Category: হবিগঞ্জ

  • কালাডোবায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, শিশু নিহত

    কালাডোবায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, শিশু নিহত

    হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালাডোবা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় জান্নাত আক্তার (২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় জান্নাতের বাবাসহ আরও তিনজন আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও নিহতের পরিবার জানায়, হবিগঞ্জ শহর থেকে একটি সিএনজি অটোরিকশা বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়। রাত সাড়ে ৮টার দিকে কালাডোবা এলাকায় পৌঁছালে অটোরিকশাটির রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী ভ্যানগাড়ীচালক সোহাগ মিয়ার মেয়ে জান্নাত আক্তার মারা যায়।

    কালাডোবায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা

    আহত অবস্থায় নিহত জান্নাতের বাবা সোহাগ মিয়া, এসএসসি পরিক্ষার্থী রাতুল আহমেদ ও তার মামা তানভীর মিয়াকে প্রথমে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১০টার দিকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

    বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

  • ইউরোপ সেরা সাংবাদিক ২০২১ এর শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত বানিয়াচংয়ের সাইফুল আমিন

    ইউরোপ সেরা সাংবাদিক ২০২১ এর শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত বানিয়াচংয়ের সাইফুল আমিন

    অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাব এর আয়োজনে গত রবিবার বেলজিয়াম এর রাজধানী ব্রাসেলসের স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।

    অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি ফয়সাল আহমেদ দ্বীপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদ মোল্লার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, রাজনীতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

    এতে স্পেন প্রবাসী,সময় টেলিভিশনের স্পেন প্রতিনিধি সাইফুল আমিন ইউরোপ সেরা সাংবাদিক ২০২১ এর শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হয়েছেন।

    বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি বিশ্ব বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে বেলজিয়ামের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহি সাইফুল আমিনের হাতে ক্রেস্ট তুলে দেন।

  • হবিগঞ্জে বিশ্ব অপরিণত নবজাতক দিবস উদযাপন

    হবিগঞ্জে বিশ্ব অপরিণত নবজাতক দিবস উদযাপন

    “এক মুহূর্ত আলাদা নয়, অপরিণত শিশুদের সার্বক্ষনিক বাবা মায়ের সাথেই রাখুন” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে হবিগঞ্জে বিশ্ব অপরিণত নবজাতক দিবস উদযাপন করা হয়।

    বুধবার ১৭ নভেম্বর সারা বিশ্বের সাথে একযোগে হবিগঞ্জ জেলায়ও দিবসটি পালন করা হয়। ইউএসএআইডি-র অর্থায়নে এবং সেইভ দা চিলড্রেন এর কারিগরি সহায়তায় মাঠ পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং সীমান্তিকের বাস্থবায়নে এ দিবসটি উদযাপন করা হয়।

    এসময় জেলা সদর হাসপাতাল, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ইউনিয়ন স্বাস্থ ও পরিবার কল্যাণ কেন্দ্রের কেঙ্গারু মাদার কেয়ার ইউনিটকে সুসজ্জিত করণসহ এবং বিশেষ সেবা প্রদান করা হয়।

    এসময় জানানো হয় যে, বাংলাদেশে প্রতি ৫জনের ১জন নবজাতক অপরিণত জন্ম জনিত জটিলতার কারণে মারা যায়। তাই অপরিণত শিশুকে যথাসময়ে সেবা কেন্দ্রে প্রেরণ করে যথাযথ সেবা প্রদানের মাধ্যমে সুস্থ করে তুলতে হবে। আপনার যত্নে বাচবে শিশু এই উপলব্ধি আমাদের সবাইকে অনুভব করতে হবে।

  • হবিগঞ্জ চেম্বার অব কর্মাসের নির্বাচনের বিক্রি হয়নি একটি মনোনয়নপত্রও

    হবিগঞ্জ চেম্বার অব কর্মাসের নির্বাচনের বিক্রি হয়নি একটি মনোনয়নপত্রও

    নানা জঠিলতার কারনে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির কার্যনিবাহী কমিটির নির্বাচনের একটি মনোনয়নপত্র বিক্রি হয়নি। আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল।

    বুধবার ছিল নির্বাচন প্রক্রিয়ার ৪র্থ ধাপ মনোনয়ন বিক্রির তারিখ। ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন বিক্রির সময় সীমার মধ্যে কেউ মনোনয়নপত্র ক্রয় না করায় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

    এদিকে হবিগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম বানিজ্য মন্ত্রনালয়ের পরিচালক ( বানিজ্য সংগঠক) বরাবরে এক চিঠিতে নির্বাচনী বোর্ডের নিরপেক্ষতা হারিয়ে ফেলার অভিযোগ এনে নির্বাচনের পুনঃ তফসিল ঘোষনার আবেদন জানিয়েছেন।

