Category: হবিগঞ্জ

  • মাধবপুরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

    মাধবপুরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

    মাধবপুরের-মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১১ টায় মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক বিলাল মিয়ার সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজমূল হাসান উপ পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার বিভাগ, হবিগঞ্জ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পবন চৌধুরী জেলা তথ্য অফিসার, হবিগঞ্জ,মোঃ তৌফিকুল ইসলাম, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, হবিগঞ্জ স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ।

    এছাড়া সহকারি শিক্ষা অফিসার রফিকুল নাজিম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মহিলা সমাবেশে সন্মানীত মা দের স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান শিক্ষক বিল্লাল মিয়া।

  • মাধবপুরে নানা আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    মাধবপুরে নানা আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    নানা আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জের মাধবপুরে পালিত হলো সংগ্রাম ঐতিহ্য ও গৌরবের সাফল্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

    বৃহস্পতিবার সকালে উপজেলা স্বচ্ছতা মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    মাধবপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম-এর সঞ্চালনায় সভাপতি মোঃ ফারুক পাঠান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্তিত ছিলেন- উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ শামীম তালুকদার, সুমন সংকর পাল, আফতাব উদ্দিন আতাব, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জুয়েল খাঁন, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদি হাসান কুতুব, প্রচার সম্পাদক মোঃ সাজু মিয়া, স্বাস্থ্য ও কর্ম বিষয়ক সম্পাদক মোঃ শাহে নেওয়াজ শানু, মোঃ জহিরুল ইসলাম, সহ উপজেলা ১/১১ টি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    সভাপতির বক্তব্যে কালে ফারুক পাঠান বলেন,বঙ্গবন্ধুর আদর্শে গড়া যুবলীগ আজ দেশের মানুষের সুনাম কুড়িয়েছে। করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল।

    মাধবপুর উপজেলা যুবলীগ মহামারী করোনার সময় উপজেলার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোজ নিয়েছেন” তাদের সাধ্যমত সাহায্য সহযোগীতা করায় অসহায় মানুষগুলো বাসায় খেয়ে বাসায় পরিবার পরিজন নিয়ে খেয়ে পড়ে দিন পার করেছেন,আর তার কারণে মাধবপুর উপজেলায় করোনার তেমন প্রভাব পড়েনি,তাই আমার পক্ষ থেকে যুবলীগকে অনেক অনেক ধন্যবাদ।

    অনুষ্ঠানে ৭নং শাজাহানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ মোঃ দুলালের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন- আমার দলের ইউনিয়ন সভাপতি শেখ দুলালের উপর যে হামলা হয়েছে, আমি আইনি তদন্তের মাধ্যমে সুষ্টু বিচার চাই এবং আগামীকালের মধ্যে ওকে গ্রেফতার করতে হবে, আর যদি না হয় আমরা উপজেলা যুবলীগ সকল নেতাকর্মীকে নিয়ে বিহতর কর্মসূচির ডাক দেব।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মাখন চকদার , উপজেলা যুবলীগের সহ-সভাপতি ডাঃ মোঃ হেলাল সহ আরো অনেকেই।

  • নবীগঞ্জে ডাকাতির চেষ্টা কালে ৫ ডাকাত গ্রেফতার

    নবীগঞ্জে ডাকাতির চেষ্টা কালে ৫ ডাকাত গ্রেফতার

    শাহরিয়ার আহমেদ শাওনঃ নবীগঞ্জে ডাকাতি চেষ্টা কালে আন্তঃ জেলার ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করছে পুলিশ।

    পুলিশ সত্রে  জানা যায়, গতকাল দিবাগত রাত (০৯ নভেম্বর) রাত ০২.৪৫ ঘটিকায় দা, চাকু, সাবল, লোহার রড সহ পেশাদার আন্তঃ জেলা ডাকাত দলের সদস্যগণ রাতের অন্ধকারে সমবেত হয়ে ডাকাতির পরিকল্পনা করেছিল।

    এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি দা, ১টি লোহার সাবল, ১টি রড, ১টি পলেষ্টারের ব্যাগ, উক্ত ব্যাগে অনেক ডাকাতের নাম মোবাইল সম্বলিত টালী খাতা, ১টি কোমরে ঝুলানোর ব্যাগ, ১টি হাফ প্যান্ট, ১টি স্টিলের চাকু।

    গ্রেফতার কৃতরা হলেন, বাহুবল উপজেলার আব্দাফৌজরা গ্রামের আবদুর রেজাকের ছেলে আব্দুল মতিন,কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার সাতগড়িয়া গ্রামের জহুরুল হকের ছেলে হুমায়ুন কবির, লাকসাম উপজেলার ফতেহপুর গ্রামের মৃত চান্দ মিয়ার ছেলে মোঃ বিলাল মিয়া, মৌলভীবাজারের রাজনগর থানার করিমপুর গ্রামের মনু মিয়ার ছেলে মুন্না মিয়া এবং কমলগঞ্জ থানার চৈতন্যগঞ্জ গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে ইয়াছিন মিয়া ওরফে কালা বাবুল।

