Category: হবিগঞ্জ

  • নির্বাচনের জেরে ৫ম শ্রেণীর ছাত্রকে দপ্তরির মারধোর, দপ্তরি আটক

    নির্বাচনের জেরে ৫ম শ্রেণীর ছাত্রকে দপ্তরির মারধোর, দপ্তরি আটক

    আজমিরীগঞ্জ ১নং সদর ইউপি নির্বাচনে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে বিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রকে বেধরক মারধোর করেছে একই স্কুলের দপ্তরি। আশংখাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। ওই ঘটনায় দপ্তরিকে আটক করেছে পুলিশ।

    জানা যায়, গত ১১ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্টিত হয়েছে আজমিরীগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নের নির্বাচন। নির্বাচনের দিন সহ পরদিন শুক্রবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী সহিংসতা অর্থাৎ হামলা ভাংচুর হামলা পাল্টা হামলার মত ঘটনা ঘটে।

    এরই ধারাবাহিকতায়, গত শুক্রবার বিকাল অনুমানিক সাড়ে ৩ টায় আজমিরীগঞ্জ ১নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য ও ওই দপ্তরির চাচাতো ভাই মুকিত মিয়ার সমর্থকদের বিজয় মিছিলকে কেন্দ্র করে পরাজিত ইউপি সদস্য সবুজ মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

    ৫ম শ্রেণীর ছাত্রের পিতা ছিল পরাজিত ইউপি সদস্য সবুজ মিয়ার সমর্থক।

    এ ঘটনার জের ধরে, বিরাট রাজারহাটির বাসিন্দা ওয়াজিদ মিয়ার পুত্র ও বিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী মারুফ মিয়া (১১) গতকাল শনিবার সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।

    অনুমানিক ৮ টায় ওই বিদ্যালয়ের অদূরে রাস্তায় পৌঁছলে একই গ্রামের বাসিন্দা মৃত রহমান মিয়ার পুত্র ও দপ্তরি লিটন মিয়া (৩৫) ওই ছাত্রের বিরুদ্ধে স্কুলের লোহাররড চুরির অভিযোগ এনে বেধরক মারধোর করে।

    এতে সে গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।

    আশপাশের লোকজন আশংখাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

    এদিকে একই দিন খবর পেয়ে দপ্তরিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ব্যাপারে মমলা দায়েরের খবর পাওয়া যায়নি।

  • বানিয়াচংয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

    বানিয়াচংয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

    বানিয়াচংয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি উপজেলার সৈদ্যারটুলা এলাকার বাসিন্দা। এসময় তার কাছ থেকে ৫১ পিছ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে থানা পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের দিক নির্দেশনায় এসআই সঞ্জয় সিকদার এবং এসআই সন্তোষ চক্রবর্তী নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। আটককৃত ব্যক্তি বানিয়াচং উপজেলার সৈদ্যারটুলা গ্রামের মৃত হোসেন আহমদের ছেলে ইসরাইল আহমদ (৪০)। এসময় পুলিশ তার কাছ থেকে ৫১ পিছ ইয়াবা উদ্ধার করেছে।

    পরে আটককৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • চুনারুঘাটে পুত্রের ভয়ে বাড়ি ছাড়া বৃদ্ধা মা, আদালতে মামলা

    চুনারুঘাটে পুত্রের ভয়ে বাড়ি ছাড়া বৃদ্ধা মা, আদালতে মামলা

    চুনারুঘাটে এক কুলাঙ্গার পুত্রের ভয়ে বাড়ি ছাড়া এক হতভাগা মা।

    পুত্রের মারধোর ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক আত্মীয়র বাড়িতে পালিয়ে বেড়াচ্ছেন বৃদ্ধা নেহারুন্নেছা (৭০)।

    নিরুপায় হয়ে বৃহস্পতিবার ১১ নভেম্বর হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালত-২ এ মামলা দায়ের করেন ওই ভোক্তভোগী বৃদ্ধা।

    আদালতের বিচারক মামলা আমলে নিয়ে পুত্র আলা উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানার নির্দেশ প্রদান করেন। সে চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের শুকদেবপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র।

    মামলা সুত্রে জানা যায়, বৃদ্ধা নেহারুন্নেছা চিকিৎসার জন্য বাড়ির গাছ বিক্রি করে এক লক্ষ টাকা স্টিল আলমারিতে রাখেন। টাকা গুলো দেওয়ার জন্য বৃদ্ধ মা কে বললে মা টাকা দিবেননা বললে কুলাঙ্গার পুত্র মাদকসেবি আলাউদ্দিন বৃদ্ধ মা-কে লাঠি দিয়ে মেরে লীলাফুলা জখম করে। প্রাণে মেরে ফেলবে বলে তলপেটে লাতি মারে।

    ঐ সময় আলমারির তালা ভেঙে আলা উদ্দিন মাদক সেবন ও মাদক ব্যবসার জন্য এক লক্ষ টাকা নিয়ে যায়। প্রতিবাদ করলে তার মাকে বেধড়ক মারধোর করে। তার দুই মেয়ে ও স্বাক্ষীরা তাকে প্রাণে রক্ষা করেন। ছেলের ভয়ে বৃদ্ধ মা অন্যের বাড়িতে বর্তমানে দিনযাপন করছেন।

