Category: হবিগঞ্জ

  • স্বার্থের উর্ধ্বে থেকে পুলিশের কাজে সহায়তা করতে হবে – আবু জাহির

    স্বার্থের উর্ধ্বে থেকে পুলিশের কাজে সহায়তা করতে হবে – আবু জাহির

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ পুলিশ। ভাল কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার দেয়া হচ্ছে। এতে দায়িত্ব পালনে তাঁরা আরও বেশি আগ্রহী হয়ে উঠছেন। পুরস্কার মানুষের দায়িত্ব বাড়িয়ে দেয়।

    শনিবার কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। সকাল এগারোটায় সদর মডেল থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

    এতে এমপি আবু জাহির আরও বলেন, পুলিশ-জনতা একসঙ্গে কাজ করলে অপরাধমুক্ত সমাজ গঠন হবে। সেই লক্ষ্যে দেশজুড়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। এতে সকল ধরণের অপরাধ কমেছে। এই ধারা অব্যাহত রাখতে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে থেকে পুলিশকে সহায়তা করতে হবে।

    তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে পুলিশ বিভাগের গৌরবময় ইতিহাস রয়েছে। পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, তাই পুলিশ এবং দেশের সকল নাগরিক এক সঙ্গে মিলে দেশটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।

    স্বার্থের উর্ধ্বে থেকে পুলিশের কাজে সহায়তা করতে হবে

    অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে’র উদ্ধোধন করেন এমপি আবু জাহির। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    পুলিশ সুপার এসএম মুরাদ আলির সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমার পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, কমিউনিটি পুলিশিং সভাপতি মোদারিছ আলী, সাধারণ সম্পাদক মহি উদ্দিন পারভেজ, প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক পৌর মেয়র শহিদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

    এসময় পুলিশ সদর দপ্তর থেকে হবিগঞ্জের ২জনকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

  • শায়েস্তাগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালন

    শায়েস্তাগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালন

    “মুজিব বর্ষে পুলিশ নীতি, জন সেবা আর সম্প্রীতি” এই শ্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    এ উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও ৩০ অক্টোবর শনিবার সকাল ১০ টায় শায়েস্তাগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং আয়োজনে শান্তির পায়রা উড়িয়ে শায়েস্তাগঞ্জ শহরে “মুজিব বর্ষে পুলিশ নীতি, জন সেবা আর সম্প্রীতি” এই  শ্লোগানকে ধারণ করে ব্যানার ফেস্টুন নিয়ে বাদ্য যন্ত্রের তালে তাল মিলিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নবনির্মিত থানা ভবন প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়।

    পরে নবনির্মিত থানা ভবনে হল রুমে শায়েস্তগঞ্জ থানা অফিসার ইনর্চাজ (ওসি) অজয় চন্দ্র দেব নেতৃত্বে এক আলোচনা সভা আয়োজন করা হয়।

    উক্ত বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেন স্কুল কলেজ শিক্ষার্থী, শিক্ষক, থানা পুলিশ, কমিউনিটি পুলিশ সদস্য, সামাজিক সংগঠন, রাজনীতিবিদ, ইমাম, সাংবাদিক, ব্যবসায়িক, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ সহ অন্য সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণির পেশার সহস্রাধিক লোকজন।

    শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রশীদ তালুকদার ইকবাল এর সভাপতিত্বে ও ব্রাহ্মণডোরা ইউনিয়নের চেয়ারম্যান এবং থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া পরিচালনা করেন।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল্লা সরদার, পৌরসভা প্যানেল মেয়র মোঃ জালাল উদ্দিন মোহন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট হুমায়ুন কবীর সৈকত, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মোতালিব, রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী সহ পৌরসভা ও ইউনিয়নের জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।

    আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশের সঙ্গে কাজ করি, সমাজ থেকে মাদক-জঙ্গি নির্মোল করতে কমিউনিটি পুলিশিং সদস্যদের কে তথ্য দিয়ে থানা পুলিশ কে সহযোগিতা করতে হবে।

