Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জ চেম্বার অব কমার্সের জটিলতা নিরসনে তদন্ত কমিটি গঠন

    হবিগঞ্জ চেম্বার অব কমার্সের জটিলতা নিরসনে তদন্ত কমিটি গঠন

    হবিগঞ্জ চেম্বার অফ কমার্সের নানাবিধ সমস্যা নিরসনে বাণিজ্য মন্ত্রণালয় জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছেন প্রকৃত ঘটনা কি তা তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে।

    এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক ইশরাত জাহান ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন।

    ওই তদন্ত কমিটির প্রতিবেদনের শুনানি আগামী ২২ নভেম্বর বিকাল ৪টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।

    পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর হবিগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচন হওয়ার কথা।

    এরই প্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর ছিল নির্বাচনের মনোনয়নপত্র বিক্রয়ের শেষ দিন কিন্তু নানাবিধ জটিলতার অভিযোগ এনে ওই দিন অফিস চলাকালীন সময়ে কোন ধরনের মনোনয়নপত্র বিক্রি হয়নি।

    তবে হবিগঞ্জ চেম্বার অব কমার্সের একপক্ষের দাবি করেছেন ওই দিন মনোনয়নপত্র বিক্রয় হয়েছে এবং ২১ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।

    ২১ শে নভেম্বর সরজমিনে গিয়ে দেখা যায় ওই দিনও কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে দেখা যায়নি।

    এ বিষয়ে হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম জানান, আগামীকাল শুনানির পরে বোঝা যাবে বাস্তবতা কি।

    হবিগঞ্জ চেম্বার অব কমার্সের জটিলতা নিরসনে তদন্ত কমিটি গঠন

    এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযোগের সূত্র ধরে জানা যায়, প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ না করে একটি পক্ষের প্রতিনিধি হয়ে মনগড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। যার প্রেক্ষিতে আপিল বোর্ডের ২জন সদস্য এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল ও এম এ সালামগত ৩ অক্টোবর পদত্যাগ করেন।

    আরো উল্লেখ করেন যে, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাকিল মোহাম্মদ নিজেই জালিয়াতি কাগজের মাধ্যমে সদস্যপদ গ্রহন করেন। যা আইনতঃ দন্ডনীয়।

    তার ধারণা অনেক বৈধ ভোটারকে বাদ দিয়ে তালিকায় অনেক নতুন ভোটারকে অবৈধ ও অনিয়মতান্ত্রিকভাবে অন্তর্ভূক্ত করা হয়েছে। বিতর্কিত ভোটার তালিকা দিয়ে হবিগঞ্জ চেম্বারের নির্বাচন সুষ্ট ও নিরপেক্ষ হবে না।

    মোতাচ্ছিরুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের জানান, বর্তমানে ৫৬৪ জন অর্ডিনারী ও ২৪৯ জন এসোসিয়েট সদস্য রয়েছেন। কিন্তু নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শাকিল মোহাম্মদ ১১২ জন বৈধ সদস্যকে বাদ দিয়ে সদস্যপদ নবায়ন করেননি এমন লোকজনকে ভোটার তালিকায় সংযুক্ত করেছেন।

  • লাখাইয়ে প্রকল্প অবহিতকরণ ও এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা অনুষ্টিত

    লাখাইয়ে প্রকল্প অবহিতকরণ ও এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা অনুষ্টিত

    রবিবার (২১শে নভেম্বর) দুপুরবেলা ওয়েভ ফাউন্ডেশন এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের প্রকল্প অবহিতকরণ ও উপজেলা এডভোকেসী নেটওয়ার্ক গঠন সভা অনুষ্টিত হয়।

    উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার এর সভাপতিত্বে ও প্রকল্পের প্রোগ্রাম অফিসার নাজমূল হোসেন এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।

    বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।

    শুরুতে প্রকল্পের কার্যক্রম ও পরিচিতি তুলে ধরেন প্রোগ্রাম অফিসার মোঃ নাজমূল হোসেন ও ডিভিশনাল এসিট্যান্ট ফ্যাসিলিটেটর সাইফুর রহমান চৌধুরী।

    লাখাইয়ে প্রকল্প অবহিতকরণ ও এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা অনুষ্টিত

    অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষা অফিসার মজনুর রহমান, মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার, যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহজাহান, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে।

    প্রশ্নোত্তর পর্বে আলোচনায় অংশ নেন প্রেসক্লাব সাধারন সম্পাদক আশীষ দাস গুপ্ত, অনলাইন প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান ইমরান, লাখাই রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক বিল্লাল আহমেদ, ডাঃ ছায়েদুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী, নেছার আহমেদ, ট্রান্স জেন্ডার সুরমা বেগম, সম্পদ রায় প্রমুখ।