    চুনারুঘাট থানার ওসি ( তদন্ত) চম্পক দাম বলেন, কোর্ট থেকে কাগজপত্র থানায় আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

  • হবিগঞ্জে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    হবিগঞ্জে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    সুশাসনের জন্য নাগরিক সুজন এর ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে।

    হবিগঞ্জ জেলা সুজন কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভাটি অনুষ্টিত হয় হবিগঞ্জস্থ সবুজবাগে সুজনের কার্যালয়ে।

    শুক্রবার (১২ নভেম্বর) বিকাল ৩.৩০ ঘটিকায় জেলা সুজনের সিনিয়র সহ সভাপতি এ. এস. এম মহসিন চৌধুরীর সভাপতিত্বে ও মুতালিব তালুকদার দুলাল এর সঞ্চালনায় অনুষ্টিত হয়।

    শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন কামরুল হাসান। আলোচনায় অংশনেন জেলা সুজনের সহ সভাপতি মোঃ আব্দুর রকিব,মীর গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক মীর দুলাল।

    এচাড়াও আলোচনা করেন লাখাই উপজেলা কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, আব্দুল কাদির কাজল, মোঃ নোমান মিয়া, শাহেনা আক্তার, ছায়েদুর রহমান, মহি উদ্দিন আহমেদ রিপন, মইন উদ্দিন আহমেদ, শামীম আহমেদ চৌধুরী প্রমুখ।

  • জেলা তথ্য অফিসের আয়োজনে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের ব্র‍্যান্ডিং প্রচারণা

    জেলা তথ্য অফিসের আয়োজনে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের ব্র‍্যান্ডিং প্রচারণা

    ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের ব্র‍্যান্ডিং বিষয়ের উপর প্রচারণা করা হয়।

    বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা তথ্য অফিসের আয়োজনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪ শতাধিক মহিলাদের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে জনগণের উন্নত জীবনযাত্রার সহজীকরণে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের উপর আলোচনা করা হয়৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ হলো- একটি বাড়ি একটি খামার (বর্তমানে আমার বাড়ি আমার খামার), আশ্রয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান ও আয় বৃদ্ধির কার্যক্রম।

    জেলা তথ্য অফিসের আয়োজনে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের ব্র‍্যান্ডিং প্রচারণা

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ নাজমুল হাসান। মনতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, মাধবপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল রহমান, চৌমোহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরী হবিগঞ্জ নিউজকে জানান, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের উপর জেলার বিভিন্ন এলাকায় আমাদের এই প্রচারণা অব্যাহত থাকবে।

  • হবিগঞ্জে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    হবিগঞ্জে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন হচ্ছে যুবলীগ। সারাদেশে আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসাবে কাজ করে এ সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাগ্নে শেখ ফজলুল হক মনি’র হাতে গড়া যুবলীগ সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

    বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা যুবলীগের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য যুবলীগ নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা দেন তিনি।

    MP-Abu-Zahir-Pic-(Jubolig)

    জেলা যুবলীগের সভাপতি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। সভার সঞ্চালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী।

     

    আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা যুবলীগের সহ সভাপতি শওকত আকবর সোহেল, ফজলুর রহমান খান, আব্দুর রউফ মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, তাজ উদ্দিন আহমেদ তাজ, সমাজকল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, জেলা যুবলীগের সদস্য ও বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ রনি।

    MP-Abu-Zahir-Pic-(Jubolig)

    যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে এক বর্ণাঢ্য শোভযাত্রা হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে।

    অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা, পৌর ও সদর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

  • মাধবপুরে নদীর তীর থেকে অবৈধ ভাবে  বালু উত্তোলন; ভ্রাম্যমান আদালতে জরিমানা

    মাধবপুরে নদীর তীর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন; ভ্রাম্যমান আদালতে জরিমানা

    হবিগঞ্জে মাধবপুরে সোনাই নদীর তীর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ট্রাক্টর সহ এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা অর্থদন্ড দন করেছে।

    বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ মহিউদ্দিন উপজেলার বহরা ইউনিয়নের সোনাইনদীর তীরবর্তী আখালিয়া(গোবিন্দপুর) নামক স্থানে অভিযান পরিচালনা করেন।

    অবৈধ ভাবে সোনাইনদী তীর থেকে বালু উত্তোলন করে ট্রাকে করে পাচারের সময় জনি মিয়া নামে এক ব্যক্তিকে পুলিশের সহায়তায় আটক করা হয়।পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় নগদ ৫০হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা করা হয়। স্থানীয়রা জানান একটি মহল নদীর তীর বর্তী এলাকা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে ট্রাক, টাক্টর যোগে পাচার করছে।এতে করে এলাকার রাস্তাঘাট নষ্ট ও পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছে।

    এ ব্যাপারে মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।