Category: হবিগঞ্জ

  • সংবাদ প্রকাশের পরও থামছে না আজমিরীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন

    সংবাদ প্রকাশের পরও থামছে না আজমিরীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন

    হবিগঞ্জের আজমিরীগঞ্জ কুশিয়ারা কালনী নদী থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন দুই থেকে তিনটি ড্রেজার মেশিন দিয়ে নদীর মধ্যসীমানা থেকে প্রতিদিন প্রায় কয়েক লাখ ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী ও নদী এলাকা। এছাড়াও কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। তবে এ ব্যাপারে প্রশাসনের নেই কোনো কার্যকর পদক্ষেপ।

    অপরদিকে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কামালপুর, রাহেলা, বদরপুর,নজরাকান্দা ও সৌলরী সহ প্রায় বেশ কটি গ্রাম সহ ফসলী জমি নদী ভাঙ্গনের মুখে পড়ার আশংখা করছে এলাকাবাসী।

    ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে কাকাইলছেওয়র সাহানগর, নজরাকান্দা, উমেদনগর, রুদ্রনগর সহ কয়েকটি গ্রামের প্রায় অর্ধশত বসতভিটা ও ফসলিজমি।

    গতকাল সরজমিনে আজমিরীগঞ্জ পৌরসভার নৌ-টার্মিনাল এলাকার বাঁশ মহাল ও লঞ্চঘাট সংলগ্ন কুশিয়ারার কালনী নদীর তীরে গিয়ে এমন চিত্রই দেখা যায়।

    জানা যায়, হবিগঞ্জের ভাটি এলাকার বন্দর নামে খ্যাত আজমিরীগঞ্জ উপজেলা এবং কিশোরগঞ্জের ইটনা উপজেলার সীমানার মধ্যস্হল দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারার কালনী নদীর উত্তর -পশ্চিম তীরে ইটনা উপজেলা এবং পুর্ব-দক্ষিণ পাড়ে আজমিরীগঞ্জ উপজেলার অংশ।

    কুশিয়ারার কালনী নদীতে রাতের আঁধারে দুইটি বড় ড্রেজার মেশিন ইটনার অংশে নোঙ্গর করা থাকলেও দিনের বেলা পু্র্ব- দক্ষিন তীরের আজমিরীগঞ্জ উপজেলার সীমানা থেকে প্রকাশ্য দিবালোকে চলছে অবৈধ ভাবে বালু উত্তোলন। উত্তলনকৃত বালু প্রতি ঘনফুট ৮ থেকে ১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এতে সরকার যেমন হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব অপরদিকে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনের ফলে ইতিমধ্যে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের প্রায় অর্ধশত বসতভিটা ও ফসলিজমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

    এরই ধারাবাহিকতায়, গত জুলাই মাসের ১৫।০৭।২১ ইং তারিখে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ সংশিষ্টরা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং ভাঙ্গন রোধে প্রায় ৮৯ লক্ষ টাকার জিও ব্যাগ বরাদ্ধ দেয়া হয়।

    সূত্র জানায়, বিগত ২০১৮ সালের ২৬ শে নভেম্বর তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাঈমা খন্দকার একই জায়গা অর্থাৎ কুশিয়ারার কালনী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার মেশিন চালক ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার ইদ্রিস মিয়ার পুত্র নিয়ামত উল্ল্যাহকে বালু – মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিনের যন্ত্রাংশ পুড়িয়ে দেন । এ ছাড়া বিগত ২০২০ সালের ১২ই ডিসেম্বর সাবেক সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ প্রায় ১৮ একর চর অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করেন।

    কিন্তু কিছু দিন যাবত উপজেলা প্রশাসন থেকে প্রায় ২ কিলোমিটারের দুরে আবারও বালু খেকো চক্রটি সক্রিয় হয়ে উঠায় জনমনে নানা প্রশ্নের উদয় হয়েছে।

    এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সুলতানা সালেহা সুমীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি শুনেছি নৌকা দিয়ে তোলা হয়, বিষয় দেখছি৷

  • যুবকরা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন বুকে লালন করে – যুব দিবসে বক্তাগণ

    যুবকরা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন বুকে লালন করে – যুব দিবসে বক্তাগণ

