Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযানের আলোচনা সভা

    হবিগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযানের আলোচনা সভা

    “জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি একসাথে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে হবিগঞ্জে ইদুর নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

    মাসব্যাপি এ অভিযানের অংশ হিসেবে আজ মঙ্গলবার ২৬ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে এবং জেলা কৃষি বিভাগের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া, উপপরিচালক কৃষিবিদ মোঃ তমিজ উদ্দিন খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল প্রমুখ।

    সভায় জানানো হয়, মাস ব্যাপি এ অভিযান চলবে।আমাদের দেশে উৎপাদিত খাদ্যের একটি অংশ ইদুর নষ্ট করে ফেলে, বিশেষত ফসলের মাঠে, গোদামজাতকরণের সময় আমাদেরকে আরেকটু সর্তকতা অবলম্বন করা দরকার। আমরা সবাই যদি নিজেরা একটু সর্তক হই, তাহলে আমাদের কষ্টে উৎপাদিত ফসল বাচানো সম্ভব।

  • শায়েস্তাগঞ্জে পলাতক আসামী গ্রেপ্তার

    শায়েস্তাগঞ্জে পলাতক আসামী গ্রেপ্তার

    আদালত কর্তৃক ৫ বছরের সাজাপ্রাপ্ত ও ১০হাজার টাকা জরিমানায় দন্ডিত পলাতক আসামীকে গ্রেফতার করেছে হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার আসামী উপজেলার ব্রাহ্মনডোরা গ্রামের জহুর আলীর ছেলে আব্বাস আলী।

    আজ মঙ্গলবার ২৬ অক্টোবর বেলা ৩টার সময় এসআই স্বপন চন্দ্র সরকার এবং এএসআই বিধান রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মনডোরা গ্রামের জহুর আলীর ছেলে আব্বাস আলীকে গ্রেফতার করে।

    পুলিশ সূত্রে জানা যায়, জিআর-০২/০৫ (শায়েস্তা), ধারা-৩২৬ পেনাল কোড এর ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত আসামী-আব্বাস আলী দীর্ঘ দিন যাবত পলাতক ছিল। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    পরে আটককৃত আব্বাস আলীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়েছে।

  • জালিয়াতি মামলায় ব্রাহ্মণডুরা ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    জালিয়াতি মামলায় ব্রাহ্মণডুরা ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    কোর্ট রিপোর্টারঃ জন্মসনদ, চারিত্রিক সনদ ও নাগরিক সনদ জালিয়াতির মামলায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেইন মুহাম্মদ আদিল জজ মিয়াসহ ৩জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ মামলায় একজনকে আটক করা হয় ও অপর একজনকে জামিন দেয়া হয়।

    আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) শুনানির পর আমলী আদালত ৮ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পবন কুমার বর্মণ এ আদেশ দেন।

    এর আগে ব্রাহ্মণডুরা ইউনিয়নের বাসিন্দা ফখরুদ্দীন আহমেদ সাজিব হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্রেট আদালতে জন্মসনদ, চারিত্রিক সনদ ও নাগরিক সনদ জালিয়াতির অভিযোগ এনে বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামের সৈয়দ আহাম্মদের পুত্র মাওলানা নুর মোহাম্মদ ও চুনারুঘাট উপজেলার লতিফুর গ্রামের সৈয়দ ছৈয়দ মিয়ার পুত্র সৈয়দ ছাইদ মিয়া সাজুর নামে একটি সিআর মামলা দায়ের করেন।

    বিজ্ঞ আদালত (সি,আর, মোকাদ্দমা নং ৩৮/২০২০) মামলাটি আমলে নিয়ে অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই হবিগঞ্জকে প্রেরণ করেন।

    পিবিআই দীর্ঘ তদন্তের চেয়ারম্যান জজ মিয়াসহ আরও ২জন জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়ায় গত ২ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন (পিবিআই) তদন্ত কর্মকর্তা শাহ নেওয়াজ।

    আদালত চার্জশিট আমলে নিয়ে চেয়ারম্যান জজ মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে সমন জারি করেন।

    মঙ্গলবার (১৬ অক্টোবর) এ মামলায় ২জন হাজিরা দিলে মাওলানা আবু বকরকে জামিন প্রদান করেন ও মাওলানা আবু সাঈদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    অপর ৩ আসামী ব্রাহ্মণডুরা ইউপি চেয়ারম্যান হোসেইন মুহাম্মদ আদিল জজ মিয়া, উলুহর গ্রামের আলমগীর এবং বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার মাওলানা নুর মোহাম্মদ হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

