Category: হবিগঞ্জ

  • বানিয়াচংয়ে পুলিশের বিশেষ অভিযানে ০৭ আসামী গ্রেফতার

    বানিয়াচংয়ে পুলিশের বিশেষ অভিযানে ০৭ আসামী গ্রেফতার

    হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের বিশেষ অপরাধ দমনের চলমান অভিযানে একাধিক মামলার আসামি ও পরোয়ানাভূক্ত ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে। এবং তাদেরকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

    থানা পুলিশ সূত্রে জানাযায়, ২৫ নভেম্বর দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

    বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের দিক-নির্দেশনায় বিথঙ্গল পুলিশ ফাড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক জাকির হোসেন এর নেতৃত্বে এসআই মোঃ শামছুল ইসলাম, এসআই রফিকুল ইসলাম,এসআই হুমায়ুন কবির, এএসআই মোঃ তোহা সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন।

    অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও একাধিক নিয়মিত মামলার পলাতক আসামী ১. হাবিবুর রহমান (৫১), পিতা-মৃত হাজী রেজ্জাক ২. ধনু মিয়া (৪১), পিতা-মৃত রাজা মিয়া ৩. বাবলু মিয়া (২৮), পিতা-মৃত উমর আলী ৪. রনি মিয়া (২১), পিতা- লাল মিয়া, ৫. আব্দুল্লাহ, পিতা- উমর আলী, ০৬. মোহাদ্দিস মিয়া, পিতা-হাবিবুর রহমান, গ্রাম পৈলারকান্দি।

    ধর্তব্য অপরাধ নিবারনকল্পে আসামী সামায়ুন মিয়া প্রকাশ শাউন মিয়া (২৬) পিতা-মাতাব্বর মিয়া, গ্রাম পৈলারকান্দি।

    সকল আসামীদের কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

  • চুনারুঘাট প্রেসক্লাবের কমিটি গঠন

    চুনারুঘাট প্রেসক্লাবের কমিটি গঠন

    চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রেসক্লাব ভবনে প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় বার্ষিক আয় ব্যায় এর রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন।

    এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন – প্রেসক্লাবের সহ-সভাপতি মহিদ আহম্মদ চৌধুরী,মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ন-সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, জুনায়েদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তাহের, রাই রঞ্জন পাল, এস এম সুলতান খান, ওয়াইদুল ইসলাম জিতু, এড. মোস্তাক বাহার, এস আর রুবেল মিয়া প্রমূখ।

    সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক যায়যায়দিন পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি মোঃ জামাল হোসেন লিটনকে সভাপতি ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে (২০২২-২০২৩)সালের চুনারুঘাট প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়।

  • বা‌নিয়াচং‌য়ে আসছেন আওলাদে রাসূল (সা.) সৈয়দ আসজাদ আল মাদানী

    বা‌নিয়াচং‌য়ে আসছেন আওলাদে রাসূল (সা.) সৈয়দ আসজাদ আল মাদানী

    হবিগঞ্জের বানিয়াচংয়ে ২০ জানুয়ারী আসছেন আওলাদে রাসূল (সা.) সৈয়দ আসজাদ আল মাদানী হা‌ফি:।

    এ উপলক্ষে গত বুধবার (২৪ নভেম্বর) সকাল ৮.৩০ টায় গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদে বানিয়াচংয়ের সম্মিলিত আলেম-উলামাদের উদ্যোগে মাওলানা শায়েখ মখলিছুর রহমান এর সভাপতিত্বে ও মাওলানা আব্দুল জলিল ইউসূফীর সঞ্চালণায় এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত পরামর্শ সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, ৩নং দক্ষিণ-পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, মাওলানা আব্দুল অলি, মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, মুফতি আহমদ আলী, মাওলানা আবুল আহমদ ও মাওলানা মোবাশ্বির আহমদ প্রমুখ।

    স্থান হিসেবে নির্বাচিত করা হয়েছে বানিয়াচং উপজেলা সদরের মধ্যবর্তী ঐতিহাসিক সাগর দিঘির ঈদগাহ মাঠ। এ ইসলাহী সভাকে বর্ণাঢ্য ও সফলভাবে সম্পন্ন করতে সর্বোচ্ছ চেষ্টা করা হচ্ছে । এতে প্রশাসন ও সকল শ্রেণিপেশার ব্যক্তিবর্গসহ উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

