Author: Habiganj News

  • মাধবপুরে অগ্নিকান্ডে ৫ দোকান ভষ্মিভুত

    মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর বাজারে বৈদূতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড ঘটে ৫ টি দোকান ভষ্মিভুত হয়েছে।

    সোমবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

    স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কি পরিমান ক্ষতি হয়েছে তা প্রাথমিক ভাবে জানা যায়নি।

    ঘটনার খবর পেয়ে মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মল্লিকা রানি দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • শ্রীমঙ্গলে এনা-কাভার্ডভ্যানের সংঘর্ষে আহত ৩

    শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সখিনা সিএনজি পাম্প সংলগ্নে এনা পরিবহন বাস ও বাংলাদেশ পার্সেল কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে তিন জন আহত হয়েছেন।

    সোমবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
    আহতরা হলেন- রাজশাহীর আনিসুর রহমান, নাটোরের হানিফ বেপারি, শ্রীমঙ্গলের করিম মিয়া।

    আহতদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়েছে।

    শ্রীমঙ্গলস্থ হাইওয়ে পুলিশ এ সড়ক দূর্ঘটনা নিশ্চিত করেন।

  • চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা

    করাঙ্গীনিউজ: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশের চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

    সোমবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার পর বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান।

    এবার ৪৬ সদস্য নিয়ে মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নতুন মন্ত্রিসভার সবাই আওয়ামী লীগের। এ সভায় পূর্ণমন্ত্রী থাকছেন ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ এবং উপমন্ত্রী ৩ জন। ৩১ জন নতুন মুখের মধ্যে ২৭ জনই প্রথমবারের মতো স্থান পেয়েছেন মন্ত্রিসভায়।

    সোমবার শপথ নেয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বিশ্বের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা নারীদের ‘এলিট ক্লাবে’ প্রবেশ করেছেন।

    বিশ্বের ইতিহাসে চারবার সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী নারীদের মধ্যে রয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। তবে ইন্দিরা গান্ধী চতুর্থবার দায়িত্ব পালন করা অবস্থায় নিহত হন।

    বাংলাদেশে চারবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়া ৭২ বছর বয়সী শেখ হাসিনা এ পর্যন্ত সাতবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

    তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর দেশে নারী নেতৃত্বের ব্যাপক অগ্রগতি হয়েছে। একাধিক নারীকে সাংসদ, মন্ত্রী করেছেন। তার সময়ে দেশে প্রথম নারী স্পিকার হয়েছেন।

  • নবীগঞ্জের কলেজ ছাত্রী তন্নী হত্যায় প্রেমিক রানু ফাঁসি

    নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বহুল আলোচিত কলেজ ছাত্রী তন্নী রায়কে ধর্ষণের পর গলা টিপে হত্যা মামলার আসামী রানু রায়কে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

    সোমবার (৭ জানুয়ারি) দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল- ২ সিলেট- এর বিচারক রেজাউল করিমের আদালতে এ রায় দেন।

    বিভাগীয় স্পেশাল পিপি কিশোর কুমার কর আসামিদের সর্বোচ্চ শাস্তির বিষয়ে আইনগত যুক্তি উপস্থাপন করেন। আলোচিত এই হত্যাকা-ের এক বছর সাত মাস পর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক প্রজ্ঞাপনের মাধ্যমে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তর করা হয়। এরপর ২০ জনের স্বাক্ষ্য গ্রহণ করেন আদালত।

    ন্নী রায়ের বাবা বিমল রায় জানান, আসামীর মৃত্যুদ- দেওয়ায় আমরা সন্তুষ্ঠ। তবে রায় দ্রুত কার্যকর করার জোর দাবি জানান তিনি।

    ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরের দিকে তন্নী রায় নবীগঞ্জ শহরতলীর শেরপুর রোডস্থ ইউকে আইসিটি ইন্সটিটিউট কম্পিউটার ট্রেনিং সেন্টারে যাওয়ার কথা বলে বাসা থেকে বেড় হয়ে আর ফেরেনি। তার নিখোঁজের ঘটনায় নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন তন্নী রায়ের বাবা বিমল রায়। সাধারণ ডায়েরী করার ৩ দিনের মাথায় কলেজ ছাত্রী তন্নী রায়ের বস্তাবন্দি লাশ নবীগঞ্জ শহরতলীর শাখা বরাক নদী থেকে উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশ।

    তন্নীর লাশ উদ্ধার এবং মামলা দায়েরের পর থেকেই পুলিশ ঘটনাস্থল এবং তন্নী তথাকথিত প্রেমিক রানু রায়ের বাড়িসহ আশপাশের সম্ভাব্য ঘরবাড়িতে তল্লাশী চালায়।

    নবীগঞ্জ থানা পুলিশের কাছে মামলার অগ্রগতি না আসলে মামলাটি হবিগঞ্জ ডিবি পুলিশের কাছে প্রেরণ করা হয়।