    “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্য বিষয়ে হবিগঞ্জে জাতীয় যুব দিবসের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণ বিতরণ এবং বৃক্ষ রোপনসহ বিভিন্ন কর্মসুচীর পালন করা হয়।

    আজ সোমবার (১ নভেম্বর) সকাল দশটায় দিবসটির উদ্ধোধন করেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।

    যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী।
    ইসলামীক ফাউন্ডেশনের উপপরিচালক শাহ নজরুল ইসলাম, পৌর মহিলা কাউন্সিলির শেখ সোমা জামান, প্রশিক্ষণার্থী মোঃ শাহ আলম।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়নের উপপরিচালক এ কে এম আব্দুল্লাহ ভূইয়া।

    এসময় বক্তাগণ বলেন, আমাদের যুব সমাজ বেচে থাকে স্বপ্নের মাঝে। সুন্দর ভবিষ্যতের স্বপ্ন অন্তরে লালন করে যুব সমাজে নিজেকে তৈরী করার চেষ্টা করে। এক্ষেত্রে যারা লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় তারা বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ে। কিছু অসাধু মানুষের কারণে আমাদের কতিপয় যুবকরা মাদকাসক্ত হচ্ছে।

    বক্তাগণ আরো বলেন, হবিগঞ্জে যুবকদের জন্য কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা রয়েছে, রয়েছে শিল্প কারখানা। তাই আমাদের যুব সমাজকে কারিগরি জ্ঞানে প্রশিক্ষিত করে এসব কর্মসংস্থানে কাজে লাগাতে পারলে কাউকেই বিদেশ যাওয়ার প্রয়োজন হবেনা। সবাই মিলে সম্ভাবনার একটি সোনার বাংলাদেশ গড়তে পারবে।

    আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবকদের মাঝে ৫ লক্ষ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয়।

  • লাখাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত

    লাখাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত

    সারাদেশের ন্যায় লাখাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্র্যালী, সনদ বিতরন, ঋনের চেক বিতরন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

    “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১ নভেম্বর ২০২১) দুপুরবেলা বর্ণাঢ্য র্র্যালী পরবর্তী আলোচা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও ক্রেডিট সুপারভাইজার সাদেকুর রহমান এর সন্চালনায় অনুষ্টিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম।

    লাখাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত

    শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন আব্দুল করিম, গীতা পাঠ করেন অর্জুন চন্দ্র দেব।

    স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহজাহান।

    বক্তব্য রাখেন মাধ্যমিক জীবন কুমার দে,মৎস্য অফিসার মোঃ বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই রিপোর্টারস ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, লাখাই রিপোর্টারস ইউনিটির সাধারন সম্পাদক বিল্লাল আহমেদ, লাখাই অনলাইন প্রেসক্লাব আতাউর রহমান ইমরান, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, উদ্যোক্তা এস এম মুজাহিদ প্রমুখ।

    আলোচনা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত যব ও যুব মহিলার মাঝে সনদ, ঋন গ্রহীতাদের মাঝে ঋনের চেক এবং সফল যুব সংগঠন কে সন্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন অতিথি বৃন্দ।

  • মাধবপুরে বিজিবি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা জব্দ

    মাধবপুরে বিজিবি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা জব্দ

    হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া বাজারে রবিবার রাত সাড়ে দশটার দিকে ৫৫ ব্যাটালিয়ন হবিগঞ্জ বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে ২৩৫৮ কেজি ভারতীয় চা পাতা আটক করেছে।

    সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বিজিবি ৫৫ ব্যাটালিয়ন পরিচালক এসএনএম সামিউন্নবি চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, সুবেদার মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ১৯৮২/২৫ এস হতে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেলিয়াপাড়া বাজার এলাকা হতে ২৩৫৮ কেজি ভারতীয় চা পাতা আটক করা হয়।

    আটককৃত চা পাতার আনুমানিক বাজার মূল্য সাত লক্ষ সাত হাজার চার শত টাকা বলে জানান তিনি।

    আটককৃত মালামালের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

  • জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে উৎসব মুখর ক্রীড়াঙ্গন, ৩৪টি মনোনয়নপত্র জমা

    জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে উৎসব মুখর ক্রীড়াঙ্গন, ৩৪টি মনোনয়নপত্র জমা

    হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনকে সামনে রেখে উৎসব মুখর হয়ে উঠেছে ক্রীড়াঙ্গন। আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন।

    নির্বাচনের রিটার্নিং অফিসার এবং জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরী জানান, ৩১ অক্টোবর নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল। নির্বাচনে ৬টি পদের বিপরীতে মোট ৩৪টি মনোনয়নপত্র জমা হয়েছে৷ এরমধ্যে সহ-সভাপতি পদে ৫টি, সাধারণ সম্পাদক পদে ২ টি, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ২টি, যুগ্ম সম্পাদক পদে ৩ টি, কোষাধ্যক্ষ পদে ২টি এবং নির্বাহী সদস্য পদে ২০ টি মনোনয়নপত্র জমা পড়েছে।

    আলমগীর-বদরুল- সাচচু পরিষদের প্যানেলে সহ-সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী, শঙ্খ শুভ্র রায়, এডভোকেট মোঃ সুলতান মাহমুদ, এডভোকেট শাহ ফখরুজজামান, সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মঈন উদ্দিন তালুকদার সাচচু, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ, রাসেল চৌধুরী, কোষাধ্যক্ষ লুমায়ুন কবীর চৌধুরী শাহেদ।

    জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে উৎসব মুখর ক্রীড়াঙ্গন

    এছাড়াও সদস্য পদে বিভুৎসু চক্রবর্তী বিভু, মকসুদুর রহমান উজ্জল, জসিম উদ্দিন সুজন, মোঃ আসাদুজ্জামান, হাফিজুল ইসলাম, ইব্রাহীম খলিল সোহেল, মেজবাহ উদ্দিন আহমেদ, আবু কায়েস, মশিউর রহমান নাঈম, শাহ আরফিন সুমন, সজিবুর রহমান সাবের, জামাল উদ্দিন তালুকদার, তপন ভট্রাচার্য, মিজবাহ আহমেদ, সাইদুর রহমান, সৈয়দ আহমেদ।

    তাছাড়া উপজেলা সদস্য ফেরদৌস আহমেদ, এম রশিদ এবং সংরক্ষিত মহিলা সদস্য শওকত আরা চৌধুরী ও লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি।

    অপরদিকে তৃণমুল ক্রীড়া সংগঠক পরিষদ প্যানেলে সহ-সভাপতি পদে এনামুল হক সেলিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ আজম উদ্দিন, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন আনার, কোষাধ্যক্ষ এন এম ফজলে রাব্বি রাসেল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

  • একজন জীবন সংগ্রামী রত্নগর্ভা মিনারা খাতুন

    একজন জীবন সংগ্রামী রত্নগর্ভা মিনারা খাতুন

    মোঃ বাহার উদ্দিনঃ মানুষ বেচে থাকে তার স্বপ্নের গতিসীমা নির্ভর করে। আর সেই স্বপ্ন পুরণের জন্য তাকে সমাজ এবং পরিবারের সাথে প্রতিনিয়ত মনসতাত্তিক যুদ্ধ সংগ্রামে উত্তীর্ণ হতে হয়। তেমনি একজন নারী মিনারা খাতুন।

    লাখাইয়ে যে কয়জন রত্নগর্ভা মহিয়সী নারী তাদের দীর্ঘ জীবন সংগ্রাম, কঠোর পরিশ্রম, অধ্যবসায়ের মাধ্যমে জীবনকে আলোকিত করেছেন, নিজের স্বীয় প্রচেষ্টায় সন্তান সন্তুতিকে গড়ে তুলেছেন আলোকিত মানুষে, উন্নতির সুউচ্চ মিনারে তাদের একজন হলেন লাখাই উপজেলার করাব গ্রামের মিনারা খাতুন। এ মহিয়সী নারীর জন্ম বি- বাড়িয়া জেলার আখাউড়া উপজেলার তুলাইশিমূল গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।

    তুলাইশিমূল গ্রামের ভূঁইয়া বাড়ীতে বাবা আব্দুল কাইয়ুম ভূঁইয়া ও মাতা রওশন আরা বেগমের কোল আলোকিত করে ১৯৫৩ সালের ১৮ মার্চ জন্মগ্রহন করেন মিনারা খাতুন। বাবার চাকুরীর সুবাদে হবিগঞ্জ বি,কে,জি,সি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। এ বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্তায় লাখাই উপজেলার কবার গ্রামের ঐতিহ্যবাহী নয়াবাড়ীর ছদর হোসেন এর জেষ্ঠ পুত্র বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ সামছুল ইসলামের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন।

