Category: হবিগঞ্জ

  • শায়েস্তাগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

    শায়েস্তাগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার স্টেশনরোড এলাকায় সার, বীজ ও কীটনাশকের বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এসময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বীজ বিক্রির অপরাধে কয়েকটি দোকানকে জরিমানা করা হয়।

    মঙ্গলবার ১৬ নভেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

    সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ এর সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে শায়েস্তাগঞ্জ উপজেলার স্টেশনরোড এলাকায় সার, বীজ ও কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করেন।

    এসময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বীজ বিক্রয় করায় মেসার্স জননী ট্রেডার্সকে ৭ হাজার টাকা এবং মেসার্স জামাল ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ।

    অভিযান পরিচালনায় সহযোগিতায় করেন শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।

  • নবীগঞ্জে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অপরাধে ৩ জনকে কারাদণ্ড

    নবীগঞ্জে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অপরাধে ৩ জনকে কারাদণ্ড

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামে বিবিয়ানা নদী থেকে অবৈধ ভাবে বালু ও ভিট মাটি উত্তোলনের দায়ে তিন ব্যাক্তিকে ১ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার(১৬ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ অভিযান পরিচালনা করেন।

    অবৈধ বালু ও ভিট মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৫ ধারা অমান্য করে ড্রেজার মেশিন দিয়ে ভিট মাটি উত্তোলন করার দায়ে উক্ত আইনের ১৫(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে কল্যাণপুর গ্রামের আব্দুল কাদির (৩৬), বাগাউড়া গ্রামের দুলাল মিয়া(২৭) ও সদরঘাট মাঝহাটি গ্রামের মোঃ তাহের মিয়া নামের ৩ ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

    ভ্রাম্যমান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন এস. আই লোকেশ চন্দ্র দাসসহ একদল পুলিশ। অভিযানের সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

  • পইল ইউনিয়নে ছাত্রদলের ফরম বিতরণ ও কর্মী সমাবেশ

    পইল ইউনিয়নে ছাত্রদলের ফরম বিতরণ ও কর্মী সমাবেশ

    বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তারেক রহমান-এর নির্দেশে তৃণমূল পর্যায় থেকে ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের পইল ইউনিয়ন ছাত্রদলের ফরম বিতরণ ও কর্মী সমাবেশের হয়।

    আজ সোমবার ১৫ নভেম্বর বিকাল ফরম বিতরণ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

    হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের আহবায়ক শাহ্ রেজওয়ানুল মতিন টুটনের সভাপতিত্বে এবং হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হোসেন অনির সঞ্চালনায় অন্যান্যদের উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ রাসেল,শাহ্ রুম্মান, এহসানুল মাহবুব মাহি, আজিজ হোসেন, সদস্য জাকির হোসেন প্রমুখ।

    এসময় বক্তাগণ বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলকে আরো সুসংগঠিত করতে সকল পর্যায়ের নেতাকর্মীকে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। সাধারণ মানুষের কাছে যেতে হবে দলের লক্ষ উদ্যেশ্য নিয়ে।

  • সামিউর রহমান সামির ইন্তেকালে এমপি আবু জাহির এর শোক

    সামিউর রহমান সামির ইন্তেকালে এমপি আবু জাহির এর শোক

    হবিগঞ্জ পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের একমাত্র পুত্র সামিউর রহমান সামির ইন্তেকালে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    রবিবার রাতে সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। এমপি আবু জাহির সামির জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।

  • সুষ্ট নিবার্চনের লক্ষ্যে আইনশৃংখলা বাহিনী কঠোর থাকবে; জেলা প্রশাসক

    সুষ্ট নিবার্চনের লক্ষ্যে আইনশৃংখলা বাহিনী কঠোর থাকবে; জেলা প্রশাসক

    নির্বাচনী আচরণ বিধি সর্ম্পকে অবহিতকরণ এবং ইউনিয়ন পরিষদ নিবার্চন অবাধ সুষ্ট ও শান্তিপূণভাবে আয়োজনের লক্ষ্যে সদর উপজেলার সকল প্রার্থী এবং আইনশৃংখলা বাহিনীর সমন্বয়ে এক সভা আয়োজন করা হয়।