  • বানিয়াচংয়ে চেয়ারম্যান পদে ৭৭ জনের মনোনয়নপত্র দাখিল

    বানিয়াচংয়ে চেয়ারম্যান পদে ৭৭ জনের মনোনয়নপত্র দাখিল

    দি‌লোয়ার হোসাইন: বানিয়াচং উপজেলার ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যান পদ, সংরক্ষিত সদস্য পদ ও সাধারন সদস্য পদের প্রার্থীগণ মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল (২৫ নভেম্বর) বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।

    এরমধ্যে চেয়ারম্যান পদের জন্য ১৪টি ইউনিয়নে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৭৭ জন। সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৮৪ জন ও সাধারন (পুরুষ) সদস্য পদের জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫৮৮জন।

    সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে জানা যায়, বানিয়াচং ১ নং উত্তর-পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দখিল করেছেন মিজানুর রহমান খান (আওয়ামীলীগ), মোঃ বিলাল মিয়া (ইসলামী আন্দোলন), গিয়াস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান (স্বতন্ত্র), খায়রুল বাশার (স্বতন্ত্র), হাফিজুর রহমান (স্বতন্ত্র), শরীফ উদ্দিন ঠাকুর (স্বতন্ত্র), মোঃ সেলিম মিয়া (স্বতন্ত্র)।

    বানিয়াচং ২ নং উত্তর-পশ্চিম ইউনিয়ন মোঃ হায়দারুজ্জামান খান (আওয়ামীলীগ), মোঃ ওয়ারিশ উদ্দিন খান স্বতন্ত্র।

    বানিয়াচং ৩ নং দক্ষিন-পূর্ব ইউনিয়ন মোঃ আরফান উদ্দিন (আওয়ামীলীগ), মাওলানা মোঃ হাবিবুর রহমান (স্বতন্ত্র), আবু জাফর (স্বতন্ত্র), মাওলানা আবুল কাশেম আজেজী (স্বতন্ত্র), মামুন আহমেদ চৌধুরী (স্বতন্ত্র)।

    ৫ নং দৌলতপুর ইউনিয়ন মোঃ লুৎফুর রহমান (আওয়ামীলীগ), মনজু কুমার দাস (স্বতন্ত্র), আজিজুর রহমান (স্বতন্ত্র), শেখ মোঃ ওমর ফারুক (স্বতন্ত্র)।

    ৬ নং কাগাপাশা ইউনিয়নে মোঃ আব্দুল মজিদ (আওয়ামীলীগ), এরশাদ আলী (স্বতন্ত্র), জামাল উদ্দিন (স্বতন্ত্র), মোঃ বোরহান উদ্দিন চৌধুরী (স্বতন্ত্র)।ৎ

    ৭ নং বড়ইউড়ি ইউনিয়নে ফরিদ আহমেদ (আওয়ামীলীগ), মোঃ নূরুল হক (ইসলামী আন্দোলন), ইয়াওর মিয়া (স্বতন্ত্র), এনামূল হক সবুর (স্বতন্ত্র), মোঃ নূরুল ইসলাম (স্বতন্ত্র), শেখ মোঃ আঃ মুকিত (স্বতন্ত্র), মোঃ শাহজাহান মিয়া (স্বতন্ত্র)।

    ৮ নং খাগাউড়া ইউনিয়নে শাহ শওকত আরেফীন (আওয়ামীলীগ), মোঃ কামরুজ্জামান (স্বতন্ত্র), মোঃ আঃ লতিফ (স্বতন্ত্র), মাসুদ কোরাইশী মক্কী (স্বতন্ত্র)।ৎ

    ৯ নং পুকড়া হাফেজ মোঃ শামরুল ইসলাম (আওয়ামীলীগ), মোঃ নূরুল হক (ইসলামী আন্দোলন), আবুল কালাম আজাদ (স্বতন্ত্র), আনোয়ার হোসেন (স্বতন্ত্র), মোঃ নাছির উদ্দিন (স্বতন্ত্র)। মোঃ নান্নু মিয়া (পরবর্তীতে আওয়ামীলীগের মনোনয়ন বাতিল)।

    ১০ নং সুবিদপুর ইউনিয়নে জয় কুমার দাশ (আওয়ামীলীগ), মোঃ কাউছার চৌধুরী (স্বতন্ত্র)।

