Category: হবিগঞ্জ

  • দেশের আর্থসামাজিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসা দরকার- জেলা প্রশাসক

    দেশের আর্থসামাজিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসা দরকার- জেলা প্রশাসক

    ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায় এর আওতায় “প্রশিক্ষক কর্মকর্তাদের জন্য পরিচিতিমূলক কোর্স” শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

    বৃহস্পতিবার ২৮ অক্টোবর সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে সকল ধর্মের মানুষকে এগিয়ে আসা দরকার। তাছাড়া যেকোন প্রশিক্ষণে ব্যক্তিগত দক্ষতা ছাড়াও সামাজিক উন্নয়নে ভুমিকা রাখে।

    দেশের আর্থসামাজিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসা দরকার- জেলা প্রশাসক

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শৈলিন চাকমা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান উজ্জল।

    এছাড়াও আরো উপস্থিত ছিলেন ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ অশোক মাধব রায় ,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস , জেলা মৎস্য কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহউল্লাহ , প্রেসপ্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ প্রমুখ।

  • জেলা লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত

    জেলা লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত

    কোর্ট প্রতিনিধিঃ জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এম.এল.বি মেছবাহ উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) বেগম সম্পা জাহান।

    এ সময় উপস্থিত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক জিয়া উদ্দিন মাহমুদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ এর বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হারুন-অর-রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, আইনজীবি সমিতির সভাপতি এডভোকট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ,বেসরকারি কারা পরিদর্শক এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্ত টিটু প্রমূখ।

    সভার সভাপতি জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এম.এল.বি মেছবাহ উদ্দিন আহমেদ আর্থিকভাবে অস্বচ্ছল গরীব অসহায়দের আইনী সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটি সম্প্রসারণ করা সহ ব্যাপক প্রচারণার স্বার্থে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ পরিবেশনের জন্য গুরুত্বারোপ করেন। সভায় হবিগঞ্জ জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসি বিভাগের অন্যান্য বিচারকগণ উপস্থিত ছিলেন।

  • অস্রুভেজা কয়েক হাজার মানুষের উপস্থিতি ইলিয়াছের জানাজায়

    অস্রুভেজা কয়েক হাজার মানুষের উপস্থিতি ইলিয়াছের জানাজায়

    অস্রুভেজা কয়েক হাজার মানুষের উপস্থিতিতে জেলা যুবদলের সভাপতি ও শিল্পপতি মিয়া মোঃ ইলিয়াছের জানাযা সম্পন্ন হয়েছে। সকাল ১১টায় হবিগঞ্জ কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে এ জানাযা অনুষ্ঠিত হয়। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়, প্রিপ্রিয় মানুষটিকে হারিয়ে প্রতিটি মানুষের চোখে কান্নার জল।

    জানাযার পূর্বে সংক্ষিপ্ত তার কর্মময় জীবন নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, বিএনপি কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ জি কে গৌছ, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালা উদ্দিন টুকু, হবিগঞ্জে পৌরসভার বর্তমান মেয়র আতাউর রহমান সেলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান সিতুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

    অস্রুভেজা কয়েক হাজার মানুষের উপস্থিতি ইলিয়াছের জানাজায়

    উল্লেখ্য, গতকাল বুধবার দুপুরে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে সাথে সাথে পরিবারের লোকজন তাকে শহরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যান, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • চুনারুঘাটে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৩

    চুনারুঘাটে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৩

    হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার উত্তর বাজারের ওয়াল্টন শো রুমের সামনে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় ৩ জন আহত হয়েছেন৷ আহত ২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার রাত ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

    জানা যায়, উপজেলার নরপতি গ্রামের লেবু বাগান এলাকার মনির মিয়ার নেতৃত্বে কিশোর গ্যাংয়ের ৮/১০জনের একটি দল পশ্চিম পাকুড়িয়া গ্রামের আঃ রহমানের ছেলে রাহুল ইসলাম রানা (১৮) একই গ্রামের দুলাল মিয়ার ছেলে কাওসার মিয়া (২১) ও দ্বীমাগুড়ন্ডা গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে জুয়েল মিয়াকে (১৯) ধারালো অস্র দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

    এসময় স্হানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তাৎক্ষনিকভাবে প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব বিরোধের জের ধরে এ হামলা হয়েছে। তবে শহরের প্রাণ কেন্দ্রে এধরণের ঘটনায় পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

    গুরুতর আহত কাওসার ও রানাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুয়েলকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এবিষয়ে চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক দামের যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার কথা শুনেছি, তবে লিখিত কোন আমাদের কাছে আসে নাই। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।

