Category: হবিগঞ্জ

  • মাধবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে  সার ও বীজ বিতরন

    মাধবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন

    হবিগঞ্জের মাধবপুরে করোনা নানা নানা ভালো আছেনকালীন সময়ে কৃষি প্রণোদনার আওতাধীন ১৩৫০ জন কৃষকের মাঝে উফশী ধান বীজ ও সার বিতরন করা হয়।

    বৃহস্পতিবার বার সকালে উপজেলা চত্বরে কৃষি পূর্ণবাসন কমিটির উদ্যোগে এ সার ও বীজ বিতরনী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন।

    এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক,সহকারী কমিশনার( ভুমি) মহিউদ্দিন আহম্মেদ,কৃষি কর্মকর্তা আল মামুন হাসানসহ ইউনিয়নে কর্মরত উপ সহকারী কৃষি কর্মকর্তাগন।

    এসময় উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, ‘কৃষিবান্ধব সরকার কৃষকদের দুর্দশার কথা চিন্তা করে এই করোনাকালীন সময়ে কৃষি প্রণোদনা বিতরণের নির্দেশনা দিয়েছে কৃষি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের। কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভবান করার জন্য সরকার কৃষকদের প্রণোদনার মাধ্যমে উদ্বুদ্ধ করছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ দিয়ে সহায়তা করছে। তারই ধারাবাহিকতায় আজ কৃষকদের মধ্যে এ সব উপকরণ বিতরণ করা হলো।’

    পরে আন্দিউড়া ইউনিয়নের কৃষকদের মাঝে রবি মৌসুমের ৫ কেজি ধান বীজ,১০ কেজি এমওপি,১০ কেজি ডিএপি সার বিতরন করা হয়।

  • হবিগঞ্জের পর্যটন শিল্পের সুনাম দেশে বিদেশে ছড়িয়ে আছে – জেলা প্রশাসক

    হবিগঞ্জের পর্যটন শিল্পের সুনাম দেশে বিদেশে ছড়িয়ে আছে – জেলা প্রশাসক

    হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, “হবিগঞ্জ পর্যটন শিল্পের জন্য একটি সম্ভাবনাময় জেলা। হাওর বাওর চা বাগান বেষ্ঠিত এই জেলা রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ। ইতিমধ্যে হবিগঞ্জের পর্যটন শিল্পের সুনাম দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে।”

    “আমরা যদি প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে পরিকল্পিতভাবে শিল্প কারখানা এবং আবাসন ব্যবস্থা গড়ে তুললে পারি, তাহলে এই পর্যটন শিল্পের আরো প্রসার হবে।”

    “বিশেষত দেশী বিদেশী পর্যটকদের জন্য নিরাপদ ভ্রমণের ব্যবস্থা করা, হাওর অঞ্চলে পর্যটকদের জন্য মান সম্পন্ন বিশেষ ব্যবস্থা করা যায়, তাহলে বিভিন্ন শ্রেনী পেশার ভ্রমণ পিপাসুদের সমাগম আরো বৃদ্ধি পাবে। যা জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবে।”

    জেলা প্রশাসক ইশরাত জাহান গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশের জন্য পর্যটন পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন।

    এসময় হবিগঞ্জসহ বাংলাদেশের পর্যটন শিল্পের বর্তমান অবস্থার উপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ নুরুল ইসলাম।

    মুক্ত আলোচনায় বক্তাগণ বলেন, হবিগঞ্জ তথা সিলেট বিভাগ পর্যটন শিল্পের একটি অপার সম্ভাবনাময় এলাকা। ইতিমধ্যে বেসরকারীভাবে বিভিন্ন এলাকায় পর্যটন শিল্প গড়ে উঠেছে। কিন্তু বড় একটি অংশ এখনো এই শিল্পের আওতার বাহিরে রয়েছে।

    লক্ষীর বাওর একটি বিশাল পর্যটন এলাকা, পূর্ণিমা রাতে অবকাশ যাপনের জন্য একটি বৈচিত্রময় এলাকা এটি। এটাকে সরকারীভাবে পৃষ্ট পোষকতা করা খুবই জরুরী।

    তাছাড়া সাতছড়ি এবং রেমা কালেঙ্গাতে যেসকল পর্যটকরা আসেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরী। এসকল পযটন এলাকায় যদি টি-হাউজ করা যায় তাহলে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করার পাশাপাশি বন্য প্রাণিরাও থাকবে নিরাপদ।