    সভায় লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন কে চেয়ারপার্সন, সুরমা বেগম ও আশীষ দাস গুপ্তকে ভাইস চেয়ারপার্সন এবং পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী কে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

  • আজমিরীগঞ্জে বাচ্চাদের ঝগড়া নিয়ে সংঘর্ষে যুবক নিহত

    আজমিরীগঞ্জে বাচ্চাদের ঝগড়া নিয়ে সংঘর্ষে যুবক নিহত

    আজমিরীগঞ্জ উপজেলায় টিউবওয়েল থেকে পানি নেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আনোয়ার হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

    রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নোয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন নূরুল ইসলামের ছেলে।

    সংঘর্ষে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল ও আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, এক শিশু বিকেলে গ্রামের একটি টিউবওয়েল থেকে পানি আনতে যায়। এ সময় আরেক শিশু তাকে বাধা দেয়। এ নিয়ে তাদের মাঝে ঝগড়া হয়। এর জের ধরে নোয়াগড় গ্রামের নূরুল ইসলাম এবং চুনু মিয়ার গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে প্রতিপক্ষের ফিকলের আঘাতে আনোয়ার গুরুতর আহত হয়, তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

    আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। মরদেহ বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা আছে। ময়নাতদন্ত শেষে আগামীকাল (সোমবার) পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • কাল থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

    কাল থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

    পূর্ব ঘোষিত ৫ দফা দাবি আদায়ে সোমবার (২২ নভেম্বর) থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আগামীকাল ভোর ৬টা থেকে ধর্মঘটে সিলেটে সব ধরনের গণপরিবহন (বাস, সিএনজিচালিত অটোরিকশা ও পণ্যবাহী ট্রাক) চলাচল বন্ধ থাকবে।

    রোববার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, গত ৯ নভেম্বর সিলেট জেলা প্রশাসক বরাবর আমরা ৫ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছিলাম। সেসব দাবি মানার কোনো উদ্যোগ না নেওয়ায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কাল থেকে সিলেটে সব ধরনের গণপরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

    শ্রমিকদের ৫ দফা দাবিগুলো হলো- সিলেট জেলা অটোটেম্পু ও অটোরিকশাচালক শ্রমিক জোটের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং প্রহসনমূলক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তথাকথিত ঘোষিত কমিটি বাতিল করা ও মনোনয়ন ফি বাবদ আদায় করা লাখ লাখ টাকা ফেরত দেওয়াসহ সিলেটের আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালককে প্রত্যাহার; সিলেট জেলা বাস, মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতাদের ওপর কোতোয়ালি থানায় দায়ের করা মামলা প্রত্যাহার; সিলেটের ট্রাফিক ও হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ; মেয়াদোত্তীর্ণ সেতুতে (শেরপুর সেতু, শেওলা সেতু, লামাকাজী সেতু, ফেঞ্চুগঞ্জ সেতু ও শাহপরান সেতু) টোল আদায় বন্ধ এবং সিলেটের চৌহাট্টাসহ নগরীর বিভিন্ন স্থানে কার, মাইক্রোবাস, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট গাড়ির জন্য পার্কিংয়ের ব্যবস্থা করা।

  • মাধবপুরে কারাবন্দি মাদ্রাসা সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন

    মাধবপুরে কারাবন্দি মাদ্রাসা সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন

    মাধবপুরে কারাবন্দি মাদ্রাসা সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলার দক্ষিণ সাহাপুর দাখিল মাদ্রাসার সুপার নূর মোহাম্মদের অনিয়ম-দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও এলাকাবাসীর উদ্যোগে শাহাপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত স্থায়ী এ মানববন্ধনে জালুয়াবাদ গ্রামের আবদুল গনির পরিচালনায় মাদ্রাসা সুপারের অপসারন চেয়ে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী হরমুজ আলী, মোঃ আব্দুস শহীদ, মোঃ আব্দুল আজিজ, মোঃ আব্দুস শহীদ, মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, মোঃ আলাউদ্দিন, মোহাম্মদ নবী হোসেন ভূঁইয়া, মোহাম্মদ মোহাম্মদ আলী প্রমূখ।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আলিয়ারা গ্রামের সৈয়দ আহমদের ছেলে নূর মোহাম্মদ প্রায় তিন বছর পূর্বে সাহাপুর দক্ষিণ দাখিল মাদ্রাসায় যোগদানের পর হতে বিভিন্ন অনিয়ম দুর্নীতি সহ জালিয়াতির আশ্রয় নিয়ে আসছেন।

