Category: হবিগঞ্জ

  • চুনারুঘাটে একই ওড়নায় স্বামী-স্ত্রীর আত্মহত্যা

    চুনারুঘাটে একই ওড়নায় স্বামী-স্ত্রীর আত্মহত্যা

    হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় একই ওড়না গলায় পেচিয়ে স্বামী-স্ত্রী আত্নহনন করেছেন। নিহতরা হলেন, জেলার চুনারুঘাট উপজেলার দক্ষিণ নরপতি প্রকাশ কোনাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে রিকশা চালক আব্দুর রউফ (৩৫) ও তার স্ত্রী সৌদি আরব প্রবাসী আলেয়া আক্তার (৩০)।

    শুক্রবার বেলা ১১টায় চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আশরাফ মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তাদের মৃত্যু হয় হয়।

    স্থানীয়রা জানান, প্রায় ১২ বছর পূর্বে আব্দুর রউফ ও আলেয়ার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে রায়হান (১০), ফরহাদ (৪) বয়সের দুইটি ছেলে সন্তান রয়েছে। তারা ফসলি জমির মাঝখানে বাড়ি করে বসবাস করে আসছিলেন।

    শিশুপুত্র রায়হান জানায়, তার পিতা আব্দুর রউফ একজন রিকশা চালক ও তার মা সৌদি আরব প্রবাসী। মাসখানেক পূর্বে তিনি দেশে আসেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টায় তার বাবা ও মা খাওয়া দাওয়া করে একরুমে ঘুমিয়ে পড়েন। আর সে একই ঘরের পাশের রুমে ঘুমে ছিল। সকালে উঠে দেখতে পায় তার মা-বাবা ঘরের তীরের সাথে ওড়না পেছানো গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছিল। পরে থানায় খবর দেয় স্থানীয়রা।

    খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মহসিন আল মুরাদ, চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ, ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: কাউছার বাহারসহ একদল পুলিশ ঘটনায় পরিদর্শন করেন।

    আব্দুর রউফের মা মনোয়ারা বেগমের দাবী তার ছেলে ও ছেলের বউকে হত্যা করে ফাঁস লাগানো হয়েছে। তিনি এ হত্যাকান্ডের বিচার চান।

    চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী আশরাফ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হবিগঞ্জের পিবিআই’র একটি দল ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে।

  • হবিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্ধোধন

    হবিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্ধোধন

    “মুজিব বর্ষে শপথ করি, দূর্যোগে জীবন- সম্পদ রক্ষা করি” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে হবিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্ধোধন করা হয়। সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনে এ কার্যক্রমের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত মেজর জেনারেল মোঃ নুরুল হুদা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ খালেদুল করীম, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মোঃ রফি, সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

    হবিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্ধোধন

    জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কার্যাবলী শুরু হয়। এরপর বেলুন উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের আনুষ্ঠানিক শুভ উদ্ধোধন করা হয়। আনুষ্ঠানিক উদ্ধোধন শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের বিভিন্ন কার্যক্রমের উপর প্রর্দশনী ও বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়।

    এসময় জানানো হয় যে, হবিগঞ্জ জেলায় মোট ১১টি অগ্নি নির্বাপনী ও উদ্ধার গাড়ীর পাশাপাশি ৩টি এম্বুলেন্স রয়েছে। ৫টি ফায়ার সার্ভিস স্টেশনের সাথে নতুন করে আরো ৩ টি স্টেশন প্রক্রিয়াধীন রয়েছে।

    হবিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্ধোধন

    বর্তমান সময়ে গ্যাসের চুলা অগ্নি দূর্গটনার একটি বড় কারণ, তাই গ্যাসের চুলা জ্বালানোর আগে অবশ্যই আমাদেরকে রান্না ঘরের দরজা কিংবা জানালা খোলে দিতে হবে।

    এছাড়াও ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপনের উপর এবং শহরে সচেতনতামুলক একটি যান্ত্রিক মহড়া প্রর্দশন করা হয়।

  • মাধবপুরে দৃষ্টি নন্দন পার্ক নির্মাণে অবৈধ স্থাপনা উচ্ছেদ

    মাধবপুরে দৃষ্টি নন্দন পার্ক নির্মাণে অবৈধ স্থাপনা উচ্ছেদ

    হবিগঞ্জের মাধবপুরে দৃষ্টি নন্দন পার্ক নির্মাণের লক্ষে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে নির্মিত স্থাপনা সমুহ অপসারণের কাজ শুরু হয়েছে, পর্যায়ক্রমে পুকুর পাড়ে নির্মিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

    আজ বৃহস্পতিবার ৪ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মাধমঈন এবং সহকারী কমিশনার ভুমি মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহয়তায় এ অভিযান পরিচালিত হয়।

    মাধবপুরে দৃষ্টি নন্দন পার্ক নির্মাণে অবৈধ স্থাপনা উচ্ছেদ

    সূত্রে জানা যায়, মাধবপুর বাজারে পুকুর সংস্কার ও দৃষ্টি নন্দন পার্ক নির্মাণ প্রকল্পের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী বিশেষ বরাদ্দ প্রদান করেন। ইতিমধ্যে যার টেন্ডার আহবান করা হয়েছে।

    এরই আলোকে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন পুকুরের আশপাশে সরকারী জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা সমুহে উচ্ছেদ অভিযান শুরু করে। এতে বেশ কয়েকটি স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়, পর্যায়ক্রমে সব গুলো ভেঙ্গে দেওয়া হবে বলে জানানো হয়।

