Category: হবিগঞ্জ

  • সম্মিলিত প্রচেষ্টায় সামাজিক উন্নয়ন সম্ভব, সমবায় দিবসে এমপি আবু জাহির

    সম্মিলিত প্রচেষ্টায় সামাজিক উন্নয়ন সম্ভব, সমবায় দিবসে এমপি আবু জাহির

    “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়ে হবিগঞ্জে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমবায় দিবসের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগের সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।

    এসময় তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় ব্যাক্তি ও সামাজিক উন্নয়ন করা সম্ভব। আমাদের সম্পদের সঠিক ব্যবহার এবং সম-উন্নয়নের জন্য সমবায় সমিতির বিকল্প নাই, সমবায় সমিতির কার্মক্রম যদি সঠিকভাবে পরিচালিত হয় তাহলে অন্যান্য বিনিয়োককারীরা এগিয়ে আসবে।

    শেখ হাসিনা সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা শুরু করেন। বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে দাড় করিয়েছেন।

    শনিবার ৬ নভেম্বর সকাল ১১টায় হবিগঞ্জ টাউনহল প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন এবং হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

    জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এবং অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা কল্যাণ বহুমুখী সংস্থার সভাপতি সৈয়দ জাহিদুল ইসলাম, বৈরাগী লংলা পানি ব্যবস্থাপনা সভাপতি মোছাব্বির তালুকদার, বাহুবল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, সদর উপজেলা সমবায় কর্মকর্তা হাসহেনা, বিটিভি জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান সাদেক প্রমুখ।

    এসময় শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে ২টি এবং সর্বোচ্চ সিডিএফ প্রতিষ্ঠানকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

  • হবিগঞ্জে পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    হবিগঞ্জে পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছ।

    শুক্রবার (৫ই নভেম্বর) হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্যদিয়ে পালিত হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী। পথশিশু কল্যাণ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ নাজিমূল হক এর সভাপতিত্বে ও বিশিষ্ট আবৃত্তিকার সুভাষ আচার্য্য এবং খাদিজা তাবাচ্ছুম জুনির যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানাদি অনুষ্টিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমূল হাসান রাসেল মজুমদার।

    হবিগঞ্জে পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক, গবেষক ও লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, ফাউন্ডেশনের উপদেষ্টা কবি মহি উদ্দিন আহমেদ রিপন, শিক্ষক বিশ্বজিৎ ভট্টাচার্য্য। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডি এইচ ইকরাম।

    বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সৈয়দ সালিক আহমেদ, ফাউন্ডেশনের কেন্দ্রীয় অর্থ সম্পদক আলিফ লায়েক, লাখাই ছাত্র কল্যাণ সমিতির সভাপতি গোলাপ রাব্বানী প্রমুখ।

  • নবীগঞ্জে চেয়ারম্যানসহ ৭ জনের মনোনয়ন বাতিল

    নবীগঞ্জে চেয়ারম্যানসহ ৭ জনের মনোনয়ন বাতিল

    আসন্ন ২৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের তৃতীয় দফায় অনুষ্টিতব্য নির্বাচনে বৃহস্পতিবার (৪ঠা নভেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাচাই সম্পন্ন হয়েছে। এতে ঋন খেলাপী, মামলা, বয়স ও মনোনয়ন ফরমে ভুল তথ্যের কারনে ২ জন চেয়ারম্যান ও ৪ জন মেম্বার পদ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রির্টানিং কর্মকর্তা।

    এবারে নির্বাচনে উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৩, সাধারণ সদস্য পদে ৪৮৪ সংরক্ষিত আসনে ১৭৮ জন পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

    এদের মধ্যে ব্যাংক ঋন খেলাপীর কারনে ৬নং কুর্শি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ জামাল উদ্দিন, মনোনয়নপত্রে ভুল তথ্যের কারনে ১০নং দেবপাড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাওলানা ফখরুল ইসলামের মনোনয়ন বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।

    এছাড়া ভুল তথ্যের কারনে ৯নং বাউসা ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হারুন মিয়া, মামলা সংক্রান্ত কারনে করগাওঁ ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ মুহিত মিয়া, ঋন খেলাপীর কারনে ৮নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী নজরুল ইসলাম (বর্তমান মেম্বার) এবং বয়সের কারনে ৭নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী শামছুল হক এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

