Category: হবিগঞ্জ

  • মাধবপুরে শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ

    মাধবপুরে শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ

    শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে দেড় লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ হবিগঞ্জের মাধবপুরের কৃষ্ণপুরে পূর্ব শক্রতার জের ধরে দুবাই প্রবাসী ওসমান মিয়া ও আহাদ মিয়ারপুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় দেড় ক্ষাধিক টাকার বিভিন্ন। প্রজাতির মাছ মরে গেছে। ঘটনার।

    খবর পেয়ে মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হঠাৎ মাছগুলো মরে পানিতে ভেসে উঠতে থাকে। একপর্যায়ে পুকুরের সব মাছই মরে যায়। ধারনা করা যাচ্ছে রাতের কোনো এক সময় পুকুরটিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে করে দেড় লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ করেন দুবাই প্রবাসী ওসমান মিয়া ও আহাদ মিয়ার বৃদ্ধা বাবা আবু মিয়া। ভুক্তভোগী প্রবাসীদের বৃদ্ধ বাবা আবু মিয়া অভিযোগ করে বলেন, প্রতিবেশী বাচ্চু মিয়ার সাথে দীর্ঘ দিন যাবত জমি জামা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছে। পরবর্তীতে গত ১০ জুলাই আমি বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করি। এই মামলায় বাচ্চুসহ সবাইকে গ্রেপ্তার করে মাধবপুর থানা পুলিশ জেল হাজতে পাঠায়। জেল থেকে তারা জামিনে মুক্ত হয়ে প্রতিশোধমূলক আমার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলে। তবে বাচ্চু মিয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে সেটি নিশ্চিত না হয়েই তাদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

    মাধবপুর থানার ওসি আঃ রাজ্জাক অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
    মনতলা পুলিশ তদন্তের কেন্দ্রের এসআই মঞ্জুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান,তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

  • জেলায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত বাহুবল থানার এএস আই রাজু কান্তি দাস

    জেলায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত বাহুবল থানার এএস আই রাজু কান্তি দাস

    জুবায়ের আহমেদঃ বাহুবল মডেল থানার এএস আই রাজু কান্তি দাস সকল মানদন্ডে হবিগঞ্জ জেলায় শ্রেষ্ট অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।

    সোমবার ৮ নভেম্বর বিকেলে জেলা পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি এএস আই রাজু কান্তির হাতে এ পুরষ্কার তুলে দেন।

    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চার্মা, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এএস আই রাজু কান্তি দাস বাহুবল মডেল থানায় গত ২০২০ সালের অক্টোবর মাসে যোগদান করেন।

    তিনি বাহুবল মডেল থানায় যোগদান করার পর থেকে সততা ও আদর্শের সাথে দায়িত্ব পাল করে আসছেন, এএস আই রাজু কান্তি দাস অল্পদিনের মধ্যেই বাহুবলবাসীর মনে জায়গা করে নিয়েছেন।

  • বর্তমান সরকারের আমলেই দেশের মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে – প্রতিমন্ত্রী মাহবুব আলী

    বর্তমান সরকারের আমলেই দেশের মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে – প্রতিমন্ত্রী মাহবুব আলী

    হবিগঞ্জের মাধবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গৃহ হস্তান্তর, চা শ্রমিকদের মাঝে টেকসই আবাসন হস্তান্তর,বিক্ষোভ পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।

    মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৮ নবেম্বর) সকাল ১০টায় উপজেলা মিলনায়তন স্বচ্ছতায সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ আলীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়।

    উদ্বোধন করেন প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।

    অনুষ্ঠানে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ও গরীব অসহায় মানুষদের মাঝে তৃতীয় ও চতুর্থ পর্যায়ে ২০টি টেকসই আবাসন হস্তান্তর করা হয় ও ভিক্ষুকে পুনর্বাসনের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

    বর্তমান-সরকারের-আমলেই-দেশের-মেগা-প্রকল্পগুলো-বাস্তবায়িত-হচ্ছে-প্রতিমন্ত্রী-মাহবুব-আলী

