Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালন

    হবিগঞ্জে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালন

    “রক্তে রক্তে বন্ধন হোক, রক্তের লাগুক ঢেউ-আমার চোখে দেখবে ধরা, নতুন করে কেউ’’ এই প্রতিপাদ বিষয়ে হবিগঞ্জে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগ স্বেচ্ছায় রক্তদান কমসুচী পালন ও আলোচনা সভার আয়োজন করে। মঙ্গলবার সকাল ১০টায় হবিগঞ্জ ২৫০ শয্য আধুনিক সদর হাসপাতালে এ কর্মসুচী পালন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোখলেছুর রহমান উজ্জল, ২৫০ শয্য আধুনিক সদর হাসপাতালের তত্ত¡াধায়ক ডাঃ আমিনুর রশিদ সরকার, মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষাবিদ মোঃ কলিম উল্লাহ শিকবদার প্রমুখ।

    এসময় বক্তাগণ বলেন-মানুষ মানুষের জন্য, একজন মানুষের রক্তদানে আরেকটি মানুষের জীবন বেচে যেতে পারে। যেকোন একজন সুস্থ্য সবল মানুষ প্রতি ৩মাস অন্তর একবার করে রক্তদান করতে পারেন, এতে শারীরিক কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই।

    তাছাড়া কেউ যদি মরণোত্তর চক্ষুদান করে, তাহলে বিনিময়ে পৃথিবীতে বেচে থাকা মানুষটি আলো আধারের ভুবনকে দেখতে পারবে।

  • চুনারুঘাটে খোয়াই নদীর ব্রিজ সেচ্চাশ্রমে সংস্কার

    চুনারুঘাটে খোয়াই নদীর ব্রিজ সেচ্চাশ্রমে সংস্কার

    হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ঐতিহ্যবাহী খোয়াই নদীর ব্রিজ যেন মরণ ফাঁদ সেচ্চাশ্রমে সংস্করণ করা হয়েছে।

    সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দালুর রহমান আবদালে পৃষ্ঠপোষকতায় সেচ্চাশ্রমে রাস্তাটির যোগাযোগ ব্যবস্থা সংস্করণ করে স্থানীয় যুবক গণ।

    উপজেলার ৬নং সদর ইউনিয়নের পর থেকে সৈয়দ নাসির উদ্দীন সিপাহসালার (রাঃ) দরগা হয়ে কাজিরখিল বাজার থেকে খোয়াই নদীর উপর ব্রিজ ব্যবহার করে ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ অঞ্চলের মানুষগুলো নদীর পূর্ব পারে যেতে হয়।যেখানে প্রতিনিয়ত যাতায়াত করেন আশেপাশের ৫৭ গ্রামের হাজারো মানুষ।আবার চুনারুঘাট সদর ও শায়েস্তাগঞ্জ হবিগঞ্জও উক্ত ইউনিয়নের বাসিন্দাগন যাতায়াত করেন।ভারি বৃষ্টি আর বালু উত্তোলন কারীদের অনিয়ন্ত্রিতভাবে ব্যবহারের ফলে ব্যবহার অনুপযোগী হয়ে পরে ব্রিজটি থেকে ওঠা আর নামার অংশে বিশাল বড় বড় গর্ত যেটা প্রতিনিয়ত মৃত্যুর ফাঁদ হয়ে দায়িড়েছিলো।

    তখনই দেউলগাঁও নৌকার সমর্থকগোষ্ঠী পক্ষ থেকে আবদাল এর কাছে এই গুরুত্বপূর্ণ যাতায়াতের স্থানটি সংস্কার করার জন্যে অবহিত করা হয়। তাদের ডাকে তাৎক্ষণিক আবদালুর রহমান সাড়া দেন।এবং মৃত্যুর ফাঁদটি স্থানীয় যুবকগনদের নিয়ে সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করে তুলেন।

    এ সময়ে স্থানীয় নেতৃবৃন্দ ও বাসিন্দাগণের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়।

  • নবীগঞ্জে ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৩ জনের মনোনয়ন জমা

