Author: Habiganj News

  • মাধবপুরে নবদিগন্ত ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সরকার অনুমোদিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নবদিগন্ত ক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

    মুহিদুল ইসলাম রানা সভাপতি, সহ সভাপতি রুবেল মোল্লা , কাজী জয়নাল আবেদিন,রনি রায়,ফারুক মিয়া, সাধারন সম্পাদক স্বপন রায়, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, লিটন মিয়া, সুকেশ দাস (রুবেল), অর্থ সম্পাদক তানভীর আহাম্মেদ সিদ্দিকী, সহ অর্থ শান্ত মালাকার, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম তুষার।

    দপ্তর সম্পাদক শান্ত ঋষি,প্রচার সম্পাদক পলাশ দাস, স্বাস্থ্য সম্পাদক বিপ্লব আচার্য,ক্রিড়া সম্পাদক আক্কাস মিয়া,সহ ক্রিড়া রিপন সরকার, সদস্য নবিন আহাম্মেদ,পরিতোষ মালাকার,জিয়া উদ্দিন ।

  • রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন এমপি আবু জাহির

    নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে হবিগঞ্জবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন টানা তৃতীয়বার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।

    শনিবার সন্ধ্যায় তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে সৌজন্য স্বাক্ষাত করেন এবং হবিগঞ্জবাসীর পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

    প্রসঙ্গত- ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীযবারের মতো নির্বাচিত হন এডভোকেট মোঃ আবু জাহির।

    এরপর বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেন। এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হবিগঞ্জবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান এমপি আবু জাহির।

  • চুনারুঘাটে গলায় শাড়ি পেছানো নারীর লাশ উদ্ধার

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে গলায় শাড়ি পেঁছানো অবস্থায় অজ্ঞাত (২৮) এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
    শনিবার দুপুরে চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে প্রবেশের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ।

    চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, শনিবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। বিকেল ৩টায় মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

    তিনি বলেন, এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে বিবাহিত নারী। গলায় শাড়ি পেঁছিয়ে তাকে কেউ হত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মূল কারণ জানা জাবে বলে জানান তিনি।

  • দেশে ফিরেছে সৈয়দ আশরাফের মরদেহ

    দেশে ফিরেছে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ।

    শনিবার সন্ধ্যা ৬টায় সৈয়দ আশরাফের মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতারা মরদেহ গ্রহণ করেন।

    এরপর মরদেহ রাজধানীর ২১ বেইলি রোডের বাসায় আনা হবে। রাতে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমইচ) হিমঘরে রাখা হবে। আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার অংশ নেবেন। এই জানাজা সবার জন্য উন্মুক্ত থাকবে।

    দুপুর ১২টায় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে দ্বিতীয় জানাজা এবং বেলা ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহে শেষ জানাজা অনুষ্ঠিত হবে। সর্বশেষ বাদ আসর বনানী কবরস্থানে এই নেতাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

    উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ জানুয়ারি) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

  • সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ রাঙ্গা

    জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে একাদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

    জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধীদল হিসেবে দায়িত্ব পালন করবে জাতীয় পার্টি।

    পদাধিকার বলে দলের সভাপতি হিসেবে হুসেইন মুহম্মদ এরশাদ বিরোধী দলীয় নেতা এবং কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপনেতা হিসেবে দায়্ত্বি পালন করবেন। আর বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে মনোনিত করা হলো।

  • হবিগঞ্জে প্রবীন আইনজীবি নূর খান আর নেই

    নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জে খ্যাতিমান প্রবীন আইনজীবি ও জেলা বারের সাবেক সভাপতি এম এ নূর খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)।

    শনিবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের সুলতান মাহমুদপুর নিজ বাসায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

    নূর খান আইনজীবি ছাড়াও রাজনীতিবিদ, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক ছিলেন।

    নিহতের পরিবার সূত্র জানায়- তিনি বেশ কিছু দিন যাবত জঠিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন ছিলেন । মরহুমের নামাজে জানাযা আজ (শনিবার) দুপুর আড়াইটায় সুলতান মাহমুদপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

  • শায়েস্তাগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে আটক

    শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: শায়েস্তাগঞ্জ থেকে গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

    শুক্রবার তাদেরকে আদালতে হাজির করে কারাগারো পাঠানো হয়েছে। এর আগে বৃস্পতিবার রাত সাড়ে ৮ টায় উপজেলার দেউন্দি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

    আটককৃতরা হলো, শায়েস্তাগঞ্জের চরহামুয়া গ্রামের ফজল মিয়া (৪০) ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বড়কাপন গ্রামের আল আমিন মিয়া (২৫)।

    তাদের কাছ থেকে ৩০ কেজি গাজা উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা আটক করা হয় বলে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ মনিরুজ্জামান জানিয়েছেন।