    ৯টি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমি ভবন, রাস্তা, খালবাট ও ব্রীজের উদ্বোধন করেন। উপজেলার কৃষিকে এগিয়ে নিতে ও কৃষিকে সমৃদ্ধ করতে ১৩০৫ জন কৃষকের মাঝে বীজ, সারসহ অন্যান্য প্রণোদনা বিতরণ করা হয়।

    পরে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। বর্তমান সরকার উন্নয়নের সরকার। বর্তমান সরকার যখনই ক্ষমতায় এসেছে দেশ ও দেশের মানুষের উন্নয়ন হয়েছে। বর্তমান সরকারের আমলেই দেশের মেগা প্রকল্পগুলো আজ বাস্তবায়িত হচ্ছে।

    আগামী নির্বাচনে তিনি সকলকে নৌকার পক্ষে থাকার আহবান জানান।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মানিক, সহকারী কমিশনার (ভুমি) মহিউদ্দিন আহমেদ, মাধবপুর থানা অফিসার্স ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মামুন হাসান, প্রকৌশলী শাহ আলম, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুকুমল রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, জাহেদ খান, তাজুল ইসলাম, বেনু রঞ্জন রায়,আপন মিয়া, আরিফুর রহমান আরিফ, ফারুক পাঠান, বাবুল হোসেন খান, শফিকুল ইসলাম শফিক, শহীদ উদ্দিন আহমেদ, শ্রীধাম দাশ গুপ্ত, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক আয়ূব খান, চা শ্রমিক নেতা প্রদীপ গৌড়, উপকারভোগী ভারতী মুন্ডাসহ প্রমূখ।

  • বানিয়াচংয়ে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না আব্দুর রহমান

    বানিয়াচংয়ে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না আব্দুর রহমান

    দি‌লোয়ার হোসাইন, বানিয়াচং (হবিগঞ্জ)

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন বানিয়াচঙ্গের বৃদ্ধ আব্দুর রহমান(৬৫)। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না।

    আক্রান্ত আব্দুর (৬৫) রহমান বানিয়াচং উপজেলার ২ নম্বর উত্তর -পশ্চিম ইউনিয়নের কুতুবখানী গ্রামের বাসিন্দা।

    ৭ সন্তানের জনক আব্দুর রহমান ছেলে -মেয়ের জন্য সারা জীবন জীবিকার তাগিদে সকল প্রকার কাজ করেছেন।

    জীবীকার প্রয়োজনে তিনি কখনো রাজমিস্ত্রী, কখনো কৃষি কাজের শ্রমিক, কখনো বা দিনমজুরী করেছেন। ৭ সন্তানের মধ্যে বহু কষ্টে ৫ মেয়ের বিবাহ দিয়েছেন।

    অপরদিকে ঋন করে ২ছেলেকে বিবাহ করালে বিয়ের কিছুদিন পরই ছেলেরা বৌদের নিয়ে পৃথক হয়ে যান।

    যার ফলে এই বৃদ্ধ বয়সে মানবেতর জীবনযাপন করছেন অসহায় আব্দুর রহমান ও তার স্ত্রী ফুলতারা বেগম। অর্থের অভাবে চিকিৎসা করা দূরে থাক বর্তমানে প্রায় দিনই উপোস থাকছেন স্বামী -স্ত্রী। এই অবস্থায় মরনব্যাধি ফুসফুস ক্যান্সারের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তার মধ্যে বসবাস করছেন।

    জীবন বাঁচাতে তাঁর উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু এই চিকিৎসার ব্যয়ভার বহন করা তাঁর পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না । ফলে নিরুপায় হয়ে চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন তাঁর সহধর্মিণী ফুলতারা বেগম।

    এ ব্যাপারে আব্দুর রহমানের স্ত্রী ফুলতারা বেগম জানান, প্রায় ৬ মাস পূর্বে থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আব্দুর রহমান কোন প্রকার কাজ করতে পারেন না। সবসময় বিভিন্ন রোগ বালাই লেগেই আছে, কখনো বুকে ব্যথা, কখনো বা জ্বর, কখনো বা মাথা ব্যথা এসবের তীব্র আকার ধারন করলে আমি আমার বাপের বাড়ির সদস্যদের সহযোগিতায় উনার রোগ নির্নয় করার জন্য বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষা করানোর মাধ্যমে ডাক্তার উনাকে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত বলে অভিহিত করেন।

