Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    হবিগঞ্জে জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    হবিগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় জেলা শহরের সুরবিতান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    জেলা জাসদ সভাপতি তাজ উদ্দিন আহমেদ সুফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ।

    বিশেষ অতিথি ছিলেন জাসদের প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাহেদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য জিয়াউল হাসান তরফদার মাহিন ও জেলা জাসদের সহ সভাপতি সৈয়দ কামরুল ইসলাম।

    বক্তব্য রাখেন জাসদ নেতা মিনহাজ উদ্দিন খান লেচু, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক শাহ আশিকুর রহমান, দপ্তর সম্পাদক গোলাম সরোয়ার জাহান লিটন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সোহরাব খান, চুনারুঘাট উপজেলা জাসদ সভাপতি মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক কামরুল হোসাইন, বাহুবল উপজেলা সভাপতি আবদুল কাইয়ুম মাহমুদ, সদর উপজেলা সভাপতি মোঃ সাইদুল হক, সাধারণ সম্পাদক মোঃ মাসুক মিয়া, জেলা জাসদের অর্থ সম্পাদক স্বপন দেব উজ্জ্বল, সদস্য সালাউদ্দিন সাইদ, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মান্না প্রমুখ।

  • হবিগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

    হবিগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

    হবিগঞ্জ পুলিশ লাইন্সে প্যারেড গ্রাউন্ডে জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে সাপ্তাহিক মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

    আজ ৩১ অক্টোবর পুলিশ সুপার এস এম মুরাদ আলি সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন পুলিশ পরিদর্শক (সঃ) মোঃ আবুল কালাম আজাদ ।

    এ সময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

    পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করেন। প্যারেডের মান অধিকতর ভাল ও অফিসার ফোর্সের ফিটনেস ধরে রাখার জন্য নিয়মিত ভাবে প্যারেড অনুশীলন করার নির্দেশ প্রদান করেন।

    শেষে জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

    এঢ়াড়া সাপ্তাহিক মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা ছাড়াও সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (এডমিন), আরওআই, আরআই পুলিশ লাইন্স, হবিগঞ্জসহ জেলার সকল থানা, ফাঁড়ী, তদন্তকেন্দ্র ও পুলিশ ক্যাম্পের অফিসার ফোর্সবৃন্দ।

  • চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান

    চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান

    হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও অর্থদণ্ড করা হয়েছে।

    রবিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি দল।

    চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান

    চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পঞ্চাশ গ্রামে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে বালু মিশ্রিত মাটি উত্তোলন করায় ১জন কে ৫০হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

    এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ব্যবসায়িদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান।

  • নবীগঞ্জে ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার হিড়িক

    নবীগঞ্জে ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার হিড়িক

    শাহরিয়ার আহমেদ শাওনঃ নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়নের ৩য় ধাপে ২৮ নভেম্বর তফসিল অনুয়ায়ী নির্বাচনের ঘোষনা দেওয়া হয়েছে।

    এরেই ধারাবাহিকতায় রবিবার ৩১ অক্টোবর নবীগঞ্জ উপজেলায় ১৩ টি ইউনিয়ন থেকে নির্বাচন প্রার্থারা সমর্থকদের নিয়ে এসে নির্বাচন কমিশনারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।

    এসময় নেতা কর্মী সর্মথকরা আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

    মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ আগামী ২ নভেম্বর। তাই প্রার্থীরা ভোট প্রার্থনার পাশাপাশি তাদের ভোটারদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

    চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীরা দলের লোকজন সাথে নিয়ে মোটর সাইকেল শো-ডাউন ও মিছিল সহকারে শহরে ঢুকছেন এবং জমা দিচ্ছেন মনোনয়নপত্র।

    নির্বাচন কমিশনারের বিধি অনুযায়ী নির্বাচন আচরন বিধি লঙ্গন করা হলেও এর কোন সঠিক ব্যবস্থা নিতে পারেনি উপজেলা নির্বাচন কমিশন।

    এছাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র ও ইউপি সদস্য পদের প্রার্থীরাও লোক সমাগমে পিছিয়ে নেই ।

    এসময় শহরে এতো সমাগম হয় এতে করে ঘন্টার পর ঘন্টা যানজটের সৃষ্টি হয়। এতে সাধারন পথচারী যাত্রীরা পড়তে হয় ভোগান্তিতে।

    জনগণের ভীর সামলাতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবুও শহর লোকে লোকারণ্য হয়ে উঠে। হোটেল-রেস্তোরাগুলোতেও উপচে পড়া ভীর দেখা যায়।

    রোববার সকাল থেকেই মেম্বার পদপ্রার্থী, মহিলা ইউপি সদস্য, সতন্ত্র প্রার্থী ও দলীয় প্রতীক নিয়ে আসা প্রার্থীরা
    মনোনয়ন পত্র জমা দেন।

    তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর উপজেলার ১৩ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

    এর জন্য মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ২ নভেম্বর। যাচাই-বাছাই ৪ নভেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর হবে বলে তফশীলে বলা হয়।

  • মাধবপুর ১১ ইউনিয়নে নির্বাচন মাঠে আওয়ামী লীগের ৩৮ প্রার্থী

    মাধবপুর ১১ ইউনিয়নে নির্বাচন মাঠে আওয়ামী লীগের ৩৮ প্রার্থী

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত না হলেও ক্ষমতাসীন দলের প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছে। নিজের অবস্থান পাকা করতে সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর দ্বারস্থ হওয়ার পাশাপাশি বিভিন্ন কৌশলে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে তারা।