    এরই অংশ হিসাবে ১০১৮ সনে তিনি শায়েস্তাগঞ্জ উপজেলা ব্রাহ্মণডুরা ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্টার পদে সঠিক তথ্য গোপন করিয়া প্রতারণার আশ্রয় নিয়া জাল-জালিয়াতির মাধ্যমে ও যোগাযোগীমুলে ব্রাহ্মণডুরা ইউনিয়নের জাতীয়তার ভূয়া ও জাল সনদপত্র সৃষ্টি করে ব্রাহ্মণডুরা ইউনিয়নের নাগরিক সেজে নিকাহ ও তালাক রেজিস্টার পদে আবেদন করেন।

    এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মণডুরা ইউনিয়নের উলুহর গ্রামের মহিউদ্দিন আহমেদ এর ছেলে এস এম ফখরুদ্দিন আহমেদ বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল-8 আদালত হবিগঞ্জে মামলা দায়ের করে।

    পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন দীর্ঘ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ৪১৯/৪২০/৪৬৫/৪৬৬/৪৬৮/৪৭১/৩৪ ধরার অপরাধ আসামিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদন দাখিল করেন।

    পরবর্তীতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ১২ নভেম্বর শুক্রবার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

  • হবিগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫১তম প্রতিষ্টা বার্ষিকী পালন

    হবিগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫১তম প্রতিষ্টা বার্ষিকী পালন

    “সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে হবিগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫১ তম প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিক উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।]

    ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত জাহান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিগত জ্ঞান বিজ্ঞানে দক্ষতার বিকল্প নাই। রূপকল্প ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে এবং দেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রাকৃতিক সম্পদের ব্যবহার আরো বাড়াতে হবে। সবুজ পৃথিবী এবং পরিবেশের জন্য প্রকৌশলীদের আরো এগিয়ে আসতে হবে।

    আইডিইবি জেলা সভাপতি প্রকৌশলী প্রদীপ কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, আইডিইবি সহ-সভাপতি সুভাষ চন্দ্র চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী মনসুর রশীদ কাজল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান, প্রকৌশলী আব্দুল কুদ্দস শামীম, ডিপ্লেমা ইঞ্জিনিয়ার নুরুল আমীন প্রমুখ।

    জেলা সভাপতি প্রকৌশলী প্রদীপ কান্তি রায় তার বক্তব্যে বলেন, সারা দেশে ৯ লক্ষ আইডিইবি সদস্য রয়েছেন, এর মধ্যে ৫ লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। করোনাকালীন সময়ে আইডিইবি সকল ডিপ্লোমা প্রকৌশলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাঠ পর্যায়ে কাজ করেছেন। তাছাড়া প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে, মাঠ পর্যায়ে উন্নয়নের ৮৫% কাজ ডিপ্লেমা ইঞ্জিনিয়ারাই বাস্তবায়ন করে থাকেন। প্রকৌশলী বিশ্বজিৎ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন শাহাদাত হোসেন এবং গীতা পাঠ করেন প্রাণ কান্ত দাশ।

    আলোচনা সভা শেষে পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে শোভা যাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান। এরপর বণার্ঢ্য আয়োজনে শহরে এক শোভা যাত্রা করা হয়।

  • বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউপি নির্বাচনে ৯ প্রার্থীর প্রচারনা

    বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউপি নির্বাচনে ৯ প্রার্থীর প্রচারনা

    দি‌লোয়ার হোসাইনঃ বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নের তফশীল ইতিমধ্যে ঘোষনা হয়েছে। তফশীল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে। তফশীল ঘোষনার পরপরই প্রার্থীও তাদের কর্মী সমর্থকদের নির্বাচনী প্রচারনায় সরগরম হয়ে উঠেছে।

    প্রার্থীগন ইতিমধ্যে উঠান বৈঠক ও মানুষের দুয়ারে দুয়ারে নিজেদের প্রার্থী হওয়ার বিষয়ে মানূষজনকে আশ্বস্ত করার পাশাপাশি ভোট প্রার্থনা করছেন।

    বানিয়াচং উপজেলায় মোট ১৫টি ইউনিয়ন রয়েছে। এরমধ্যে ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নটি সদর ইউনিয়ন হিসেবে চিহ্নিত। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বেশ ক‘জন চেয়ারম্যান হয়েছেন। এরমধ্যে কয়েকজন একাধিকবার চেয়ারম্যান ছিলেন।

    সদর ইউনিয়নের জনপ্রতিনিধি হওয়ার মর্যাদাপূর্ণ লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন ৯ জন প্রার্থী। এরই মধ্যে রয়েছেন আওয়ামীলীগের ৪ জন। স্বতন্ত্র ৩ জন। বিএনপি বলয়ের ২ জন।