    এ ব্যাপারে আব্দুর রহমানের ছোট ছেলে সোবাজুল মিয়া(২৮) জানান,বাবার ফুসফুসের ক্যান্সারের জন্য যা কিছু করা দরকার আমরা উজার করে দিয়েছি।বর্তমানে উনার চিকিৎসার অপারেশনের জন্য দরকার প্রচুর অর্থ। আমাদের কাছে যা কিছু ছিলো তাই দিয়ে আমরা সর্বশান্ত হয়ে পড়ি। যতদিন যাচ্ছে বাবার এই মরণব্যাধী ক্যান্সার ভয়াবহ আকার ধারণ করছে। যার ফলে আমার বাবার মৃত্যুর ঝুঁকি বেড়েই চলছে।

    পাশাপাশি তিনি তার বাবার এই ভয়াবহ মরনব্যাধী ফুসফুসের ক্যান্সার থেকে মুক্তি লাভের জন্য সর্বস্তরের জনসাধারণের নিকট আর্থিক সাহায্যের জন্য আহবান জানিয়েছেন।

    এমতাবস্থায় সকলের সহযোগিতা পেলে আবার সুস্থ হয়ে উঠতে পারেন আব্দুর রহমান । পৃথিবীর আলো-বাতাস, প্রকৃতি ও মানুষের সঙ্গে আরো কিছুদিন বেঁচে থাকার আকাঙ্খায় সকলের সহযোগিতা কামনা করেছেন মরনব্যাধি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত আব্দুর রহমান।

    সাহায্য পাঠানোর ঠিকানাঃ

    মোঃ সাবাজুম মিয়া (আব্দুর রহমান মিয়ার ছেলে)
    ০১৭২৯-৬৬৩৩৫৭ (বিকাশ)

  • শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন

    শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন

    শায়েস্তাগঞ্জে জহুরচান বিবি মহিলা কলেজের নব নির্মিত ভবনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার ১০শ্রেনী পর্যন্ত ছেলে মেয়েদেরকে বিনামূল্যে বই প্রদান করছে। তাছাড়া নারী শিক্ষার উন্নয়নের জন্য ব্যাপক কর্মসুচী গ্রহণ করেছে। আজকে নারীরা সামাজিক এবং দেশের উন্নয়নে সকল ক্ষেত্রে ভুমিকা রাখছে।

    তিনি আজ জহুরচান বিবি মহিলা কলেজের ১কোটি টাকা ব্যায়ে ৪তলা বিশিষ্ট নব নির্মিত ভবনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

    বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র এম.এফ আহমেদ অলি, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া।

    কলেজের প্রতিষ্ঠাতা ও গভার্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিরের সভাপতিত্বে প্রভাষক মোঃ শাহীন মিয়ার উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। অনুভুতি ব্যক্ত করেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান (আনিকা) ও প্রভাষক মোঃ রফিকুল ইসলাম।

    প্রধান অতিথি কলেজ প্রতিষ্ঠাতার অর্থায়নে নব নির্মিত আশরাফ উল্লাহ একাডেমিক ভবন উদ্বোধন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে চারতলা ভিত ও একতলা বিশিষ্ঠ নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

    উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ব্যক্তিবর্গ সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

  • বানিয়াচংয়ে মন্দিরের মূর্তি ও গাভী চুরির ঘটনায় গ্রেফতার ৭

    বানিয়াচংয়ে মন্দিরের মূর্তি ও গাভী চুরির ঘটনায় গ্রেফতার ৭

    হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে শ্রী শ্রী গোবিন্দজিউর আখড়া মন্দিরে সংঘটিত চুরি,গরু চুরি মামলার ঘটনায় জড়িত ও পরোয়ানাভূক্তসহ ৭ আসামীকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।

    ০৬ নভেম্বর রাতে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন‘র নির্দেশে এসআই সন্তোষ চৌধুরী,এসআই রাকিব হোসেন, এসআই ফারুক হোসেন,এএসআই সাদ্দাম হোসেন, এএসআই তোহা, এএসআই টিপু মিত্রসহ সংগীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করেন।

