Home বানিয়াচংবানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

০ comments

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার ক্রাইম , কিশোর গ্যাং, ও নারী প্রতি ডিজিটাল ভায়েলেন্স বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা ২টার সময় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সুজাতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম আহমেদ, এসআই আবু মোকসেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।

সভায় সুজাতপুর এলাকায় আইন শৃঙ্খলার রক্ষার্থে সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং, ও নারী প্রতি ডিজিটাল ভালোলেন্স, দাঙ্গা, মাদক, জুয়া, ইভটেজিং ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার সকলের সহযোগীতা কামনা করেন ইনচার্জ আব্দুর রহিম।

You may also like