    মাধবপুরে দৃষ্টি নন্দন পার্ক নির্মাণে অবৈধ স্থাপনা উচ্ছেদ

    এদিকে উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে এলাকার সচেতন মহল মনে করে, এতে করে দীর্ঘদিন থেকে দখল হওয়া জায়গাটি উদ্ধার হবে এবং সাধারণ মানুষের বিনোদনের জন্য দৃষ্টি নন্দন পার্ক তৈরী হবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন জানান, অবৈধভাবে গড়ে উঠা সকল স্থাপনা অপসারণ করা হবে।

  • মাধবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

    মাধবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

    ”মুজিব বর্ষের শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে বৃহস্পতিবার ৪ নভেম্বর সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২১ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মাধবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মনতোষ মল্লিক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক।

    সারাদেশব্যাপী উদযাপিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের অংশ হিসেবে মাধবপুরে ফায়ার সার্ভিস এর উদ্যোগে আলোচনা সভা ও অগ্নি নির্বাপনী মহড়ার আয়োজন করা হয়।

    এ উপলক্ষে মাধবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে শুরু করে মাধবপুর শহর হয়ে উপজেলার রতনপুর পর্যন্ত লিফলেট বিতরণ করা শেষে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপনে মহড়া অনুষ্ঠিত হয়।

  • চুনারুঘাটে ৬০ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী র‌্যাবের জালে

    চুনারুঘাটে ৬০ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী র‌্যাবের জালে

    হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলা গাজীপুর ইউনিয়নের র‌্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্প এর অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা থেকে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ৬০ কেজি গাজা উদ্ধার করা হয়।

    বৃহস্পতিবার ৪ নভেম্বর আনুমানিক ৪.৫৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান, এএসপি-আব্দুল্লা-আল-নোমান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের হাপ্টার হাওর গ্রামের নয়াবাড়ীর আয়েশা সিদ্দিকী ভিলা বাড়ীর উঠান হইতে ৬০ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে।

    আটককৃত ব্যাক্তি উপজেলার হাফটার হাওর এলাকার মৃত সিদ্দিক আলীর ছেলে মোঃ রিয়াদ আলী (২৭)।

    স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদ আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

    পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (গ)/৪১ ধারায় হস্তান্তর করা হয়।

  • মাধবপুরে শক্রতার জেরে খড় পুড়িয়ে দেওয়ার অভিযোগ

    মাধবপুরে শক্রতার জেরে খড় পুড়িয়ে দেওয়ার অভিযোগ

    হবিগঞ্জের মাধবপুরে পূর্ব শক্রতার জের ধরে গরু খাবার খড় পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

    বুধবার (০৩ নভেম্বর) রাতে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

    জোয়ালভাঙ্গা গ্রামের আব্দুল খালেক মিয়ার প্রায় পাঁচ একর জমির খড় রাতের আধারে একই গ্রামের ফুরুক মিয়ার স্ত্রী আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আব্দুল খালেম মিয়ার স্ত্রী মাজেদা বেগম কান্নায় ভেঙ্গে পড়েন।

    আব্দুল খালেক মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া জানান, পূর্ব শক্রতার জের ধরে খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে।

    ফুরুক মিয়ার স্ত্রী চম্পা বেগম জানান, কে রাতে আগুন দিয়েছে জানি না।

    একই গ্রামের অলি মিয়া জানান, গত কয়েকদিন আগে ফুরুক মিয়ার স্ত্রী চম্পা বেগম আব্দুল খালেক মিয়ার খড় ফেলে দেয়। তখন তিনি বাধা দিলে চম্পা বেগম হাতে রাখা দা দেখিয়ে বলেন আমাকে বাধা দিলে নিজের পেটে দা লাগিয়ে সবাই কে ফাঁসিয়ে দিব।

    মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • লাখাইয়ে কৃষকের মাঝে সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

    লাখাইয়ে কৃষকের মাঝে সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

    লাখাই উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরন উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ।

    আজ (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথি সাংসদ এডভোকেট মোঃ আবু জাহির এম পি তার বক্তব্য দান কালে বলেন, “শেখ হাসিনার সরকার জনগনের সরকার। শেখ হাসিনার সরকার কৃষকের সরকার।”

    তিনি আরো বলেন, “আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেখ হাসিনার মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।”

    লাখাইয়ে কৃষকের মাঝে সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

    আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, ওসি তদন্ত মহিউদ্দীন সুমন, চেয়ারম্যান মোক্তার হোসেন বেনু, চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাইসহ প্রমুখ।

    আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাকিল খন্দকার।

    আলোচনা সভা শেষে লাখাই উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ১৭ শত ২০ জন কৃষককে বিনা মূল্যে সার ও বীজ বিতরন করা হয়।

    লাখাইয়ে কৃষকের মাঝে সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

    এর সাথে সাথে লাখাই উপজেলার মজিদ মিয়া, জাকির হোসেন, আজগর আলী, রামচরন সরকার ও আরজু মিয়াকে ৭০% ভর্তুকিতে কম্বাইন মেশিন হস্তান্তর করা হয়।

    এ ছাড়াও ১০ টি রিপার মেশিন, ২টি পাওয়ার ট্রেসার, ১ টি রাইস ট্রান্সপ্লাস্টার মেশিন ১৩ জনের হাতে তুলে দেয়া হয়।