Category: হবিগঞ্জ

  • জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

    জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

    হবিগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ এর আওতায় “এসো মুক্তি যুদ্ধের গল্প শুনি” শীর্ষক এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়৷

    সদর উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলের জয়নাল আবেদীন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়৷

    আজ (২৯ সেপ্টেম্বর) এ আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান ।

    বিয়াম ল্যাবরেটরি স্কুল অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আমেনা খাতুনসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

    Habiganj news

    মূল বক্তা হিসাবে বক্তব্য রাখেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ৷

    অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসার পবন চৌধুরীর তত্ত্বাবধানে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিয়াম ল্যাবরেটরি স্কুল, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এবং হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ মোট ৫ টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে৷

    অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসক বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন৷

  • লাখাইয়ে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

    লাখাইয়ে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

    হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জগবন্ধু পালের উপর হাসপাতালের আবাসিক এলাকায় বহিরাগতদের হামলায় মারধরের প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানব বন্ধন করেছে হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

    বুধবার (২৯শে সেপ্টেম্বর) দুপুরবেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জামান এর নেতৃত্বে অনুষ্টিত মানব বন্ধনে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অপু কুমার সাহা, মেডিকেল অফিসার ডাঃ আদনান আরেফিন এবং হামলায় আহত ডাঃ জগবন্ধু পাল, ডাঃ বায়েজিদ, রুহুল আমিন, শেখ আতাউর রহমান, হাবিবুর রহমান সহ হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা।

    উল্লেখ্য গত সোমবার (২৭শে সেপ্টেম্বর) সকাল ১০ টায় হাসপাতালের আবাসিক এলাকায় কতিপয় বহিরাগতদের হামলার শিকার হন ডাঃ জগবন্ধু পাল।

  • মাধবপুরে ধারাবাহিকভাবে অবৈধ করাতকল বন্ধ হচ্ছে

    মাধবপুরে ধারাবাহিকভাবে অবৈধ করাতকল বন্ধ হচ্ছে

    হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসন ধারাবাহিক ভাবে অবৈধ করাত বন্ধ ও যন্ত্রপাতি জব্দ করছে।

    উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে বুধবার দুপুরে করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এর আওতায় অবৈধ করাত কল বিরোধী এক অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন, বন বিভাগ, পুলিশ বিভাগ ও আনসার বাহিনীর যৌথ এ অভিযানে ৬টি অবৈধ করাত কল বন্ধ করে দেওয়া হয়, এসব করাতকলের সকল যন্ত্রপাতি জব্দ করা হয় এবং একজন করাতকল মালিককে ২ মাসের কারাদণ্ড প্রদান ও ২০০০ টাকা অর্থদণ্ড করা হয়।

    এ অভিযানে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন, সহকারী বন সংরক্ষক মোঃ মারুফ হোসেন, সহকারী বন সংরক্ষক মোঃ মনিরুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা, রঘুনন্দন রেঞ্জ এবং মোঃ আব্দুল কাদের, উপ-পুলিশ পরিদর্শক।

  • সদরে সরকারী চাল পাচারকালে র‍্যাবের হাতে আটক

    সদরে সরকারী চাল পাচারকালে র‍্যাবের হাতে আটক

    হবিগঞ্জ সদর উপজেলায় সরকারী ভিজিডির ৩৩ বস্তা চাল পাচারের সময় আটক করা হয় । এ সময় চাল পাচারকারী ১জনকে আটক করেছে র‍্যাব।

    আটককৃত ব্যক্তির নাম আব্দুর রহমান। তার বাড়ি সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে।

    Habiganj news

    বুধবার (২৯ সেপ্টেম্বর) ৩৩ বস্তা চাল ও পাচারকারীকে আটক করা হয়।

    র‍্যাব -৯ হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার নাহিদ হাসান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়ের মাছুলিয়া পূর্বপাড় গ্রামে বুধবার দুপুরে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়।

    তিনি আরো জানান, বুধবার সকাল থেকে তেঘরিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ভিজিডির চাল বিতরণ করা হচ্ছিল।

    Habiganj news

    এ সময় কিছু চাল পাচার করে দেয়া হচ্ছিল। এমন গোপন খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালনা করি।

    এ সময় আব্দুর রহমানকে আটক করা হয়। তার কাছই সরকারী ভিজিডির এই চালগুলো পাওয়া যায়।

    র‍্যাবের এই কর্মকর্তা আরো বলেন, ‘আটক ব্যক্তির নামে মামলা দিয়ে তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হবে।

  • লাখাইয়ে একদিনে ৬৭১৯ জনকে করোনা টিকা প্রদান

    লাখাইয়ে একদিনে ৬৭১৯ জনকে করোনা টিকা প্রদান

    সারাদেশের ন্যায় লাখাইয়ে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ কেন্দ্রে একযোগে করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়।

    দিনব্যাপী এ টিকাদান কার্যক্রমে ৯ হাজার ডোজ টিকা প্রদানের লক্ষমাত্রা নির্ধারিত থাকলেও দিনশেষে ৬,৭১৯ জন নারী পুরুষ টিকা গ্রহন করে।

    লক্ষমাত্রার অবশিষ্ট টিকা বুধবার (২৯ সেপ্টেম্বর) থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে প্রদান করা হবে।

    এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জামান জানান, একদিনে ৬৭১৯ জনকে টিকা প্রদান করা হয়েছে।

    বুধবার থেকে লক্ষমাত্রার অবশিষ্ট টিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে প্রদান করা হবে।

  • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসকের স্মারক বৃক্ষ রোপন

    প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসকের স্মারক বৃক্ষ রোপন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষে স্মারক বৃক্ষ রোপন ও বিদ্যালয় পরিদর্শন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

    মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ স্মারক বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষ রোপন শেষে তিনি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে কুশলাদি বিনিময় করেন।

     

    প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসকের স্মারক বৃক্ষ রোপন
    শিক্ষার্থীদের সাথে কুশলাদি বিনিময় করছেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

    এসময় তাকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) বিজেন ব্যানার্জী, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুর রহমান প্রমুখ।

  • বানিয়াচংয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

    বানিয়াচংয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

    “তথ্য আমার অধিকার,জানা আছে কি সবার” এই স্লোগানকে সামনে রেখে বানিয়াচংয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) সকাল সাড় ১১ টায়,উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি,কৃষি কর্মকর্তা এনামুল হক,পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজার মামুন মোল্লা,পিআইও মলয় কুমার দাশ,ইমাম সমিতির সভাপতি আতাউর রহমান,মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ সহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও শিক্ষকবৃন্দ।

    বক্তারা এ সময় বলেন,তথ্য অধিকার মানে হচ্ছে মানুষের জানার অধিকার। সাংবাদিক ও জনগণের তথ্য জানার অধিকারকে নিশ্চিতকরণে সরকার ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাশ করেছে। তাই বিধি মোতাবেক আবেদনক্রমে এসব তথ্য জানা যাবে ২০ কার্যদিবসের মধ্যে।যেকোনো সেক্টরের যেই তথ্য চাইবে যেকোনো সেক্টরে সবাইকে তথ্য দিতে হবে। এছাড়াও,সাংবাদিক,শিক্ষক,সরকারি কর্মকর্তা সবাই সবাইকে তথ্য দিয়ে সহযোগীতা করার আহŸান জানানো হয়েছে।

    এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান অলিম্পিয়াড ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।