    তাই এসকল এলাকায় সরকারী পৃষ্টপোষকতা যদি আরো বাড়ানো যায় তাহলে সরকার এ খাত থেকে অর্থনৈতিকভাবে আরো লাভবান হবে।

    সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাস সাগর প্রমুখ।

  • নবীগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

    নবীগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

    নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে আওয়ামী লীগের নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যানার, পোস্টার, চেয়ার আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

    বুধবার ভোর রাতে গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবের আহমেদ চৌধুরীর অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বুধবার ভোররাতে গজনাইপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবের আহমেদ চৌধুরী দেওপাড়া বাজারের অস্থায়ী কার্যালয়ে কে বা কাহারা আগুন লাগিয়ে দেয়। এতে ব্যানার, পোস্টার, চেয়ার আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।

    নবীগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

    খবর পেয়ে সকালে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খয়েরসহ নবীগঞ্জ থানা পুলিশ ও গন্যমান্য বক্তি ঘটনাস্থল পরিদর্শন করেন।

    আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবের আহমেদ চৌধুরী অভিযোগ, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ইমদাদুর রহমান মুকুলের লোকজন মঙ্গলবার সন্ধ্যায় তার উপর হামলা করে এবং রাতের আধারে নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

    এ প্রসঙ্গে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খয়ের বলেন, আওয়ামীলীগের প্রার্থী সাবের আহমেদ চৌধুরীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বানিয়াচং থেকে চুরি হওয়া গাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার

    বানিয়াচং থেকে চুরি হওয়া গাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার

    আকিকুর রহমান রুমনঃ বানিয়াচং থেকে চুরি হওয়া লাইটেস দু’টি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা থেকে উদ্ধার করে। সেই সাথে দুই চোরকে আটক করে বানিয়াচং থানায় নিয়ে আসে একদল পুলিশ।

    আটককৃত দুই চোর হল, হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের ইউনুছ মিয়ার ছেলে রিপন মিয়া (২৫) এবং বানিয়াচং উপজেলা সদরের নন্দীপাড়া বাদাওরি মহল্লার মৃত আঞ্জব আলীর পুত্র হারুন মিয়া (২৬)।

    পুলিশ ও মালিক সূত্রে জানাযায়, ২২ নভেম্বর দিবাগত গভীর রাতের কোন এক সময়ে ২৩ নভেম্বরে বানিয়াচং উপজেলার সদরের ৪ নং দক্ষিন পশ্চিম ইউপির যাত্রাপাশা গ্রামের নয়া বাড়ির শিবলু মিয়ার গাড়ির গ্যারেজ থেকে শিবলু মিয়ার একটি ও বড়বাজারের নাগেরহানা মহল্লার মহিবুর মিয়ার একটি গাড়িসহ মোট দু’টি লাইটেস চুরি করে নিয়ে যায় চোরের দল।

    পরে এই চুরির বিষয়টি বানিয়াচং থানাকে অবগত করেন মালিক পক্ষ। তাৎক্ষণিক এই বিষয়টিকে আমলে নিয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন এই বার্তাটি বাংলাদেশের সমগ্র থানা ও গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রেরন করে গাড়ি গুলো উদ্ধারের চেষ্টা চালান।

    পরে ২৩ নভেম্বর দিনের বেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা পুলিশ গাড়ি দু’টিসহ দুই চোরকে আটক করে বানিয়াচং থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।

    সঙ্গে সঙ্গে ওসি এমরান হুসেনের নেতৃত্বে এসআই রাকিবসহ একদল পুলিশ ও গাড়ির মালিক পক্ষের লোকজনসহ বানিয়াচং থানা থেকে সন্ধ্যার দিকে কসবা থানার উদ্যেশে রওয়ানা হন।

    সেখান থেকে গাড়ি দুটি ও দুই চোরকে নিয়ে বানিয়াচং থানার উদ্যেশে রওয়ানা দিয়ে রাত ৭ টার দিকে থানায় এসে পৌঁছান তারা।

    এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হুসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এসবের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্যও পেয়েছেন।

    এই চক্রের অন্যান্যদের গ্রেফতার করতে তাদের অভিযান চলবে। তবে এখনো কোন মামলা দায়ের হয়নি এবং আগামীকাল ২৫ নভেম্বর মামলা দিয়ে এবং রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে বলেও জানান তিনি।

  • হবিগঞ্জের সেরা মহিলা করদাতা নির্বাচিত শাবানা বেগম

    হবিগঞ্জের সেরা মহিলা করদাতা নির্বাচিত শাবানা বেগম

    ব্যবসায়ী শাবানা বেগম হবিগঞ্জ জেলার সর্বোচ্চ আয়কর দাতা নির্বাচিত হয়েছেন। এজন্য তাঁকে সেরা করদাতার সম্মাননা দেয়া হয়েছে।