    স্বাগত বক্তব্যে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, কমিউনিটির পুলিশিং জনগণ ও পুলিশের মধ্যকার দূরত্ব কমিয়ে দিয়েছে এবং জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখতে কাজ করছে।

    তিনি আরো বলেন, বর্তমানে পুলিশ সাধারণ জনগণকে সম্পৃক্ত করে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে কাজ করে যাচ্ছে এবং প্রত্যাশিত সেবা সাধারণ জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে সর্বদা প্রস্তুত রয়েছে থানা পুলিশ।

  • মাধবপুরে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও উচ্ছেদ

    মাধবপুরে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও উচ্ছেদ

    হবিগঞ্জের মাধবপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজার মনিটরিং করা হয়৷ এসময় ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে আর্থিক জরিমানা করে মোবাইল কোর্ট।

    আজ শনিবার উপজেলা শহরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভুমি।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন এবং সহকারী কমিশনার ভুমি মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে ২০০৯ এবং দন্ডবিধি ১৮৬০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনার সময় ৭টি মামলায় দায়ের করা হয়। এসময় ৭টি মামলার বিপরীতে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

    মাধবপুরে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও উচ্ছেদ

    এ সময় বাজারের রাস্তায় অবৈধভাবে বর্ধিত দোকানের অংশ যা সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে তাহা অপসারণ করা হয়।

    অভিযানের সময় মাধবপুর থানার একদল পুলিশ ও স্যানিটারি ইন্সপেক্টর সহযোগীতা প্রদান করেন।।

  • লাখাইয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

    লাখাইয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

    মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সেবা সর্বত্র – এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় লাখাইয়ে কমিউনিটি পুলিশিং ডে- ২০২১ উদযাপিত হয়েছে। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শনিবার (৩১শে অক্টোবর) দুপুরবেলা লাখাই থানা মিলনায়তনে র‍্যালি পরবর্তী আলোচনা সভা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং ওসি তদন্ত মহিউদ্দিন সুমনের সঞ্চালনায় অনুষ্টিত হয়।

    এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ। বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, লাখাই উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক শেখ মুক্তার হোসেন বেনু।

    শুরুতে পবিত্র কোরাআন থেকে তিলাওয়াত করেন মাওঃ মুহিবুর রহমান, গীতাপাঠ করেন আশীষ দাস গুপ্ত।
    সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ বলেন, কমিউনিটি পুলিশিং এর বাস্তবায়ন বর্তমান সরকারের যুগান্তকারী প্রদক্ষেপ। মাদকের ক্ষেত্রে আমরা জিরো-টলারেন্স। যে কোন মূল্যে আমরা ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে লাখাই উপজেলাকে মাদকমুক্ত উপজেলা গড়তে বদ্ধ পরিকর।

  • মাধবপুরে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত

    মাধবপুরে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত

    “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি”এ স্লোগান সামনে রেখে নিরাপদ সমাজ গড়ার প্রত্যয়ে মাধবপুরে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে ২০২১। এ উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) সকালে মাধবপুর থানার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করা হয়।

    শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রদক্ষিণ শেষে করে মাধবপুর থানা মিলনায়াতনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মইনুল ইসলাম মঈন, উক্ত সভায় সভাপতিত্ব করেন মহসিন আল মুরাদ সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল ।মাওলানা শফিকুল ইসলাম পবিত্র কোরআর থেকে তেলাওয়াত ও বিশ্বজিৎ চক্রবর্তীর গীতা পাঠের মাধ্যমে আরম্ভ হয় আলোচনা সভার।