    গিয়াস উদ্দিন আহমেদঃ ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিএনপির দলীয় মনোনয়নে ধানের শীষ মার্কা নিয়ে প্রথমবার জয়লাভ করেছিলেন। এরপূর্বে তিনি তিন-তিনবার নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।

    বিগত নির্বাচনে তার জন্য নির্বাচনী মাঠে কাজ করেছিলেন বিএনপির একজন কেন্দ্রীয় নেতা ও তৎকালীন উপজেলা চেয়ারম্যান। এই বৎসর বিএনপি দলীয়ভাবে নির্বাচন না করায় গিয়াস উদ্দিন আহমেদ নির্বাচনী মাঠে একা হয়ে পড়ছেন। তবুও তিনি নির্বাচন করবেন বলে নিশ্চিত করেছেন।

    মিজানুর রহমান খানঃ তিন তিনবারের সাবেক চেয়ারম্যান। চতুর্থ বারের সময় তিনি পরাজিত হয়েছিলেন চিরপ্রতিদ্বন্দী প্রার্থী গিয়াস উদ্দিন আহমেদের নিকট।

    তিনি বিগত নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। এবারও তিনি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করার আশায় দলের মনোনয়ন চেয়েছেন।

    শাহজাহান মিয়াঃ আওয়ামীলীগের তৃণমূল থেকে উঠে আসা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া।

    তিনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে রাজনীতি শুরু করে বর্তমানে উপজেলা আওয়ামীলীগের নেতায় পরিনত হয়েছেন। সুদীর্ঘকাল আওয়ামী রাজনীতিতে শ্রম-ঘাম বিলিয়ে উজ্জ্বল এক ক্যারিয়ার ও সুন্দর নিস্কলক্সক্ষ ইমেজ সৃষ্টি করেছেন।

    তিনি দলীয়ভাবে মনোনয়ন চেয়ে এক বছর যাবৎ নির্বাচনী এলাকায় কাজ করে সাধারন জনগনের নিকট নৌকা মার্কার প্রচারনা চালিয়েছেন।

    নজরুল ইসলামঃ উপজেলা আওয়ামীলীগের সদস্য এডঃ নজরুল ইসলাম খান এবারই প্রথম ইউপি নির্বাচনে অবতীর্ণ হয়েছেন।

    তিনি আওয়ামীলীগের রাজনীতি করলেও দলীয়ভাবে মনোনয়ন চান নাই। তিনি বিগত ইউপি নির্বাচনের পরপরই নিজেকে নির্দলীয় প্রার্থী হিসেবে ইউনিয়ন ব্যাপি প্রচার প্রচারনা চালিয়েছেন।

    খায়রুল বাশার সোহেলঃ একমাত্র দল নিরপেক্ষ ইউপি নির্বাচনের প্রার্থী সাবেক কলেজ শিক্ষক খায়রুল বাশার সোহেল। তরুন এই প্রার্থী একজন সামাজিক পঞ্চায়েত ব্যাক্তিত্ব।

    তিনি বিগত ইউপি নির্বাচনে অংশগ্রহন করে বেশ সাড়া জাগিয়েছিলেন এবং নির্বাচনে লড়ে শেষ পর্যন্ত তিনি তৃতীয় হয়েছিলেন। এবার ও তিনি নির্বাচন করবেন।

    সাহিবুর রহমানঃ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান যুব রাজনীতি ছাড়াও ক্রীড়া এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।

    তিনি আওয়মীলীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহন করার জন্য দলের নিকট মনোনয়ন চেয়েছেন।

    এস এম হাফিজুর রহমানঃ একদা বিএনপি‘র রাজনীতিতে সক্রিয় এসএম হাফিজুর রহমান বিগত সংসদ নির্বাচনের পূর্বে আওয়ামী রাজনীতিতে যোগদান করেছিলেন। অতীতে তিনি একবার ইউপি সদস্য ছিলেন।

    তবে তিনি আওয়ামীলীগের নিকট মনোনয়ন চান নাই। তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন।

    শরীফ উদ্দিন ঠাকুরঃ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তরুন ছাত্রনেতা শরীফ উদ্দিন ঠাকুর ইউপি নির্বাচনের প্রার্থী হিসেবে কাজ করতেছেন।

    বিএনপি দলীয়ভাবে অংশগ্রহন না করলেও তিনি নির্বাচনে অংশগ্রহন করবেন বলে নিশ্চিত করেছেন।

    ইমদাদুল হোসেন মাসুমঃ একজন শিক্ষক, সাংবাদিক ও ছাত্রনেতা বয়সে তরুন ইমদাদুল হোসেন মাসুম আওয়ামীলীগের মনোনয়নে নির্বাচন করার জন্য ঘোষনা দিয়েছেন।

    তিনি তার প্রার্থীতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ বিভিন্ন মাধ্যমে সরব রয়েছেন।