    নবীগঞ্জে ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৩ জনের মনোনয়ন জমা

    হবিগঞ্জের নবীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৩ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কাছে। আওয়ামী লীগের ১৩ জনের পাশাপাশি স্বতন্ত্র ৪৪ জন, জাতীয় পার্টির ৫ ও ইসলামি আন্দোলনের ১ জন।

    উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত ১৩ জন, জাতীয় পার্টির মনোনয়ন প্রাপ্ত ৫ জন, ইসলামী আন্দোলন ১ জন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিতসহ স্বতন্ত্র প্রার্থী ৪৪ জন প্রার্থীসহ মোট ৬৩ জন শেষ দিন পর্যন্ত তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

    এছাড়া সাধারণ সদস্য পদে ১৩টি ইউনিয়নে ৪’শ ৮৪ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৭৮ জন প্রার্থীও তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

    মঙ্গলবার (২ নভেম্বর) মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিনে প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন।

    ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১ নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন এবং সদস্য পদে ৩৫ জন। ২ নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন এবং সদস্য পদে ৩৯ জন। ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন, সদস্য পদে ৩৭ জন। ৪ নং দীঘলবাক ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন এবং সদস্য পদে ৪৬ জন। ৫ নং আউশকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত সদস্য পদে ১৪ জন এবং সদস্য পদে ৪৫ জন। ৬ নং কুর্শি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন এবং সদস্য পদে ৪৬ জন। ৭ নং করগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১৮ জন, সদস্য পদে ৪১ জন।

    এছাড়া ৮ নং নবীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত সদস্য পদে ১৯ জন এবং সদস্য পদে ৩৬ জন। ৯ নং বাউশা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন এবং সদস্য পদে ২৯ জন। ১০ নং দেবপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ৯ জন এবং সদস্য পদে ৩৮ জন। ১১ নং গজনাইপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন এবং সদস্য পদে ৩৪ জন। ১২ নং কালিয়ারভাংগা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১৮ জন এবং সদস্য পদে ৩৩ জন। ১৩ নং পানিউমদা ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন এবং সদস্য পদে ২৫ জন মনোনয়নপত্র জমা দেন।

    মনোনয়নপত্র জমা দেয়ার সময় শো-ডাউন ও মিছিল করতে দেখা যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের। এছাড়া মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিনে শহরে মারাত্মক যানযটের সৃষ্টি হয়।

  • হবিগঞ্জে পিতার চালিত  গাড়ি চাপায় শিশু নিহত

    হবিগঞ্জে পিতার চালিত গাড়ি চাপায় শিশু নিহত

    হবিগঞ্জে পিতার চালিত গাড়ি চাপায় এক শিশু মারা গেছে। সে সদর উপজেলার শরিফাবাদ গ্রামের আলমগীর মিয়ার ছেলে ওমর ফারুক (১৪ মাস)। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

    নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে তার বাবা বাড়ির উঠনে নিজের চালিত মাইক্রোবাস ঘোরাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত গাড়ির পেছনে এসে পরে ওমর ফারুক। তখন গাড়ির চাপায় সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

    সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিথুন রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হাসপাতালে পৌছার পূর্বেই সে মারা যায়।

  • হবিগঞ্জ প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, দুই ছাত্রীর অবস্থা আশংকাজনক

    হবিগঞ্জ প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, দুই ছাত্রীর অবস্থা আশংকাজনক

    হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডোবা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাহুল তালুকদার (২৯) নামের এক যুবক নিহত হয়েছে। এসময় দুই স্কুলছাত্রীসহ তিনজন আহত হয়। ২ (অক্টোবর) মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দূর্ঘটনা ঘটে।

    গুরুতর আহত পান্না আক্তার (১৬) ও রিপন (২৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত সোনিয়া আক্তার (১৩)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মাঝে আহত পান্নার অবস্থা আশংকাজনক।