    হবিগঞ্জ চেম্বার অব কর্মাসের নির্বাচনের বিক্রি হয়নি একটি মনোনয়নপত্রও

    চিঠিতে উল্লেখ করা হয়, প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ না করে একটি পক্ষের প্রতিনিধি হয়ে মনগড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। যার প্রেক্ষিতে আপিল বোর্ডের ২জন সদস্য এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল ও এম এ সালাম গত ৩ অক্টোবর পদত্যাগ করেন।

    তিনি আরো উল্লেখ করেন যে, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাকিল মোহাম্মদ নিজেই জালিয়াতি কাগজের মাধ্যমে সদস্যপদ গ্রহন করেন। যা আইনতঃ দন্ডনীয়। তার ধারণা অনেক বৈধ ভোটারকে বাদ দিয়ে তালিকায় অনেক নতুন ভোটারকে অবৈধ ও অনিয়মতান্ত্রিকভাবে অর্ন্তভূক্ত করা হয়েছে। বিতর্কিত ভোটার তালিকা দিয়ে হবিগঞ্জ চেম্বারের নির্বাচন সুষ্ট ও নিরপেক্ষ হবে না।

    মোতাচ্ছিরুল ইসলাম সাংবাদিকদের জানান, বর্তমানে ৫৬৪ জন অর্ডিনারী ও ২৪৯ জন এসোসিয়েট সদস্য রয়েছেন। কিন্তু নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শাকিল মোহাম্মদ ১১২ জন বৈধ সদস্যকে বাদ দিয়ে সদস্যপদ নবায়ন করেননি এমন লোকজনকে ভোটার তালিকায় সংযুক্ত করেছেন।

    অপরদিকে ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হওযায় হবিগঞ্জ চেম্বারের বর্তমান কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে নির্বাচনের সময় আরো ২ মাস বৃদ্ধি করার জন্য নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান শাকিল মোহাম্মদ গত ৪ নভেম্বর পরিচালক বানিজ্য সংগঠন বানিজ্য মন্ত্রনালয়ে চিঠি দিয়েছেন। এর কোন জবাব এখনও আসেনি।

    বিকেল ৪টা ৫ মিনিটে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শাকিল মোহাম্মদ কোন মনোনয়নপত্র বিক্রি হয়নি বলে উপস্থিত সাংবাদিকদের জানান।

    এদিকে চেম্বার অব কমার্সের সচিব মোঃ আরজু মিয়া মজুমদার সন্ধ্যা ৬টায় এক প্রেস বিজ্ঞপ্তিতেও মনোনয়নপত্র বিক্রি না হওযার কথা নিশ্চিত করেছেন।

  • আজমিরীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড

    আজমিরীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড

    হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ ব্যক্তিকে ১ মাসের করে কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সালেহা সুলতানা সুমি এবং আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের যৌথ অভিযান পরিচালনা করেন।

    অবৈধভাবে বালুও ভিট মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ও ৫ ধারা অমান্য করে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    এ সময় মিঠামইন উপজেলার চানপুর গ্রামের মোঃ নুর মিয়ার পুত্র রতন মিয়া (১৮), করিমগঞ্জ উপজেলার চামড়া ঘাট গ্রামের আবু বকর ছিদ্দিক মিয়ার পুত্র শরীফুল ইসলাম (২০), করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামের লিটন মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (১৮), করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের মঞ্জিল মিয়ার পুত্র মাহবুল আলম (২০), নাসিরনগর চাতলপাড় গ্রামের জজ মিয়ার পুত্র মোঃ রুয়েল মিয়া (৩০), কে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয় এবং ৩টি ড্রেজার মেশিনের পাইপ ধ্বংস করা হয়। মোবাইল কোর্টকে সহায়তা করে এস আই প্রদীপ দাশের নেতৃত্বে একদল পুলিশ।

  • মাধবপুরে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করতে বিজিবি’র ব্যতিক্রমী উদ্যোগ

    মাধবপুরে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করতে বিজিবি’র ব্যতিক্রমী উদ্যোগ

    হবিগঞ্জের মাধবপুরে সীমান্তবর্তী কয়েকটি গ্রামে বাড়ি চিহ্নিত করতে,বাড়ির সামনে ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’,‘চোরাকারবারির বাড়ি’ লেখা লাল রং এর ডিজিটাল সাইনবোর্ড টানানো হচ্ছে। হঠাৎ করে এসব দেখে যে কারোর চোখ আটকে যাবে। মাধবপুর উপজেলার বহরা,চৌমুহনীসহ সীমান্তবর্তী কয়েকটি ইউনিয়নের মাদক ব্যবসায় জড়িতদের বাড়ি এভাবেই চিহ্নিত করে রাখতে দেখা যায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’কে।