    বিয়ের পর ১৯৭২ সালে কৃতিত্বের সহিত এস,এস,সি পাশ করেন।১৯৭৩/৭৪ সেশনে তিনি হবিগঞ্জ পি,টি,আই এ ভর্তি হন। ১৯৭৬ সালের ১০ই মার্চ মিনারা খাতুন লাখাই উপজেলার রাঢ়িশাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষীকা হিসাবে যোগদান করেন।

    পরবর্তীতে তিনি করাব সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং সর্বশেষ গুনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চাকুরীরত থেকে ৩ মার্চ ২০১০ সালে অবসর গ্রহন করেন।রত্নগর্ভা মিনারা খাতুন এর স্বামী সামছুল ইসলাম নাদির হোসেন নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত অবস্থায় ১৯৯২ সালে মৃত্যুবরন করেন।

    একজন জীবন সংগ্রামী রত্নগর্ভা মিনারা খাতুন

    স্বামীর মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়েন মিনারা খাতুন। ৬ পুত্র ও ২ কন্যা সন্তানের জননী স্বামীর মৃত্যুর পর ছোট ছোট ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভেবে শোককে শক্তিতে পরিনত করে জীবনযুদ্ধে ব্যাপৃত হন।

    একদিকে নিজের চাকুরী আর ছেলেমেয়েদের লেখাপড়া নিয়ে পড়েন অথৈ সমুদ্রে। নিজের অদম্য চেষ্টা ও কঠোর পরিশ্রমে ছেলেমেয়েদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখেন। দীর্ঘ জীবন সংগ্রামের মাধ্যমে তিনি তার প্রতিটি ছেলেমেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলেন।

    বর্তমানে মিনারা খাতুন এর প্রত্যেকটি সন্তান স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। জেষ্ঠ পুত্র আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও বার বার নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান।

    দ্বিতীয় পুত্র মফিজুল আলম শামীম ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসাবে কর্মরত। তৃতীয় পুত্র নুরুল আলম সোহেল প্রথম শ্রেণীর ঠিকাদার, চতুর্থ পুত্র সাইফুল আলম রুকন সিলেট উত্তর অঞ্চলের ডিবিপুলিশ এর ওসি হিসেবে কর্মরত, পঞ্চম পুত্র শফিউল আলম সুমন একজন ঠিকাদার, ষষ্ঠ পুত্র খাইরুল আলম শুভ আমেরিকা প্রবাসী। কন্যা রাফিয়া আক্তার জলি স্নাতক পাশ এবং গৃহিণী, ছোট কন্যা নিলুফা আক্তার নেলী স্নাতক এবং গৃহিণী।

    রত্নগর্ভা মিনারা খাতুন জয়িতা অন্বেষণে ২০১০ সালে লাখাই উপজেলায় জয়িতা হিসেবে সন্মাননা পান। ২০১৫ সালে তিনি পবিত্র হজ্ব পালন করেছেন। এখনো তিনি অদম্য মনোবলে আকড়ে আছেন পরিবার পরিজন নিয়ে।

  • কুশিয়ারা ও কালনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙ্গনের মুখে নদী ও ফসলী জমি

    কুশিয়ারা ও কালনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙ্গনের মুখে নদী ও ফসলী জমি

    শরিফ চৌধুরীঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফের সক্রিয় হয়ে উঠেছে বালু খেকো চক্রের সিন্ডিকেট। এবার রাতের আঁধারে নয় বরং প্রকাশ্য দিবালোকে কুশিয়ারার কালনী নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে চলছে বালু উত্তোলন।

    প্রকাশ্য দিবালোকে কুশিয়ারার কালনী নদী থেকে বালু উত্তোলন করা হলেও সংশ্লিষ্ট প্রশাসনের নীরবতায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

    এতে করে একদিকে সরকার যেমন হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব, অপরদিকে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কামালপুর, রাহেলা, বদরপুর,নজরাকান্দা ও সৌলরী সহ প্রায় বেশ কটি গ্রাম সহ ফসলী জমি নদী ভাঙ্গনের মুখে পড়ার আশংখা করছে এলাকাবাসী।

    ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে কাকাইলছেওয়র সাহানগর, নজরাকান্দা, উমেদনগর, রুদ্রনগর সহ কয়েকটি গ্রামের প্রায় অর্ধশত বসতভিটা ও ফসলিজমি।

    গতকাল রবিবার সরেজমিন আজমিরীগঞ্জ পৌরসভার নৌ-টার্মিনাল এলাকার বাঁশ মহাল ও লঞ্চঘাট সংলগ্ন কুশিয়ারার কালনী নদীর তীরে গিয়ে এমন চিত্রই দেখা যায়।

    কুশিয়ারা ও কালনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

    জানা যায়, হবিগঞ্জের ভাটি এলাকার বন্দর নামে খ্যাত আজমিরীগঞ্জ উপজেলা এবং কিশোরগঞ্জের ইটনা উপজেলার সীমানার মধ্যস্হল দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা-কালনী নদীর উত্তর -পশ্চিম তীরে ইটনা উপজেলা এবং পুর্ব-দক্ষিণ পাড়ে আজমিরীগঞ্জ উপজেলার অংশ।

    কুশিয়ারার কালনী নদীতে রাতের আঁধারে দুইটি বড় ড্রেজার মেশিন ইটনার অংশে নোঙ্গর করা থাকলেও দিনের বেলা পু্র্ব- দক্ষিন তীরের আজমিরীগঞ্জ উপজেলার সীমানা থেকে প্রকাশ্য দিবালোকে চলছে অবৈধ ভাবে বালু উত্তোলন।

    উত্তলনকৃত বালু প্রতি ঘনফুট ৮ থেকে ১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এতে সরকার যেমন হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব অপরদিকে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনের ফলে ইতিমধ্যে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের প্রায় অর্ধশত বসতভিটা ও ফসলিজমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

    এরই ধারাবাহিকতায়, গত জুলাই মাসের ১৫ তারিখে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ সংশিষ্টরা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং ভাঙ্গন রোধে প্রায় ৮৯ লক্ষ টাকার জিও ব্যাগ বরাদ্ধ দেয়া হয়।

    সূত্র জানায়, বিগত ২০১৮ সালের ২৬ শে নভেম্বর তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাঈমা খন্দকার একই জায়গা অর্থাৎ কুশিয়ারা- কালনী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার মেশিন চালক ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার ইদ্রিস মিয়ার পুত্র নিয়ামত উল্ল্যাহকে বালু – মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিনের যন্ত্রাংশ পুড়িয়ে দেন।

    এ ছাড়া বিগত ২০২০ সালের ১২ই ডিসেম্বর তৎকালীন সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ প্রায় ১৮ একর চর অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করেন।

    কুশিয়ারা ও কালনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

    কিন্তু সম্প্রতি আবারও বালু খেকো চক্রটি সক্রিয় হয়ে উঠায় জনমনে নানা প্রশ্নের উদয় হয়েছে। অপর একটি সুত্রে জানায়, কিশোরগঞ্জের ইটনা উপজেলা আওয়ামীলীগ ও মৃগা ইউনিয়ন আওয়ামীলীগের প্রভাবশালী নেতা সহ আজমিরীগঞ্জের একটি প্রভাবশালী চক্র এই অবৈধ বালু উত্তোলনের সাথে সক্রিয় ভাবে জড়িত রয়েছে৷

    এ বিষয়ে ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃনাফিজা আক্তার এর যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি জানতে পেরেছি।এটা নিশ্চয়ই পাশ্ববর্তী উপজেলা আজমিরীগঞ্জ হতে পারে।

    খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এছাড়া তিনি আরও জানান কিছু দিন পূর্বে ইটনায় ধনু নদীতে অবৈধ বালু উত্তোলন কারীদের মোবাইল কোর্টে মাধ্যমে ৪টি ড্রেজার মেশীন বোট ও একটি বড় স্টিল বডি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে ড্রেজার মালিকদের কে ২ লক্ষ ও স্টিল বডি মালিক কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সুলতানা সালেহা সুমীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখছি বলে জানান।