    জানা যায়, প্রাইভেটকারযোগে বানিয়াচং উপজেলার মেধাবিকাশ স্কুলের দুই ছাত্রী পান্না আর সোনিয়া ভাইদের সাথে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের ভবানীপুর এলাকায় রিসোর্টে ঘুরতে আসে। ঘুরা শেষে দুপুরের খাবারের জন্য হবিগঞ্জ শহরের একটি রেষ্টুরেন্টে আসে। এরপর তাদেরকে বাড়ি পৌঁছে দিতে নিহত রাহুল ও আহত রিপন বানিয়াচংয়ে রওয়ানা দেয়। পথে কালারডোবা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
    স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাহুলকে মৃত ঘোষনা করেন। আশংকাজনক অবস্থায় পান্না আর রিপনকে সিলেট প্রেরণ করা হয়। অপর আহত সোনিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
    নিহত রাহুল তালুকদার হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের সত্তর তালুকদারের পুত্র। আহত পান্না আক্তার বানিয়াচং উপজেলার নন্দিপাড়া গ্রামের কদ্দুস মিয়া ও সোনিয়া একই গ্রামের আখলাছ মিয়ার কন্যা। আহত রিপন আহত পান্না আক্তারের ভাই বলে জানা গেছে। নিহত রাহুল তালুকদার আহতদের খালাতো ভাই।
    হবিগঞ্জ সদর থানার (ওসি) তদন্ত দৌস মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

  • হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্ধোগে মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ ও আলোচনা

    হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্ধোগে মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ ও আলোচনা

    হবিগঞ্জ জেলা তথ্য অফিস কর্তৃক বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ সোমবার সকালে হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার বিভাগ মোহাম্মদ নাজমুল হাসান। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ(অবঃ) মুহম্মদ আব্দুজ জাহের।

    হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ রোকেয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

    অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসার পবন চৌধুরী’র তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • হবিগঞ্জে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত, ৪৬ কেন্দ্রে হবে পরীক্ষা

    হবিগঞ্জে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত, ৪৬ কেন্দ্রে হবে পরীক্ষা

    হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। এসময় সুষ্টভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গতকাল সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্তে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

    সভায় জানানো হয় যে, হবিগঞ্জ জেলায় চলতি বছর ৪৬ টি পরীক্ষা কেন্দ্রে মোট .. হাজার শিক্ষার্থী এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে এসএসসি কারিগরিসহ.. এবং মাদ্রাসা বোডের অধীনে দাখিল পরীক্ষায়.. হাজার শিক্ষার্থী।

    এছাড়াও সভায় সিদ্ধান্ত হয় যে, প্রতিটি কেন্দ্রে প্রবেশের আগে প্রত্যেক শিক্ষার্থীকে থার্মাল স্কেনার দিয়ে তাপমাত্রা করা হবে। প্রতিটি কক্ষে ২০জনের অধিক শিক্ষার্থী বসতে পারবেনা, সরকারী নিদেশনা অনুযায়ী ৩ ফুট দুরত্ব বজায় রেখে বসতে হবে। প্রতিটি শ্রেনী কক্ষ পরীক্ষা শুরুর পূর্বে জীবানুমুক্ত করতে হবে। হ্যান্ড স্যানিটাইজার রাখা হবে। পরীক্ষা কেন্দ্রের আশপাশে কোন ধরণের ভিড় বা জনসমাগম করা যাবেনা। পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা কোন ধরণের মোবাইল ফোন কিংবা ইলেক্ট্রনিকস ডিভাইস ব্যবহার করতে পারবেনা।

    সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানর্জি, জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ, পুলিশ সুপারের প্রতিনিধি, ডেপুটি সিভিল সার্জন হবিগঞ্জ ডাঃ মোখলেছুর রহমান উজ্জল, সদর উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল, লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংসহ অন্যান্য উপজেলা নির্বাহী কমকতাগণ। এছাড়া ৪৬টি পরীক্ষার কেন্দ্রের সচিবগণ সভায় উপস্থিত ছিলেন।

    জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ বলেন, আমরা সভার সিদ্ধান্ত মোতাবেক সকল প্রস্তুতি গ্রহণ করে তা বান্তবায়ন করব। এছাড়া সকল কেন্দ্র সচিবগণকে এবিষয়ে আরো সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছে।