Category: হবিগঞ্জ

  • এমপি আবু জাহিরের প্রচেষ্টায় ২৮ কোটির উন্নয়ন প্রকল্প

    এমপি আবু জাহিরের প্রচেষ্টায় ২৮ কোটির উন্নয়ন প্রকল্প

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ২৮ কোটি ৮৫ লাখ টাকার ৩টি উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও শায়েস্তাগঞ্জ পৌরসভা এ প্রকল্পগুলো বাস্তবায়ন করছে।

    শনিবার দুপুরে ৩টি প্রকল্পের আওতায় উন্নয়ন কাজগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সংসদ সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।

    প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ১০ কোটি ৫৩ লাখ টাকায় ৪টি টেস্ট টিউবওয়েল, ১টি প্রোডাকশন টিউবওয়েল, ৩টি পাম্প হাউজ, ৫০টি ওয়াটার পয়েন্ট, ১টি গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও ১টি ওভারহেড ওয়াটার ট্যাংক।

    আরও ১৪ কোটি ৩৩ লাখ টাকায় ১০টি পাবলিক টয়লেট, ১৮টি কমিউনিটি ল্যাট্রিন, ৫ কিলোমিটার প্রাইমারী ড্রেন, ১টি  ট্রিটমেন্ট প্ল্যান্ট, ১টি সলিড ওয়েস্ট কম্পোস্টিং সিস্টেম, ৩৬টি কমিউনাল বিল ও একটি সলিড ওয়েস্ট শেড।
    এ ছাড়া ৩ কোটি ৯৯ লাখে বাস্তবায়ন হবে ১৬ কিলোমিটার পানির লাইন, দেড় হাজার বাড়িতে পানির সংযোগ সঙ্গে পানির মিটার ও ৮টি স্ট্রিট হাইড্রেন্ট।

    শায়েস্তাগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, ঠিকাদারী প্রতিষ্ঠান লিবার্টি ট্রেডার্স, এবিএম লিমিটেড ও আরএফল প্লাস্টিক কোম্পানী এ ৩টি প্রকল্প বাস্তবায়ন করছে। চুক্তি অনুযায়ী আগামী দেড় বছরের মধ্যে উন্নয়ন কাজগুলো সমাপ্ত হওয়ার কথা।

    ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌরসভার মেয়র এমএফ আহমেদ অলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার হবিগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ পরিচালক নূরুল কবীর ভূইয়া, শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলামসহ পৌরসভার সকল কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, শায়েস্তাগঞ্জ একটি অবহেলিত অ ল ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখানে পর্যায়ক্রমে উপজেলা ও পৌরসভা বাস্তবায়ন করেছি। এখানে শিল্পা ল গড়ে তোলা হয়েছে। এখন জেলার সবচেয়ে আলোকিত  শায়েস্তাগঞ্জ।

    এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল নির্বাচনে নৌকার পক্ষে থাকার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান। এছাড়া প্রকল্পগুলো বাস্তবায়নে যেন কোন ত্রুটি না থাকে সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে দেন এমপি আবু জাহির।

  • মাধবপুরে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

    মাধবপুরে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

    হবিগঞ্জের মাধবপুরে বাদশা কোম্পনী নামে একটি শিল্প কারখানার ভবনের কাজ করতে গিয়ে ৪ তলা থেকে পড়ে সোহেল মিয়া (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

    শনিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার হরিতলা এলাকায় বাদশা কোম্পনিতে এ ঘটনা ঘটে।

    গুরুতর অবস্থায় সোহেল কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    সোহেল নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বিষনমপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

  • মাকে নির্যাতনকারী সেই ছেলের ১০মাস ১০দিনের কারাদণ্ড

    মাকে নির্যাতনকারী সেই ছেলের ১০মাস ১০দিনের কারাদণ্ড

    সন্তান যখন ছোট থাকে, তখন মা কাদে তার সন্তান খায়না বলে, আর মা যখন বৃদ্ধ হয়, তখন মা আবারো কাদে, সন্তান কেন খাবার এনে দিচ্ছে না মাকে।

    পৃথিবীর সকল মায়ের আচলের নীচেই সন্তানের সব সুখ। জীবনের শত কষ্ট বেদনা সহ্য করে গর্ভে ধারণ করা সন্তানের মুখ দেখলে মায়ের পৃথিবীর সব কষ্ট চলে যায়, আর সেই সন্তানই যদি মাকে কষ্ট দেয় তাহলে মায়ের দুঃখের অন্ত থাকেনা। জনম দুঃখিনী মা নিজে খাবার না খেয়ে সন্তানের মুখে তুলে দিতে পারলেই মায়ের সুখ।

    বাবা বেঁচে নেই, মা অন্যের কাথা সেলাই করে সংসার চালান। ছেলে কিছুই করে না, তার স্ত্রীও আছে। সংসারে বিভিন্ন বিষয়ে অযথা মাকে মারধোর করে, বিভিন্ন সময় টাকা চেয়ে আবদার করে বসে মায়ের কাছে। বৃদ্ধ বয়সে যেখানে মা ছেলের তুলে দেওয়া খাবার খাওয়ার কথা সেখানে মা ছেলের খাবারের ব্যবস্থা নিয়ে ব্যস্থ।

    টাকা না পেলে ঘরের জিনিসপত্র ভাঙচুর, চাল দা দিয়ে কাঁটা থেকে বিভিন্ন ক্ষতি সাধন তার নিয়মিত কাজ। এনিয়ে বিভিন্ন সময় পরিবারের লোকজন তার বিরুদ্ধে অভিযোগ করেছে।

    এতক্ষণ যার কথা বলছিলাম সে হচ্ছে, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার তিমিরপুর গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে মিশন মিয়া (২১)।