    বাতিলকৃত প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। নবীগঞ্জ উপজেলায় চেয়ারম্যন পদে মনোনয়নপত্র দাখিলকারী ৬৩ জন প্রার্থীর মধ্যে ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নে ৩ জন, ২নং বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়নে ৫ জন, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে ৫ জন, ৪নং দীঘলবাক ইউনিয়নে ৭ জন, ৫নং আউশকান্দি ইউনিয়নে ৪ জন, ৬নং কুর্শি ইউনিয়নে ৭ জন, ৭নং করগাওঁ ইউনিয়নে ৭ জন, ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নে ৭ জন, ৯নং বাউসা ইউনিয়নে ৩ জন, ১০ নং দেবপাড়া ইউনিয়নে ৫ জন, ১১নং গজনাইপুর ইউনিয়নে ৫ জন, ১২নং কালিয়ার ভাঙ্গা ইউনিয়নে ৫ জন ও ১৩নং পানিউন্দা ইউনিয়নে ২ জন।

    ১৩টি ইউনিয়নে ৪ জন রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করেন। তারা হলেন, উপজেলা নির্বাচন অফিসার দেবশ্রী দাশ পার্লি, উপজেলা কৃষি অফিসার, উপজেলা মৎস্য অফিসার, সমবায় অফিসার ও উপজেলা প্রাণী সম্পদ অফিসার।

    উপজেলায় ১ ও ৪নং ইউপি ব্যতিত বাকী ইউনিয়নে আওয়ামীলীগের ১৬ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এছাড়া জাপা ৫ ও ১টি ইউপিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনিত প্রার্থী রয়েছেন। জাপার ১ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

    আপিলে ফিরে আসতে না পারলে চেয়ারম্যান পদে ৬১ ও সাধারণ সদস্য পদে ৪৮০ জন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

  • নবীগঞ্জে লরি ও মোটর সাইকেল  সংঘর্ষে নিহত ২, আহত ১

    নবীগঞ্জে লরি ও মোটর সাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

    ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামক স্থানে পদ্মা কোম্পানীর তেলবাহী (লরি) ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহীসহ ২ জনের নিহতের খবর পাওয়া গেছে।

    শুক্রবার(৫ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
    হাইওয়ে পুলিশ সূত্রে জানাযায়, গতকাল শুক্রবার (০৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় সিলেটগামী পদ্মা কোম্পানীর তেলবাহী লরি (ঢাকা মেট্রো-৪১-০১৮৬) বিপরীত দিক থেকে আসা নাম্বারবিহীন মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

    এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী সুলতানপুর গ্রামের আসাব উদ্দিনের পুত্র বাহরাইন প্রবাসী শামীম আহমদ (৩০) নিহত হন। অপর আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রতনপুর গ্রামের গৌছ আলীর পুত্র শের আলীর (৩৫) মৃত্যু হয়।

    আহত রতনপুর গ্রামের উকিল মিয়ার পুত্র বাহরাইন প্রবাসী আতাউর রহমান(৩২)কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার (০৫ নভেম্বর) সকালে শামীম আহমদ তার অপর দুই বন্ধুকে সাথে নিয়ে পার্শ্ববর্তী মৌলভীবাজারে বেড়াতে যায়। সেখান থেকে বিকেলে বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থানে দুর্ঘটনার শিকার হয় তারা। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।

    এ সময় মহাসড়কে প্রায় এক ঘন্টা সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। পরে নিহত শামীমের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এছাড়া দুর্ঘটনা কবলিত লরি ও এর চালককে আটক করে হাইওয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

  • সড়ক দুর্ঘটনায় আহত মাসুম মিয়া বাচতে চায়, সাহায্য কামনা

    সড়ক দুর্ঘটনায় আহত মাসুম মিয়া বাচতে চায়, সাহায্য কামনা

    বিভিন্ন ভাবে মানুষ টাকা সঞ্চয় করে সম্পদ বৃদ্ধি করে। কারনটা হয়তো ভবিষ্যতের প্রয়োজনে। ভবিষ্যতের প্রয়োজনে বর্তমানগুলোকে কষ্ট দিতে দিতে একদিন সব ভবিষ্যতই অতীত হয়ে যাবে, সেই দিন সকল সঞ্চয়ই বৃথা মনে হতে পারে।

    অর্থের অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সড়র দূর্ঘটনায় গুরুতর আহত মাসুম মিয়া। সে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের দক্ষিণ বিশাউড়া গ্রামের হতদরিদ্র জহির মিয়ার ছেলে।

    মাসুম মিয়া গত ২৪ অক্টোবর ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজিবাজার মাজার গেইট সংলগ্ন মেঘনা কোম্পানির কাছে অজ্ঞাত এক বাসের ধাক্কায় মটর সাইকেল দূর্ঘটনায় নিহত হন একজন। এতে গুরুতর আহত হয় মাসুম মিয়া। বর্তমানে মাসুম মিয়া সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের তিন তলায় চিকিৎসাধীন আছে। পুরোপুরি সুস্থ হতে এখনো চিকিৎসার প্রয়োজন, তার পায়ের সার্জারিসহ এখনও যে পরিমাণ অর্থ দরকার, যার জন্য তার বাবার ভিটে বিক্রি ছাড়া অন্য কোনো উপায় নেই।