    এতে ওসি তদন্ত মাঈন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, থানার টি আই রমজান মিয়া, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সুকুমল রায়, তাজুল ইসলাম, ফারুক পাঠান, আপন মিয়া, শফিকুল ইসলাম, মিজানুর রহমান, মাওলানা কেফায়েত উল্লাহ নোমানী, বেনু রঞ্জন রায়, বেনু মাধব রায়, হরি দেব, লিটন রায়, আনু মো. সুমন, মাধবপুর প্রেসক্লাব সদস্য আইয়ুব খানসহ প্রমূখ।
    সভায় বক্তারা বলেন, দেশের জনগণের সঙ্গে থানা-পুলিশের দূরত্ব কমলেই কমিউনিটি পুলিশিং সফল হবে। কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আরো জোরদার করা গেলে পুলিশের কাজে তাদের সহযোগিতা যেমন পাওয়া যাবে, তেমনি সমাজে অপরাধপ্রবণতাও কমে আসবে। অপসংস্কৃতি নিবৃত্ত করাই কমিউনিটি পুলিশিংয়ের কাজ। ছোট ছোট বিরোধ উৎসের সময়ই শেষ করে দিতে পারলে থানায় আর মামলা করতে হবে না। কমিউনিটি পুলিশ সক্রিয় হলে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকদ্রব্য, ইভটিজিং ও বাল্যবিয়ে থাকবে না।

    পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ শ্লোগান নিয়ে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে অপরাধ দমনে আগামীতে পুলিশ ও জনতা কাঁধে কাঁধ মিলিয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ দমন করে দেশের সকল সচেতন নাগরিককে স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে জাতির পিতার স্বপ্নের সন্ত্রাসমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে বক্তারা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন।

  • শায়েস্তাগঞ্জ থানার উদ্ধোগে পুলিশিং ডে উদযাপন

    শায়েস্তাগঞ্জ থানার উদ্ধোগে পুলিশিং ডে উদযাপন

    ‘‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’’ এই প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে শায়েস্তাগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়।

    এ আজ শনিবার সকালে উপলক্ষে বণার্ঢ্য র‌্যালী শায়েস্তাগঞ্জ থানা হইতে শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শায়েস্তাগঞ্জ নব-নির্মিত থানা ভবন প্রাঙ্গনে শেষ হয়।

    এরপর নব-নির্মিত ভবনের কনফারেন্স রুমে শায়েস্তাগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া।

    অনুষ্ঠান পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলামে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার প্রমুখ।

  • নবীগঞ্জে কমিউনিটি  পুলিশিং ডে পালন

    নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালন

    “মুজিববর্ষে পুলিশনীতি, জনসেবা আর সম্প্রীতি” এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পালিত হয়েছে “কমিউনিটি পুলিশিং ডে। ।

    আজ শনিবার (৩০ অক্টোবর) সকালে নবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে থানা প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিগ হয়।

    নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ডালিম আহমেদের সভাপতিত্বে ও এস.আই সমীরণ চন্দ্র দাশের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, বাউসা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি(তদন্ত) আমিনুল ইসলাম, ওসি (অপারেশন) আব্দুল কাইয়ূম, থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবজল হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, পৌর কাউন্সিলর লুৎফুর রহমান মাখন, ফজল আহমেদ চৌধুরী, নবীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, শিক্ষক রুবেল মিয়া প্রমুখ।

    এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, সরওয়ার শিকদার, সাবেক সহ-সভাপতি আশাহিদ আলী আশা, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, সাংবাদিক মোঃ হাসান চৌধুরী, সাগর মিয়া, তুহিন আলম রেজুয়ান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, নবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর রোকেয়া বেগম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রাজু প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভায় বক্তারা বলেন, এক সময় মানুষের ধারনা ছিল থানা পুলিশের কাছে আসা সম্ভব নয়, আজ সেই ধারণা পাল্টে গেছে। বর্তমানসরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিং এর স্বীকৃতি দিয়ে সাধারন মানুষের সাথে পুলিশের দুরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছেন। পুলিশের সাথে জনগনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।