    ইতোপূর্বেও মিশনের বিরুদ্ধে অভিযোগ ছিল। আজ ৮ অক্টোবর শুক্রবার রাতে আবার সে পরিবারের লোকজনকে রড, পাইপ দিয়ে আঘাত শেষে মাকে দা নিয়ে কুপ দিতে উদ্যত হয়, অবস্থায় এলাকাবাসী তাকে থামায় এবং উপজেলা প্রশাসনকে খবর দেয়।

    রাত ৮টা ৩০ মিনিটের সময় খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনী সহ মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারা অপরাধে মিশন মিয়াকে ১০ মাস ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় তিনি আরো বলেন, মাকে কষ্ট দিয়ে কোন ছেলে পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেনা।

  • শায়েস্তাগঞ্জ দেশনাট্য গোষ্ঠীর ২৮তম বর্ষপূর্তি

    শায়েস্তাগঞ্জ দেশনাট্য গোষ্ঠীর ২৮তম বর্ষপূর্তি

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দেশনাট্য গোষ্ঠীর ২৮ তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু আবৃতি পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাংলা একাডেমির উপপরিচালক ড. শাহাদত হোসেন নিপু বলেছেন, আবৃতির মাধ্যমে আমরা সারা দেশের মানুষের কাছে স্বাধীনতার ইতিহাস, বঙ্গবন্ধুর জীবন ইতিহাস তুলে ধরতে চাই। ১৯৭৫ সালে স্বাধীনতার ইতিহাসকে ভিন্নভাবে রচনা করার জন্য জাতির পিতাসহ পরিবারের সবাইকে হত্যা করেছিল, কিন্তু তাদের সেই মনোবাসনা পুরণ হয় নাই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবলের কারণে জাতি আজ প্রকৃত ইতিহাস জানতে পারছে।

    গতকাল শুক্রবার রাত ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলার দেশনাট্য গোষ্ঠীর কার্যালয়ে ২৮ তম বর্ষপূর্তিতে তিনি এ কথা বলেন।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, ঢাকা জেলার সধারণ সম্পাদক মোঃ মাসুদ, বিটিভি জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান সাদেক,
    হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান, সাংবাদিক সৈয়দ সালিক আহমেদ, গ্রুপ থিয়েটার সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন রুমি, বাউল শিল্পী ফারুক দেওয়ান প্রমুখ।

  • হবিগঞ্জ কোর্ট জামে মসজিদের তয় তলার দেওয়াল নির্মানের কাজের উদ্বোধন

    হবিগঞ্জ কোর্ট জামে মসজিদের তয় তলার দেওয়াল নির্মানের কাজের উদ্বোধন

    হবিগঞ্জ কোর্ট জামে মসজিদের তয় তলার দেওয়াল নির্মানের কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও কোর্ট জামে মসজিদের সভাপতি ইশরাত জাহান।

    আজ শুক্রবার ৬ অক্টোবর বাদ জুমআা আনুষ্ঠানিক ভাবে এ কাজের উদ্ধোধন করা হয়। এতে করে মুসল্লীদের নামাজের সুবির্ধাতে প্রায় ১২ হাজার ফিট প্রশস্থ নামাজের জায়গা বৃদ্বি পাবে।

    উদ্বোধনী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান, সহকারী কমিশনার নেজারত শাহ জহুরুল হক, কোর্ট জামে মসজিদের যুগ্ন সাধারণ সম্পাদক এ এস এম মহসিন চৌধুরী, সদস‍্য মাহবুবুর রহমান আউয়াল, মোঃ আ‍ব্দুস ছামাদ,হাজী আব্দুস ছাত্তার, আবদুল মালেক, খতিব মোঃ গোলাম মোস্তফা নবী নগরী, ইমাম মুফতী মুজিবুর রহমান খান, প্রধান হাফেজ রেজাউল করীম,সহকারী হাফেজ আল আমীন, ছাত্র, মোয়াজ্জিন খালেদ সাইফুল্লাহ, খাদেম মইনুল ইসলাম ও মুসুল্লীয়ান বৃন্দ।

    এসময় জেলা প্রশাসক ইশরাত জাহান উপস্থিত সবাইকে মসজিদ নির্মানের সহায়তায় উদার হস্থে এগিয়ে আসার আহবান জানান।

  • হরিপুরে মাদক বিক্রেতা গ্রেফতার,ইয়াবা উদ্ধার

    হরিপুরে মাদক বিক্রেতা গ্রেফতার,ইয়াবা উদ্ধার

    হবিগঞ্জ শহরের হরিপুর থেকে সুমন মিয়া (২৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ওই গ্রামের বাসিন্দা আলী হোসেনের পুত্র।

    গতকাল গভীররাতে সদর থানার এসআই মাহমুদুল হাসান, অভিজিৎ ভৌমিক, শুভ দাসসহ একদল পুলিশ গ্রেফতারী পরোয়ানা তামিলের সময় সুমনের ঘর থেকে তাকে আটক করে।

    এ সময় তার দেহ তল্লাশী করে উল্লেখিত ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মাহমুদুল হক বাদি হয়ে মাদক আইনে মামলা করেন। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

  • চুনারুঘাটে মোবাইল কোর্টের জরিমানা

    চুনারুঘাটে মোবাইল কোর্টের জরিমানা

    হবিগঞ্জের চুনারুঘাটে পণ্যের মোড়ক ব্যবহার না করা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।

    আজ বৃহস্পতিবার ৭ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক উপজেলা সদরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

    এসময় তিনি পণ্যের মোড়ক ব্যবহার না করা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারা মোতাবেক ৬ হাজার টাকা জরিমানা করেন। মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানার একদল পুলিশ সদস্য সহায়তা প্রদান করেন।

    এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক বলেন, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।