  • জেলা ক্রীড়া সংস্থার আনুষ্ঠানিক মনোনয় ক্রয় শুরু

    জেলা ক্রীড়া সংস্থার আনুষ্ঠানিক মনোনয় ক্রয় শুরু

    হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচনকে সামনে রেখে ক্রীড়াঙ্গনে বইছে উৎসবের আমেজ। নির্বাচন আর প্রতিদ্ধন্তিতা নিয়ে চলছে চুল ছেড়া বিশ্লষণ। বিভিন্ন প্রার্থীগণ ইতোমধ্যে ভোটারদের কাছে দৌড়ঝাপ শুরু করেছেন। হবিগঞ্জের ক্রীড়াঙ্গনকে ভবিষ্যতে কিভাবে আরো সুন্দর করবেন তা নিজেদেরমত করে তুলে ধরছেন ভোটারদের কাছে।

    আজ মঙ্গলবার ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে মনোয়নপত্র ক্রয় শুরু হয়েছে, যা আগামীকাল ২৭ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রার্থীগণ ক্রয় করতে পারবেন৷

    নির্বাচনী রিটার্নিং অফিসার ও জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরীর কাছ থেকে আজ আনুষ্ঠানিকভাবে মনোয়নপত্র ক্রয় করেছেন অনেকে।

    নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১০ নভেম্বর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷

  • শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা ও মূল্যবোধ থাকতে হবে- জেলা প্রশাসক

    শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা ও মূল্যবোধ থাকতে হবে- জেলা প্রশাসক

    শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, বৃক্ষরোপন কর্মসুচী ও মাদকবিরোধী সমাবেশ জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, “আমাদের শিক্ষার্থীদের মাঝে যদি সঠিক শিক্ষা থাকে, তাহলে কখনো ধর্মীয় সামপ্রদায়িক সহিংসতা সৃষ্টি হবেনা, সমাজের অবক্ষয় হবেনা।”

    “শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা ও মূল্যবোধ থাকতে হবে। তাছাড়া লেখাপড়ার পাশাপাশি পরিবারে বাবা মাকে সহযোগীতা করতে হবে, বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের ভবিষ্যত প্রজন্মের এসব শিক্ষার্থীদেরকে মানুষের মত মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে।”

    তিনি আজ মঙ্গলবার ২৬ অক্টোবর আইডিয়াল হাই স্কুল ভাদৈ মাঠে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।

    শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা ও মূল্যবোধ থাকতে হবে- জেলা প্রশাসক

    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জিয়া উদ্দিন, বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ এবং মৌলভীবাজার শাখার দ্বায়িত্বপ্রাপ্ত আবেদ হায়াত হাসান, আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক আনজুমা আরা বেগম, বিটিভি জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান সাদেক, স্কাউটস লিডার বদরুন নাহার প্রমুখ।

    অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদের স্কাউটসের লিডার ট্রেইনার প্রমথ সরকার।

    এরপর জেলা প্রশাসক ইসরাত জাহান বিদ্যালয় মাঠে ২টি ঔষধি গাছের চারা রোপন করেন এবং শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করেন।

  • ৩ দিন ব্যাপি হবিগঞ্জ পৌরকর মেলার উদ্বোধন

    ৩ দিন ব্যাপি হবিগঞ্জ পৌরকর মেলার উদ্বোধন

    পানির বিল ও পৌরকর প্রদান প্রক্রিয়া সহজীকরণ, করদাতাগণের কর প্রদানে উদ্ধুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধি লক্ষে ৩ দিন ব্যাপি পানির বিল ও পৌরকর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, নাগরীকদের সকল সুযোগ সুবিধার জন্য পৌরসভা কাজ করে যাচ্ছে, ইতিমধ্যে হবিগঞ্জ পৌরসভায় রাস্তাঘাট নির্মাণসহ বেশ কিছু মেগা প্রকল্প হাতে নিয়ে কাজ করছে।

    তিনি আরো বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা বলয় তৈরী করেছেন, যাতে করে দেশের প্রতিটি মানুষ সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারে।

    কিন্তু একটি কুচক্রি মহল দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের সেই মনোবাসনা কখনো পুরণ হবেনা।

    ৩-দিন-ব্যাপি-হবিগঞ্জ-পৌরকর-মেলার-উদ্বোধন

    আজ মঙ্গলবার সকালে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে ৩দিন ব্যাপি পানির বিল ও পৌরকর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    হবিগঞ্জ পৌরসভার আয়োজন অনুষ্ঠানে সভাপতিত্বে করেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর সুমা জামান, পৌর কাউন্সিলর টিটু আহমদ, পৌর কাউন্সিলর গৌতম রায়, পৌর সচিব ফয়েজ আহমদ, কাউন্সিলর শফিকুর রহৃান সিতু, বিটিভি জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান সাদেক, প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, কাউন্সিলর আলা উদ্দিন প্রমুখ।

  • মাধবপুর শাহজীবাজারে ট্রাকের সংঘর্ষে নিহত ২

    মাধবপুর শাহজীবাজারে ট্রাকের সংঘর্ষে নিহত ২

    হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শাহজিবাজার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজ ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতে দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

    এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক মারা যান এবং ট্রাকের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

    নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।