Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ সমাপনী

    হবিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ সমাপনী

    “মুজিব বর্ষে শপথ করি, দূর্যোগে জীবন- সম্পদ রক্ষা করি” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে হবিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের পালন করা হয়। শনিবার ৬ নভেম্বর বিকালে আলোচনা সভার মাধ্যমে সপ্তাহের সমাপ্তি করা হয়।

    আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ নুরুল ইসলাম, ফায়ার সার্ভিস লিডার হারুনুর রশীদ মামুন, প্রীতিষ কুমার দাস, সাংবাদিক সৈয়দ সালিক আহমেদ প্রমুখ।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের বিভিন্ন কার্যক্রমের উপর প্রর্দশনী ও বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। বলা হয় যে, ফায়ার সার্ভিসের প্রতিটি কর্মী দূর্যোগপূর্ণ মূহুর্তে মানুষের পাশে থাকে। এসময় ব্যক্তিগত এবং সামাজিক সচেতনতার উপর গুরুত্ব আরোপ করা হয়। বিশেষত অগ্নি নির্বাপণ কৌশল, জরুরী মুহূর্তে করণীয় ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করা হয়।

    এছাড়াও সন্ধায় জারী সারি ভাটিয়ালি সমন্বয়ে দেশীয় সংস্কৃতির উপর এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • বাহুবলে কমিউনিটি ক্লিনিকে করোনার টিকা গ্রহণ ৯৯.৭%

    বাহুবলে কমিউনিটি ক্লিনিকে করোনার টিকা গ্রহণ ৯৯.৭%

    সরকার করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সারা দেশে ওয়ার্ড পযার্য়ে কমিউনিটি ক্লিনিকে টিকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এরই আলোকে গতকাল শনিবার হবিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে করোনা ভাইরাসের টিকা প্রদানের ১ম দিনে শুধু মাত্র বাহুবল উপজেলার ৭টি কমিউনিটি ক্লিনিকে এ টিকা প্রদান করা হয়েছে। লক্ষমাত্রার বিপরীতে টিকা গ্রহণের হার শতকরা ৯৯.৭%। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এতথ্য জানা যায়।

    জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মোঃ আব্দুল মতিন জানান দৈনিক খোয়াইকে, শনিবার ৬ নভেম্বর প্রথম দিনে শুধু মাত্র বাহুবল উপজেলার ৭টি কমিউনিটি ক্লিনিকে করোনার টিকা প্রদান করা হয়েছে। প্রতিটি ক্লিনিকে লক্ষ্যমাত্রা হলো ৫শত করে। সেই হিসেবে ৭টি কমিউনিটি ক্লিনিকে ৩হাজার ৫শত টিকা প্রদান করার কথা। লক্ষমাত্রার বিপরীতে ৩হাজার ৪৯১জন মানুষ টিকা গ্রহণ করেছেন। শতকরা হারে ৯৯.৭%।

    তিনি আরো বলেন, আগামীকাল কয়েকটি উপজেলার কমিউনিটি ক্লিনিকে একসাথে টিকা প্রদান করা হবে। সরকারীভাবে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, ৬ নভেম্বর থেকে ১১ নভেম্বরের মধ্যে রুটিন ইপিআই টিকা কার্যক্রমের সাথে সমন্বয় করে কমিউনিটি ক্লিনিকে করোনার টিকা প্রদান করার জন্য।

    তবে এক রাউন্ড করে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে এ টিকা প্রদান করতে হবে। এক্ষেত্রে যেসকল উপজেলায় কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বেশী সেসকল উপজেলায় ২ থেকে ৩দিন লাগতে পারে, আর ছোট উপজেলা গুলোতে একদিনে শেষ করতে পারবে।

    বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাস জানান, আজ প্রথম দিনে বাহুবল উপজেলার ২১টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ৭টি ক্লিনিকে করোনার টিকা প্রদান করা হয়েছে। সুষ্টভাবে সম্পন্ন হয়েছে, কোন ধরণের অসুবিধা কিংবা পার্শপ্রতিক্রিয়ার কোন সংবাদ পাইনি।

  • জেলা পর্যায়ে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার উদ্ধোধন

    জেলা পর্যায়ে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার উদ্ধোধন

    হবিগঞ্জে জেলা পর্যায়ে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা) অর্নুধব ১৯ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ শনিবার সকালে জালাল স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়।

    জেলা পুলিশ বিভাগের উদ্ধোগে আয়োজিত প্রতিযোগিতার উদ্ধোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা।

    ওসি অপারেশন নাজমুল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলিসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।

    উদ্ধাধনী অনুষ্ঠানে বক্তাগণ বলেন, শরীর চর্চার অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। সুস্থ্য শরীর এবং সুস্থ্য মন থাকলে প্রতিটি কর্মক্ষেত্রে সফলতা অর্জন করা সম্ভব। প্রযুক্তির এই যুগে ভবিষ্যতে প্রজন্মের সুস্থ্য সংস্কৃতির একমাত্র মাধ্যম হলো খেলাধুলা।