    বুধবার বেলা ১২ টার দিকে জেলার উপ আয়কর কমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের সহকারি কর কমিশনার মোঃ আব্দুর রাজ্জাক। এতে বিশেষ অতিথি ছিলেন মাধবপুর-নবীগঞ্জের সহকারি কর কমিশনার কেশব লাল মল্লিক।

    শাবানা বেগম মেসার্স অনন্যা ট্রেডার্সের সত্ত্বাধিকারী ও বিশিষ্ট আইনজীবী আব্দুল কাদির এর সহধর্মিনী।

  • হবিগঞ্জের ২০ ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন যারা

    হবিগঞ্জের ২০ ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন যারা

    চতুর্থ ধাপে দেশের ৮৪০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর। এরমধ্যে হবিগঞ্জ জেলার ২টি উপজেলায় ২০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

    এসব ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী নির্ধারণ করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। মঙ্গলবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় হবিগঞ্জ জেলার ২০টি ইউনিয়নে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়।

    হবিগঞ্জের লাখাই উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে লাখাই ইউনিয়নে মোঃ এনায়েত হোসেন, মোড়াকড়ি ইউনিয়নে মাহফুজুর রহমান, মুড়িয়াউ ইউনিয়নে আজিজুল হক রনক, বামৈ ইউনিয়নে শাহ রেজা উদ্দিন আহমদ দুলদুল, করাব ইউনিয়নে আব্দুল কুদ্দুছ, বুল্লা ইউনিয়নে খোকন চন্দ্র গোপ নৌকা প্রতীকের প্রার্থী নির্ধারণ হয়েছেন।

    বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে নৌকা পেয়েছেন বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়নে মিজানুর রহমান খান, বানিয়াচং উত্তর পশ্চিম ইউনিয়নে হায়দারুজ্জামান খান, বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নে মো. আরফান উদ্দিন, দৌলতপুর ইউনিয়নে মো. লুৎফুর রহমান, কাগাপাশা ইউনিয়নে মো. আব্দুল মজিদ, বড়ইউড়ি ইউনিয়নে ফরিদ আহমদ, খাগাউড়া ইউনিয়নে শাহ শওকত আরেফীন, পুকড়া ইউনিয়নে মো. নানু মিয়া, সুবিদপুর ইউনিয়নে জয় কুমার দাশ, মক্রমপুর ইউনিয়নে মো. আহাদ মিয়া, সুজাতপুর ইউনিয়নে আব্দুল কুদ্দুছ, মন্দরী ইউনিয়নে শেখ শামছুল হক, মুরাদপুর ইউনিয়নে মিজানুর রহমান এবং পৈলারকান্দি ইউনিয়নে ফজলুর রহমান খান।

  • শায়েস্তাগঞ্জে কোটি টাকায় নির্মিত স্কুল ভবন উদ্বোধন করলেন এমপি আবু জাহির

    শায়েস্তাগঞ্জে কোটি টাকায় নির্মিত স্কুল ভবন উদ্বোধন করলেন এমপি আবু জাহির

    হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, “করোনা মহামারীর সময়ে সরকার তথ্য প্রযুক্তির ব্যবহার করে শিক্ষার্থীদের লেখাপড়ার সঙ্গে সম্পৃক্ত রেখেছে। এরপরও অনেক শিক্ষার্থীর লেখাপড়ায় দীর্ঘ বিরতি ঘটেছে।”

    “সেজন্য করোনার ক্ষতি কাটিয়ে উঠতে তিনি সকল শিক্ষককে আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন।”

    মঙ্গলবার সকালে এক কোটি টাকা ব্যয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা তিনি এ নির্দেশনা দেন।

    জানা গেছে, ৬০ লাখ টাকা ব্যয়ে উপজেলার রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ২য় ও ৩য় তলা উর্ধ্বমুখী সম্প্রসারণ ও প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে বিরামচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ২য় তলা সম্প্রসারণের কাজের উদ্বোধন করেন এমপি আবু জাহির।

    তাঁর প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে।

    দুইটি ভবনের উদ্বোধন শেষে পৃথক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি আবু জাহির। এ সময় তিনি বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে নির্বাচনে নৌকার পক্ষে থাকতে সকলের প্রতি আহবান জানান।

    উদ্বোধনী অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়াসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।