    জানা যায়, মূলত মাদক ব্যবসায়ীদের বাড়ি চিহ্নিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যতিক্রমী এউদ্যোগ হাতে নিয়েছে। সীমান্ত এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়ির সামনে ডিজিটাল ব্যানারের সাইনবোর্ড লাগিয়ে এ উদ্যোগ কার্যকর করছেন তারা। সোমবার সকাল থেকে হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের মনতলা,হরিণখোলা ও রাজেন্দ্রপুর বিওপির সদস্যরা বিভিন্ন গ্রামের ১০টি বাড়িতে গিয়ে এ অভিযান কার্যক্রম পরিচালনা করে বিজিবি।

    বিজিবি’র সকাল-সন্ধ্যা অভিযানে সারাদিন চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়িতে গিয়ে সীমানা প্রাচীর,বাড়ির রাস্তায় কিংবা,দেয়ালে লাল রং এর ডিজিটাল ব্যানারের সাইনবোর্ডে ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ও চোরাকারবারির বাড়ি’ লাগিয়ে দিয়েছেন। বিজিবি কর্তৃক চিহ্নিত ১০টি বাড়ি হলো: মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বলু মিয়া,রাজেন্দ্রপুর গ্রামের আহাদ মিয়া, শ্রীধরপুর গ্রামের কবির মিয়া, চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের ধনু মিয়া, কাউছার মিয়া, জয়নাল মিয়ার ও সফু মিয়া,কমলপুর গ্রামের স্বপন মিয়া,খালেক মিয়া,জানু মিয়ার বাড়ি। এই ১০ জন মাদক ব্যবসায়ী বিভিন্ন সময়ে মাদকসহ বিজিবির হাতে ধরা পড়ে। বিজিবির এ ব্যাতিক্রমী উদ্যোগে খুশী স্থানীয় বাসিন্দারা।

    বিজিবির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সমাজে প্রত্যেকটি অপরাধীর মুখোশ এভাবেই উন্মোচন করা দরকার। এতে করে সমাজে ঘৃণ্য ব্যক্তিদের মুখোশ খানিকটা হলেও উন্মোচিত হবে।

    বিজিবি’র এ উদ্যোগের ফলে বেশ সুফল মিলবে বলেও আশা প্রকাশ করেন তারা। একই সঙ্গে মাদক ব্যবসায় জড়িত প্রত্যেকের বাড়িতেই যেনো এভাবে চিহ্নিত কার্যক্রম অব্যহত থাকে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

    বিজিবির পক্ষ থেকেও জানানো হয়, তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। চলতি মাসে এ উদ্যোগ নেওয়া হলেও এখন থেকে নিয়মিত এ কার্যক্রম পরিচালিত হবে। বিজিবির মনতলা কোম্পানি কমান্ডার সুবেদার আবু বকর,হরিণখোলা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সাদেক আলী এবং রাজেন্দ্রপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার আঃ হাফিজ এর নেতৃত্বে একার্যক্রম পরিচালিত হয়।

    এ মাদকবিরোধী সচেতনামূলক অভিযানে গিয়ে বিজিবি’র পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের মাদক সম্পর্কে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি এসব সাইবোর্ড যেন কেউ তুলে না ফেলে বা মুছে না ফেলেন সে বিষয়েও কঠোর হুঁশিয়ারি দেয়া হয়।

    এ কার্যক্রম সম্পর্কে বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী জানান, বিজিবির হাতে ধরা পড়া চিহ্নিত মাদক কারবারিদের বাড়িতে এভাবে সাইনবোর্ড লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ মাদক নির্মূলে সহায়তা করবে বলে তিনি আশা করেন।

  • সদর উপজেলায় নারী উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে প্রশিক্ষণ

    সদর উপজেলায় নারী উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে প্রশিক্ষণ

    হবিগঞ্জের সদর উপজেলায় নারী উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে ব্লক এবং বাটিক প্রিন্টিং বিষয়ক ১৫ দিনের বেসিক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

    এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২০জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের সভাপতিত্ত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম।

    সদর উপজেলায় নারী উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে প্রশিক্ষণ

    এসময় বক্তাগণ বলেন, বর্তমানে দেশের সার্বিক উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। দেশের শিল্প কারখানাসহ প্রতিটি কর্মক্ষেত্রে নারীরা নিবীড়ভাবে কাজ করে যাচ্ছে, বৈদেশিক মুদ্রা অর্জনসহ জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখছেন।

    প্রযুক্তির এই যুগে কারিগরি দক্ষতা এবং উদ্যোক্তা তৈরীর বিকল্প নাই, কাজেই নারীদেরকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে পারলে পারিবারিক এবং রাষ্ট্রীয় উন্নয়নে আরো অবদান রাখতে পারবে।

    উপজেলা প্রশাসনের উদ্যেগে আয়োজিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, পুরুষ ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক নিলুফা ইয়াসমিন, উপজেলা ফেসিলিটেটর দেলোওয়ার হোসেন টিট প্রমুখ।