    এসময় তাদের বিরুদ্ধে নবীগঞ্জ থানার মামলানং-০৪, তাং-০৯/১১/২০২১খ্রি. ধারা-৩৯৯/৪০২ পেলান কোড রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • আন্তরিকতা এবং দায়বদ্ধতা থেকে সেবা দিতে হবে – প্রতিমন্ত্রী মাহবুব আলী

    আন্তরিকতা এবং দায়বদ্ধতা থেকে সেবা দিতে হবে – প্রতিমন্ত্রী মাহবুব আলী

    বেসামরিক বিমান পরিবহন পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করণ এবং স্বাস্থ্যসেবাকে মানুষের দুরগড়ায় পৌছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, সুতরাং তৃণমুল পর্যায়ে কাজের ব্যথ্যয় কোনভাবে মেনে নেওয়া হবেনা। আন্তরিকতা এবং দায়বদ্ধতা থেকে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

    তিনি গতকাল মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কনফারেন্স রুমে ২৫০ শর্য্যা আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মিটিং এ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

    জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে মিটিং এ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, মেয়র আতাউর রহমান সেলিম, সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আমিনুর রশিদ সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, উপপরিচালক পরিবার পরিকল্পনা মোঃ আব্দুর রহিম চৌধুরী, সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল, ওসি মাসুক আলী, সেইভ দা চিলড্রেন এর ম্যনেজার ডিস্ট্রিক ইমপ্লিমেন্টেশন রওশন আরা প্রমুখ।

    তিনি আরো বলেন, সদর হাসপাতালের ইর্মাজেন্সীর সামনে আগামী ১মাসের মধ্যে আলাদা আলাদা ২টি টয়লেট নির্মাণ করার জন্য বলেন, যাতে করে আগত রোগীরা কোন ভোগান্তির মধ্যে না পড়ে। এছাড়া জেলায় সকল ডাক্তারদের নিয়ে একটা মিটিং করা হবে, যাতে করে ভুয়া ডাক্তার চিহ্নিত করা যায়।

    তাছাড়া জরুরী ভিত্তিতে যাদি কোন ফান্ড লাগে তাহলে জেলা প্রশাসক ও জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য।

    এসময় সময় সদর সার্কেল মাহফুজ আক্তার শিমুল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রতিমন্ত্রীকে বলেন, হাসপাতাল থেকে মেডিকেল সার্টিফিকেট পেতে দেরী হওয়ার কারণে অনেক সময় আমরা মামলার তদন্ত রিপোর্ট সঠিক সময়ে তৈরী করে আদালতে জমা দিতে পারিনা। তাই এ ক্ষেত্রে হাসপাতাল থেকে যদি দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে তদন্ত রিপোর্ট দেওয়া হয় হয় তাহলে আমাদের কাছে মামলার জট থাকবেনা।

    বিষয়টি গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী মাহবুব আলী সদর হাসপাতালের তত্বাবধায়কের দৃষ্টি আর্কষণ করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে মেডিকেল সার্টিফিকেট তৈরী করে জমা দিতে হবে। নতুবা অনেক সময় নিরীহ মানুষও হয়রাণীর শিকার হতে পারে।

    পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয় যে, অনেক সময় সদর হাসপাতালে দালালদের বিষয়ে আমাদের কাছে অভিযোগ আসে, আমরা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করি, কিন্তু অভিযানের উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যায়। তাই হাসপাতালের বাহিরে যদি একটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়, তাহলে আমরা সহজে চিহ্নিত করে দালালদেরকে আটক করতে পারব।

  • শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার

    শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার

    চাঁদাবাজির অভিযোগে করা মামলায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেবকে (২৯) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    (more…)

  • বাংলাদেশ যুব অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার আহবায়ক কমিটির অনুমোদন

    বাংলাদেশ যুব অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার আহবায়ক কমিটির অনুমোদন

    দি‌লোয়ার হোসাইন: বাংলাদেশ যুব অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার ৫৬ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে তাওহীদ হাসান ও সদস্য সচিব করা হয়েছে আনছার মিয়া কে।
    এক বছর মেয়াদি নবগঠিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে হবিগঞ্জ জেলার অন্তর্গত সকল উপজেলা ও বিভিন্ন ইউনিট কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