  • নবীগঞ্জে জেনারেটর বিস্ফোরণে ব্যাংকে আগুন

    নবীগঞ্জে জেনারেটর বিস্ফোরণে ব্যাংকে আগুন

    হবিগঞ্জের নবীগঞ্জ রাজা কমপ্লেক্সের এর দ্বিতীয় তলায় পূবালী ব্যাংক এর শাখায় জেনারেটর বিস্ফারণে জেনারেটর রুমে আগুন লেগে মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। তবে এতে কোন প্রাণহানি হয়নি।

    বুধবার ( ২৭ অক্টোবর) বেলা ২ টায় নবীগঞ্জ উপজেলার নতুন বাজারস্হ রাজা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় পূবালী ব্যাংক এর জেনারেটর বিস্ফােরণে আগুন লেগে যায়।

    সাথেবসাথে ব্যাংক কর্তৃপক্ষ নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিস এর টিম হাবিবুর রহমানের নেতৃত্বে পৌছে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনেন । এতে প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে ।

    ফায়ার সার্ভিসের টিম লিডার হাবিবুর রহমান জানান, ফায়ার সার্ভিসের ৭ জন সদস্য স্থানীয় লোকজনকে নিয়ে ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

  • হবিগঞ্জে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    হবিগঞ্জে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    হবিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। তবে পুলিশী বাধায় শহরে প্রদক্ষিণ করতে না পারলেও জেলা কার্যালয় থেকে বের হয়ে শায়েস্তানগর কার্যালয় এলাকায় মিছিল ও পথ সভায় অনুষ্ঠিত হয়।

    আজ বুধবার সকালে হবিগঞ্জে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

    পথ সভায় বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, জেলা যুবদলের সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াছ, এডভোকেট সামছু মিয়া চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, আজিজুর রহমান কাজল, জালাল আহমদ, কমিশনার শফিকুর রহমান শিতু, কমিশনার টিপু আহমদ প্রমুখ।

    এসময় বক্তাগণ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, হাটি হাটি পা পা করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যুবদল আজ ৪৩ বছরে পাড়ি দিয়েছে।

    নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমানে দেশে মানুষের ভোটের অধিকার নাই, কিন্তু একদিন গণ আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে।

  • শায়েস্তাগঞ্জে সাড়ে ছয় কোটি টাকার উন্নয়ন প্রকল্প’র উদ্বোধন

    শায়েস্তাগঞ্জে সাড়ে ছয় কোটি টাকার উন্নয়ন প্রকল্প’র উদ্বোধন

    শায়েস্তাগঞ্জে প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত উন্নয়ন কাজের উদ্বোধনী ফলক উন্মোচন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    মঙ্গলবার বিকালে এই উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সেখানে এক সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন তিনি।

    এমপি আবু জাহির এর প্রচেষ্টায় এলজিএসপি প্রকল্পের আওতায় এই প্রকল্প বস্তবায়ন হয়েছে। উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে শায়েস্তাগঞ্জের পুরান বাজার শাহী ঈদগাহ থেকে নতুন ব্রীজ পর্যন্ত বিটুমিনাস কার্পেটিং রাস্তা, ড্রেন, ফুটপাত, বিদ্যুতায়ন ও ডিভাইডার।

    সমাবেশে এমপি আবু জাহির বলেছেন, শায়েস্তাগঞ্জ ছিল একটি ইউনিয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আমরা সেখানে পর্যায়ক্রমে উপজেলা ও পৌরসভা বাস্তবায়ন করেছি। ওলিপুরকে রূপ দেয়া হয়েছে শিল্পাঞ্চালে।

    এ সকল কারণে শায়েস্তাগঞ্জ এখন সিলেট বিভাগের মধ্যে আলোকিত অঞ্চল। এই উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনগুলোতে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

    শায়েস্তাগঞ্জে সাড়ে ছয় কোটি টাকার উন্নয়ন প্রকল্প’র উদ্বোধন

    শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র এমএফ আহমেদ অলি’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান আল রিয়াদ।

    এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী, পৌরসভার প্যানেল মেয়র জালাল উদ্দিন মোহন, কাউন্সিলর আব্দুল গফুর, মো. তাহির মিয়া, তহুরা খাতুন লাইজু প্রমুখ।

    অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক ফজল উদ্দিন তালুকদার, শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, সচিব কাজী গোলাম মোস্তফা, জেলা কৃষক লীগের সহ সভাপতি শাহজাহান চৌধুরী সেজু ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।