    এদিকে তন্নী হত্যা মামলার প্রধান আসামী রানু রায়কে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে একের পর এক মানববন্ধন করে আসছিল বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন । এরই জের ধরে তন্নী রায় হত্যাকান্ডের ২০দিনের মাথায় (৭অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে,ডিবি পুলিশের ওসি মোঃ আজমিরুজ্জামানের নেতৃত্বে একদল সাদা পোশাকে ডিবি পুলিশ বিকাল বেলা বি-বাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে (৮অক্টোবর) শনিবার দুপুরে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে ঘাতক রানু ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে, এবং তন্নী ধর্ষণের পর হত্যাকা-ের কথা স্বীকার করে। রানু রায় স্বীকারোক্তিতে বলে তন্নীর সাথে দীর্ঘদিন ধরে রানু রায়ের প্রেমের সম্পর্ক চলে আসছিল, ১৭ সেপ্টেম্বর শনিবার, প্রেমিক রানু রায়ের ডাকে সাড়া দিয়ে তন্নী ইউ.কে আই সিটি কোচিং সেন্টারে যাবে বলে বাসা থেকে বের হয়ে, রানু রায়ের বাড়িতে যায়, যাওয়ার পর তন্নীর সাথে একাদিক ছেলের সম্পর্ক আছে এই বিষয়ে রানু তন্নীকে ওই সব ছেলেদের সাথে কথা বলা বন্ধ করার জন্য বলে, তখন এক পর্যায়ে, রানুর সাথে তন্নীর ঝগড়া সৃষ্টি হয় এসময় রানু রায় তন্নীকে হাত দিয়ে আঘাত করে,এরপর তন্নীর গলায় রানু চেপে ধরলে এক পর্যায়ে ঘটনাস্থলে তন্নী মারা যায়।

  • ১ ফেব্রুয়ারি প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

    করাঙ্গীনিউজ: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ নিয়োগের পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষা নিতে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

    এবার সারাদেশে ১২ হাজার আসনের বিপরীতে ২৪ লাখের বেশি চাকরিপ্রত্যাশী আবেদন করেছেন।

    জানা গেছে, বর্তমানে সারাদেশে প্রায় ৬৪ হাজার ৮২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে প্রায় ১২ হাজার সহকারী শিক্ষক শূন্য রয়েছে। এ কারণে নতুন করে আরও ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়।

    প্রার্থীরা dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

    এছাড়া ওএমআর শিট পূরণের নির্দেশাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।

  • মাধবপুরে সংরক্ষিত বনে আগুন পুড়েছে ৩৮ হাজার গাছ

    মাধবপুর (হবিগঞ্জ) হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার রঘুননন্দন রেঞ্জের জগদিশপুর বিটে প্রায় ১৫ হেক্টর বনভূমির ৩৮ হাজার গাছ আগুনে পুড়ে গেছে। বনরক্ষী ও উপকারভোগিরা ২দিন চেষ্টা চালিয়ে রোববার আগুন নেভাতে সক্ষম হন।

    হবিগঞ্জ সহকারী বন সংরক্ষক আব্দুল আল মামুন রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

    এর আগে গত শনিবার সকালে বনে আগুন লাগার দৃশ্যটি বন বিভাগ ও পাশ্ববর্তী বস্তিবাসীদের নজরে আসে। দুর্গমস্থানে ফায়ার বিগ্রেড যেতে না পারায় বস্তিবাসী ও বনবিভাগের লোকজন অনেক চেষ্টা করে রোববার দুপুরে আগুন নেভাতে সক্ষম হন। তবে অগ্নিকান্ডের সঠিক কারন জানা যায়নি।

    জগদিশপুর বিটের ফরেষ্টার শামসুজ্জামান বলেন- ধারণা করা হচ্ছে শত্রুতাবশত কিংবা রাখালদের ফেলে যাওয়া সিগারেটের আগুন থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।

    তিনি জানান- ২০১৬- ২০১৭ আর্থিক বছরে এই গাছগুলো সৃজন করা হয়েছিল। প্রতি হেক্টরে ১৫শ’ গাছ সৃজন করা হয়। সে অনুযায়ী ক্ষতিগ্রস্থ গাছের সংখ্যা সাড়ে ৩৭ হাজার গাছ।

    উপকারভোগী ফরিদা বেগম জানান, সরকারের সহযোগিতায় বাগান পেয়ে আশা করেছিলাম লাভবান হব। কিন্তু আগুনে সব আশা পুড়ে গেছে।

    হবিগঞ্জ সহকারী বন সংরক্ষক আব্দুল আল মামুন জানান, সরকারের রাজস্ব অর্থায়নে ৯০ হেক্টর জায়গায় বিভিন্ন প্রজাতির দীর্ঘমেয়াদী বনায়ন সৃজন করা হয়। এগুলো সরকারি নিদের্শে ১২৫ জন উপকারভোগীদের মধ্যে বরাদ্দ দেয়া হয়। এটি একটি সফল বাগান ছিল। আগুন নেভানোর জন্য পানির কোন ব্যবস্থা না থাকা এবং খরা মৌসুম হওয়ায় আগুনের তীব্রতা বাড়তে থাকে। ফলে আগুনের লেলিহান শিখা দ্রæত পুরো বনে ছড়িয়ে পড়ে। বনরক্ষী ও উপকারভোগীরা ২ দিন চেষ্টা চালিয়ে রোববার সকালে আগুন নেভাতে সক্ষম হয়। পাহাড়ের ভেতরে যান চলাচলের রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি বনে ঢুকতে পারেনি। ক্ষতিগ্রস্থ বনে নতুন করে গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হবে।

  • শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    শ্রীমঙ্গল (হবিগঞ্জ) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় তানভীর আহমেদ (২১) নামে একজন মোটর সাইকেল আরোহী মারা গেছেন।

    রোববার সন্ধ্যায় শহরের মৌলভীবাজার সড়কের হাউজিং স্টেইজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় মৌলভীবাজার সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসছিলো রিয়াজ আহমেদ, পিছনে বসা ছিলো তানভীর আহমেদ। এসময় পিছন থেকে আসা একটি কাভার্ডভ্যান এসে ধাক্কা দেয়। পরে ফায়ার সার্ভিস এর গাড়ি তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তানভীরের অবস্থা খারাপ হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত সাড়ে ৮ টার দিকে মারা যায়।

    নিহত তানভীর শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের কাকিয়াবাজার এলাকার বাসিন্দা।

    শ্রীমঙ্গল থানার এস আই রাব্বি বলেন, আমরা কাভার্ড ভ্যানটি আটক করেছি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।