    সোমবার (৮নভেম্বর) কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মঞ্জুর মোর্শেদ ৫৬ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন।
    নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত, কামরুল ইসলাম, কাউসার আহমেদ, এম ডি আসাদ, তাজুল ইসলাম, সৌরভ আহমেদ, মামুন রসিদ মিলন, জাহিদুর রহমান রাসেল, মাকতুব আহমেদ, আল আমিন, রাসেল মিয়া, আইনুল আমিন ভুইয়া, মাওলানা খলিলুর রহমান, আব্দুল মতিন, নুর উদ্দিন নুর, মনসুর আহমেদ, মুজিবুর রহমান আজাদ, নুরনবী খাঁ।
    এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বদরুল ইসলাম সায়মন, শহিদুল ইসলাম, জহিরুল ইসলাম সুমন, আব্দুল মুমিন, মুফতি আলাউদ্দিন ইউসুফ, মনিরুল কাইউম চৌধুরী, জসিম উদ্দিন, মোশারফ হোসেন খোকন, মোহাম্মদ আব্দুল্লাহ, রফিকুল ইসলাম রফিক, এস কে সেন্টু, চনু মিয়া, শেখ মোহাম্মদ আলী, উজ্জ্বল আহমেদ, ওয়ারিছ মিয়া, মাসুদ রানা, শাহ নেওয়াজ, সফুর আলী, তজমুল ইসলাম, নেসার উদ্দিন, শাহ মোহাম্মদ মাসুদ, এমডি মুবেল, শাহরিয়ার হানিফ, ইকবাল হোসাইন, মোতাব্বির হোসেন, লুৎফর রহমান, শেখ খালেদ হাসান, জাহিদ হাসান, আরিফুল ইসলাম, মো: সাজিদ খান, শাওন আহমেদ, জুনায়েদ হোসাইন, আব্দুর রাজ্জাক, কাজি টুটুল, আসাদুল ইসলাম, মনিরুল ইসলাম।

    নবগঠিত কমিটির সদস্য সচিব আনছার মিয়া বলেন, মহান মুক্তিযুদ্ধের মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। আমাদের কমিটি অনুমোদন দেওয়ায় আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি গণ অধিকার পরিষদের আহবায়ক অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও তারুন্যের আইকন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ভিপি নুরুল হক নুর ভাই এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ আতাউল্লা ও সদস্য সচিব মঞ্জুর মুরশেদ মামুন ভাই এর প্রতি। সেই সাথে বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের নেতা হবিগঞ্জের সন্তান ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখার সভাপতি ও হবিগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক ভাইয়ের প্রতি।

    কমিটির আহ্বায়ক তাওহীদ হাসান জানান, দেশের ক্রান্তিলগ্নে বার বার তরুন যুবরাই অগ্রভাগে নেতৃত্ব দিয়ে মুক্তির পথ সুগম করেছে। দেশে গণতন্ত্র ও বাক-স্বাধীনতা এখন বন্দি। দেশকে চলমান সংকট থেকে উত্তরণের লক্ষ্যে আমরা কাজ করছি। এইজন্য প্রয়োজন সংগঠিত তরুন-যুবসমাজ। আর তাদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আমাদের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছেন ড. রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। একদলীয় শাসন ব্যবস্থা থেকে জণগনের মুক্তির আন্দোলনে আমরা হবিগঞ্জের নিপীড়িত ও সুশীল জণগনের সহযোগীতা কামনা করছি।

  • লাখাইয়ে করোনা টিকা গ্রহনে নারী পুরুষের উপছেপড়া ভিড়

    লাখাইয়ে করোনা টিকা গ্রহনে নারী পুরুষের উপছেপড়া ভিড়

    লাখাইয়ে কোভিড-১৯ টিকা গ্রহীতাদের উপছেপড়া ভিড়।
    লাখাইয়ে আবারও প্রতিটি কমিউনিটি ক্লিনিকে কোভিড- ১৯ এর টিকা দেওয়া শুরু হয়েছে। এবার উপজেলার ২০ টি কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষে প্রতিটি কেন্দ্রে ৫০০ ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে টিকা কার্যক্রম শুরু হয়েছে।

    মঙ্গলবার (৯ নভেম্বর) উপজেলার মুড়িয়াউক, করাব ও বুল্লা ইউনিয়নের ১১ টি সিসিতে একযোগে করোনার টিকা দেওয়া হচ্ছে। এদিকে টিকা প্রদানের ঘোষনায় মঙ্গলবার সকাল থেকেই টিকা গ্রহিতাদের উপচে পড়া ভিড় দেখা যায়।

    প্রতিটি কেন্দ্রেই টিকা গ্রহিতাদের উপছেপড়া ভিড় সামলাতে সংশ্লিষ্ঠ কেন্দ্রে দায়িত্ব প্রাপ্তদের হিমশীম খেতে হচ্ছে। সরেজমিন করাব ইউনিয়নের সিংহগ্রাম কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে দেখা যায় শত শত নারী পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। টিকা গ্রহিতা কুদ্দুছ মিয়া ও হাসান আলী জানান, আমরা সকাল ৭ টা থেকে লাইনে দাড়িয়ে রয়েছি এখন ১১ টায়ও টিকা দিতে কেন্দ্রে প্রবেশ করতে পারছিনা।কখন সুযোগ পাব কিনা জানিনা।

    এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জামান জানান, আমরা উপজেলার ২০ টি সিসিতে মঙ্গলবার (০৯ নভেম্বর) ১১ টিও বুধবার (১০ নভেম্বর) ৯ টি কেন্দ্রে ৫০০ ডোজের লক্ষ্যমাত্রা নিয়ে টিকা দান কার্যক্রম চলছে। বাদবাকি যারা থাকবেন তাদের উপজেলা কেন্দ্রে টিকা দেওয়া হবে।