    রবিবার জেলা শিল্পকলা একাডেমীতে এসভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পালের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সভায় আগামী ২৮ নভেম্বর হবিগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ট ও শান্তিপুর্ণভাবে অনুষ্ঠানের লক্ষে বিষদ আলোচনা করা হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। এসময় প্রার্থীদের পক্ষ থেকে জেলা প্রশাসককে জানানো হয় যে, অবাধ- সুষ্ট শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণ যাতে হয় সেই লক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য। ঝুকিপূণ সেন্টার গুলোতে অতিরিক্ত আইনশৃংখলা বাহিনী মোতায়েন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এর টহল জোরদার রাখার জন্য। যাতে করে কেউ নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করে কেন্দ্র দখলের চেষ্টা না করে তার জন্য আইনশৃংখলা বাহিনীকে সর্তক থাকার অনুরোধ জানানো হয়।

    এসময় জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, আমরা সদর উপজেলার ইউনিয়ন নির্বাচন যাতে অবাধ সুষ্ট এবং শান্তিপুর্ণভাবে হয় সেই লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছি। কেউ যদি আচরণ বিধি লঙ্গনের চেষ্টা করেন তাহলে আমরা তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঝুকিপূর্ণ সেন্টারের তালিকা তৈরী করা হচ্ছে। নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি কেন্দ্র দখলের চেষ্টা কিংবা বিশৃংখলা সৃষ্টি করার চেষ্টা করেন তাহেল আইনশৃংখলা বাহিনী কঠোরভাবে দমন করবে, এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবেনা। পুলিশ র‌্যাব এবং বিজিবি টহল অব্যাহত থাকবে, আমরা আমাদের উপর অর্পিত দ্বায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই, যাতে অবাধ সুষ্ট এবং শান্তিপুর্ণ একটি নির্বাচন হয়, এক্ষেত্রে তিনি সকল প্রার্থী এবং সুশীল সমাজের সহযোগীতা কামনা করেন।

    সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ নাজিম উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্Í কর্মকর্তা মাসুক আলী এবং ৪জন রির্টানিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ।

  • শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

    শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

    মেয়াদ উত্তীর্ণ এবং নকল পণ্য সংরক্ষণ এবং বিক্রির অপরাধে হবিগঞ্জ শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। এসময় ৩টি কসমেটিকসের দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রবিবার সকালে হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে মেয়াদ উত্তীর্ণ এবং নকল পণ্য সংরক্ষণ এবং বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারা মোতাবেক নবরৃপা কসমেটিকসকে ৮ হাজার টাকা, বি আর ষ্টোরকে ৩ হাজার টাকা এবং এম বি কসমেটিকসকে ৩ হাজার টাকাসহ ৩টি প্রতিষ্ঠানকে মোট ১৫হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ এবং নকল পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

    অভিযানের বিষয়ে সহকারী পরিচালক দেবানন্দ সিনহা হবিগঞ্জ নিউজকে জানান, ভোক্তা সংরক্ষণের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে, কোন অবস্থাতেই নকল পন্য সংরক্ষণ এবং বিক্রি করতে পারবেনা কোন প্রতিষ্ঠানক। তাই আমাদের অধিদপ্তর থেকে এসব অবৈধ এবং নকল পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

    অভিযানের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
    সহযোগিতায় জেলা সেনিটারী ইন্সপেক্টর এবং হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ সদস্য।

  • হবিগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

    হবিগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

    হবিগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে সাপ্তাহিক মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এস এম মুরাদ আলি সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন।

    আজ রবিবার ১৪ নভেম্বর এ সাপ্তাহিক মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

    প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার বাহুবল সার্কেল আবুল খয়ের। এ সময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

    পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করেন। এরপর তিনি জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

    উক্ত সাপ্তাহিক মাস্টার প্যারেডে আরো উপস্থিত ছিলেন সকল থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরওআই, আরআই পুলিশ লাইন্স, হবিগঞ্জসহ জেলার সকল থানা, ফাঁড়ী, তদন্তকেন্দ্র ও পুলিশ ক্যাম্পের অফিসার ও ফোর্সবৃন্দ।