরিষদে যোগ দেন।

  • প্রতিটি সংবাদ হবে বস্তুনিষ্ঠ এবং মানুষের কল্যাণে – পিআইবি-র মহাপরিচালক

    প্রতিটি সংবাদ হবে বস্তুনিষ্ঠ এবং মানুষের কল্যাণে – পিআইবি-র মহাপরিচালক

    পিআইবি-র মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের নীতি এবং নৈতিকতা বজায় রেখে কাজ করতে হবে। প্রতিটি সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ এবং মানুষের কল্যাণের জন্য।
    সংবাদপত্র এবং সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পন।

    তিনি আরো বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার সাংবাদিকদের উন্নয়নের জন্য বিভিন্ন কল্যাণমুখী প্রদক্ষেপ গ্রহণ করেছেন। এছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিধি বৃদ্ধি করেছেন।

    তিনি আজ শুক্রবার হবিগঞ্জ প্রেসক্লাবে ৩দিন ব্যাপি হাওর সাংবাদিকতার উপর প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, সিনিয়র সাংবাদিক ও সাবেক সভাপতি মনছুর উদ্দিন ইকবাল, সাবেক সভাপতি ফজলুর রহমান প্রমুখ।

  • মাধবপুরে ২৩ বোতল ফেনসিডিলসহ আটক ২

    মাধবপুরে ২৩ বোতল ফেনসিডিলসহ আটক ২

    হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ধর্মঘর এলাকায় অভিযান চালিয়ে ২৩ বোতল ফেনসিডিল আটক করেছে পুলিশ। এসময় মাদকের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ ২জনকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করা হয়।

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বাবুলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ধর্মঘর বটতলী এলাকার লাভলু মিয়ার দোকানের পাশ থেকে ২৩ বোতল ফেনসিডিলসহ আব্দুল আজিজের ছেলে মোঃ মোবারক হোসেন এবং শাহজাহানের ছেলে মোঃ পলাশ মোল্লাকে আটক করা হয়।

    এসময় মাদকের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলও জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

  • হবিগঞ্জের সুজনের উদ্যোগে  জাতীয় শুদ্বাচার কৌশল  শীর্ষক সংলাপ

    হবিগঞ্জের সুজনের উদ্যোগে জাতীয় শুদ্বাচার কৌশল শীর্ষক সংলাপ

    হবিগঞ্জের সুশাসনের জন্য নাগরিক সুজন হবিগঞ্জ জেলা শাখার ঊদ্যেগে জাতীয় শুদ্বাচার কৌশল বাস্তবায়নে আলোচনা সভার আয়োজন করা হয়

    শুত্রবার( ২৯ অক্টোবর) ২১ ইং বিকাল সারে তিন ঘটিকায় আমীর চান কনফারেন্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সুশাসনের জন্য নাগরিক সুজন হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ এস এম মহসিন চৌধুরীর সভাপ্রতিত্বে ও সুজন সদর উপজেলা সাধারণ সম্পাদক মোতালিব তালুকদার দুলাল এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা বিশিষ্টি সমাজ সেবক ডাঃ আবদুল রউফ।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুর রহমান আওয়াল।
    সহ-সভাপতি আঃ রাকিব মীর গোলাম রাব্বানী।
    সাংগঠনিক সম্পাদক মীর দুলাল, বাহুবল উপজেলার সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক প্রফেসর সামসুদ্দিন। লাখাই উপজেলার সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রিপন, বানিয়াচং উপজেলার থেকে আগত, দেওয়ান সুয়েব রাজা, প্রফেসার জসিম উদ্দিন,
    সুজন নেতা বিশিষ্ট সাংবাদিক মোঃ নায়েব হোসাইন,
    হবিগঞ্জ সদর উপজেলার সহ সভাপতি শেখ আবদুল কাদির কাজল, শায়েস্তাগঞ্জ উপজেলা শাখা সাধারণ সম্পাদক মামুন চৌধুরী, হবিগঞ্জ পৌর শাখা সাংগঠনিক সম্পাদক মহসিন আহমেদ, ইয়ুথ লিডার শেখ উসমান গনি রুমী, ইয়ুথ লিডার সিয়াম আহমেদ আজিজুল ইসলাম, সুজন সদস্য তানিয়া আক্তার আবুল হাসিম, সুজন সদর যুগ্ম সম্পাদক মুখলিছুর রহমান ঈশান, শেখ সুভন প্রমূখ।

    জাতীয় শুদ্ধাচার কৌশল নৈতিকতার চর্চার একটি জাতীয় দলিল। সভায় বক্তারা বলেন, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন অপরিহার্য, আমাদের মানুষিক ও নৈতিক চরিত্রে শুদ্ধাচার কে প্রসারিত করতে হবে। যে দিন আমরা সমাজ এবং রাষ্ট্রের প্রতিটি দপ্তরে শুদ্ধাচার বাস্তবায়ন করতে পারবো, সেই দিন এদেশের জনগণ একটি স্বাধীন রাষ্ট্রের সফলতারস্বাদ উপভোগ করতে পারবে।

  • চুনারুঘাটে পূর্ব শত্রুতার জেরে বিষ ছিটিয়ে ধান ক্ষেত ধ্বংস

    চুনারুঘাটে পূর্ব শত্রুতার জেরে বিষ ছিটিয়ে ধান ক্ষেত ধ্বংস

    পূর্ব শত্রুতার জের ধরে প্রায় লক্ষাধিক টাকার ধান ক্ষেত বিষ দিয়ে পুড়িয়ে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

    ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বড় আব্দা গ্রামে। এ নিয়ে দফায় দফায় আপোষ নিসম্পত্তির চেষ্টা করেও কোন লাভ হয় নাই।

    গতকাল কোন এক সময় প্রতিপক্ষের লোকজন ধানের মধ্যে বিষ ছিটিয়ে দেয়, এতে প্রায় লক্ষাধিক টাকার ধান ক্ষেত পুড়ে গেছে।

    ক্ষেতের মালিক আক্তার মিয়া ও জমির মিয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাদের প্রতিপক্ষের লোকজন ধানের মধ্যে বিষ ছিটিয়েছে, এতে তাদের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    তবে আজ শুক্রবার সকালে সোস্যাল মিডিয়া ব্যক্তিব্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এবিষয়ে একটি লাইভে বিস্তারিত তুলে ধরেছেন। তিনি বলেন, মানুষ কতটা নিস্টুর হলে এমন কাজ করতে পারে।

    শুক্রবার ২৯ অক্টোবর দুপুরে এবিষয়ে হবিগঞ্জ নিউজের পক্ষ থেকে ইউনিয়ন চেয়ারম্যান রমিজ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ধান পুড়ার সংবাদ পেয়ে আজ সকালে আমি ঘটনাস্থলে যাই এবং বিষয়টির সত্যতা পাই।

    তিনি আরো বলেন, এই জমি নিয়ে দীর্ঘদিন থেকে তাদের দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল, আমরা বেশ কয়েকবার স্থানীয় ভাবে নিসম্পত্তির চেষ্টা করেছি, কোন লাভ হয় নাই।