    এসময় জানানো হয় যে, দুটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ- গ্রুপে অংশগ্রহণ করবে সদর উপজেলা, নবীগঞ্জ উপজেলা, মাধবপুর উপজেলায় এবং বাহুবল উপজেলা।

    বি- গ্রুপে অংশগ্রহণ করবে বানিয়াচং উপজেলা, লাখাই উপজেলা, শায়েস্তাগঞ্জ উপজেলা এবং চুনারুঘাট উপজেলা।

    প্রতিযোগীতার ফাইনাল খেলা আগামী ৯ নভেম্বর মঙ্গলবারে অনুষ্ঠিত হবে। এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

  • নবীগঞ্জে মনোনয় জমা দিয়েই নৌকার প্রার্থী যুক্তরাজ্যে

    নবীগঞ্জে মনোনয় জমা দিয়েই নৌকার প্রার্থী যুক্তরাজ্যে

    আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের নির্বাচনে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আলোচিত ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদে সরকারি দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে চুড়ান্ত হন বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আলী আহমদ মুসা।

    দলীয় প্রধানের চিঠি পাওয়ার সাথে সাথে ১ নভেম্বর তড়িঘড়ি করে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন ফরম জমা দিয়ে ওইদিন রাতেই যুক্তরাজ্য চলে যান মুসা। ফলে তার সাথে প্রধান প্রতিদ্বন্ধী প্রার্থী বিএনপির এক সময়ের প্রভাবশালী নেতা সাবেক চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান বর্তমানে ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

    মুসার এভাবে নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিয়ে লন্ডন চলে যাওয়ার ঘটনায় দলীয় নেতা-কর্মীদের মাঝে যেমনি দেখা দিয়েছে চরম হতাশা তেমনি নবীগঞ্জ উপজেলার সর্বত্র চলছে নানান গুঞ্জন। নির্বাচনের আগে তিনি দেশে ফিরবেন কি না তা কেউই নিশ্চিত করে বলতে পারছেন না।

    তবে নাম প্রকাশ না করার শর্তে স্হানীয় এক আওয়ামীলীগ নেতা জানান, এবারের নির্বাচনে তার সমন্ধি অপর লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মুকিতও চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। আর এর ফলে তার পারিবারিক চাপেই মূলত মুসা তড়িঘড়ি লন্ডন চলে গেছেন। সেখানে তার পরিবারের লোকজনদের বুঝানোর চেষ্টা করছেন।

    মুসা নির্বাচনের আগে দেশে ফিরবেন কি না সে ব্যাপারে কেউই কিছু বলতে পারছেন না। তবে মুসার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে আগামী ১২ নভেম্বর তিনি দেশে ফিরবেন বলে আশাবাদী। নির্বাচনে দাঁড়িয়ে নবীগঞ্জের ইতিহাসে এই প্রথম কোন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়ে দেশের বাহিরে গেলেন।

    কুর্শি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলী আহমদ মুসা নির্বাচনী মাঠে এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছেন। তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা- সমালোচনা। নৌকা পেয়ে যেখানে উপজেলার অন্যান্য ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীদের সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে নৌকার প্রার্থীদের সেখানে তার সাথে দলীয় মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী তার সমন্ধি আব্দুল মুকিতকে ছাড় দিতে না কি অন্য কোন কারণে লন্ডন চলে গেছেন এ নিয়ে তোলপাড় চলছে নবীগঞ্জের সর্বত্র।

  • বানিয়াচংয়ে ৫০তম সমবায় দিবস উদযাপন

    বানিয়াচংয়ে ৫০তম সমবায় দিবস উদযাপন

    হবিগঞ্জের বানিয়াচংয়ে ৫০তম সমবায় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এডঃ আব্দুল মজিদ খান এমপি বলেন,জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই বাংলাদেশে সমবায় সমিতি প্রতিষ্টিত হয়েছিলো।

    দেশ স্বাধীনের পূর্বেই যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী থাকাকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় সমিতির বিভিন্ন আইনী কাঠামো ও নীতিমালা প্রণয়ন করেছিলেন।
    বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সমবায় সমিতি প্রাতিষ্টানিক রুপ পায়।

    বক্তব্য প্রদানকালে সমবায়ীদের উদ্দেশ্যে এমপি আব্দুল মজিদ খান বলেন সমবায় সমিতি ঘঠন করে আপনারা ছোট ছোট সঞ্চয় ও ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে বড় বড় কাজ করে যাচ্ছেন।