    ১১ নং মক্রমপুর ইউনিয়নে আহাদ মিয়া (আওয়ামীলীগ), সৈয়দ মহসিন হোসেন (জাতীয় পার্টি), আজমান মিয়া (স্বতন্ত্র), আব্দুল হান্নান (স্বতন্ত্র), আলামীন চৌঃ (স্বতন্ত্র), সাদিকুর রহমান লিটন (স্বতন্ত্র), মাসুদুল কবির (স্বতন্ত্র), মোঃ তাহির মিয়া (স্বতন্ত্র), মোঃ এয়াহিয়া চৌঃ (স্বতন্ত্র)।

    ১২ নং সুজাতপুর ইউনিয়নে মোঃ আব্দুল কুদ্দুছ (আওয়ামীলীগ), মোঃ এনাম খান চৌঃ (স্বতন্ত্র), মোঃ হেলাল মিয়া (স্বতন্ত্র), ফরিদুর রহমান ফরিদ (স্বতন্ত্র), মোঃ বাছির মিয়া (স্বতন্ত্র), মোঃ সাদিুকুর রহমান (স্বতন্ত্র), মলু মিয়া তালুকদার (স্বতন্ত্র)।

    ১৩ নং মন্দরী ইউনিয়নে শেখ শামছুল হক (আওয়ামীলীগ), নুর মিয়া (স্বতন্ত্র), মোঃ আব্দুল হেকিম (স্বতন্ত্র), মোঃ নূরুল হুদা (স্বতন্ত্র) এবং মোঃ আব্দুর রব (স্বতন্ত্র)।

    ১৪ নং মুরাদপুর ইউনিয়নে শেখ মিজানুর রহমান (আওয়ামীলীগ), সুহেল চৌধুরী (স্বতন্ত্র), হোসাইন আহমেদ রানা (স্বতন্ত্র), নুরুল আমিন চৌঃ (স্বতন্ত্র), জালাল উদ্দিন আহমেদ (স্বতন্ত্র), মোঃ রফিকুল ইসলাম পাশা (স্বতন্ত্র), মোঃ হাফিজ উদ্দিন আফাই (স্বতন্ত্র), সাইফুর রহমান তালুকদার (স্বতন্ত্র)।ৎ

    ১৫ নং পৈলারকান্দি ইউনিয়নে মোঃ ফজলুর রহমান খান (আওয়ামীলীগ), মোঃ আনিসুর রহমান (স্বতন্ত্র), মোহাম্মদ নাসির উদ্দিন চৌঃ (স্বতন্ত্র), মোঃ ছিবু মিয়া (স্বতন্ত্র), মোহাম্মদ শাহজাহান মিয়া (স্বতন্ত্র), মোঃ জয়নাল আবেদীন তালুকদার (স্বতন্ত্র)।

    উল্লেখ্য বিগত ১০ নভেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী জানা যায়, বানিয়াচং উপজেলার ১৫ টি ইউনিয়নের মধ্যে ১৪ টিতে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্টিত হবে। ৪ নম্বর দক্ষিন-পশ্চিম ইউনিয়নের নির্বাচন পরবর্তী ধাপে অনুষ্টিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    প্রার্থী বাছাই ২৯ নভেম্বর। আপিল দায়ের ৩০ নভেম্বর। আপিল নিস্পত্তির তারিখ ৩ থেকে ৫ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্ধ দেওয়া হবে ৭ ডিসেম্বর।

  • পুকড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন

    পুকড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন

    বানিয়াচং উপজেলার নয় নম্বর পুকড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী পরিবর্তন করা হয়েছে।

    ইউনিয়নটিতে আগে মনোনয়নপ্রাপ্ত মোঃ নানু মিয়ার পরিবর্তে হাফেজ মোঃ শামরুল ইসলামকে চূড়ান্ত প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়া হয়।

    এ বিষয়ে বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত পত্রে রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।

    এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ করা হয়।

    হাফেজ মোঃ শামরুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি, মাদানীগঞ্জ বাজার জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, ওসমানী স্মৃতি পরিষদের সাবেক সহ-সভাপতি ও দরিদ্র শিশু ক্যান্সার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।

    দলীয় কাজের পাশাপাশি সামাজিক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং একজন দক্ষ সংগঠক ও সামাজিক পঞ্চায়েত ব্যক্তিত্ব হিসেবে সুনাম রয়েছে।

  • লাখাইয়ে ৩৮১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    লাখাইয়ে ৩৮১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    চলমান ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন – ২০২১’ এর ৪র্থ ধাপের নির্বাচনে লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে ৩৮১ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছে।

    বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষদিনে উপজেলার ৬টি ইউনিয়নে ৪৬ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ৮৪ জন এবং সাধারন সদস্য পদে ২৫১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংশ্লিষ্ঠ ইউনিয়নের রিটার্নিং অফিসারের নিকট জমা দেন।

    নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হল-

    ১ নং লাখাই ইউনিয়নঃ এনায়েত হোসেন (আওয়ামীলীগ মনোনীত), আরিফ আহমেদ রুপন (স্বতন্ত্র), শরিফ উদ্দিন তালুকদার (স্বতন্ত্র), হোসেন আহমেদ (স্বতন্ত্র), এনামূল হক (স্বতন্ত্র), ছাদির হোসেন (স্বতন্ত্র), সোহেল রানা (ইসলামি আন্দোলন মনোনীত), মোঃ জুলহাস মিয়া (স্বতন্ত্র)।

    ২ নং মোড়াকড়ি ইউনিয়নঃ আওয়ামীলীগ মনোনীত মাহফুজুর রহমান, আবুল কাসেম মোল্লা ফয়সল (স্বতন্ত্র), সালাউদ্দিন সুমন (স্বতন্ত্র)।

    ৩ নং মুড়িয়াউক ইউনিয়নঃ আওয়ামীলীগ মনোনীত আজিজুল হক রনক, রফিকুল ইসলাম মলাই (স্বতন্ত্র), মাসুক মিয়া তালুকদার (স্বতন্ত্র), নোমান সরোয়ার জনি (স্বতন্ত্র), মুখলেছুর রহমান (স্বতন্ত্র), মোঃ কাজল মিয়া (স্বতন্ত্র), নুরুজ্জামান মোল্লা (স্বতন্ত্র)।

    ৪ নং বামৈ ইউনিয়নঃ আওয়ামীলীগ মনোনীত শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, এনামূল হক মামুন (স্বতন্ত্র), মুর্শেদ কামাল (স্বতন্ত্র), আজাদ হোসেন ফুরুক (স্বতন্ত্র), খসরু নোমান (স্বতন্ত্র), ইসলামি আন্দোলন মনোনীত মামুনুর রশীদ।

    ৫ নং করাব ইউনিয়নঃ আওয়ামীলীগ মনোনীত আব্দুল কুদ্দুছ, ইকরামূল মজিদ চৌধুরী শাকিল (স্বতন্ত্র), মোং জুয়েল রানা (স্বতন্ত্র), মহি উদ্দিন মলাই (স্বতন্ত্র), মাহবুব উদ্দিন (স্বতন্ত্র), মোঃ বাদশা মিয়া (স্বতন্ত্র), কামরুল ইসলাম (স্বতন্ত্র)।

    ৬ নং বুল্লা ইউনিয়নঃ আওয়ামীলীগ মনোনীত খোকন চন্দ্র গোপ, মোশারফ হোসেন শিপন (স্বতন্ত্র), জাহারুল ইসলাম তাউস (স্বতন্ত্র), শেখ মুর্শেদ কামাল (স্বতন্ত্র)।

  • বানিয়াচংয়ে কৃষি প্রনোদনার বীজ ও ভর্তুকির মেশিন বিতরন

    বানিয়াচংয়ে কৃষি প্রনোদনার বীজ ও ভর্তুকির মেশিন বিতরন

    বানিয়াচংয়ে কৃষি প্রনোদনার বীজ ও ভর্তুকির কম্বাইন হারভেষ্টার বিতরন করা হয়েছে।

    উপজেলা কৃষি অফিসের তত্তাবধানে বীজ ও মেশিন বিতরন করা হয়।

    বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ‘র সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।

    এ সময় অনুষ্টান সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামূল হক।

    অনুষ্টানে ৬ হাজার জন কৃষককে সরকারিভাবে কৃষি প্রনোদনার আওতায় ২কেজি করে উন্নত মানের বীজ প্রদান করা হয়।

    পরবর্তীতে ২ টি কম্বাইন হারভেষ্টার মেশিন ২জন কৃষককে হস্তান্তর করা হয়।

    কম্বাইন হারভেষ্টার মেশিনের চাবি কৃষকের নিকট হস্তান্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামূল হক ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া।

    এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ নূরুল ইসলাম,আক্তার আলহাদী,সাজ্জাদুর শাহ সুমন,হৃদয় খান,এসকে রাজ প্রমূখ।