    বৃহত্তর সিলেটের সিংহদ্বার নামে পরিচিত ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত মাধবপুর উপজেলার দিকে জেলাবাসীর বাড়তি নজর রয়েছে। ইতোমধ্যেই প্রতিটি ইউনিয়নে বিশেষ বর্ধিত সভায় ৪ থেকে ৫ জন করে প্রার্থী তালিকায় নাম লিখিয়েছেন এবং আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা উপজেলা কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ১১টি ইউনিয়নে ৩৮ জন প্রার্থী আলোচনায় রয়েছে।

    ১নং ধর্মঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে মেজবাহুল পলাশ, পারুল আহম্মেদ, নজরুল ইসলাম রাজা ও তাহের মিয়া।

    ২ নং চৌমুহনী ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোঃ আপন মিয়া, আজহার উদ্দিন ভূঁইয়া ও আতাউস সামাদ বাবু।

    ৩ নং বহরা ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আরিফুর রহমান ও মোঃ আলাউদ্দিন।

    ৪নং আদাঐর ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ফারুক পাঠান, তাজুল ইসলাম, শেখ মো. দুলাল ও হাবিবুর রহমান।

    ৫নং আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান, মিজানুর রহমান,আব্দুল কুদ্দুছ মাখন ও নেপাল দাস।

    ৬নং শাহজাহানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বাবুল হোসেন খাঁন, আইয়ুব খাঁন ও রফিকুল ইসলাম।

    ৭নং জগদীশপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান সফিকুল ইসলাম, মাসুদ খাঁন, নাসিরউদ্দিন খাঁন ও সৈয়দ ইমরুল হোসেন রাশেল।

    ৮নং বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে বশির আহম্মদ, বেনু মাদব রায়, মিজানুর রহমান ও শামীম আহম্মদ।

    ৯নং নোয়াপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলহাজ্ব মোঃ মহিজ্জামান হারুন, শাহ আব্দুল আউয়াল লিটন, আব্দুল মন্নান খোকন ও ইকবাল পাঠান।

    ১০ নং ছাতিয়াইন ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শহীদউদ্দিন আহম্মদ, ফাতেমা তুজ জোহরা, শওকত আকবর সোহেল ও মনির।

    ১১নং বাঘাসুরা ইউনিয়নে এখলাছুর রহমান ও মেজবাউদ্দিন তালুকদারের নাম শোনা যাচ্ছে।

    উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান বলেন, “দলের নির্দেশে ইউনিয়ন পর্যায়ে বিশেষ বর্ধিত সভা করে প্রার্থীদের নাম সংগ্রহ করা হয়েছে। উপজেলায় বিশেষ বর্ধিত সভা করে তা জেলায় প্রেরণ করা হবে। জেলা থেকে তা যাবে কেন্দ্রে। কেন্দ্র থেকে ১১টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।”

    এদিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম বলেন,দলের ত্যাগী ও পরিচ্ছন্ন ব্যক্তিদেরকে প্যানেলে অন্তর্ভুক্ত করে কেন্দ্রে প্রেরণ করা হবে।

  • পিআইবি’র উদ্দোগে ২ দিন ব্যাপী নারী ও শিশু উন্নয়ন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

    পিআইবি’র উদ্দোগে ২ দিন ব্যাপী নারী ও শিশু উন্নয়ন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

    প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র উদ্দোগে ২ দিন ব্যাপী নারী ও শিশু উন্নয়ন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্টিত হয়েছে৷ আজ ৩১ আগস্ট রবিবার বিকেলে অনুষ্টিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

    জেলা প্রশাসক ইসরাত জাহানের কাছ থেকে সনদ গ্রহণ করছেন হবিগঞ্জ নিউজ এর সম্পাদক শরিফ চৌধুরী৷
    জেলা প্রশাসক ইসরাত জাহানের কাছ থেকে সনদ গ্রহণ করছেন হবিগঞ্জ নিউজ এর সম্পাদক শরিফ চৌধুরী৷

    পিআইবির পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ৷ প্রশিক্ষণের সমন্বয়কারী জিলহাস উদ্দিন ভূইয়া নিপুণ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

    ২ দিন ব্যাপী প্রশিক্ষণে জেলা সদর ও ৯ টি উপজেলার ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

  • বৃন্দাবন সরকারি কলেজে ‘শাহ আবদুল করিমের গান: অনন্য স্বাতন্ত্র্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    বৃন্দাবন সরকারি কলেজে ‘শাহ আবদুল করিমের গান: অনন্য স্বাতন্ত্র্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    আজ বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ-এর বাংলা বিভাগে ‘শাহ আবদুল করিমের গান:অনন্য স্বাতন্ত্র্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    এতে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আজহারুল ইসলাম।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াছ বখত চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান।

    বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের প্রধান জনাব সৈয়দা রকিবুন্নাহার, সহকারী অধ্যাপক জনাব তানসেন আমিন, প্রভাষক মিলি আক্তার তমা। সভায় দর্শন বিভাগের বিভাগীয় প্রধান জনাব তোফাজ্জল আলীসহ অতিথি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    সেমিনারে ড. মোহাম্মদ আজহারুল ইসলাম শাহ আবদুল করিমের গানের সার্বিক দিক উল্লেখ করে বলেন, “গানের বিষয়বৈচিত্র্য, জীবনদৃষ্টি ও গানের সুরের বিশিষ্টতায় লোককবিদের মধ্যে সহজেই তিনি আলাদারূপে চিহ্নিত হন। মানুষ ও পরমসত্তার প্রতি এক সর্বব্যাপী প্রেমের নানামাত্রিক প্রকাশই তাঁর গানকে অনন্যতা প্রদান করেছে।”

    উপস্থিত-শিক্ষার্থীরা
    উপস্থিত শিক্ষার্থীরা।

    সভায় বক্তগণ, এই সময়ে শাহ আবদুল করিমের অসাম্প্রদায়িক জীবনদৃষ্টি অনুধাবনের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব আরোপ করেন।