    বক্তব্য‘র এক পর্যায়ে এমপি বলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা ভালো মানুষ ও ভালো প্রার্থীকে ভোট দিবেন। সেখানে আমাদের নৌকা মার্কার প্রার্থীও থাকবে। আশা করি আপনারা উন্নয়ন ও ভালোর সাথেই থাকবেন।

    বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ নভেম্বর শনিবার দিবসটি পালিত হয়েছে। জাতীয় পতাকা ও সমবায় দিবসের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ‘র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সমবায়ী সমাবেশ অনুষ্টিত হয়েছে।

    অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এবং বেসরকারি বিল ও বেসরকারি সদস্যদের বিল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।

    সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য নাজমুল ইসলাম,কৃষি কর্মকর্তা মোঃ এনামূল হক,সাবরেজিস্ট্রার মোস্তফা মোঃ ইসমত পাশা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকার শফিকুল,সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন,সমবায়ী চিরঞ্জীব দাস,সমবায়ী সাইফুল ইসলাম রুজেল।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা আবুল হোসেন,বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া,সাংবাদিক তাপস হোম,কাওসার হোসেন,সাজ্জাদ শাহ সুমন,স্বেচ্চাসেবকলীগ নেতা আবু আশসাফ চৌধুরী প্রমূখ।

    উপজেলা সমবায় অফিস সূত্রে জানা যায়,কৃষিভিত্তিক সমিতির সংখ্যা ৮টি,মৎস্যজীবী সমিতি ১১৩টি,চালক সমিতি ৪টি,পানি ব্যাবস্থাপনা সমিতি ৫টি,ইউনিয়ন বহুমূখী সমিতি ৩টি,বহুমূখী সমিতি ৩টি,মৎস্য আড়ত সমিতি ৪টি,ভূমিহীন সমিতি ১টি,সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি ৩টি,সঞ্চয় ও ঋনদান সমিতি ৭টি,পরিবহন সমিতি ১টি,সিআইজি ১০৫টিসহ মোট সমিতি ২৫৬টি। ওই সমস্ত সমিতিতে মোট শেয়ার মূলধন ৮৩ লক্ষ ৯৪ হাজার ১শত ৪০টাকা।

    মোট সঞ্চয় আমানত ১কোটি ১৬ লক্ষ ৮৩ হাজার ২২টাকা।

    ওই সমস্ত সমিতির সদস্য সংখ্যা মোট ৯হাজার ২শত ৩১জন।

    সমিতির মাধ্যমে স্ব-কর্মসংস্থান হয়েছে মোট ৫শত জনের।

  • লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন

    লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন

    লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত। সারাদেশের ন্যায় নানাকর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস ২০২১ উদযাপন করা হয়েছে।

    দিবসটি আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে এর শুভ উদ্ভোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম সহ অতিথি বৃন্দ।পরে একটি বর্ণাঢ্য র্্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।

    লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন

    র‌্যালি পরবর্তী আলোচনা সভা শনিবার (৬ নভেম্বর) দুপুরবেলা উপজেলা পরিষদ মিলনায়তনে ” বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্টিত হয়।

    উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে ৫০ তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সমবায় অফিসার ইসমাইল তালুকদার রাহীর সভাপতিত্বে দেবাশীষ আচার্য্য এর সন্চালনায় অনুষ্টিত হয়।

    লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন

    এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম।বক্তব্য রাখেন উপজেলা সহকার প্রকৌশলী ওয়ালিদুর রহমান, পজীপ কর্মকর্তা কে,এম,শাহেদ,বীর মুক্তিযেোদ্ধা তাজুল ইসলাম, মুড়িয়াউক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, লাখাই অনলাইন প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান ইমরান,উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, মাসুক তালুকদার,জহিরুল ইসলাম মিলন প্রমুখ।

  • মাধবপুরে জাতীয় সমবায় দিবস পালিত

    মাধবপুরে জাতীয় সমবায় দিবস পালিত

    হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

    এবারের প্রতিপাদ্য বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

    আজ শনিবার (৬ নবেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন এর নেতৃত্বে সমবায়ীদের নিয়ে র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মানিক।

    উপজেলা সমবায় কর্মকর্তা তাপস কান্তি বড়ুয়ার স্বাগত বক্তব্য শেষে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউ.সি.সি.এ লিঃ এর চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান শাহ, বিআরডিবি কর্মকর্তা আবুল ফয়সাল চৌধুরী, বেজুড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি সাংবাদিক মোহাম্মদ অলিদ মিয়া, মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাংবাদিক মোঃ আইয়ুব খান, প্রচেষ্টা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সেক্রেটারি প্রদীপ কৌরি, মঙ্গলপুর সিআইজি এর সমবায়ী মোঃ আমিরুল ইসলাম, নিশান মাল্টিপারপাস এর সদস্য মাসুদুর রহমান মাসুদ প্রমূখ।