    এ সময় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ আশক আলী,পিতা- মৃত রজব আলী গ্রাম মন্নরপুর,থানা- অষ্টগ্রাম,জেলা- কিশোরগঞ্জ , হালসাং-কুমড়ী দূর্গাপুর।জাহাঙ্গীর মিয়া(৩৫) পিতা- মন্নর মিয়া, গ্রাম হলিমপুর মোঃ হোসাইন, পিতা- জালাল মাষ্টার, গ্রাম সন্দলপুর, সর্বথানা- বানিয়াচং,গ্রেফতার করা হয়।

    অন্য দিকে ০৫ নভেম্বর রাতে অত্র থানাধীন যাত্রাপাশা গ্রামে শেখ মারুফ আহমেদের বসতঘর হইতে গরু চুরি মামলার ঘটনায় জড়িত আসামী কুখ্যাত ইতিপূর্বে বেশ কয়েকবার গ্রেফতার হওয়া ডাকাত রাহুল মিয়া ওরফে এরশাদ (২৬)পিতা- সমির উদ্দিন,গ্রাম বুরুজপাড়া,নুরুল আমিন ওরফে(লদু)(৪০) পিতা- মৃত ওয়াহেদ উল্লা,গ্রাম যাত্রাপাশা।

    অত্র থানাধীন ৯নং পুকড়া ইউনিয়নের শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়া মন্দিরে চুরি মামলার ঘটনায় জড়িত আসামী ফয়সাল মিয়া(২৫) পিতা-জুনাব আলী, গ্রাম পশ্চিম পুকরা, আলমগীর মিয়া (৪০)পিতা- কাজী নুর মিয়া, গ্রাম পশ্চিম পুকড়া উভয়কে গ্রেফতার করা হয়েছে।

    এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা করা হয়েছে। এছাড়াও থানা এলাকায় মাদক ব্যাবসা,চুরি,ডাকাতি রোধকল্পে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।

  • মাধবপুরে বিভিন্ন মামলার পলাতক ১৯ জন আসামি গ্রেফতার

    মাধবপুরে বিভিন্ন মামলার পলাতক ১৯ জন আসামি গ্রেফতার

    হবিগঞ্জের মাধবপুর থানার পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার ১৯ পলাতক আসামিকে গ্রেফতার হয়েছে।

    শনিবার (৬ নভেম্বর) রাতে মাধবপুর চুনারুঘাটের সহকারী পুলিশ সুপার মহসীন আল মুরাদএর দিক-নির্দেশনায় ও অফিসার ইনচার্জ মুহাম্মাদ আব্দুর রাজ্জাক এর থানার ওসি তদন্ত তদন্ত মাঈন উদ্দিন এর নেতৃত্বে,এস আই মোঃ মুমিনুল ইসলাম পিপিএম,এস আই ওয়াহেদ গাজী,এস আই শুভ দে,এস আই ফজলে রাব্বি,এস আই রতন,এ এস আই নজিম উদ্দিন,এ এস আই ইমরান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তা পৃথক অভিযান পরিচালনা করে তাদের কে গ্রেফতার করা হয়।

    পুলিশ সূত্রে জানা যায় , মাদক,ডাকাতি, চুরি, নিয়মিত মামলা, ধর্ষণসহ বিভিন্ন মামলার গ্রেফতার কৃত আসামীরা হলেন মোঃ মিজান মিয়া,(২২),একটু পরে দেইমোঃ জাহাঙ্গীর আলম (২৪),মোঃ ফরাস উদ্দিন (৪০),মোঃ শাহজাহান(৩৭),মোঃ ফয়সাল মিয়া (২৩),রুব্বা দত্ত(৩২),মোঃ মান্না মিয়া (২৪),মোঃ কাউছার মিয়া (২৬),মোঃ নরুল ইসলাম (৪২),মোঃ শহীদ(৪২),মোঃ জামাল মিয়া (৪৯),মোঃ সুহেল (৩৩),আল-আমিন(২৮),মোঃ সিরাজ আলী(৪৩),কবির হোসেন(৩০)মোঃ বাচ্চু মিয়া(৫০),মোঃ কুদরত আলী(৪৮),মোঃ হাফিজুর রহমান(৩৯) ও মোঃ আপন মিয়া(৩৪)। উল্লেখীত আসামিগণ সবাই মাধবপুর উপজেলার বাসিন্দা।

    এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।