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে এলেও পুরোপুরি সুস্থ হতে আরো অস্ত্রোপাচার করতে হবে বলে ডাক্তার জানিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন সময় ও অর্থের। তার চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন। তার হতদরিদ্র পরিবারের পক্ষ থেকে এতো টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে।

    অপরদিকে যত দিন যাচ্ছে তার শারিরীক অবনতি ঘটছে। তাই মাসুম মিয়াকে বাঁচাতে সমাজের বিত্তবান সহ সরকারের সাহায্য কামনা করেছেন তার পরিবারের লোকজন।

    সাহায্য পাঠাতে বিকাশ পার্সোনাল, মোবাইল নং- ০১৭৬৭১৫২১৩২।

  • অবশেষে পুরণ হচ্ছে মাধবপুর বাসীর দীর্ঘদিনের স্বপ্ন

    অবশেষে পুরণ হচ্ছে মাধবপুর বাসীর দীর্ঘদিনের স্বপ্ন

    হবিগঞ্জের মাধবপুর বাসীর বহুদিনের লালিত স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি পর্যটন মন্ত্রণালয় হতে মাধবপুর উপজেলায় একটি দৃষ্টিনন্দন পার্ক নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করেছেন।

    মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে মাধবপুর সদর বাজারের ভিতরে পুকুর ভূমিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এ দৃষ্টিনন্দন পার্ক । এটি বাস্তবায়িত হলে এ এলাকা ও আশপাশের জনগণের বহুদিনের স্বপ্ন পূরণের পাশাপাশি সরকারের খাস জমি উদ্ধার ও এলাকার সৌন্দর্য বৃদ্ধিসহ উন্নয়ন সাধিত হবে এবং ছুটে আসবে দর্শনার্থী- এমনটাই প্রত্যাশা মাধবপুর বাসীর।

    মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান, মাধবপুরের জনগণের বহুদিনের স্বপ্ন ছিলো একটি দৃষ্টিনন্দন পার্ক হবে। এটি বাস্তবায়নে আমরা উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছি। অলরেডি টেন্ডার দেওয়া হয়েছে। কাজ শুরু করার আগে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এবং উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।

    সরেজমিনে বৃহস্পতিবার সকলে গিয়ে দেখা গেছে উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, সহকারী কমিশনার(ভুমি) মহিউদ্দিন আহামেদ এর নেতৃত্বে অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান চলছে।স্হানীয় কয়েকজন মুরব্বি জানান একসময় মাধবপুর বাজারের এই পুকুর টি দৃষ্টিনন্দন ছিল।পুকুরে গোসল করতেন বাজারের বাসিন্দরা। কয়েক যুগ ধরে ময়লা, আবর্জনা ,ও কচুরিপানায় পুকুরটি এখন পরিত্যক্ত।এসুযোগে পুকুর পাড় অবৈধভাবে দখল হয়ে গেছে।অনেকই পুকুরপাড় দখলে নিয়ে গড়ে তুলেন ইমারত।

    উপজেলা নিবার্হী কর্মকর্তা মঈনুল ইসলাম মঈন জানান, দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। দখল মুক্ত করে পুকুরটি সংস্কার করে এখানে একটি পার্ক করার প্রকল্প গ্রহন করা হয়েছে।

  • মাধবপুরে ক্যান্সার আক্রান্ত রোগিকে প্রবাসীদের অনুদান

    মাধবপুরে ক্যান্সার আক্রান্ত রোগিকে প্রবাসীদের অনুদান

    মাধবপুরে নারাইনপুর-ইসলামাবাদ প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে চিকিৎসার জন্য ক্যান্সার আক্রান্ত রুগিকে আনুষ্ঠানিক ভাবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

    মাওলানা অলিউল্লাহ এর সভাপতিত্বে অনুদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ নাজির আহাম্মদ মিলন, মুখলেছুর রহমান জুয়েল, লুৎফর রহমান আব্দুল্লাহ, মোঃ মনিরুল ইসলাম মনু মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মাওলানা ফজলুল হক।

    বক্তাগণ নারাইনপুর-ইসলামাবাদ প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের ধারাবাহিক কাজ চালিয়ে নেয়ার জন্য দোয়া করেন। এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীতে দুঃস্থ-অসহায়দের পাশে দাঁড়ানোর যে নজির সৃষ্টি করছে তা অব্যাহত রাখার আহবান জানান।

    পাশাপাশি সকল উন্নয়ন কাজে গ্রামবাসী নারাইনপুর ইসলামাবাদ প্রবাসী সমাজকল্যাণ সংগঠনের পাশে থাকবে বলে অঙ্গীকার করেন।